জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা হতে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: হারানো দোকান এল দরাদো (জনান্তিক, ফেব্রুয়ারি, ২০০৯), একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় (সংবেদ, ফেব্রুয়ারি, ২০১০) আর কারনেশন ফুটলো থরে থরে ( শুদ্ধস্বর ২০১৩), একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারী, ২০১৫), বারুদ লোবানের গন্ধ (চৈতন্য, ফেব্রুয়ারি ২০১৭), জলে ডোবা চাঁদ (ঐহিক প্রকাশনী, কলকাতা, জানুয়ারী ২০২০)। প্রকাশিত গল্পগ্রন্থ :পেন্ডুলাম ও শিশুর দোলনা (শুদ্ধস্বর, ফেব্রুয়ারি ২০১১), জৌলুসী বেওয়া (দেশ পাবলিকেশন্স, ২০১৬) উপন্যাস : অন্তর্গত করবী (দেশ পাবলিকেশন্স, ফেব্রুয়ারী ২০২১), কেউ জানতে চায় নি (দেশ পাবলিকেশন্স, ফেব্রুয়ারী ২০২২ )। । এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা: শামীম কবীর (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১০)। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন।
সকল পোস্ট
- নাইটমেয়ার Mar 15, 2025 . বিষয়: মুক্তগদ্য - প্রথম তাকে দেখা গেল অফিসিয়াল শাদা শার্ট, কালো প্যান্টে, অল্প চুলে ঢাকা মাথাটা বেশ রাজকীয় ভঙ্গিতে সামনের দিকে ঝোঁকানো। পূর্বাপরহীন…
- মেট্রোর জানালায় Sep 4, 2024 . বিষয়: কবিতা - মেট্রোর জানালায় তোমাকে প্রথম দেখি মেট্রোর জানালায়দুর্বিনীত চোখে , শ্যাওলা রঙের পোশাকেটি.এস.সির স্টেশনে নেমে গেলেএক ঝাঁক শ্বেত পায়রাগোলাপী বোতাম পকেটেএখানে…
- ভাস্কর্য Mar 7, 2024 . বিষয়: মুক্তগদ্য - মুষলধারে বৃষ্টি পড়ছে । নন্দিতাকে এই ঝড় -বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, উপায় নেই, আর্ট কলেজে যৌথ প্রদর্শনীর উদ্বোধন, সেখানে নন্দিতার…
- জলে ডোবা চাঁদ Sep 10, 2021 . বিষয়: archived, কবিতা - জলে ডোবা চাঁদ ১ গোধূলি ম্লান হয়ে আসছে ইঁদুরেরা গর্তে লুকালো সব পাখি, সরীসৃপ বাড়িতে বাড়িতে বিজলি বাতি চাঁদ আজ…
- সিকিয়া ঝোরা Jul 19, 2021 . বিষয়: archived, কবিতা - ১. বইছে তাজা খুন। নজদের বুকচেরা নির্জনতায় ভেতরে মরুঝড়, বাইরেটা শান্ত ছেঁড়া পুস্তক, আজটেকদের মুখোশ। সিকোয়া ঝোরা তোমার চোখ যেন…
- প্রিয়তম শহরে আজ বৃষ্টি নেমেছে Jul 4, 2021 . বিষয়: কবিতা - প্রিয়তম শহরে আজ বৃষ্টি নেমেছে সুউচ্চ মিনার, বৃক্ষ, স্বচ্ছ কাচ ধুয়ে যাচ্ছে জলের ধারায় তোমার চোখ হৃদপিন্ড কড়ে আঙুল সব…
- পাহাড়ি মদ ও ধানী মরিচ May 13, 2021 . বিষয়: কবিতা - + ১. বিছানার দুপাশে দুজন মাঝ বরাবর সরু ফোয়ারা এখান থেকেই যাত্রার শুরু পেরিয়ে গেলে কালকূট,আলিপুর দুয়ার দিল্লি বিমানবন্দর পথে…
- দেওদীন May 6, 2021 . বিষয়: archived, কবিতা - ১. তোমাকে তুমি বলা যায় তোমাকে তুমি বলা যায় না এক ঝাঁক টিয়া আকাশে ডানা মেলছে ঠা ঘরে সারি সারি…
- কৃষ্ণ Apr 23, 2021 . বিষয়: archived, কবিতা - পাতার সবুজ এখনও রয়েছে ছড়িয়ে তুমি এসো রাত্রির দ্বি-প্রহরে ছোট ঘাস এবং তারারা যখন ঘুমিয়ে তোমার চোখে হাজার রাত্রির কুহেলিকা…
- ডায়মন্ড হোটেল Apr 14, 2021 . বিষয়: কবিতা - ডায়মন্ড হোটেলের গরম আবহাওয়াতে বসে থাকে দুইজন একজন চা খায় অন্যজন কিছুই খায় না ঘড়ি দ্রুত চলতে থাকে একজনের হৃদস্পন্দন…
- নিঃশব্দে চলে যাওয়া Apr 8, 2021 . বিষয়: archived, কবিতা - ১. বৃষ্টি পড়ছে সবুজপত্রে ভোরের আলো অকস্মাৎ মাধবীর জেগে ওঠা তোমরা তাকে যে নামেই ডাকো হরিদ্রাভ, পীতাভ, ব্যালেরিনা গাড়িবারান্দায়…
- বর্তমানের তুমি Mar 30, 2021 . বিষয়: archived, কবিতা - বহুদিন পর দেখা বেশ শুকিয়ে গেছো চোখটা ফোলা ফোলা শার্টের কাট বদল হয়েছে প্রিয় মানুষের সাথে বহুদিন পর…