-
তুলটে যে নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন বা হচ্ছেন, তাঁদেরকে আন্তরিক স্বাগতম। আমরা আহবান জানাই প্রথমেই আপনার নিজের লেখা একটি গল্প, আর্টিকেল কিংবা কবিতা পোস্ট করে দিন। আমরা লক্ষ্য করছি অনেকেই নতুন রেজিস্ট্রেশন করছেন, কিন্তু নিজেদের লেখা পোস্ট করছেন না। কোনোরকম দ্বিধা না করে আজকেই নিজের একটি লেখা পোস্ট করে দিন। আমরা আপনার লেখা পড়তে আগ্রহী। অন্যদের লেখাগুলিও দেখুন এবং ভালো লাগা মাত্রই লাইক দিন, লাভ দিন, কমেন্ট করুন। দেখা গেছে যে, আপনি যত মানুষের লেখায় আপনার উপস্থিতি জানাবেন (অর্থাৎ রিএক্ট দিবেন, বা কমেন্ট করবেন), তত বেশী মানুষ আপনার লেখাতে রিএক্ট দিয়ে থাকেন অথবা কমেন্ট করেন।
অনেকেই আপনার লেখা নীরবে পড়ে যান। কিন্তু যখন আপনি রিএক্ট দেন অথবা কমেন্ট করেন, তখব অন্যরাও উজ্জীবিত হন আপনার লেখা সম্পর্কে তাঁদের ভাবনা জানাতে। ফলে বেশী বেশি কমেন্ট করুন এবং রিএকট দিন।
এছাড়াও আরেকটি বিষয়, আমরা আমাদের যার যার নিজের লেখা গল্প কিংবা কবিতা তো আমরা পোস্ট করবই, তার সাথে সাথে নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি ঘটনা, ভালো লাগা, মন্দ লাগা – সেগুলিও কিন্তু আমরা পোস্ট করতে পারি। একজন লেখক বা লেখিকার নিজ জীবনের ছোটো ছোটো নানা ঘটনাও কিন্তু পাঠক আমাদের কাছে ভালো লাগবে। আগ্রহ জাগাবে। সুতরাং, এসব বিষয়ে ছোটো ছোটো টেক্সট আমরা পোস্ট করতে পারি। এটা লেখক লেখিকাদের সোশাল মিডীয়া। ফলে নানাকিছুই এখানে পোস্ট করা যাবে।
লেখালেখি নিয়ে আপনার নিজস্ব কোনো ভাবনা কিংবা জিজ্ঞাসা, হয়ত কোনো লেখকের একটি বই পড়ার পরে আপনার ভালো লেগেছে কিংবা লাগেনি – সেই অভিজ্ঞতা – এসবও নির্দ্বিধায় পোস্ট করতে পারেন!
লেখক / লেখিকা হিসাবে এখানে আপনি সম্পূর্ণ স্বাধীন। আশা করি মঞ্চের এই উন্মুক্ত পরিবেশ আপনার ভালো লাগবে। এখনই একটি লেখা পোস্ট করে দিন!
-
প্রস্তাবনার স্বপক্ষে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। তুলট মঞ্চে আমি একদম নতুন। তবে, নতুন হিসাবে আমার কাছে কিছুটা সমস্যা নজরে এসেছে। সেটা এই সাইটের চলাচল, যেমন ওপেন ক্লোজ খুবই ধিরগতির। তার পর কোন লেখা পোস্ট করলে এক লাইন থেকে অন্য লাইনের স্পেস বেশি হয়ে যায়। কবিতার লাইনের ছন্দ হারায়। তুলট ডেস্ক’র প্রতি আকর্ষণ করছি। যদিও আপনারা যথেস্টই সদয় ও আন্তরিক, তবু, এই বিষয়টির প্রতি যদি সদয় হন তাহলে আমি/আমরা উপকৃত হবো। ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ।
Friends
Arif-Ahmed
@arif-ahmed
Mumtahina Chowdhury
@mumtahinachowdhurytahigmail-com
অপরিচিতা আমি
@opo-ri-001
অপরিচিতা আমি
@opo-ri-1001
শফিকুল মুহাম্মদ ইসলাম
@shafiqul22
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Mashuka-Ahmed
@mashuka-ahmed
RahamatAli
@rahamatali
নীল
@jenny-nill17





Very good direction
অভিনন্দন