Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years ago

    “এক মুগ্ধ পৃথিবী”
    _______________

    কার্তিকের সবুজে-শ্যামল ক্ষেতের-ফসলে আমি,
    এক মুগ্ধ পৃথিবী!
    আজি বিকেলের গোধূলি’তে-
    আসো নাই তুমি;
    ধূসরিত আবেগের স্বপ্নরাঙ্গানো এই মেঠো পথে…।

    প্রেয়সী-প্রিয়তমা-মনোহর-মনোরমা,
    তুমি শরৎ গোধূলি তরঙ্গ-
    শিল্পীর ক্যানভাসে ভেসে ওঠা প্রতিচ্ছবি!
    এলোমেলো কেশ তোমার;
    তুমি সন্ধ্যার আলেয়া’য় আমার মন্দিরে আরতি প্রদীপ্তী।

    ঐ’শোন উলুধ্বনি,
    লক্ষ্মীতিথির পূজনীয় মন্দিরে-
    আরতি মগ্ন সন্ধ্যা কত রমণীয় কণ্ঠ!
    কাশীর ঝংকারে মধুরো তরঙ্গ……;
    অনুভূত নৃত্যে ফিরে পাই তোমারি ছন্দঃ।

    দেখ,
    আজ পূর্ণিমার চাঁদ’টা কি….. প্রদীপ্ত!
    কার্তিকী আকাশে নীরবে ঝরছে-
    শিশিরের আদলে….ঝাপসা কুয়াশা…. আর,
    ভালবাসা ভালবাসা এই দুজনা’র ভালবাসা;
    অনুভবে কাছে আসা-
    এইতো ভালবাসা,
    ভালবাসি আমি!
    ভালবাসি তোমাকে ভালবাসি এক মুগ্ধ পৃথিবী।

    ডি কে মহন্ত/-

    9
    8 Comments
    • ফুলে-ফলে সাজানো এই ধরণী এক মায়া জগত। চাঁদের আলো, শিশির,কুয়াশা– আহা অতি মনোরম। অভিনন্দন কবিকে।

    • @ovimanimon ধন্যবাদ প্রিয়, এমনি মন্তব্যে ধন্য আমার লিখুনী……. তোমাকেও অভিনন্দন।

    • @neel thanks for your) activity.

    • “তুমি শরৎ গোধূলি তরঙ্গ-
      শিল্পীর ক্যানভাসে ভেসে ওঠা প্রতিচ্ছবি!”❤️

    • @drako হুম, “এলোমেলো কেশ তার;
      সে সন্ধ্যার আলেয়া’য় আমার মন্দিরে আরতি প্রদীপ্তী”

    • @স্মৃতি, তোমাকে ধন্যবাদ- তোমার কমেন্ট সবগুলি লিখায় পেয়ে আমি সত্যিই ধন্য হয়েছি গো প্রিয়। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

    • শুভকামনা !

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar