• শরতের মেঘলা আকাশ আমার
    কলমে: ঘোষ উত্তম
    তারিখ : ১১-০৯-২০২৬

    শরতের মেঘলা আকাশে মেঘ বালিকারা চুপ হয়ে আছে। শরতের নরম আকাশে রৌদ্র মেঘের খেলা চলছে। কখনো মেঘ কখনো বৃষ্টি। আবার সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো। হৃদয়ের মনোবীণায় এ এক অন্যরকম অনুভূতি। বর্ষা মানে কি শুধু আবেগ, অনুভূতির জোয়ার। না বর্ষা মানে আমার একলা দুপুর…Read More

    4
    5 Comments
    • Uttam Kumar Ghosh, আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে শরতের মেঘলা আকাশটা যেন চোখের সামনে ভেসে উঠল। বৃষ্টির এমন নিখুঁত বর্ণনা খুব একটা পড়া হয় না, সত্যি দারুণ অনুভূতি কাজ করছে। লেখাটা পড়ে মনটা বেশ ভালো হয়ে গেল, ধন্যবাদ এমন সুন্দর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

    • আপনার লেখায় প্রকৃতি আর অনুভূতির যে চমৎকার মেলবন্ধন ফুটিয়ে তুলেছেন, তা পড়তে দারুণ ভালো লেগেছে। আপনি যদি বর্ণনাগুলোতে আরেকটু ছোট ছোট বাক্যের ব্যবহার বাড়িয়ে দেন, তবে পাঠকের মনে সেই পরিবেশটি আরও জীবন্ত হয়ে উঠবে। প্রকৃতির এই রূপবর্ণনা আপনার কলমে আরও অনেকবার উঠে আসুক, আপনার লেখার যাত্রা শুভ হোক।

    • শরতের মেঘে বৃষ্টির সুরে আর স্মৃতির গন্ধে মিশে আছে মনভেজা এক অপূর্ব অনুভব…..🤍🖤

    • হৃদয়ের কালো মেঘ ধুয়ে যাওয়ার সেই শেষ কামনাটা মন ভালো করা একটা আশাবাদ, দারুণ লিখছেন😌😀😀

  • উপকথা ২৯ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    গল্পের নাম: আশিকের ভালোবাসার অনুভূতি যখন সিনা নামক একটা শরীর!

    যমুনা ফিউচার পার্কে আশিকের একটা গোপন রোগ ছিল, যার নাম ও নিজেই দিয়েছিল “টাগা-সিনড্রোম।” লক্ষণ হলো: তিনতলার করিডোর দিয়ে হাঁটার সময় পা দুটো নিজে থেকেই টাগার শোকেসের সামনে গিয়ে থেমে যেত, আর মস্তিষ্ক কোনো ব্যাখ্যা ছাড়াই সিদ্ধান্ত নিত যে আজ আর…Read More

    2
    3 Comments
    • আপনার লেখা এই গল্পটির “ভালোবাসা যেন যদি কোন শরীর হয়— সেটা যেন সিনা— আশিকের জন্য!” লাইনটি পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনে।

    • Ashik Mokami, আপনার এই লেখায় এক অদম্য অনুভূতির যে চিত্র ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত কোমলতা আর বিষণ্ণতার দোলা দিয়ে যায়। আপনি যদি আশিকের মনের সেই টানাপোড়েন আর একা দাঁড়িয়ে থাকার মুহূর্তগুলোতে আরও কিছু বাস্তব পরিবেশের বর্ণনা যুক্ত করেন, তবে বিষয়টি পাঠকদের কাছে আরও জীবন্ত হয়ে উঠতে পারে। মানুষের না বলা ভালোবাসার এই সুন্দর বহিঃপ্রকা…Read More

    • প্রতিবারই আশিক-সিনার গল্পে নতুন কিছু পাই😀😀☺️

  • প্রিয়সী ১
    মিহির চৌধুরী ইমন

    আমৃত্যু যে দুঃখ হৃদয় বহন করে,
    তুমি তার ছায়াটুকুও ছুঁতে পারোনি।

    কতটা আপন ছিলে তুমি—
    আমার কষ্টটুকুও জানতে পারোনি।

    4
    6 Comments
    • না-জানা কষ্টের গভীরতাই হয়তো বলে দেয় কতটা একা ছিল সেই ভালোবাসা…..🤍🖤

    • মিহির চৌধুরী ইমন, আপনার লেখা এই লাইনগুলো খুব গভীর, তবে এমন অনুভূতির কারণ কি সত্যিই মানুষটা বুঝতে পারে না?

    • “আমার কষ্টটুকুও জানতে পারোনি” লাইনটা সবচেয়ে বেশি মনে ধরেছে। ছোট লেখা, কিন্তু ফিলিংসটা গভীর। ❤️

    • কাছের আপন মানুষেরা কস্ট বেদনার কথা জানতে পারেনা ।

    • আপনার এই পঙক্তিগুলোতে হৃদয়ের গভীর অভিমান আর বিষণ্ণতার ছবি দারুণভাবে ফুটে উঠেছে। কষ্টের অনুভূতিগুলোকে আপনি যেভাবে সংক্ষেপে খুব সুন্দর করে তুলে ধরেছেন, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের এই গ্রুপের সবার লেখায় লাইক ও মন্তব্যের মাধ্যমে এমন আন্তরিকতা বজায় রাখলে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আপনার লেখা গুলো হৃদয় ছুঁয়ে যায়🥰

  • “ডরাই”

    আমরা ডরাই
    উঠতে-বসতে, হাটতে-দৌড়াতে
    আমরা ডরাই।
    খাইতে-ঘুমাতে, চলতে-ফিরতে
    আমরা ডরাই।
    সত্য বলতে, মিথ্যা প্রকাশে
    আমরা ডরাই।
    প্রতিবাদী হতে, প্রতিরোধ করতে
    আমরা ডরাই।
    কাউকে বাঁচাতে, নিজে বাঁচতে
    আমরা ডরাই।
    ভয়ানক ডরের ব্যাধিতে
    মরণের আগেই
    বহুবার মরে যাই,
    তবুও মরিতে ডরাই।

    4
    9 Comments
  • সীমানার কাঁটাতার ও পৃথিবীর নাগরিক

    ​১৯৪৭-এর সেই রক্তভেজা রোদ,
    উদ্বাস্তুর পায়ে পায়ে ধুলোর নিঃশব্দ ক্ষোভ;
    মায়ের জীর্ণ দেহ কাঁধে নিয়ে সন্তানের দিশেহারা দূর পথচলা,
    মানচিত্রের বুক চিরে রচিত হয় রাষ্ট্র গঠনের নতুন ছলা।
    ​বাংলা ভাগ হয়, ভাগ হয় সিন্ধু আর পাঞ্জাবের জল,
    কাটাতারে আটকে পড়ে ভিটেমাটি, পূর্বপুরুষের সম্বল।
    কে কোথায় যাবে? পূর্ব না পশ্চিম? না…Read More

    4
    6 Comments
    • কাগজের সীমানা যেদিন মুছে যাবে সেদিনই পৃথিবী হবে মানুষের একমাত্র সত্যিকারের ঠিকানা…..🤍🖤

    • আপনার লেখাটি পড়ে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল, কী দারুণভাবে কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন! সীমানা বা কাঁটাতার যে মানুষের মানবিক পরিচয়কে কতটা ম্লান করে দেয়, তা আপনার শব্দে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। আশা করি একদিন পৃথিবীটা সত্যিই সবার জন্য সমানভাবে আপন হবে।

    • মানুষের জন্য আসলে সীমানার চেয়ে মানবতাই বড়😌

    • সেদিন কবে আসবে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবো।

    • আপনার লেখনীর “পৃথিবী যার জন্মভূমি, পৃথিবীর প্রতিটি ধূলিকণাই তো তার ঘর” এই অংশটি মানুষের প্রতি গভীর মমত্ববোধকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি চরণের গাঁথুনি এবং শব্দের ব্যবহার পাঠকমনে এক গভীর সংবেদনশীলতার জন্ম দেয়, যা সত্যিই প্রশংসনীয়। আপনি যদি এই গ্রুপে অন্যান্যদের লেখায় নিয়মিত মন্তব্য এবং ভালো লাগার প্রতিক্রিয়া জানান, তবে আমাদের এই লেখক সম্…Read More

    • ভালোবাসা অবিরাম আর নিরন্তর শুভকামনা

  • Profile picture of হোসাইন ফারুক
    2
    2 Comments
  • বক্তৃতা মুখস্থ করার জন্য সিঁড়িতে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ প্রবল বেগে বাতাস শুরু হলো। বৃষ্টিরও কয়েকটা ফোঁটা ছিটকে জানালা ভেদ করে আমার গায়ে পড়ল। বাতাসে সারা শরীরটা ঠান্ডা, শীতল হয়ে গেল।

    হঠাৎ নজর পড়ল দূরবর্তী একটি বাড়ির ছাদে। দেখলাম, ছাদের গাছ থেকে পাতাগুলো উড়ে পড়ছে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখছিলাম। আসলেই আল্লাহর প্…Read More

    3
    4 Comments
    • ক্ষণিকের সেই বাতাসেই লুকিয়ে ছিল সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যের এক ঝলক…..🤍🖤

    • নাজমুর রহমান, এমন বৃষ্টির মুহূর্তগুলো আসলেই অনেক বেশি প্রশান্তির আর আপনার বর্ণনায় সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • প্রকৃতির ছোট্ট একটা দৃশ্যও যে মনকে এতটা ছুঁয়ে যেতে পারে😌😌

    • নাজমুর রহমান, আপনার এই লেখাটুকু পড়ার সময় মনে হচ্ছিল যেন আমি নিজেও আপনার পাশে দাঁড়িয়ে সেই শীতল হাওয়া আর বৃষ্টি অনুভব করছি। প্রকৃতির হঠাৎ বদলে যাওয়া দৃশ্যটিকে আপনি যেভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যায়। আপনার লেখনীর এই সাবলীল ভঙ্গিটি বজায় রেখে এমন আরও সুন্দর অনুভূতিগুলো আমাদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেওয়ার অনুরোধ রইল।

  • মানুষ বদলিয়ে যায় কেন?

    সময়ের স্রোতে ভেসে যায় কত রঙিন স্বপ্ন,
    হাসির আড়ালে জমে থাকে অগণিত নীরব যন্ত্রণা।
    যে মানুষ একদিন ছিল খুব আপন,
    সে-ই আজ দূর আকাশের অচেনা নক্ষত্র যেন।

    মানুষ বদলিয়ে যায় কেন?
    প্রশ্নটা আজও হৃদয়ের কোণে জাগে।
    হয়তো কিছু অপূর্ণতা,
    হয়তো কিছু না-পাওয়ার গল্প,
    অথবা বিশ্বাস ভাঙার গভীর ক্ষত
    তাদের বদলে দেয় অজান্তে…Read More

    5
    7 Comments
    • বদলে যাওয়াটাই জীবনের স্বাভাবিক নিয়ম তার ভেতরেই লুকিয়ে থাকে প্রতিটি গল্পের নতুন অধ্যায়…..🤍🖤

    • Minhaz Abir, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের প্রশান্তি কাজ করছে। সব কিছু যে সময়ের সাথে বদলাবে এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্যি।

    • সময় আর পরিস্থিতি যে মানুষকে কতটা বদলে দিতে পারে😌

    • সময়ের সাথে মানুষ বদলে যায় ।

    • MINHAZ ABIR, “যে মানুষ একদিন ছিল খুব আপন, সে-ই আজ দূর আকাশের অচেনা নক্ষত্র যেন”—আপনার এই চমৎকার পঙক্তিটি যেমন গভীর আবেগের প্রকাশ ঘটিয়েছে, তেমনি সময়ের সাথে মানুষের পরিবর্তিত হওয়ার চিরন্তন সত্যটি আপনার লেখায় এমনভাবে ফুটে উঠেছে যে তা যেকোনো পাঠকের হৃদয়েই এক মৃদু দোলা দিয়ে যাবে, তাই আরও নতুন সব সুন্দর লেখা নিয়ে আমাদের মাঝে নিয়মিত উপস্থিত থাকবেন বলে আশা রাখছি।

    • লিখনীর শব্দ ভান্ডার দারুন

  • প্রিয়,
    এতো রাগ, এতো অভিমান
    সময় পেলে একটু;
    কবরস্থান কিংবা শশ্মান থেকে
    ঘুরে আসবে।

    দেখবে—
    চারদিকে শুধু শুনসান নিরবতা;
    সেখান কোন রাগ নেই,
    অভিমান নেই,অভিযোগ নেই
    আছে শুধু একাকিত্ব।

    তাই তোমাকে বলছি,
    খানিকটা ভুলের আক্ষেপে—
    নিজেকে এভাবে ধ্বংস কর না,
    সম্ভাব হলে ফিরে এসো….

    ~~ হোসাইন ফারুক

    4
    4 Comments
    • নীরবতার সেই শেষ ঠিকানাতেই বোঝা যায় রাগ-অভিমানের চেয়ে বড় কিছু ফিরে আসাটাই…..🤍🖤

    • হোসাইন ফারুক, আপনার এই লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন একটু মোচড় দিয়ে উঠল, খুব চমৎকার লিখেছেন।

    • ১০০/ সত্যি কথা ।

    • আপনার লেখায় ফুটে ওঠা গভীর উপলব্ধি এবং জীবনের চিরন্তন সত্যের চিত্রায়ন খুব হৃদয়স্পর্শী হয়েছে। এই আবেগঘন নিবেদনটিতে যে শান্ত সুর আছে, তা পাঠককে জীবনের প্রতি পুনরায় নতুন করে ভাবতে উৎসাহিত করে। আপনার লেখনী সত্যিই চমৎকার, আশা করি আপনি এভাবেই নিয়মিত লিখে আমাদের আরও সুন্দর অনুভূতি উপহার দেবেন।

  • Profile picture of MINHAZ ABIR

    MINHAZ ABIR changed their profile picture

    4
    3 Comments
  • আমি মনে করি মানুষের ব্যক্তিগত হতশা,দুঃখবোধ ছড়িয়ে দেয়াটা ঠিক না|এগুলো নিজের কাছেই সীমাবদ্ধ রাখা উচিৎ|কি দরকার বাতাসে এইসব ছেড়ে বাতাস দূষিত করার?এমনিতেই এই শহরের বাতাস ভারি|তবে হ্যা সুখ,আনন্দ এই সব নিজের মধ্যে না রেখে সবখানে ছড়িয়ে দেয়া যেতে পারে|এতে দূষিত বাতাস বিশুদ্ধ না হোক,ক্ষনিকের জন্য বিশুদ্ধতর আমেজ তো তৈরি করতে পারে|আর অল্প সময়ের জন্য এই আমেজে…Read More

    3
    4 Comments
    • সুখ ছড়িয়ে দেওয়া, কষ্ট নিজের মধ্যে রাখা
      ক্ষণিকের এই বিশুদ্ধ আমেজটাই তো অনেক কিছু…..🤍🖤

    • ছন্নছাড়া মহাপ্রান, আপনার কথাগুলো বেশ গভীর এবং আমার মনে হয় নিজের কষ্টের চেয়ে অন্যের মুখে হাসি ফোটানোই আসলে জীবনটাকে সুন্দর করে তোলার সবচেয়ে সহজ উপায়।

    • আপনার এই চিন্তাটি অত্যন্ত মানবিক, যেখানে আপনি বিষণ্ণতাকে আড়াল করে চারপাশের মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার এক দারুণ দর্শন তুলে ধরেছেন। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা অগোছালো অনুভূতিগুলোকে এভাবে শুদ্ধ করার ভাবনাটি আমাকে অনুপ্রাণিত করেছে, তাই নিয়মিত নিজের এমন ভাবনার কথা আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

    • হ্যাঁ সত্যি কথা সুখটাকে সবার সাথে ভাগাভাগি করে নেওয়া, আর দুঃখকে নিজের মধ্যে সংগোপনে রাখা।

  • ভালোবাসার উল্টো স্রোত

    মানুষের হৃদয়ে প্রসূত হলো প্রেমের পবিত্র বীজন,
    আর বস্তু রচিত হলো নিখিল ধরায় ব্যবহারের প্রয়োজনে।
    মহাজাগতিক এই নিয়মের সুচারু শৃঙ্খলা মাঝে,
    স্রষ্টার করুণা যেন সুধা হয়ে প্রতি নিঃশ্বাসে বাজে।
    ​অথচ হায়! কালের আবর্তে বদলে গেল অনুভূতির পথ,
    আজ অনড় বস্তুর তরে ছুটিয়ে দিল…Read More

    3
    4 Comments
    • বস্তুকে ভালোবাসা, মানুষকে ব্যবহার
      এই উল্টো স্রোতেই হারিয়ে যায় আত্মার প্রকৃত অলংকার…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, সত্যি বর্তমান সময়ের এই বাস্তবতাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন।

    • আপনি যেভাবে জাগতিক মোহ এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক গভীর উপলব্ধির জন্ম দেয়। জীবনবোধের এই অনন্য সুন্দর প্রকাশটুকু অব্যাহত থাকুক এবং আপনার কলম থেকে এমন আরও স্নিগ্ধ ও অর্থবহ লেখা উপহার পেতে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

    • লিখনীর ধারাবাহিকতাটাই সুন্দর।

  • বিচিত্র জীবন ( দ্বিতীয় পর্ব )

    এরপর যখন বাসায় এলাম আমার মা আমাকে জড়িয়ে ধরে কি কান্না, আমার বড় বোনটাও খুব কান্না করছিল, আর আমার ছোট বোনটার বয়স তখন মাত্র তিন বছর, ও কিছূ না বুঝে আমাদের দেখছিল। আমরা দোতালায় থাকতাম, নিচে রাস্তা দিয়ে সব্জি ওয়ালা, মাছওয়ালা , ফলওয়ালারা সব সাইকেলে বা ছোট ঠেলাগাড়ী করে ডাকা ডাকি করে যাওয়া আসা করত। আমার মা…Read More

    2
    3 Comments
    • শৈশবের সেই ছোট্ট স্মৃতিগুলোই থেকে যায় জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হয়ে…..🤍🖤

    • আপনার ছোটবেলার এমন অদ্ভুত সুন্দর আর কিছু ভয়াবহ স্মৃতির গল্পগুলো পড়ে একদম চোখের সামনে সব ভেসে উঠল।

    • আপনার শৈশবের ফেলে আসা দিনগুলোর এই জীবন্ত স্মৃতিচারণ পড়তে পড়তে আমি যেন সেই পুরোনো দিনের অলিগলিতেই হারিয়ে গিয়েছিলাম, আর আপনার সহজ-সরল বর্ণনার মাঝে যে মায়া ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই এক দারুণ অভিজ্ঞতার জন্ম দেয়; তাই এই চমৎকার লেখনীটুকু আরও একটু গুছিয়ে নিয়ে আপনি চাইলে স্মৃতির পাতা থেকে এমন আরও অমূল্য সব অভিজ্ঞতার কথা আমাদের মাঝে তুলে ধরতে পারেন।

  • যৌতুক
    মিজান পঞ্চায়েত

    ছেলের বাবা:
    হ্যালো হ্যালো ঘটক মশাই
    কোথায় আছেন ভাই ?
    ছোট ছেলের বিয়ে দিবো
    একটা পাত্রী চাই।
    ঘটক:
    কেমন পাত্রী চাই আপনার
    ছেলের দাম কত?
    দরাদরি করবেন না তো
    বড় ছেলের বিয়ের মত ?
    ছেলের বাবা:
    ছোট ছেলের কদর একটু
    জামাই পাড়ায় বেশি,
    সে সুবাধে লাখ তিনেকে
    হতে পারে খেশি।
    ঘটক:
    দামটা চাইলেন বড্ড ব…Read More

    4
    4 Comments
    • যৌতুকের দরদামেই বিক্রি হয়ে যায় ছেলের মর্যাদার আসল মূল্য…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, সমাজের এই নিষ্ঠুর যৌতুক প্রথা নিয়ে আপনার লেখা কবিতাটা দারুণ বাস্তবসম্মত হয়েছে। এমন গভীর সামাজিক সমস্যার চিত্রগুলো এভাবে ছন্দে ছন্দে তুলে ধরাটা সত্যি প্রশংসনীয়। আপনার মতো অন্য যারা লিখছেন, তাদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরো সরগরম রাখার অনুরোধ রইল।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “টাকায় বেঁচা ছেলের জন্য বাছ-বিচার নাই”—এই কথাটি আমাদের সমাজের এক গভীর বাস্তবতাকে খুব স্পষ্টভাবে চোখের সামনে তুলে ধরেছে। ঘটনার পরম্পরায় ঘটক ও ছেলের বাবার কথোপকথনের মধ্য দিয়ে সমাজের একটি কুপ্রথা নিয়ে আপনার এই লেখনীটি চমৎকার ও উপভোগ্য হয়েছে। সমাজের অসঙ্গতিগুলো নিয়ে এভাবেই আরও দারুণ সব…Read More

    • যৌতুকে বিয়ে করতে চায় আবার সুপাত্রী ও চায় দুটো একসাথে পাওয়া যাবে না।

  • বৃদ্ধাশ্রম
    মিজান পঞ্চায়েত

    সন্তান পেতে সব মানুষের
    অশেষ কামনা,
    স্রষ্টা কাকে সন্তান দিবে
    কেউ তা জানে না।

    ছেলে নাকি মেয়ে দিবে
    ফর্সা নাকি কালো,
    যে সন্তানই পায় বাপ মা
    ঘরে ফুটে আলো।

    অনেক বাবার অবৈধ আয়
    নিজ সন্তানের তরে,
    ঘুষ জুলুম শোষণ করে
    জমায় নিজের ঘরে।

    শোষিতের সন্তানগণ
    থাকে অনাহারে,
    অপুষ্টি ও রোগ ব্যাধিতে
    ধুঁ…Read More

    3
    3 Comments
    • অন্যায় উপার্জনেই গড়া সম্পদ শেষে বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গতায় ফিরিয়ে দেয় পাপের হিসাব…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখাটি পড়ে একদম কলিজায় গিয়ে লেগেছে। বিশেষ করে “দুনিয়াতেই পাপের ফসল পাওয়া শুরু হয়” লাইনটি বর্তমান সময়ের বাস্তবতার কথা দারুণভাবে মনে করিয়ে দেয়। সত্যি বলতে কি, এমন সত্য কথাগুলো আমাদের সবারই আরেকটু ভেবে দেখার প্রয়োজন আছে।

    • মোহাম্মদ মিজানুর রহমান, সমাজের এক নির্মম সত্যকে আপনি খুব সাবলীল ছন্দে তুলে ধরেছেন, যা পড়ার সময় প্রতিটি লাইনে এক ধরনের গভীর হাহাকার ও সচেতনতার সুর স্পষ্ট হয়ে ওঠে। অন্যায়ের পথ বর্জন করে নৈতিক জীবন গড়ার যে বার্তা এখানে ফুটে উঠেছে, তা আমাদের অনেকের হৃদয়েই একধরনের অদ্ভুত প্রশান্তি এবং চিন্তার খোরাক জোগায়। আপনি যদি আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত…Read More

  • গল্প: তথাকথিত আধুনিকতা
    কবি মিজান পঞ্চায়েত

    মধুমাসের এক শনিবার সকাল ৯ টা বাজে ব্যাগ হাতে নিয়ে বাজারে রওনা হয়েছিলাম। পাশের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গেইটে দাঁড়ানো ভাবী (এক প্রবাসী ভাইয়ের স্ত্রী) ডেকে বললেন, “এত সকাল সকাল কোথায় চললেন?” আমি হতভম্ব হয়ে গেলাম! তবে কি সময় ভুল দেখে বের হলাম? অগত্যা মোবাইলে সময়টা আবার দেখ…Read More

    3
    3 Comments
    • প্রকৃত আধুনিকতা লুকিয়ে অভ্যাসের সময়ানুবর্তিতায় শুধু দেরিতে জাগায় নয়…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, আমাদের চারপাশের এই তথাকথিত আধুনিকতার অদ্ভুত সব চিত্র খুব সুন্দর করে তুলে ধরেছেন। আপনি নিয়মিত অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট করে আমাদের গ্রুপটাকে বেশ প্রাণবন্ত ও অ্যাক্টিভ রাখুন।

    • আপনার লেখার “আধুনিক সমাজের কেউ কি বাচ্চা ভর্তি করে?”—এই অংশটি বর্তমান সময়ের জীবনযাত্রার বৈপরীত্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাস্তব জীবনের এই ছোট ছোট অভিজ্ঞতাকে আপনি যে সহজভাবে উপস্থাপন করেছেন, তা আমাদের মতো পাঠকদের গভীরভাবে ভাবাবে; তাই নিয়মিত এমন চমৎকার সব লেখা লিখে আমাদের সমৃদ্ধ করবেন।

  • বিচিত্র জীবন..
    ধারাবাহীক প্রথম পত্র

    আমার জন্ম পুরান ঢাকার লালবাগে ১৯৫৪ সনে, বাবা তৎকালিন পুর্ব পাকিস্তানের মিলিটারি একাউনটেন্ড অফিসে তখন জুনিয়র একাউন্টেন্ড। আমার দুই বছর বয়সে বাবা করাচি বদলি হয়ে গেলেন, তখন আমরা চার ভাইবোন, দুই ভাই দুই বোন। আমার ভালোভাবে বোধবুদ্ধি হয় নাই। একদিন গাট্ঠি পেটরা বেঁধে ঘোড়ার গাড়ী চড়ে তেজগাঁও পুরানো এয়ারপোর্টে…Read More

    3
    3 Comments
    • শৈশবের সেই বিপদেও লুকিয়ে ছিল অচেনা মানুষের নিঃস্বার্থ মমতার এক অটুট গল্প…..🤍🖤

    • মোঃ মোসাদ্দেক হোসেন খান (পিন্টু), আপনার ছোটবেলার এই ঘটনাটা পড়ে একদম সিনেমার দৃশ্যের মতো মনে হলো। বিশেষ করে “আমার বাবা খুব রাগী ছিলেন, কিন্তু সেদিন তার চোখে পানি দেখলাম” – এই লাইনটা পড়ে খুব মায়া লাগলো। আপনি নিয়মিত অন্যদের পোস্টে রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের গ্রুপটা অনেক প্রাণবন্ত থাকবে।

    • অতীতের সেই দিনলিপি আর অপরিচিত সেই মায়ের মমতার বর্ণনায় আপনার শৈশবের স্মৃতিগুলো বড়ই মায়াবী এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনার এই লেখায় ফুটে ওঠা মানবিকতা যেন রবীন্দ্রনাথের ছোটগল্পের মতোই আমাদের হৃদয়ে এক গভীর প্রশান্তি ও ভালোবাসার ছোঁয়া দিয়ে যায়। অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত লাইক বা মন্তব্য করে আমাদের এই সুন্দর ছোট ঘরটিকে প্রাণবন্ত রাখতে আপনি কিন্ত…Read More

  • “হৃদয়কোণে তুমিই আল্লাহ ”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১০ই সেপ্টেম্বর ২০২৬ইং

    ​মাগো,
    তোমার আঁচলের ছায়ায় কাটল কত নিঝুম রাত,
    কতবার ভুলের সমুদ্রে ডুবে গিয়েও
    তোমার একটি স্পর্শেই খুঁজে পেয়েছি কূল।
    পৃথিবীর সব আলো যদি একদিন নিভেও যায়,
    আমি জানি, তোমার চোখের প্রদীপটি
    অনন্তকাল জ্বলবে আমারই পথ দেখাবে বলে।
    ​আমার প্রথম কেঁদে ওঠার সমবেত কোলাহ…Read More

    4
    6 Comments
    • মায়ের বুকেই লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে পবিত্র সংজ্ঞা…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে সত্যিই মনটা অনেক ভালো হয়ে গেল, মায়ের প্রতি এমন অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের এই গ্রুপে সবার লেখাতেই একটু নিয়মিত কমেন্ট আর রিঅ্যাক্ট করবেন, তাহলেই আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • ভুলের সমুদ্রে ডুবে গেলেও একদিন ঠিকই পথ পাবেন।

    • নাজনীন শামীম, আপনার লেখার “পৃথিবীর সব আলো যদি একদিন নিভেও যায়, আমি জানি, তোমার চোখের প্রদীপটি অনন্তকাল জ্বলবে আমারই পথ দেখাবে বলে” অংশটি হৃদয়ে গভীর মমতার ছোঁয়া দিয়ে গেল। লেখার মাঝে মা এবং স্রষ্টার প্রতি যে অকৃত্রিম ভক্তি ফুটিয়ে তুলেছেন, তা বেশ নিবিড়ভাবে অনুভব করা যায়। এমন সুন্দর অনুভূতির প্রকাশ নিয়মিত লিখে যাওয়ার মাধ্যমে আপনি আমাদের মুগ্ধ করে রাখুন।

      • সোনাই বন্ধু সত্যি ই তোমার মন্তব্যে আমি বিমোহিত ধন্যবাদ!! ♥️♥️♥️

  • Load More Posts
Skip to toolbar