Profile Photo

Md shohag ranaOffline

  • shohag9011
  • Profile picture of Md shohag rana

    Md shohag rana

    4 years, 6 months ago

    দৈনিক কবিতা প্রতিযোগিতা
    শিরোনামঃবুদ্ধিজীবীর কথা
    লেখকঃসোহাগ রানা
    ১৪/১২/২০২১
    ভুলিনি আজ সেই বুদ্ধিজীবীদের কথা।
    পাক হানাদার বাঙালি কে
    দিয়েছে যে পঙ্গু করার ব্যাথা।
    ওরা চেয়েছিল বাঙালি জাতি
    পঙ্গু হয়ে যাক।
    বাঙালি কোনঠাসা হয়ে
    ঘরে পরে থাক।
    ওরা দুষমন ওরা হায়েনা
    ওরা বাঙালির ভালো চায়না।
    হানাদারদের মনে লালিত ছিল
    এই ভয়ংকর জিদ্।
    প্রাণ নিল কত বুদ্ধিজীবীর
    ডাক্তার প্রকৌশলীর,
    কতো সাহিত্যিক শিক্ষাবিদ।
    আরো কতো জ্ঞানী গুণী
    বিয়োগ করে নিজ প্রাণ।
    মুনীর চৌধুরী, আনোয়ার পাশা
    ধীরেন্দ্রনাথ আর জহির রায়হান।
    তাজা খুন ঝড়ালো
    ইতিহাসে কতো,
    আনুমানিক নিরূপণে সাড়ে নয়শত।
    আল-বদরের দেশদ্রোহী ঘাতকতায়,
    কত কৃতিসন্তানের অকাতরে প্রাণ চলে যায়।
    যতো দিন রবে এই বাংলার প্রকৃতি,
    ততদিন রবে হৃদকুঠুরে তোমাদের স্মৃতি।

    5
    2 Comments
Skip to toolbar