-
দাসত্ব ও কবি
———————-
আমার একটা মুমূর্ষু কবিতা নিয়ে
আমি খুবই বিপদে আছি।
আইসিইউতে ভর্তি জরুরি হয়ে পড়েছে কবিতাটির,
অথচ আমি একটি খালি ম্যানিব্যাগ পকেটে নিয়ে ঘুরছি
শহরের এক মাথা থেকে আরেক মাথা,
আর বুকের মাঝে একটা ‘তোতা পাখি’
মন খারাপ করে আমার সাথেই ঘুরছে শহরময়।সরকারি কোনো হাসপাতালেই কবিতাটিকে ভর্তি করা গেলনা
শুধু তদবিরের অভাবে।
একজন সরকারি কবি বললেন,
“ স্বাস্থ্যমন্ত্রী আমার খুবই আপনজন,
আপনি এক্ষুনি উনার কাছে গিয়ে আমার কথা বলুন,
একটা ব্যবস্থা হয়েই যাবে।”আমি হাসপাতালের বারান্দায় কবিতাটিকে
শুইয়ে দিয়েই ছুটলাম মন্ত্রী মহোদয়ের অফিসে।
মন্ত্রী মহোদয় সব শুনে বললেন,
“একটা- দু’টো কবিতা মরলে দেশের কোনো ক্ষতিই হবেনা,
তারচেয়ে আপনার বুকের তোতা পাখিটি আমাকে দিয়ে দিন,
আমার খুবই পচ্ছন্দ হয়েছে।আমি তোতাটাকে ভালো রাজনীতি শিখাবো,
আমার সাথে থাকলে দেখবেন-
তোতা পাখিটি একদিন মন্ত্রী হবেই হবে।”
আমি কোনো কথা না বলে মন খারাপ করে
চুপচাপ রাস্তায় এসে দাঁড়ালাম,
একবার আকাশের দিকে তাকালাম,
আর রাস্তার হেঁটে যাওয়া মানুষ দেখলাম কিছুক্ষণ।একসময় বুকের তোতা পাখিটি চিৎকার করে বলে উঠলো ,
“ মন খারাপ করো না কবি,
পুরো শহরই এখন মুমূর্ষু,
তারচেয়ে বরং একটা স্বাস্থ্যবান কবিতা লিখো”।
—————————
রশিদ হারুন
কাব্যগ্রন্হ:- “সময় ভেসে যায় বৃষ্টির জলে”
রচনা কাল-১৩/০৯/২০১৮4 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali


“সময় ভেসে যায় বৃষ্টির জলে”❤