Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    হৃদয়ের লেনদেন নিষেধ’
                 কিশোর কনক
                            
    বহুবার তাঁরে নিয়ে ছুঁটে গেছে ট্রেন…………..
                  উড়ে গেছে বহুবার বিমান দুরদেশে।
    আমি যেখানে ছিলাম আজো সেখানে আছি
           বেঁচে আছি আজো সব হারানোর দেশে।
    আমার  কাঁচে ঢাকা পৃথিবীতে যাওয়া হয়নি
    আমার জন্য পৃথিবীটাই কারাগার।
    আমার জন্য কেউ অপেক্ষায় বসে নেই
    আমার বালিশে বসে নেই প্রজাপতি’
            সে চলে গেছে আমার হৃদয় করে ভেদ
    অতঃএব যথারীতি
             আজ থেকে হৃদয়ের লেনদেন নিষেধ |

    আমার ভাগ্যবদল হয়নি
            আমার জন্য নিয়তির অভিশাপ বরাদ্দ।
       আমার শেষকৃত্য অনুষ্ঠানে
       তুমি নৃত্য করতে আসতে পারো
                       তোমাকে আমন্ত্রণ জানালাম
                       তুমি নিমন্ত্রিত অতিথি হয়ে এসো
         তোমাকে সজ্ঞানে অনুমতি দিয়ে গেলাম |

    অসুস্থতার যুগে আমিও সুস্থ নই
     আমারো হাজার অসুখ চিকিৎসাধীন আছে।
       আমার হাতপোড়া সিগারেট
       আর নিকোটিন জমা ফুসফুস
       অক্সিজেনের খোঁজ করেনা এখন
                             তবু সবুজের সমারোহে বাঁচি 
                             স্মৃতির কবর পোড়ে রোদে |
                
    বিলাসী জীবন খুঁজে ক্লান্ত তুমি
          রোদজ্বলা দুপুরে অবিশ্রান্ত পথে হাঁটছো।
       ঘরে ফিরতে ঠিক সন্ধ্যা হবে
       হয়তো সে ঘর স্বাগত জানাবে
                   নয়তো সে ঘরে রবে অন্যতুমি’
                                 আমার কথা আর বলছিনা
                         আমার কথা সব তোমার জানা |

    বহুজনের যৌবনে_যৌনতা ঢেলেছো
        অনাহুত দেহমন  হয়েছে অসাঢ় বহুবার।
       আমি কি জানি কি ভেবেছি
       অবিশ্বাস করতে চেয়ে পারিনি
               না জানা  সত্য সামনে এলো
                       আজ শূন্য আমি আর ফুরনো তুমি
                              দুজনই লজ্জিত ভীষণ রকম |       
       
    নিষ্ঠুর মানুষের যন্ত্রনা কম
                                  আজ নিষ্ঠুর হতে হলো তাই
        যম এসে রাতভোরে ডাকলে ডাকুক
           হাতের মুঠোয় শুকনো গোলাপ পোড়া ছাই।
    মরু সাহারায় থাকি আগুন বুকে রাত পাহারায় |

    Friday-18, Sep
                              2020, Khulha

    বিঃদ্রঃ কবিতার গল্প ভুল করেও কেউ
    নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়। 
    Record Label : Labonnow Entertainment

    9
    8 Comments
    • হৃদয়ের লেনা-দেনা ক্লেশ আনে। অনেক শুভকামনা।

    • চমৎকার আজকের কবিতাটি। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • বিরহের নদে সুন্দর ছন্দের প্রবাহ !

    • হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহো।

    • অভিনন্দন !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @তুলটকাগজ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar