Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 11 months ago

    বেঁচে থাকার নেশা’
    _কিশোর কনক

    নিজের বলতে কিছু নেই
    কিছু ছিলোনা।
    নিজের মানুষ কেউ নেই
    থাকা প্রয়োজন না।
    বন্ধুর সংখ্যাও
    হাতে গোনা দুই একজন
    শত্রুর সংখ্যা জানা নেই
    থাকতে পারে বহুজন।
    এমনই জীবনে বাঁচি
    এভাবেই চলে যায়
    রাত্রি দিন।
    দিনের শেষ পৃষ্ঠায়
    আমার জীবন ঠিক
    সঙ্গীহীন।
    এই অযোগ্য জীবনকে
    সরিয়ে নিয়েছি
    চেনা-জানা,প্রিয়-অপ্রিয়
    সাধারণ-অসাধারণ
    বন্ধু-শত্রু
    সবার জীবন থেকে।
    ঠিক যেভাবে
    আমায় বর্জন করেছিলো
    ভালোবাসায় অর্জিত
    হৃদয়ের মেহমান|

    _
    মুখের মুখোশ উন্মোচিত হয়
    মনের মুখোশ উন্মোচন হয়না সহজে
    তাই একা থাকতে শিখেছি
    একা বেঁচে থাকার অভ্যাস হোক
    অসময়ের অসুখ সারলেই
    ভুলে যাবো মানুষ হারানো শোক|

    _
    দিনের শেষ পৃষ্ঠায় আমার জীবন
    রোদে শুকানো বিষপাতা।
    বিষপাতা খাইনা ছুঁয়ে দেখি রোজ
    বেঁচে থাকা কঠিন মৃত্যু সহজ
    তাই বেঁচে থাকার নেশা করছি
    ভুলে যেতে চাচ্ছি মানুষের প্রতারণা|

    _
    কি ছিলো কি নেই ভাবছিনা আজ
    ভাবনার আকাশে সারাদিন বৃষ্টি।
    আজ সূর্য দেখা হবেনা জানি
    রাতের আকাশ দেবে হাতছানি
    আগামীকাল ভোরে
    একা বেঁচে থাকার বর্ষপূরণ হবে|
    _
    এই বেঈমান অরণ্য খুব চেনা
    সবাই শেষ পর্যন্ত করে প্রতারণা।
    বিখ্যাত হবার আশা করিনা এখন
    জীবনের সঙ্গীত ব্যর্থ যখন
    তখন আমি অর্থের কাছে পরাজিত
    তবু নিজেকে বিক্রি করলাম না|
    _
    স্বার্থপর এই পৃথিবীর পথের বাঁকে
    কারো আপন হতে আর ইচ্ছে নেই
    আপনজন বদলে যায়
    প্রিয়জন চলে যায় হাত ধরে কারো।
    কারো চলে যাওয়া
    দেখতে পারবোনা আর
    চোখের দৃষ্টি কমেছে
    কমেছে জীবনী শক্তি
    বাকিটা জীবন একাই থাকবো ||

    বিঃদ্রঃকবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার
    কবি কিংবা কবিতার নয়।

    4
    5 Comments
    • স্বার্থপর এই পৃথিবীর পথের বাঁকে
      কারো আপন হতে আর ইচ্ছে নেই
      আপনজন বদলে যায়
      প্রিয়জন চলে যায় হাত ধরে কারো। -বিষাদের কালো মেঘ ছুঁইয়ে যায়।

      • হারা বেদনায় জীবন জুড়ে আঁধার নামে তবুও নামুক
        মিছে কেন ভাবো শূন্যতা ছেড়ে আবারও প্রাণ সাজে সাজুক।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar