Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 2 months ago

    সাপলুডু
    _কিশোর কনক

    তার চোখেই দেখেছি
    জাগতিক স্বর্গ।
    দেখিনি লাশকাটা ঘর
    বিভৎস্য মর্গ।
    হাতের মুঠোয় দুনিয়া
    আমার মনে হতো
    ভুলে ছিলাম জীবনের
    ব্যর্থতার গ্লাণী যতো।
    মই বেয়ে উঠেছি
    বিষাক্ত সাপের মুখে
    লাপলুডু খেলেছি
    কী ভীষণ আদিম সুখে।
    বুকের পাঁজরে
    মেরেছে ঠোকর
    বিষাক্ত সাপ’
    বিষে নীল দেহমন
    জীবন-যৌবন
    আত্মায় জমেছে পাপ|

    পদ্মফুলে কেউটে নাচে
    চেয়ে চেয়ে দেখলাম।
    “লখিন্দরের লাশ ভাসছে”
    তখন প্রেমিক ছেড়ে
    বেহুলা পুরুষের ফুলশয্যায়
    তিমির সহবাস লজ্জায়
    চোখে মুখে হাসির ঝিলিক
    ভুলেই গেছে কবেকার প্রেম
    প্রেমিকের নখচুম্বন আর
    সুখ বসন্ত স্মৃতি’
    অত্যাধুনিক এই সময়ে
    বিবেক বিবর্জিত মানুষ
    ভুল করেও শুনবেনা কেউ
    আব্দুল আলীমের পল্লীগীতি|

    আমার চোখে কালঘুম নেমেছে
    এখন রাত্রি দ্বিপ্রহর।
    “ছাতিম ফুলের গন্ধে নাগিন”
    উলঙ্গ তখন অন্ধকারে
    কামনার গন্ধ ছড়াচ্ছে কুকুর
    সাপকে কুকুর খাচ্ছে ছিড়ে
    চাঁদের আলোয় জ্বলছে পুকুর
    কালযামিনীর প্রতিচ্ছবি
    দেখাচ্ছে কালোআয়না কেন
    ব্যস্ত ঢাকার একলা ঘরে
    বৃথাই বাক্যবিলাপ করা
    জীর্ণ শীর্ণ দেহ মন নিয়ে
    অষ্টাদশী বান্দির জীবনে
    গ্রামীন কুকুরের খাদ্য |

    মাথার উপর দিয়ে উড়ছে
    নরকপাখি’
    জাগতিক সে স্বর্গে এখন
    মানুষের প্রবেশ নিষিদ্ধ।
    আফ্রোদিতির বুকে
    কুকুরের বীর্যের গন্ধ
    কামনার বিষফুল ফুটেছে
    বিষফলের অপেক্ষায়
    মনি ছাড়া ফণিধর সাপ।
    মাপলাম জীবনের
    পূন্য-পাপ’
    মৃত চিন্তার দেশে কবি
    লিখলো আবার ব্যর্থ
    নতুন কবিতা।
    যদিও তৃণভূমির এ
    মাটির পৃথিবীতে’
    কলিকালে জন্মায়না
    সরলতার প্রতিমা
    কিংবা সাদামন।
    দারুচিনি দ্বীপের রানী
    লাবণ্য’
    আজ কোথায় তুমি??

    22, april 2024 | Dhaka
    𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠

    বিঃ দ্রঃ
    কবিতার গল্পে জীবিত
    অথবা মৃত
    কোনো নারীর দায় নেই’
    সজ্ঞানে
    অস্বীকার করলাম।

    বিঃ দ্রঃ
    কবিতার গল্প কেউ
    ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ,
    কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি অথবা কবিতার নয় |

    4
    3 Comments
    • স্তব্ধ হয়ে পড়ে গেলাম শুধু!

    • খেলে যাও। শুভ হোক।

      • @অভিমানীমন না,হতে হতে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়না।প্রাণপণ সৎ থাকলে শেষ পর্যন্ত জীবনের সব খেলাতেই নির্মম-নিকৃষ্টভাবে হেরে যেতে হয়।জিতে যায় তারা,যারা অসৎ চরিত্রহীন।

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar