-
হরেক রকম অহংকার
_কিশোর কনকজাগতিক হাহাকার ফুরাবে
ফুরাবেই দুঃখ দৈন্য আর ক্ষোভ-বিক্ষোভের রাত্রি দিন।
বিলাসী জীবনের মেয়াদ ফুরাবে
জীবন সায়ান্হে বাঁজবেই মরণ বীন।
রোজাদারকে খুন করা বেজন্মার বাচ্চারও নিকৃষ্ট মৃত্যু হবে
দেখবে অনেকেই স্বৈরাচারী অরণ্যে যাঁরা করছে বসবাস।
নড়েচড়ে উঠবেনা ভোটবিহীন ঠোঁট
একদিন বন্ধ হবে ঠিক সব দেহের নিঃশ্বাস।ন্যায়ের পক্ষে যাঁরা প্রতিবাদ করছে
তাঁরা অনেকেই গুম-খুন হবে ঘাতকের বুলেট বোমায়’
মানুষের রক্তে যাঁরা শাসকের পক্ষে লিখছে গান
তাদেরও মৃত্যু হবে সুর-অসুর খেলায়।
অমরত্বের প্রত্যাশা মিথ্যে হবেই
যেকোনো অযুহাতে জীবন কেড়ে নেবে যম………………………….
কবর-আর শশ্মানেই সাঙ্গ হবে জাগতিক খেলা
অনন্তকাল আত্মা নেবে বিশ্রাম।রুপের অহংকার টিকবেনা বন্ধু,
টাকার অহংকারও না।
টিকবেনা একাডেমিক শিক্ষার অহংকার,
যে শিক্ষার অহংকারে মানুষকে,মানুষ মনে করছোনা।
সাথে নিতে পারবেনা “সাদা-কালো” টাকার পাহাড়
ছেড়ে যেতে হবে চিরচেনা আবাসভূমি………………………………..
অত্যাচারীর মৃত্যুতে উল্লাস করবে মানুষ’
মৃত্যুর কাছে যেকোনো অহংকারই তুচ্ছ |অট্টালিকার অহংকার টিকবেনা বন্ধু,
শেষ ঠিকানা হবে ঝোঁপ ঝাঁড়ের মাটি।
মাটিতেই সৃষ্টি মাটিতে বিনাশ
তিনদিনেই থেমে যাবে স্বজনের কান্নাকাটি।
লোক ঠকানো সব হারামের টাকা খরচ করতে পাবেনা সময়
তার আগে ছেড়ে দিতে হবে দুনিয়া……………………………………..
আজরাইল মানবেনা সরকার দলীয় রাজনৈতিক ক্ষমতা
মৃত্যুর কাছে যেকোনো ক্ষমতাই তুচ্ছ |মৃত্যু হবে প্রিয় প্রাক্তন প্রেমিকার,
বুকে পা রেখে যে বেঁধেছিলো ঘর————————————-
মৃত্যু হবে পরাজিত প্রেমিকের,
সংসারে যে এখন সভ্য যাযাবর |
___________________
মৃত্যুর পরে কেউ হেঁটে পারবেনা কবর-শশ্মানে’
চলমান দেহ হয়ে যাবে অসাড়।
মানব কঙ্কাল দেখেছি সবাই
তবু কমেনা আমাদের হরেক রকম অহংকার |10, April 2022 / Dhaka
বিঃদ্রঃ কবিতার গল্প সংগৃহীত’
কবিতার গল্প ভুল করেও কেউ
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়।
Record Label : Labonnow Entertainment9 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali




শুভেচ্ছা!