-
মেঘময় প্রার্থনা
=============
অবশেষে শ্রান্তিময় বারিধারা ছুয়ে যাবে তোমার ললাট ,
ভেজা চুলের গোছা লবনাক্ততার প্রলেপ ছেড়ে
আবারও বয়ে আনবে শীতল অনুভুতি –
এমন প্রত্যাশা নিয়ে বন্ধু আচঁল ফেলে
একটু দাড়াও তো মেঘলা আকাশের নিচে ,
হয়তো তোমার জন্যে হলে ও
বৃষ্টি নামবে আজ নিগূঢ় ধারায় ।অবশেষে অভিমানে
শুনালে বঞ্চনার অভিমত !ভেবো না ,পূর্নতা পাবে আকাঙ্খার !
তোমাকেই না হয় দিয়ে দিলাম
এক আকাশ ভর্তি ্ শ্রাবনের মেঘমালা ্।
ইচ্ছেমতো বৃষ্টি নামিয়ে ভিজে নিও ।
যদি সুযোগ পাই ,
আমিও না হয় খুজে নেবো অখন্ড অবসর ।
এটা অপূর্ন অভিব্যক্তি আমার ,
যদি কখনও পূর্নতা পায় !
তোমাকেই দিয়ে দেবো গোটা কবিতা ।2 Comments
Friends
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
পংকজ প্রিয়ম
@pankajpriyom
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Drako Shajib
@drako
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Rathy rathy
@rathyrathy
রেদোয়ান শাকিল
@readean


আপনার লেখায় একটা স্বাবলীল ভংগী আছে। ভালো লাগলো। অনেকদিন বাদে ফিরলেন।