Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 7 months ago

    🎈🎈নিত্য জীবন🎈🎈

    নিত্য জীবনের ধরা-বাঁধা নিত্য রকম দেখে,
    একদা মনে হতেই পারে, জীবন অর্থহীন,
    প্রতিদিনের শরীরে একই রকম অনুভব অনুদৃষ্টি,
    একই ভাবে দিন-রাতের সম্মিলন আর সময় ঘুর্নিমান সম্মোখ সৃষ্টি,
    বিচলিত হৃদয় বিচিত্র মানস পটে মনে হতেই পারে জীবন কষ্ট-ক্লেষে ভরা,
    বিষাদে বৃষ্টি।

    নিত্য জীবন, তার সান্নিধ্যে জড়ানো
    বিবিধ সমস্যায় গহীন,
    চালক হয়ে কেউ দুরন্ত, অলস বসে ঘুমন্ত
    রাজা প্রজা শাসন সভা একই বৃত্তের সামন্ত।
    নিত্য নিরলস জীবন বোধে নিষ্ঠুর নির্বাক
    দৃষ্টি বেলা পড়ন্ত,
    নিত্য জীবন মনে হতেই পারে জাগ্রত দহন প্রহর বাদে ঘুমন্ত।

    নিত্য জীবন একই নদী ঘোলা জলে আনন্দ,
    নীলাচলে সমুদ্র জলে আলোয় তলে
    কেবলই আঁধার ফুটন্ত।
    নিত্য জীবন মনে হতেই পারে বৃথাই রোপন পুষ্পকলি,
    জীবন গাড়ি চলন্ত, আবরণ-নিবারণ
    জীবন বিষাদ কল্পনায় বসন্ত!!!

    অনল

    13
    8 Comments
Skip to toolbar