Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    মূর্খ মানব
    সাংবাদিক আবু তাহের

    জন্ম দাতা পিতা মাতার
    খোঁজ নিলে না আজ,
    দয়াল বাবার ধরছিস পায়ে
    চোখের হেরে লাজ।

    থাকতে সময় মূর্খ মানব
    মায়ের পায়ে ধর,
    কবর মাঝে শান্তি পেতে
    পিতার সেবা কর।

    মাজার ঘুরে চলছিস তবে
    ডাকছিস কারে বাপ,
    শান্তি নাহি মরণ বেলায়
    থাকলে মায়ের শাপ।

    জগৎ জুড়ে সুনাম বাড়ে
    সেবলে বাপ আর মায়,
    অবহেলায় কঠিন শাস্তি
    সাপের কামড় খায়।

    স্রষ্টার পরে আসনখানি
    পিতা মাতাই সব,
    আপন প্রাণে সেবলে তাদের
    খুশি থাকেন রব।

    8
    8 Comments
Skip to toolbar