Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    • 4 years, 12 months ago

    🎈মনুষ্য মন🎈

    মনুষ্য মন বিচিত্র বপন
    হাজার রহস্য জটিলতা,
    কিছু মানুষ এমন
    সহসাই তারা দেখে স্বপন।
    কাল্পনিকতা আর আবেগ মাখা চিত্র
    কিছু মানুষ এমন
    ভূল করেই রচনা করে কৃচ্ছ সমান মিত্র,
    যার অলেখা বুলি নিয়তি আর অদৃষ্ট বামণ।
    প্লাবিত স্বপ্নে
    জোয়ার সরে যখন আসে ভাটা,
    মানুষ বৃত্তি লুপ্ত হয়
    আবৃত সম্পর্কে পড়ে
    ফলহীন জটিলতার ছটা,
    সমাজে তখন রচিত হয়
    দূষিত কালো আর কলঙ্কের খোটা।
    মানব মন অকারণ লিপ্সিত শান
    দূর্বোধ্য আচরণ
    শব দেহ আর নিঃশ্ব যাপন,
    তবু,,,,,,,,,,,,,,!!!
    কিছু মানুষ এমন
    হুশ ফেরে না যদিও তাদের শূন্যে অবগাহন।
    কৌতুহল, সন্দেহ আর স্বার্থ সাধন
    প্রলয়ে প্রলোভিত, ভূ-লয়ে লুন্ঠিত
    নিষ্ফল সব সদয় সম্প্রসারণ।
    কিছু মানুষ এমন
    কথায় কাজী সময় শেষে পাল্টে ফেলে
    নৈতিক ভোজে সাজে দশানন।
    সন্ধিযুক্ত আলো-আঁধার ধরা কানন
    কিছু মানুষ এমন
    স্বপ্নভূক হৃদয় ক্ষয়ে জাগ্রত স্বপন
    মেধায় শ্রমে গরজে তর্জ্জন
    সদয় করে,,,,,,,,,,,???
    শত রহস্য ঘেরা জটিলতার উন্মোচন,
    সেথায় বুঝি রচিত হয়েছে
    মানব সম্পর্কের উন্নয়ন।।।

    অনল
    এসো বন্ধু মিলিত হই
    শূন্য এক নয় এক এক এক এক
    নয় ছয় নয় সাত।

    14
    9 Comments
Skip to toolbar