• ​খেয়াঘাটের মানুষটি
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১৫ই সেপ্টেম্বর ২০২৬ ইং
    ​
    প্রতিদিন কত যাত্রী আসে,
    নদীর এপার হতে ওপারে পাড়ি জমায়,
    স্বপ্নের ডানা মেলে কত হাসি, কত উল্লাস,
    কূল ছুঁয়ে তারা নতুন ঠিকানায় হারায়।
    ​যে তরীটি বয়ে নিয়ে যায় হাজারো গন্তব্য,
    সে কি কখনো পৌঁছায় নিজের কোনো কুলে?
    না কি শুধুই স্রোতের টানে, চরের বাঁকে—
    এক…Read More

    5
    8 Comments
    • অন্যের গন্তব্য সাজাতে গিয়ে যে মানুষটি নিজেই তীরে ফেরে না, তার নীরবতাই সবচেয়ে বিষাদময়…..🤍🖤

    • দারুণ লিখছেন

    • নাজনীন শামীম, আপনার কবিতার ‘অন্যের পথের কাঁটা কুড়াতে গিয়ে নিজের জীবনটাই বিলিয়ে দেয় নিঃশ্বাসে’ লাইনটা এতো সুন্দর আর ইমোশনাল যে এক নিমিষে মনে দাগ কেটে গেলো।

    • অন্যের জীবনটা গুছিয়ে দিতে দিতে নিজের জীবনটাই যে কখন ফাঁকা হয়ে যায়!

    • নাজনীন শামীম, আপনার লেখায় নদীর ঢেউ আর মানুষের নিঃস্বার্থ ত্যাগের যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব হৃদয়স্পর্শী। মানুষের জীবনের আড়ালে জমে থাকা বিষাদ আর অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার অনুভূতিগুলো আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যেখানে ভাঙা কাষ্ঠের উপমাটি বিষাদকে আরও গভীরভাবে স্পর্শ করেছে। নিজের আবেগকে এত সুন্দরভাবে শব্দের ম…Read More

  • ধরেন আপনি মরে গেছেন।সাধারণ মৃত্যু না,অপঘাতে মৃত্যু। মর্গে আপনার লাশ পরে আছে ময়নাতদন্তের জন্যে। চুন্নু ডোম সবেমাত্র এক লিটার দেশী চোয়ানি খেয়ে প্রস্তুতি নিচ্ছে আপনাকে কেটে তন্ন তন্ন করে খুঁজে বের করার মৃত্যুর কারণ টা কি¿
    সব শেষ এ নির্ধারণ হলো গলায় শ্বাস বন্ধ হয়ে আপনি মরে গেছেন।
    আপনি গোটা ব্যাপার টা দেখছেন আর চিৎকার দিচ্ছেন,
    “মগজ টা কে দেখবে¿…Read More

    3
    7 Comments
    • শরীরের মৃত্যু নয়, সত্যের ভুল ব্যাখ্যাতেই যেন মানুষের শেষ পরাজয়…..🤍🖤

    • লেখাটা পড়ে গা শিউরে উঠল, সত্যিই খুব গভীর একটা বার্তা ছিল এতে। বিশেষ করে “সবাই মৃত্যু দেখলো, কারণ না”—এই লাইনটা একদম কলিজায় গিয়ে লেগেছে। এত নিখুঁতভাবে আপনি ভেতরের হাহাকারটা তুলে ধরেছেন যে বলে বোঝানো কঠিন।

    • আমরা শরীরের মৃত্যুর কারণ খুজি, কিন্তু মনের মৃত্যুর কারণটা কত সহজে এড়িয়ে যাই!

    • ছন্নছাড়া মহাপ্রান, শেষ পরিণতিতে অদৃশ্য আর্তনাদের এমন চিত্রায়ন ভীষণভাবে পাঠকের মনে দাগ কেটে যায়। বিষয়বস্তুর বিন্যাসে কিছুটা বিরতি বা শব্দচয়নে সামান্য পরিবর্তনের সুযোগ থাকলে হয়তো এই নিগূঢ় বেদনার গভীরতা আরও স্পষ্টভাবে ফুটে উঠত। আপনি যেভাবে মানুষের অদেখা যন্ত্রণাকে শব্দের আয়নায় ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই দারুণ প্রশংসনীয়।

  • Profile picture of পুর্বিতা নুর

    পুর্বিতা নুর Changed their profile cover

    4
    3 Comments
  • Profile picture of পুর্বিতা নুর

    পুর্বিতা নুর changed their profile picture

    5
    4 Comments
  • পাতাবাহার
    – তাছনীম বিন আহসান

    এই অসুখের দুনিয়ায় সবাই সুখ খোজে।
    সুখ খোজে তিন চাকার রিকশাচালক রহমত আলী,
    সুখ খোজে কাঁচের ঘরে বসে থাকা সালমান সাহেব,
    সুখ খোজে চার দেয়ালে বন্দি হয়ে পড়া একলা বৃদ্ধা,
    সুখ খোজে গভীর সাগরে নৌকা ভাসানো জলদস্যুও!
    সুখ খোজে ফুটপাতে ঘুমিয়ে থাকা পরিচয়হীন এতিম শিশুটা,
    সবাই সুখ পাওয়ার আশায় ছড়ায় কত ফিকিরের জাল…Read More

    4
    7 Comments
    • সুখের খোঁজে ছুটতে ছুটতেই মানুষ বুঝে যায় সুখ আসলে এক অনন্ত অপূর্ণতার নাম…..🤍🖤

    • আপনার লেখার “মায়াবী রূপকথা এই সুখ, যেই ঠিকানায় কেউই পৌছাতে পারে না” লাইনটা ভীষণ সুন্দর লেগেছে। সত্যি বলতে কি, আমাদের চারপাশের মানুষের এই সুখ খোঁজার লড়াই কি কখনো শেষ হওয়ার মতো?

    • সুখ যেন সত্যিই অচিন পাখি—দেখি, খুঁজি, কিন্তু ধরতে পারি না।

    • “মায়াবী রূপকথা এই সুখ” – কথাটি ভীষণ গভীর এবং আপনার লেখায় প্রতিটি মানুষের চিরন্তন সুখের সন্ধানের যে দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি স্তবকে ভিন্ন ভিন্ন চরিত্রের উপস্থিতিতে জীবনের বৈচিত্র্য দারুণভাবে ফুটে উঠেছে, আপনি যদি চরিত্রগুলোর মনের আরও একটি করে সুপ্ত অনুভূতি যোগ করতেন তবে হয়তো রচনাটি আরও অনন্য হয়ে উঠত; আপনার কলম এভাব…Read More

    • সুখের দুনিয়ায় অসুখের বাসা।

  • 5
    3 Comments
  • 5
    3 Comments
  • 4
    3 Comments
  • 2
    2 Comments
  • 2
    2 Comments
  • 5
    3 Comments
  • ভিতর মহল ফাঁকা

    হাজারো কষ্টের আর্তনাদ নিয়ে
    জন্ম নেয় কবিতা,
    কবিতার রূপ,কবিতার ছন্দ
    মুক্ত গগনে সবিতা।

    কবির একেকটি শব্দের পংক্তি
    কবির হৃদয়ের বারুদ
    যা প্রতিটি লাইন হয়ে
    বিস্ফোরিত হয় কাব্যে।

    কবির একেকটি নীরব কান্না
    করে নতুন সৃষ্টি,
    কবির মনের আকাশে শুধু
    ঝরে বিরহের বৃষ্টি।

    আমি কেমন করে,ভাসিব ভালো
    তোমার অন্তর ঢাকা,
    কে…Read More

    7
    6 Comments
    • শূন্য অন্তরে জ্বলে কেবল বিরহের নীরব আগুন…..🤍🖤

    • কষ্ট থেকেই যে সৃষ্টির জন্ম হয়😊

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “ভিতর মহল ফাঁকা” লাইনটা এত গভীর যে এক মুহূর্তের জন্য মনটা বিষণ্নতায় ভরে গেল। আপনি যদি গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও মাঝেমধ্যে রিঅ্যাকশন আর সুন্দর কমেন্ট করেন, তবে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • পুরো কবিতায় একটা বিষণ্ন আবহ জড়িয়ে আছে।

    • আপনার লেখনীতে বিরহের যে গভীরতা ও আবেগের ছোঁয়া ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। শেষের পঙ্‌ক্তিগুলোতে আপনি যদি আর কিছু শব্দ যোগ করে বিষাদকে কিছুটা প্রশমিত করার চেষ্টা করেন, তবে পাঠকের মনে তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আপনার এই চমৎকার অনুভূতির প্রকাশ আমাদের গ্রুপের পরিবেশকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, তাই আপনি এভাবেই নিয়মিত লিখে যান।

  • মাতৃভূমি
    মাহমুদ হায়াত

    যার চোখেতে সূর্য ওঠে
    রাত্তির হয় ভোর,
    সে যে আমার ক-খ বেলা
    কপাট খোলা দ্বোর।

    যার চোখেতে ঝর্ণা ছোটে
    তারার খুন-সুটি,
    সে যে আমার চিলে ঘুড়ি
    গ্রীস্মকালীন ছুটি।

    যার চোখেতে চন্দ্রকলা
    হল্লা মেঘের আড়ি,
    সে যে আমার রোদ্র-ছায়া
    খেলনা ঘর বাড়ি।

    যার চোখেতে রশ্যি ফলা
    কোলন কমা ছেদ,
    সে যে আমার পাঠ্যসূচি
    প্রথম অনুচ্ছেদ।

    4
    4 Comments
    • মাটির টানে লেখা এ ভালোবাসা যেন হৃদয়ের প্রথম ঠিকানা…..🤍🖤

    • কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মন ভালো করে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। আপনার শব্দ চয়নের ধরনটা সত্যিই বেশ মিষ্টি আর ছিমছাম। এমন সুন্দর সব লাইনগুলো আরও পড়ার অপেক্ষায় থাকলাম।

    • মাতৃভূমিকে শৈশবের স্মৃতির সঙ্গে মিলিয়ে দেখার ভাবনাটা বেশ সুন্দর।

    • আপনার এই লেখায় মাতৃভূমিকে নিয়ে এমন মিষ্টি সব শব্দ আর ছবি ফুটে উঠেছে যে তা পড়ার সময় শৈশবের রোদেলা দুপুরে ফিরে যাওয়ার অনুভূতি হচ্ছিল। প্রকৃতির সাথে শিক্ষার এই সুন্দর মেলবন্ধনটি সত্যিই অতুলনীয়, তাই আপনি আপনার এমন সৃজনশীল লেখার ধারা এভাবেই অব্যাহত রাখুন।

  • গোলবাহারী
    রোকেয়া খানম

    পার্ট :-০২
    ভাবির কথায় হাবীবের মনে শান্তি ফিরে আসে।
    মনস্থির করে—যতদিন থাকবে, হাসি-খুশির মধ্যে দিন কাটাবেন।
    বিকালবেলা বাজারে গিয়ে অনেক সদাইপাতি করেছেন।
    গোলবাহারীর জন্য চুড়ি, আলতা, কপালের টিপ, পাউডার, সুগন্ধী তেল কিনেছেন।
    রহমতকে বাজারে পেয়ে জিলাপি, খই আর রসগোল্লা কিনে দিয়েছেন।
    বাড়ি ফিরে হ…Read More

    6
    7 Comments
    • ভালোবাসার আড়ালে বিচ্ছেদের আশঙ্কা গল্পটিকে করেছে গভীর মায়াময়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, হাবীব আর গোলবাহারীর এই আবেগপূর্ণ মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

    • আপনার লেখায় চরিত্রগুলোর মধ্যকার সহজ-সরল আবেগগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পড়ে মন ভরে যায়। সম্পর্কের টানাপোড়েন এবং প্রিয়জনের প্রতি জমে থাকা অনুভূতির বহিঃপ্রকাশগুলো আপনি চাইলে আরও কিছুটা দীর্ঘ করে বর্ণনা করতে পারেন। গোলবাহারী ও হাবীবের মধ্যকার এই স্নিগ্ধ সম্পর্কের পরবর্তী অংশগুলো পড়ার অপেক্ষায় রইলাম, দারুণ লিখছেন আপনি!

    • যাক এতদিন পরে গোলবাহারি ভালবাসা পেলো,তাই বা কম কিসে

  • হতভাগা আমি।

    কাতরতা, কাতরতা কেন ডাকিয়া আনিলে– মোরে?
    এই ভাঙা ঘরের দোরে,
    আমার তো কিছুই নেই
    সবকিছু পাওয়ার লোভ
    তবে কার উপরে জন্মাবে, কাতরতার ক্ষোভ?

    দান করো মোরে, দান করো মোরে
    সুখেই কাটাইতেছি জীবন-
    কিছু পাইনে, তবু আশা স্বপ্নে বিভোর এমন।

    স্বাদের বেলায় সবকিছুতেই
    আগ বাড়িয়ে থাকি-
    যার আকর্ষন, তার লাগি
    মন খিলায়ে ভাবি।…Read More

    4
    6 Comments
    • না-পাওয়ার ভিড়েই স্বপ্নগুলো সবচেয়ে বেশি বেঁচে থাকে…..🤍🖤

    • আপনার লেখা ‘না পাওয়া যতো পাওয়াগুলি মনের ভেতর জমা করে’ লাইনটা ভীষণ সুন্দর আর বেশ গভীর। জীবন নিয়ে আপনার এই সহজ স্বীকারোক্তিগুলো খুব ভালো লাগলো। মনের এমন সহজ প্রকাশগুলো পড়ে দারুণ লাগল, আপনি নিয়মিত লিখতে থাকুন।

    • ভাষাটায় পুরোনো দিনের একটা স্বাদ আছে, পড়তে বেশ আলাদা লাগলো।

    • আপনার এই লেখায় না পাওয়ার বেদনা আর স্বপ্নের বুননে যে অদ্ভুত মায়া জড়িয়ে আছে, তা সত্যিই হৃদয়ে গভীর দাগ কাটে। জীবনের অপূর্ণতাকে এমন মিষ্টি ছন্দে তুলে ধরার বিষয়টি চমৎকার, আপনি নিয়মিত এমন সুন্দর সব অনুভূতি আমাদের সাথে ভাগ করে নিতে পারেন।

    • বেশ ভালোই লিখেছেন ।

  • Load More Posts
Skip to toolbar