Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 3 years, 11 months ago

    জেলহত্যা দিবস

    আজ ইতিহাসের সেই কলঙ্কিত দিন-
    নির্মমতার লজ্জার রুধিরে,
    রঞ্জিত আরও একটি একটি কালো দিন;
    স্তম্ভিত জনতা যেদিন ধুসর মেঘের তীরে,
    আর একবার বাকরুদ্ধ হয়েছিল এক পৈশাচিক গুপ্ত হত্যার বর্বরতায়।
    ইতিহাসের পংক্তিমালা কেঁপেছিল এই নির্দয়তার লীলায়।
    আকাশ বাতাস কেঁদেছিল সেদিন,
    গলেনি শুধু পাষাণ জল্লাদের মন;
    যারা চেয়েছিল স্বাধীনতার চেতনা করতে নির্মূল।
    যারা পাগলা ঘন্টার দামামায়
    চাপিয়েছিল সমরাস্ত্রের ত্রিশূল।
    প্লাবিত করেছিল একবন্যা রক্ত নীর
    নি:স্তব্ধ রাতের তিমির
    কারান্তরালে চারজন দেশপ্রেমিক এর ভয়ার্ত আর্তনাদ
    কেড়ে নিয়েছিল রক্তাক্ত বুলেটের আঘাত
    আর বেয়নেটের নিষ্ঠুর খোচা’ঘাত
    চিরদিনের জন্য ইতিহাসের খাতা।
    সংযোজন করেছিল আরেকটি কালো পাতা
    ছোট্ট শিশুর দু:খের অতলস্পর্শতা
    ছুঁয়ে ছিল আকাশের নি:সীম দীগন্তের শুণ্যতা
    সারারাত প্রিয়জনের আঁখির অজস্র অভ্র
    রক্তমাখা জামা, স্যান্ডেলের উপরে হয়েছিল স্তুপীকৃত
    শূণ্যতার আঘাতে বাতাসকে করেছিল সুতীব্র।
    মর্তলোকের সব বাঁধন ছেড়ে
    তোমরা চলে গেছ ঐ দূর আকাশের তারার ভীরে-
    তোমাদের স্পর্শ আজও যেন জড়িয়ে আছে
    শালবনের জোছনার নীরে।
    ছেড়ে গেছ ঘাসফুলের মায়া
    রাতের আঁধারে জোনাকীর ছায়া
    হয়ে তবু যেন জড়িয়ে আছ স্বজনের মাঝে!
    কত সাধনার শ্যমলে ঘেরা কোমল মাটির ক্রোড়
    কত নিষ্ঠুর রক্তাক্ত ইতিহাসে র সাক্ষী হয়ে থাকে!
    এদেশকে নেতৃত্বশূণ্য করার ধ্বংসযজজ্ঞে
    মেতে থাকে ঘাতকের নিঃশ্বাস,
    বারবার তারা ভঙ্গ করে বিশ্বাস।
    হে মুক্তিযুদ্ধের কর্ণধারগন,
    নির্যাতিত মেহনতী মানুষের প্রতিনিধি হয়ে
    আমৃত্যু করেছ আলোকদান।
    অসংখ্য তারার ভিড়ে
    আজও চারটি নক্ষত্র হয়ে রয়েছ দেদীপ্যমান।
    তোমাদের শহীদি মৃত্যু তাকে যেন চির অম্লান।
    বিনম্র শ্রদ্ধা তোমাদের তরে-
    প্রজন্ম থেকে প্রজন্মের ভিড়ে
    এই চেতনা থাকুক চিরবহমান
    সব ষড়যন্ত্র উৎখাত করে
    গনতান্ত্রিক, সাম্য-মৈত্রীর নির্ঝরে
    দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার তরে
    সবার প্রতিজ্ঞা থাকুক অবিচল।

    17
    21 Comments
Skip to toolbar