-
কথা ও কলমে :মুহাম্মাদ আল-মামুন
কবিতা:-
ট্রেন চলতি
——————-
নামে’র সাথে প্রতিযোগিতায় ছুটছে ট্রেন,
নানা মানুষের বিচরণ এক ছোট্ট কুঠুরিতে,
মাঝ বরাবর পথ,চলে আসা-যাওয়ার রথ,
চা-কফি,বাদাম-চানাচুর-চিপস্ ,বড়ই -আমড়া
কিংবা তেঁতুলের চাটনি,মানিব্যাগ -এয়ারফোন
বাহারি রং-ঢং আর গানের সুরে ফেরিওয়ালা হেঁটে চলে,
শীতল হাওয়ার বন্যা জানালা দিয়ে কামরা ভসিয়ে চলে,
খাবারের কামরায় বিনা সিটের যাত্রীদের ভিড়,
চা আর আড্ডায় দেশ -বিদেশের সংস্কৃতি ও রাজনীতি ,
সংস্কৃতির নামে তরুণদের মাঝে অপসংস্কৃতি উপচে পড়ছে,
আলোচনার তর্কে চা যেনো কারো কারো ঠান্ডা হচ্ছে,
বয়ো-জ্যেষ্ঠ কেউ সোনামণিদের স্বাধীনতার গল্প বলছে,
সবুজ প্রাকৃতিক দৃশ্য দৌড়ে যাচ্ছে ট্রেনের সাথে,
মা ও শিশুর উচ্ছাস দূর ফসলের মাঠ,মেঠো পথ,
নদী-নালা,খাল-বিল, ভরা পুকুর নীল দিগন্ত,
বসে কিংবা দাঁড়িয়ে স্মার্টফোন ঠোকাঠুকি কেউ কেউ করছে,
ক্ষণিকের পথটায় কুঠুরিটা মহল্লার কোন এক মোড়-
এমনটাই যেনো মনে হচ্ছে।
সময়ের সাথে সাথে গন্তব্য চলে আসে নিকটে,
মুহূর্তেই ব্যাস্ত হয়ে পড়ে সবে নিজ নিজ গন্তব্যের পথে,
এ কুঠুরিতেও পথ চলছে কোন এক “লাইলি”
পিছু পিছু চলছে “মজনু” ভুল করে ফেলে এসে পথ।12 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



Congratulations