-
কিটি
হালিমা বিনতে খালেকআদর করে পুষলাম ঘরে
ছোট্ট বিড়াল ছানা,🐱
আমার খুবই ভালোলাগে 🥰
মা করেন মানা।🥺মিষ্টি একটা নাম রাখলাম
ছোট্ট সোনা কিটি,😍
আদর দিলে চেয়ে দেখে
চোখ করে পিটি-পিটি।😌কিটি সোনা খায় শুধু
মাছ,দুধ-ভাত;😋
সারাটা দিন ঘুমিয়ে কাটায়😴
জেগে কাটায় রাত।🤯বিছানা তার খুব পছন্দ
ঘুমায় বালিশ ঘেষে,🫠
আমি যখন ঘুমাতে যাই
শুয়ে থাকে পাশে।😇টিকটিকি তার খুব পছন্দের
দেখলে দেয় হানা😒
আরশোলা টাও ছাড়ে নাকো
যতই করি মানা😓গা টা তার খুবই নরম
বেজায় তুলতুলে,😍
আদর দিলে ঘুমাতে চায়😴
শুধুই হাই তুলে।🥱ক্ষুধা পেলে করে মিও মিও
পায়ের কাছে এসে,😺
খাবার শেষে দেয় চম্পট
বিরাট বীরের বেশে।🤠আমি যখন ডাকি তাকে
কিটি সোনা আয়;😍
ঝড়ের বেগে ছুটে পালায়
কে আর খুজে পায়😒16 Comments
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
বিদ্রোহী !!!...........
@zunairah1917





চমৎকার…