-
এবার যুবক বলল, নাহ! সত্যি আমার ঘরে ফেরার কোন তারা নেই, কোন তাগিদ নেই। তারপরে আবার নিশ্চুপ দুজনেই। মধ্যবয়সি আবার নিজের পকেট হাতরে সিগারেট বের করলেন। নিজে একটা সিগারেট নিয়ে আর একটা সিগারেট এগিয়ে দিলেন যুবককে। দুজনেই শুধু সিগারেট ধরানোর জন্য যতটুক শব্দ করা প্রয়োজন সেইটুকু শব্দ করলেন। মাঝে মাঝে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় আর ধোঁয়ার কুন্ডলিতে ডুবে থাকা ছাড়া পুরো সময়টাই কাটল নিশব্দ। সিগারেট যখন প্রায় শেষ আর ধোঁয়ার কুন্ডলী গাঢ় হয়ে উঠেছে তখন সেই ভাবলেশহীন মধ্যবয়সী বলে উঠলেন-
হিরোশিমা আর নাগাসাকি,
পৃথিবীর নিষিদ্ধ দুটি শহর।
ভালবাসার জন্য, প্রেমের জন্য!
যে শহর, বিকলাঙ্গ সন্তান উৎপাদন করে –
সে শহরে ভালবাসা নিষিদ্ধ বৈকি!
তবুও মানুষ ভালবাসে, ভালবাসে স্মৃতি
আর ভালবাসে, হারিয়ে যাওয়া সময়।আমরা স্মৃতি উড়িয়ে দেই, ধোঁয়া বানিয়ে।
সময় উড়িয়ে দেই, ধোঁয়া বানিয়ে।
সময়, স্মৃতি আর ধোঁয়া এদের কি অদ্ভুত মিল!
উড়ে যায়, বয়ে যায় তবু দাগ রেখে যায়।
কেউ হৃদয়ে, কেউ ফুসফুসে
কেউবা পৃথিবীর মানচিত্রের শেষ সীমান্ত।
তাই কষ্টে আমরা ধোঁয়া উরিয়ে দেই
আর সে ধোঁয়ার দাগ রাখে আমাদের ফুসফুস।
ভাল থেকো সময়, ভাল থেকো স্মৃতি
আর ভাল থেকো ফুসফুসের গন্ধ মেশানো ধোঁয়া।কবিতা শেষ হলে আবার সেই নীরবতা। আবার সিগারেট জ্বালায় যুবক, সিগারেটে শেষ টান দিয়ে সে অজান্তেই বলে ওঠে, ভাল থেকো ফুসফুসের গন্ধ মেশানো ধোঁয়া। এতক্ষন কথা না বলে একটা আরষ্ঠতা এসে গিয়েছিল। হঠাৎ কথা বলে তার নিজের দুই ধরনের অনুভুতি হল। একটু ইতিস্তত লাগলেও বেশ হালকা লাগছিল। মধ্যবয়সি এবার বললেন, আপনি কবিতা ভালবাসেন, তাই না? যুবক বলল, হ্যা। মধ্যবয়সি লোকটি বলল বাহ! বেশ, অনেকদিন পরে আপনার মত একজন মানুষ পাওয়া গেল কথা বলার। যুবক বলল, কেন আপনার কথা বলার কেউ নেই নাকি? হেসে ফেলল মধ্যবয়সি লোকটি। থাকবে না কেন? প্রতিদিন কত মানুষের সাথেইত কথা বলতে হয়। কত কথা বলতে হয়। কিন্তু তাদের কজনের কবিতা পছন্দ বলুনত? যুবক এবার আরো একটু সহজ হয়ে বলল, আমার মত মানুষের সাথেও কেউ কথা বলতে চায়? কথাটায় নিজের প্রতি যেন একটা অবজ্ঞা খেলে গেলো নিজের কণ্ঠে। সে কিভাবে এতটা সহজ, সরল, ভাবলেশহীন কথা বলতে পারে? এই ভাবনাটা দীর্ঘস্থায়ি হোলনা হাসির শব্দে। ছেলেটা এবার একটু বিরক্তই হল। আপনি হেসে উঠলেন কেন? লোকটি হয়ত এতটা শব্দ আশা করেনি। সে আচমকা হাসি থামিয়ে দিল। এবার আবার নিস্তব্ধতা এসে যেকে ধরল মোহন্তপুর রেলস্টেশন।
-
@Prithula zaman আপত্তি থাকার কোন প্রশ্নই নেই! বরং শেয়ারের জন্য ধন্যবাদ আপনারই প্রাপ্য!
-
হিরোশিমা আর নাগাসাকি,
পৃথিবীর নিষিদ্ধ দুটি শহর।
ভালবাসার জন্য, প্রেমের জন্য!
যে শহর, বিকলাঙ্গ সন্তান উৎপাদন করে –
সে শহরে ভালবাসা নিষিদ্ধ বৈকি!
তবুও মানুষ ভালবাসে, ভালবাসে স্মৃতি
আর ভালবাসে, হারিয়ে যাওয়া সময়।আমরা স্মৃতি উড়িয়ে দেই, ধোঁয়া বানিয়ে।
সময় উড়িয়ে দেই, ধোঁয়া বানিয়ে।
সময়, স্মৃতি আর ধোঁয়া এদের কি অদ্ভুত মিল!
উড়ে যায়, বয়ে যায় তবু দাগ রেখে যায়।
কেউ হৃদয়ে, কেউ ফুসফুসে
কেউবা পৃথিবীর মানচিত্রের শেষ সীমান্ত।
তাই কষ্টে আমরা ধোঁয়া উরিয়ে দেই
আর সে ধোঁয়ার দাগ রাখে আমাদের ফুসফুস।
ভাল থেকো সময়, ভাল থেকো স্মৃতি
আর ভাল থেকো ফুসফুসের গন্ধ মেশানো ধোঁয়া। >>>>> কে লিখেছে কবিতাটি ? তুমি ???? আপন ভেবে বললা্মি । আপনার জনকে আপনি বলতে নেয় । অসাধারণ

Friends
Syed Farah
@syedfarah
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
mizan kututbi
@mizankututbi
সোনাই এ আই
@sonai_ai
Shahadat Hossain Bhuiyan
@shahadathossainbhuiyan
তিতা ফুল
@nadia1
Ruhul Amin
@ruhulamin1
খালেদা আক্তার
@khaledaakhter


অলৌকিক ইস্টিমারে চড়া।