-
========================স্বপ্নীল কারাগার==========================
লেখক ঃ নাদিম হোসাইন।।
পর্ব নাম্বার ০৩
——————————————————————————————————————সকাল 9 টা বাজে আবির নাস্তা শেষ করে ফেলেছে। সে তবুও টেবিলের সামনে বসে আছে। সে তার মাকে বলছে,
=> কি ব্যাপার আম্মু। তোমার মুখটা আজ এরকম লাগছে কেন।
শানু বেগম ছেলের কথায় কোনরকম উৎসাহ প্রকাশ করলেন না। শুধু ছোট্ট করে বললেন,
=> না কাল রাতে ঘুম হয়নি।
=> কেন তোমার শরীর কি অসুস্থ।
=> না। তোর আব্বু একটা দুঃস্বপ্ন দেখেছেন। তাই সে জেগেছিল।
=> ও ও ও। তাই বুঝি তুমিও জেগে ছিলে।
=> হু।
আবির এবার মুখে একটু হাসি নিয়ে বলছে,
=> আচ্ছা আম্মু, তুমি আব্বুকে অনেক ভালোবাসো।
শানু বেগম ছেলের মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেল। তিনি ঠোঁটের কোনায় ছোট হাসি নিয়ে বলছে,
=>পাকা কথা শিখে গেছিস।
আবির এবার একটু জোরে হাসি হাসলো তারপর বললো,
=> জানো আম্মু, তোমাকে এখন 19 শতকের আমলের মেয়েদের মত লাগছে।।
ছেলেরা এমন কথায় তিনি একটু হাসলেন তারপর হাসিমুখে বলছেন,,
=> হয়েছে।। এখন বল অর্পিতার খবর কি???
আবির এবার হাসি থামিয়ে নিয়ে যেন লজ্জায় মরে যাচ্ছিল। সে ভাবতে পারেনি তার মা হঠাৎ এই প্রসঙ্গ তুলে আনবেন। আবির ছোট্ট করে বলল,,
=> ভালো।
=> তোদের মধ্যে কি এখনো সম্পর্ক আছে??
=> আম্মু!! তুমি কি যে বলো। আচ্ছা আমি এখন উঠি।।
আবির লজ্জা পেয়ে গেছে। সে উঠে চলে গেল। তার মা আর তেমন কিছুই বলল না। তিনি বুঝতে পেরেছেন তার ছেলে লজ্জা পেয়েছে। তিনি একটু ছোট্ট করে হাসলেন এবং তিনি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন।আবির দেখল অর্পিতা আসছে। সে শার্টের কলার টেনে একটু ঠিক করে নিল। অর্পিতা সামনে এসে দাঁড়ালো। আবির ঠোঁটের কোনে ছোট্র হাসি নিয়ে বলছে,,
=> কি খবর ভালো আছো।।
অর্পিতা একটু বিরক্ত সুরেই বলছে,
=> বেহুদা কথা রাখো। কেন ডেকেছো সেটা বল??
আবিরের মুখের হাসিটা নিমিষেই ম্লান হয়ে গেল। সে বলছে,
=> আচ্ছা তুমি সবসময় এভাবে কথা বলো কেন??
=> কারণ তোমার সাথে ফালতু প্যাচাল পারতে আমার একদম ইচ্ছে করে না।
আবির আরো আহত হল সে আহত গলায় বলল,,
=> আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। কারণ তোমার সঙ্গে একটু কথা বলব। তোমাকে একটু দেখবো। কিন্তু তুমি………….
অর্পিতা আবিরের দিকে তাকালো তারপর আবার কড়া কন্ঠে বলছে,,
=> দেখেছো!! নাকি আরো দেখবে!! কথা তো শেষ।। তাই না!! তাহলে এখন যাই।।
কেন জানি আবিরের আর একটুও ভালো লাগছেনা।। অর্পিতার সবসময়ই তার সঙ্গে এই রকম ব্যবহার করে।। আবির মাথা নিচু করে রেখেছে। সে কি বলবে বুঝতে পারছে না। অর্পিতা আবার তার কর্কশ কন্ঠে বলল,,
=> কি ব্যাপার!! মাথা নিচু করে রেখেছো কেন?? আমাকে কি সম্মান করছো?? নাকি মাথা নিচু করে গালাগাল দিচ্ছ।।
আবির মাথা উঠালো এবং খুবই নম্রভাবে বলল,,
=> না। আমি এমনি মাথা নিচু করে রেখেছি।
আবির আর কিছুই বলল না। অর্পিতা বলছে,,
=> আচ্ছা শোনো। আমার ক্ষুধা লেগেছে। চলো কোন ফাস্টফুডে যাই।
আবিরের চোখ জ্বলজ্বল করে জ্বলে উঠলো। সে কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না। সে শুধু ছোট্ট করে বলল,,
=> ঠিক আছে চলো।
দুজনে হাটতে হাটতে রেষ্টুরেন্টে ঢুকলো। দুজন দুজনের বিপরীতমুখী চেয়ারে বসলো। তারপর অর্পিতা হালকা অর্ডার করলো। আবির কোন কথা বলল না। চুপচাপ বসে রইলো। অর্পিতা এবার নম্রভাবে বলছে,
=> আবির দেখো।। তুমি বুদ্ধিমান ছেলে।। তোমাকে বোঝালে তুমি বুঝবে।। তাই বলছি এই পাগলামি বন্ধ করো।।
আবির অর্পিতার দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে বলছে,,
=> তুমি কোন পাগলামির কথা বলছ??
=> তুমি সেটা খুব ভালো করে জানো।। কারণ তোমার আর আমার প্রেম মানায় না।।
=> কেন মানাবে না?? সমস্যাটা কোথায়??
=> সমস্যা শুধু একটাই।। তুমি আমার থেকে ছোট।।
=> মাত্র তো দুই বছরের ছোট।। তাতে কি!!
=> কিন্তু এটা তোমার কাছে মাত্র,, আর আমার কাছে বিশাল কিছু।।
=> তুমি দেখো,, এসব কথা বাদ দাও।।
=> আচ্ছা শোনো।। এগুলো বাদ দেয়ার মত কথা নয়।। যদি বাদ দেয়ার মত কথা হতো,, তবে অবশ্যই বাদ দিয়ে দিতাম।।
আবির বলছে,,
=> আমার ফ্যামিলিতে তো কোন সমস্যা নেই।। তবে চিন্তা কি??
=> তোমার ফ্যামিলিতে কোন সমস্যা নেই।। কিন্তু আমার ফ্যামিলিতে সমস্যা আছে।। তারা কখনও এটা মেনে নেবে না।।
=> আশ্চর্য আমি তোমার জন্য আমার ফ্যামিলিকে ম্যানেজ করব।। কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে মানাতে পারবে না।।
অর্পিতা এবার রেগে গেল। সে রাগান্বিত কন্ঠে বলল,
=> না পারবো না।।
আবির এবার মনটা খারাপ করে বললো,,
=> আচ্ছা অর্পিতা তুমি আমাকে একটা কথা বলতো।। তুমি কি আমাকে ভালোবাসো???অর্পিতার মেজাজ এবার প্রচন্ড গরম হয়ে গেল।। সে কিছু না বলে টেবিল ছেড়ে উঠে চলে গেল।। আবিরের মনটা মর্মাহত অবস্থায় পড়ে রইল।। আর দৃষ্টি টা পড়ে রইল অর্পিতার যাওয়ার পথের দিকে……………….
6 Comments-
#Drako-Shajib ধন্যবাদ উৎসাহ প্রদান করার জন্য।
-
#অভিমানী_মন ধন্যবাদ
-
#Nilufar_Ghani ধন্যবাদ উৎসাহ প্রদান করার জন্য।
Friends
বিষণ্ন সুমন
@logolabbd
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
রুপাই এ আই
@rupai_ai
আনিস কবির
@aniskabir
মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার
@mojammelzahid
naznin shamim
@nazninshamim
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
AdabenTatali
@adabentatali


কলম চলুক অবিরত। পরবর্তী পর্বের জন্য শুভ কামনা রইল।