Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    2 years, 1 month ago

    প্রাগৈতিহাসিক
    ============
    তখন তুমি অন্যজনা
    ধরার মাঝে সুরন্জনা !
    তোমার হাসি দেয় ভুলিয়ে দূঃখ কষ্ট যত ।
    ফুল বাগানে তুমিই রানী !
    মিথ্যেতো নয় , কসম জানি ।
    বিলিয়ে দেব জীবন খানি ,
    ইচ্ছে যদি করো তুমি
    থাকবো মালির মতো ।।

    যখন তুমি আপনজনা ?
    আপন কোথায় ??? সাপের ফণাঁ !
    হিসঁ হিসিঁয়ে । ফোসঁ ফোসিঁয়ে
    যাচ্ছো সদা বিষ মিশিয়ে ।
    সকাল দুপুর যেমন তেমন
    সন্ধ্যা – রাত্রি ; মরণ কামড় ।
    তোমায় খুশি রাখতে আমায়
    ত্রাসেঁ কাটে সকল সময় ।
    একটু খানি হয় যদি ভুল
    পড়বে ঝরে আকাংখার ফুল
    কষ্টকাটাঁয় বাড়বে আবার মনের যত ক্ষত ।
    লুকিয়ে তখন খুজঁবো গোপন
    গিনিপিগের মতো ।।
    বুকের ভিতর সযতনে
    ভালোবাসা তোমার জন্যে
    সাতপাকেঁর লগন হতে
    তেমন আছে অটুট হয়ে
    বুঝাবো আর কত ??
    তোমার কাছে সবই মেকিঁ
    অর্থ ছাড়া সবই ফাকিঁ
    তুমি শুধু কাটাতে চাও রাজ-রানীর মতো ।
    হাকিম হয়ে হুকুম স্বরে
    সংসারের হাল আছো ধরে
    আমি যেন ঐপ্রাসাদে ক্রীতদাসের মতো ।
    হারিয়ে গেছে সব অধিকার
    ভালবাসা নেবার -দেবার ।
    এজগতের সকল বাধঁন
    ভালোবাসার সুতোয় বুনন
    যেমন করে জোঁড়া ছাড়া হয়না বনস্পতি ।
    ভালোবাসায় সকল প্রানের হয়যে উৎপত্তি ।
    ভালবাসায় জন্ম জীবের
    ভালবাসায় প্রান ।
    ভালবাসায় শ্রষ্টা থাকেন
    বিশ্ব জগত বেধেঁ রাখেন
    প্রেমের ঐক্যতান ।
    জাগতিক সব চাওয়া পাওয়া
    অবেলাতে কেউ খোজেঁ না ,
    হাতের কাছে , রিদয় পাশে
    খোজেঁ আপনজন ।
    যার সাথেতে ভাগাভাগি
    দুজনের জীবন ।
    বদলে যাওয়া তোমার সাথে
    ব্যর্থ হলাম তাল মেলাতে
    ঠেললে দুরে তুমি ।
    তোমার হেলায় , সঙের খেলায়
    ভালবাসার করতে আবাদ
    খুজি রিদয় জমি ।।

    ( তুলট মূলত আমার কবিতা লেখার খসড়া খাতা । আমার যে লেখা গুলো তুলটের পাতা জুড়ে তা মূলত তুলটের বন্ধুদের লেখা পড়ে তাৎক্ষনিক আমার রচিত অনুভুতি । তাই একই লেখা বারবার কাটাকাটি করি । এ জন্য সকলের নিকট ক্ষমাপ্রার্থী । )

    6
    2 Comments
    • কবিতাটি ভাবালো খুব। এমন সাবলীল শব্দে এমন নির্মম অনুভূতি কিভাবে ফুটিয়ে তুললেন ভেবে পাই না।

    • সুন্দর কবিতা !
      কবিতাটি পড়া শেষে কবিগুরুর প্রিয় একটা গানের কলি মনে পড়ে গেল কবিপ্রিয়,
      “তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের ও সন্ধানে যাও”

Skip to toolbar