-
আজব মানুষ
হালিমা বিনতে খালেক।আজব দেশের আজব মানুষ
আজব কর্ম কাণ্ড,
কেউ সাজে ফেরেশতা আর
কেউবা সাজে ভন্ড।এক হাতে হাতুড়ি নিয়ে
আরেক হাতে ধরে ইট,
আঘাত আঘাতে শেষ করে দেয়
পুড়া ইটের শক্ত ভিট।জীবন রক্ষায় বানায় ঔষধ
সেই ঔষধে মেশায় বিষ,
সেই ঔষধে রোগ সারে কি?
তিলে তিলে জীবন শেষ।বাঁচার জন্য খাবার ফলায়
তাতে নাকি ভেজালের রেশ
এসব খাবার কি প্রয়োজন
না খেয়েও মরা বেশ।যুদ্ধের জন্য বানায় অস্র
বোমা মেরে মানুষ খুন,
মানবতার কথায় আবার
বানায় কত প্রতিবেদন।সব টাকাই রঙিন দেখি
তাতে ও নাকি সাদা কালো,
রঙ ছাড়াও কালো টাকা
সাদা করলে হয় ভালো।মাথার ঘাম পায়ে ফেলে
কৃষক ফলায় চিকন ধান,
মোটা ভাত আর মোটা কাপড়ে
কৃষক বাঁচায় আপন প্রান।ইমারতের প্রতি ইটে
লেগে থাকে শ্রমিকের ঘাম,
সেই ইমারতে সাহেব বাবুরা
আজীবন করে বিশ্রাম।পকেট ভারির স্বজন বেশি
সদা ই নেয় সবাই খোজ,
রুক্ষ মাথায় বেল ফাটিয়ে
দিতে চায় বিরাট ভোজ।কেউ বা দৌড়ে খাবার জোগায়
কেউ দৌড়ায় হজমে,
পাপের সাগরে ডুবে কেউবা
বাঁচতে চায় কসমে।লেবাসে, টাকায় মানুষ বিচার
জ্ঞান, গুনে বা কর্মে নয়,
অযোগ্য লোক আজ সমাজপতি
তার হাতে বিচার ন্যাস্ত রয়।আজব মানুষ, আজব কর্ম
আজব তাদের চরিত্র,
রাতারাতি আঙ্গুল ফুলিয়ে
লেবাসে হয় পবিত্র।।।21 Comments-
-
-
-
আজব দেশের আজব মানুষ
আজব কর্ম কাণ্ড,
কেউ সাজে ফেরেশতা আর
কেউবা সাজে ভন্ড।——-সত্য ন্যায়ের ধর্ম বলে শুধু মুখে, আড়ালে করে অপকর্ম করে পরম সুখে -
-
-
-
-
-
খুব সুন্দর!
মঞ্চগুরু অনেকদিন আপনার নতুন ছন্দবদ্ধ কবিতা পড়িনা! নতুন কিছু পড়ব বলে অপেক্ষায় আছি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!
-
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
বিদ্রোহী !!!...........
@zunairah1917




Excellent – মঞ্চগুরু!
অতুলনীয় বিদ্রুপাত্মক কবিতায় মানুষের দ্বিমুখী-শ্বাপদ চরিত্রের দৃশ্যায়ন… মুগ্ধতা ও শুভেচ্ছা…