-
“দুঃখ কষ্ট তুমি অতঃপর আমি”
___________________________অতঃপর:- যত’ই দুঃখ কষ্ট পাই না কেন প্রিয়-
শূন্যতা’র উদ্বেলিত হৃদয়’র,
রংধনু ভালবাসা শুধু’ই তোর জন্য-!দুঃখ:- প্রতীক্ষার যন্ত্রণাময় –
নীল কষ্ট গুলো বু’কে নিয়ে,
তোমার জন্য অপেক্ষা করা ছাড়া;
আজ তার কাছে আর তেমন কিছু নেই-!:- হুঁম বন্ধু দুঃখবিলাস!
অতঃপর বড্ড ক্লান্ত-
……………নিভৃতে বিশ্রাম প্রয়োজন।অতঃপর:- তাই –
ছুটির দিন তারপরওও এতো ক্লান্তি?:- ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম গো,
______অসুস্থ আমি!
কিছু’টা তাই-দুঃখ:- ও,
ঠিক আছে বিশ্রাম নাও!
কারণ বিশ্রামেরও তো প্রয়োজন আছে-কষ্ট:- আজ কাব্য-বিলাসী নীরব স্তব্ধতা,
পান্ডুলিপির বিক্ষত এক অব্যক্ত কবিতা…….!অতঃপর:- শান্ত প্রকৃতির,
অশান্ত কলরবে –
ব্যস্ত তুমি হৃদিকা;
শেষ গোধূলির আলোয় যখন তুমি-
ঝাপসা আলেয়ার প্রতিচ্ছায়া!দুঃখ:- বারবার আমিও আসবো,
সে প্রতিক্ষা’র অবসানে-
কোন এক বিকালের ধূসর গোধূলি হয়ে;
অথবা নীরবতার কোন রাতে……..যখন আবারো কথা হবে।কষ্ট:- অতঃপর,
এই অতঃপর………
এমন কখনো যদি ভালোই না লাগে!
কোন কিছু’ই-
তো;
কি করব-আমি……………?দুঃখ:- কি গো মেঘবালিকা?
শুভ্র আকাশে-
জেঁগেছো যখনি শুভ্র মেঘে’র ভীরে মেঘালয়া তুমি!
নীরব কেন অশান্ত প্রণয়ী?:- সমাধান খুঁজছি,
জটিল সমস্যা-
উত্তর নেই,
কেননা আমি চিন্তা করতে পারছিনা!
না অতিত, না বর্তমান, না ভবিষ্যত।অতঃপর:- আজ কি হয়েছে তোমার-
খুলে বলবে তো?
সমস্যা থাকলে-সমাধানও আছে নিঃশ্চয়-:- আমাকে কতটুকু চিনেছো তুমি?
একদম অন্যরকম আর পাঁচজন স্বাভাবিক থেকে আলাদা-
কিন্তু এক্সসেপশোনাল নই।অতঃপর:- আমি জানি তো,
তুমি কাব্য ভালবাস -!কষ্ট:- আর কি জান তুমি?
দুঃখ:- জানার তো অনেককিছু’ই আছে ,
______ তবে এতটুকু বলতে পারি তোমার সুন্দর একটি মনও আছে!অতঃপর:- এই…….,
তোমার ঘুম পাচ্ছে নাকি?:- আরে না,
ঘুম এলে তো ভাল হতো-!
এই……,
শোননা- আচ্ছা,
একটা ভুল মানুষ কে কোথায় নিয়ে যায়?
…….বলতে পারো?কষ্ট:-হয়তো অনেক দূর!
কি হয়েছে…….. বলো আমায়,
আমাকে বলা যায় না কি?:- একদিন আন্টি’কে প্রশ্ন করেছিলাম,
ভুল করেছি,
…………এর ফলও ভোগ করছি!
আচ্ছা কতদিন লাগবে এর প্রায়সচিত্ত করতে?
উনি কিন্তু বলেছিলেন,
________মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত;
যখনই ভুলের কথা মনে পড়বে দেখবে তখনই তোমার কষ্ট হবে!
আর আজ সত্যি সত্যি ভুল করে খুব কষ্ট পাচ্ছি!
জানো,
আমিনা আর…….. কাঁদতে পারিনা!
মন চায়-চিৎকার করে কাঁদি!
হালকা করে দেই এই অশান্ত হৃদয়টা’কে-
কিন্তু পারিনা;
….পারলে হয়তো আমার ভাল লাগতো গো।অতঃপর:- ______ বিশ্বাস রাখতে পারছো না!
শুধু কাঁদলেই তো আর হালকা হওয়া যায় না-:- না সেটা নয় গো সেটা নয়-
বিশ্বাস শব্দটা শুনতে আমার ভালো লাগেনা…..
আর কবি’কে না বোঝার মন আমার নয়।কষ্ট:- হালকা হতে হলে অন্যকোন উপায় খুৃঁজতে হবে তো-
:- আমি এমন একটা মেয়ে-
……..সততা যার অলংকৃত-অহংকার,
কিন্তু….এই সততা’য় আমায় রিক্ত করে ছেড়েছে!
আমি অবশেষে অসহ্য একটা প্রাণী’তে পরিনত হয়েছি গো-
………..যার আগে-পরে বলতে কিচ্ছু’টি নেই।দুঃখ:- কি আর বলি….. তোমায়-
অ’জানার আবেগে সীমাহীন দিগন্তে-
আজ ছুটে চলে নিরাশা,
তেমনি কিছু মুহূর্তের অনুভূতি;
_____ এভাবেই চলছে-!
তেমনি’ই হওয়া উচিৎ-
সততার অলংকারে অলংকৃত তুমি হে হৃদিকা -!:- তুমি জাননা গো,
আমি আর পাঁচ জন মানুষ থেকে-
মনের দিক দিয়ে বোধ করি কঠিন!
তা না হলে,
দুটো কিডনি ইনজুরি-!
হাসপাতাল থেকে ফিরে আসার এক সপ্তাহ বাদে ছোট ভাইয়ের মুত্যু!
তবুও চোখে অশ্রু নেই-
পাষান আরকি….!
তারপর নিজের জীবনের শুরুটা অন্যকিছু হাঃ হাঃ হায়ঃ-দুঃখ:- বল কি তুমি?
কষ্ট:- হুম,
……বাস্তবতার চরম মুহূর্ত।অতঃপর:- বলার ভাষা টা মনে হয় হারিয়ে যাচ্ছে গো!
কষ্ট:- তাইতো গুছিয়ে কথা হয়না তোমার সাথে-
অতঃপর:- জানিনা মুহূর্তের কি যেন দুমড়ে-মুচড়ে গেলো!
:- এই,……..
এভাবে ভাবতে হবেনা তোমায়,
জানো তুমি?
গত ১১টা বছর পর আবার কবিতা পড়ি-
ভাললাগে-পড়তে,
পড়তে খুব’ই ভালবাসি-
শুনীলের বই,
তারাশংকরের বই…… আরো কতো বই!
পড়তে সত্যি’ই ভাল লাগতো।অতঃপর:- জানিনা কি….. তুৃমি !
কিন্তু আমি এমনি হয়তো,
সত্যি’ই-
অন্যের কষ্টে ব্যথিত হয়েও নিজের সুখটুকু’ই শুধু খুঁজি;
কি অদ্ভুত আমি-তাই না?কষ্ট:- বলনা,
কি হয়েছে তোমার?
নিঃচুপ কেন?
তুৃমি তো জেনেই গেছ-
অতঃপর এমনি -!:- বন্ধু সেতো বন্ধু’ই…… নয়কি?
কেন জানিনা তোমার লেখা/ভাষায় এক ধরনের আর্ট আছে গো-
…………গভীরে না যাওয়া পর্যন্ত বোঝা মুসকিল!
আমি মর্মকথায় মরিয়া হই,
বান ভাসা কথায় নই;
আজ ভরসার ডানা ভেংগে গেছে,
চোখদুটো রক্তলাল-ক্ষীণ আয়ু!
……..দৌড়চ্ছে সময়।কষ্ট:- কি যে বলোনা,
_____ কবিতার পান্ডুলিপি গুলোই তো এমনি হয়!দুঃখ:- খুঁজে ফিরি প্রিয় –
কিছু ভাষা,
যা হৃদয়ের অলিগলি তড়পায়!অতঃপর:- আসলে গাঢ় নীল গুলো আমাকে,
আবারও বারবার চমকিয়ে দেয়-!
সত্যি বলছি;
তোমার বাহিরেও আমি’টা আমিই থেকে যাই-!কষ্ট:- সেতো বুঝ-মানে না আপন হিয়া,
রক্তাক্ত-পান্ডুলিপি শুধু মরীচিকা!
……সাহারার তৃষা মোর জীবন আঙ্গিনা।অতঃপর:- আজকের কবিতার পান্ডুলিপি কব্যহীনতা’য় তৃষ্ণাপ্ত!
আবেগ নাকি যেখানে প্রবল!
_____ ভাষা নাকি সেখানে অসহায় –
জ্যাম বাঁধা না’বলা কথা বলতে;
…………আমার…ও তো ইচ্ছে হয়।:- কে বলে বর্ষা শুধু শ্রাবনে ঝরে,
বারমাস-কাল হৃদয়ে ঝরে-
পাহাড় ক্ষয়ে যেমন পাথর সাঁজে!
নদী বয়ে যেমন সাগরে মেশে;
আর দুঃখ’রা কেঁদে তবে আমাতে মেশে।দুঃখ:- আবারও বলছি,
নীরব প্রিয়া’র মতো প্রেয়সী তুমি-
তুমি নন্দিনী;
_____নন্দিনী তুমি অস্পর্শী-!কষ্ট:- আমি ঝরা পাতা গো,
অবহেলিত নাম না-জানা বন্য ফুল!
……….যা দিয়ে মালা হয়না কখনো।দুঃখ:- দেখ,
দেখো না তুমি –
আবারো লুকিয়ে ফেললে নিজেকে!
অজানা অনুভূতি’র আড়ালে-
তবুও জানতে আমার ইচ্ছ হয়;
অজানা সেই সুরভিত ফুলে’র নাম।কষ্ট:- লুকোচুরি নেশা নয়,
সবাই মিথ্যে দিয়ে জয়ী হতে চায়!
…….আমি;
আমি কিন্তু সে দলের নই।অতঃপর:- হয়তো বাস্তবতা সে রকমেই,
তারপরও অতঃপর আমি এমনি-!:- আমি তোমার আরাত্রিকা নই-
আমি অমাবস্যা,
আমি আলো নই আলেয়া……!
আমি বৃষ্টি নই মেঘবালিকা।অতঃপর:- ভুল বলছো তুমি-
আলো ছাড়া আলেয়া পূর্ণতা পায় না;
______ কখনওই নয়।:- আর পারছিনা,
জানো প্রচন্ড মাথা ধরেছে-
হয়তো জার্নিতে ঠান্ডা লেগেছে!
আজ তবে এই;
নিঃশ্বাস যদি থাকে তবে আবার আসবো ফিরে-অতঃপর:- তবুও ক্ষণিকের সমাপ্তি’তে হে প্রিয়, স্বপ্নের রং-এ!
এমনি কোন রাঙ্গানো নীরব রজনী’তে-
রাগিণী তুমি শুভরাত্রি;
সু-চেতনা’য় ভরে উঠুক এক হৃদয়ের আঁখি অমৃত প্রণয়-এ।ডি কে মহন্ত/-
-
@drako কবিতার পঙক্তি দিয়ে মন্তব্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
-
@ovimanimon “দুঃখ কষ্ট তুমি অতঃপর আমি” কবিতাটি কাল্পনিকচরিত্রের একটি ভার্চ্যুয়াল আর্টফিল্ম।
-
@quamrunnesa22 thanks for your activity.
-
-

D K MAHANTA
VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602
"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
আমানত উল্লাহ মানিক
@mdamanatullahmanik
পংকজ প্রিয়ম
@pankajpriyom
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
যুবক অনার্য
@jajan
আহমেদ আরভিন
@sweetsohely
Abcde gh.
@abcdegh
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com


সবার জন্য নিরন্তর ভালবাসা, শুভেচ্ছা ও শুভকামনায়- “সু-চেতনা’য় ভরে উঠুক এক হৃদয়ের আঁখি অমৃত প্রণয়-এ”।