Profile Photo

Ziaul Islam TipuOffline

  • TIPU@007
  • শেষ বিদায়ের আগে
    মোঃ জিয়াউল ইসলাম টিপু

    থাকবো না আর এই ধরাতে
    দেখাবো না আর এই চোখেতে
    বলবো না যে কথা,
    পরবে না মোর পদ চিহ্ন
    সকল বাঁধন হবে ছিন্ন
    আসবে দেহে জড়তা।

    জীবন যুদ্ধে হেরে যাব
    রঙের মেলায় পথ হারাব
    বন্ধ হবে প্রীতি,
    থেমে যাবে দমের গাড়ি
    অচীনলোকে দেব পাড়ি
    রইবে পরে স্মৃতি।

    4
    4 Comments
    • জীবনযুদ্ধে থেমে যাওয়া দমের গাড়ি, রয়ে যায় শুধু স্মৃতির চিহ্ন…. 🖤

    • জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্য সত্যকে এক বিষণ্ণ ও গভীর সুরে ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়। পার্থিব বন্ধন ছিন্ন করে অচিনপুরে পাড়ি জমানোর করুণ আকুতি এবং দিনশেষে কেবল ‘স্মৃতি’ হয়ে থেকে যাওয়ার এই বন্দনা পাঠকহৃদয়ে এক অদ্ভুত উদাসীনতা ও নীরব হাহাকার জাগিয়ে তোলে।

    • চলে যাওয়ার এই নিদারুণ কষ্ট সবাইকে পেতে হবে জানি, তবু যতদিন আছি ততদিন যেন আনন্দে বাঁচি! ভালোবাসা নেবেন কবি!

    • মানুষ চলে যায়, পদচিহ্ন মুছে যায়—তবু স্মৃতি থেকে যায়…………………………

  • কতদিন দেখিনা বন্ধু তোমায়
    কথা হয় না চোখের ইশারায়,
    অনেক কথা জমা আছে বন্ধু
    চুপিচুপি এসো তুমি,
    কোনো এক নীল জোছনায় –
    হৃদয়ের কথা শোনাবো তোমায় ।

    ঘুমিয়ে গেছে পৃথিবীটা আঁধারের কোলে ,
    গগনের তারা গুলো মিটিমিটি জলে ,
    চুপিচুপি এসো তুমি,
    কোনো এক তারা জলা রাতে–
    হৃদয়ের কথা শোনাবো তোমাতে ।

    বর্ষার রিম ঝিম ধারাতে
    ভাসো তুমি চোখ…Read More

    1
    1 Comment
    • পুরোনো বন্ধুর জন্য বুকের গভীরে জমানো ব্যাকুলতা ও অপূর্ণ আবেগের এক অপূর্ব কাব্যিক প্রকাশ। নীল জোছনা, তারার মেলা আর বর্ষার রিমঝিম ধারার মতো প্রাকৃতিক রূপককে সঙ্গে নিয়ে নিভৃতে হৃদয় উজাড় করে কথা বলার এই আহ্বান পাঠককে গভীর এক নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে যায়।

Skip to toolbar