Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    4 years, 10 months ago

    বর্ষা সিক্ত গোধূলি
    ______________

    হৃদয়ের ধূসরতা,
    ধূসর গোধূলিতে হায়-
    সন্ধ্যা-সমাধীর আঁধারে যখন ঘুনিয়াছে তিমি;
    ঐ নিঝুম নিকুঞ্জে-!
    ___ মোর প্রেরণা’য়।

    আমি ক্লান্ত মাতাল পথিক,
    দয়া কর মোরে –
    ক্ষণিকের তৃপ্তি তুমি এসে;
    অতৃপ্ত পৃথিবী’র প্রাঙ্গণে-প্রকৃতি কথা কয়-!

    __ ক্লান্ত নীরবতা,
    ক্ষত তোর করুণা-
    কে তুই নিষ্ঠুর?
    মোর পথে দাঁড়িয়ে;
    অতঃপর কিছু নিষ্ঠুর ভালবাসা।

    চৈত্র’র খড়-দহনীয় স্মৃতি অনুভব,
    হেন-কালে কার পরস-
    দেখি না তো আর তারে!

    __ এমনি ভাবে আষাঢ় এলো একদিন-
    যাবে চলে-না বলে,
    ভ্রান্তি ভরা পথে পথে;
    আবার আসবে এক শ্রাবণ -!

    যখন কাঁদা মাখা মেঠো পথে ভ্রান্তি ভরা শ্রাবণ,
    এই মেঘ-এই বৃষ্টি –
    সিক্ত হবে রূপসীর দেহ;
    হয়তো মধু বর্ষণে-!
    ___ কখনো বা অঝোর।

    মৃত্তিকার বু’কে-
    মেঠো পথে কাঁদা,
    আবার আসবে যখন তুমি;
    শুকিয়ে যাবে ক্ষণিকের তরে-অমৃত অনুভবে-!
    হাসবে হৃদয় গোধূলির এক ঝলক সোনালী রৌদ্র।

    ______

    12
    8 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar