Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 6 months ago

    পোষা ময়না।

    আমার খাঁচায় পোষে ছিলাম
    ছোট্ট একটি ময়না,
    যখন তখন মুখ ভারি তার
    ধরতো নানা বায়না।
    সদাই সে বলতো কথা
    ডাকতো আমায় মামা।
    খালি গায়ে থাকতো না সে
    পরতো সুন্দর জামা।
    মুখটা তাহার ভারি সুন্দর
    গায়ের পালক শ্যামা,
    দুষ্ট পোষা ময়না পাখির
    নাম রাখিলাম রমা।
    রাগলে পরে বলতো আমায়
    দেব কিন্তু আড়ি,
    কথা না শুনলে আমি
    যাবো বাপের বাড়ি।
    আদর দিয়ে কাছে গিয়ে
    যখন দিতাম চুমা,
    খুশি হয়ে বলতো আমায়
    আমার কাছে ঘুমা।
    খুনসুটি তে মজে থাকতো
    ধরে নানান বায়না,
    ভাড়ি করে মুখখানা তার
    কোন খাবার খায়না।
    সোহাগ দিয়ে বলি আমি
    বলনা কি তোর বায়না?
    খুশি হয়ে বলে আমায়
    চাই চিরুনি আয়না,
    সাথে হিরের গয়না।

    11
    31 Comments
Skip to toolbar