Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    চক্ষু মেলে দেখ না মানব
    সাংবাদিক আবু তাহের

    চক্ষু মেলে দেখ না মানব
    মনের দুয়ার খুলে,
    ক্যামনে মোরা ভবের বুকে
    স্রষ্টায় চলি ভুলে।

    দিনের বেলা রবির খেলায়
    পাই যে গরম তাপে,
    রাতের বেলা চাঁদের মেলায়
    রয় না গরম ভাপে।

    বৃক্ষ লতায় করছে সেবা
    সৃষ্টির সকল জনে,
    গাছের মিষ্টি ফল কতো পাই
    আহার তৃপ্তি সনে।

    আলো বাতাস শীতল ছায়া
    সেবছে মানব ভবে,
    তবু মোদের মন ভরে না
    ডাকি না কেউ রবে।

    স্রষ্টার হুকুম পালন করে
    গ্রহ-তারা ছোটে,
    মানব শুধু ভুলের পথে
    অহম দেখায় মোটে।

    সকল জীবের পেটের আহার
    ভবের বুকে জোটে,
    মানব আহার হালাল হারাম
    বেছে খাবে ঠোঁটে।

    10
    12 Comments
Skip to toolbar