Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • আপন পর
    -আবুল হাসান তুহিন

    কে আপন কে পর
    বুঝবি সবই দুদিন পর,
    ঠেকবি যেদিন বুঝবি সেদিন
    একটু ওরে সবুর কর,
    কে আপন কে পর।।

    বিপদের দিনে যারা
    থাকবে যে তোর পাশে,
    সুখে দুখে সব সময়
    তারা ঠিকই আসে।
    বন্ধু চিনে বন্ধু ধর
    ঠেকবি যেদিন বুঝবি সেদিন
    কে আপন কে পর।।

    বিপদের দিনে যারা
    দূরে বসে হাসে,
    তাদের কে কোনদিন
    ডাকবি না আর পাশে।
    যত…Read More

    2
    1 Comment
  • ওরে মধুর মা
    – আবুল হাসান তুহিন

    ওরে মধুর মা,
    নিজের বেলায় ধামা ধামা
    আমার বেলায় না,
    ডাঁটের জ্বালায় ভাত রাইখে তুই
    খাসযে এখন চা,
    ওরে মধুর মা ।।

    কাজের কথা কলি পারে
    ফুরায় যে তোর দোম,
    মোবাইল ঠেলিস রাত ভরে
    কামাই করে ঘোম।
    সংসারের ধার না ধাইরে
    এলাই রাখিস গা,
    ওরে মধুর মা,
    নিজের বেলায় ধামা ধামা
    আমার বেলায় না।
    ডাঁটের জ্বালায় ভাত রাইখে তুই
    খাসযে…Read More

    3
    2 Comments
  • লাজুক মেয়ের দৃষ্টি
    – আবুল হাসান তুহিন

    স্বপ্ন দেখা চোখের কোনে
    নামলো লাজুক বৃষ্টি,
    যে দেখেছে সে মরেছে
    কি অপরূপ সৃষ্টি,
    লাজুক মেয়ের দৃষ্টি
    কি অপরূপ সৃষ্টি ।।

    সময় যেন থমকে গেল
    তোমার দিকে চেয়ে,
    দক্ষিণ বাতাস দিক হারালো
    এমন ক্ষণটি পেয়ে।
    প্রেম যুগলে বন্দী হয়ে
    ছড়িয়ে দিলাম কৃষ্টি,
    লাজুক মেয়ের দৃষ্টি
    কি…Read More

    2
    1 Comment
  • রূপবতী মাইয়ারে তুই
    -আবুল হাসান তুহিন

    রূপবতী মাইয়ারে তুই
    করলি আমায় খুন,
    ভালোবাসার মধ্যে দিলি
    বেশি কইরা নুন।।

    মধুর মধুর কথা শুইনা
    পইড়্যা ছিলাম ফান্দে,
    তোর বিহনে এখন আমার
    শুধু পরান কান্দে।
    দই দেখলে তাইতো আমি
    ভাবি সেটা চুন,
    রূপবতী মাইয়ারে তুই
    করলি আমায় খুন,
    ভালোবাসার মধ্যে দিলি
    বেশি কইরা নুন।।

    মধুর মধুর স…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সুন্দর লেখনী

  • আমাদের স্বাধীনতা কাঁদছে
    – আবুল হাসান তুহিন

    আমাদের স্বাধীনতা কাঁদছে
    পরাজিত হায়েনার আঁচড়ে,
    পতাকার বুকে আজ কালো ছায়া
    আঁধার সরিয়ে আজ বাঁচরে।।

    নব্য শত্রুরা এসেছে দেশে
    দেশটাকে ধ্বংস করতে,
    বেহেস্তের প্রলোভনে এলো তাই
    ধর্মের নামে তাঁরা মরতে।
    ধর্মান্ধের হাত থেকে মুক্তি পেয়ে
    বিজয়ের হাসি সবে হাসরে,
    পতাকার বুকে আজ কাল…Read More

  • মুক্তি সেনার অসম্মান
    আবুল হাসান তুহিন

    লক্ষ প্রাণের স্বাধীনতা
    করেনি তারা বরণ,
    মুক্তি সেনার অসম্মান
    হচ্ছে রক্ত ক্ষরণ,
    তোপর ধ্বনি কুচকাওয়াজ
    করল তাঁরা হরণ।।

    ফুলের মালা ছিন্ন করে
    দিচ্ছে জুতার মালা,
    প্রতিবাদে উঠছে না ঝড়
    সবাই অন্ধ কালা।
    রক্তের দায় ভুলে গেছে আজ
    তাই করেনি স্মরণ,
    তোপর ধ্বনি কুচকাওয়াজ
    করল তারা হরণ।।

    পতা…Read More

  • স্বপ্ন আঁকি বুকে
    -আবুল হাসান তুহিন

    স্বপ্ন দেখিনা চোখে আমরা
    স্বপ্ন আঁকি বুকে
    স্বপ্ন জয়ের  বিজয় কেতন
    উড়াই হাসিমুখে।।

    আপন আলোয় আলোকিত
    ধারিনা করো ধার,
    স্বপ্নলোকের মতো আমরা
    দূর করি আঁধার ।
    আলোর দিশারী হেয়েছি
    কে আমাদের রোখে,
    স্বপ্ন জয়ের  বিজয় কেতন
    উড়াই হাসিমুখে।।

    আপন ভুবনে ধ্রুবতারা
    মানবো নাতো হার,
    দিগন…Read More

  • সুখের পায়রা হতে গিয়ে
    – আবুল হাসান তুহিন

    সুখের পায়রা হতে গিয়ে
    পড়লে শিকারির ফাঁদে,
    শিকল বন্দি খাঁচায় তুমি
    কাটে দিন আর্তনাদে ।।

    ভালবাসা কড়া নাড়ে
    আমার অস্থিমজ্জায়,
    রক্তে কাঁপন লাগে তবু
    নিরবে একা শয্যায়।
    মরুভূমির বালু ঝড়ে
    তোমার স্বপ্ন কাঁদে,
    শিকল বন্দি খাঁচায় তুমি
    কাটে দিন আর্তনাদে ।।

    ফেরারী অতীত করে খুনটুস…Read More

    1
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • হয়নি কথা বলা
    -আবুল হাসান তুহিন

    তোমার সাথে চোখাচোখি শুধু
    হয়নি কথা বলা,
    মুখোমুখি দেখা হয়েছে তবু
    হয়নি তো পথও চলা ।।

    সম্পর্কটা হলোনা কারণ
    কথা বলেননি বলে ,
    এই দোষেতে গেলে তুমি
    অনেক দূরে চলে ।
    হোক না যতই তিতা মিঠা
    উচিত কথা বলা,
    মুখোমুখি দেখা হয়েছে তবু
    হয়নি তো পথও চলা ।।

    সম্পর্কটা ছিন্ন হয় যে
    এমনি করে কত
    নিরব…Read More

  • ওরা ছিল বলে
    -আবুল হাসান তুহিন

    ওরাই ছিল বলে আজকের
    এই বিজয়ের দিন,
    ওদের কথা ভুলবো না
    ভুলবোনা কোনদিন।।

    মুক্তি পাগল ছেলে গুলো
    দিয়েছিল বলে প্রাণ ,
    বুক ভরে আজ নিঃশ্বাস নেই
    আমরা যে অফুরান।
    ওদের কাছে জনম জনম
    আমরা যে থাকবো ঋণ,
    ওদের কথা ভুলবো না
    ভুলবোনা কোনদিন।।

    মুক্তির নেশায় বাঁধা মানেনি
    সত্যি সোনার ছেলে,…Read More

  • ভালবাসা হোক
    – আবুল হাসান তুহিন

    ভালবাসা হোক তোমার আমার
    মিলনের উচ্ছ্বাস,
    ভালোবাসা হোক হাজার জনম
    লক্ষ কোটি মাস।।

    তোমার আমার ভালবাসায়
    চমকে সবাই যাবে,
    শিরি ফরহাদ লাইলি মজনু
    প্রাণ যে ফিরে পাবে।
    অমর প্রেমের স্বর্গ সুধা
    তাই করবো আমারা চাষ ,
    ভালোবাসা হোক হাজার জনম
    লক্ষ কোটি মাস।।

    তোমার আমার চির বন্ধন
    যেন পৃথি…Read More

  • করেছ শুধুই ছল
    -আবুল হাসান তুহিন

    গাংচিলের ডানায় ভেসে আসে
    সাগরের নোনা জল,
    ফাগুন বিলাসে কোকিল হয়ে
    করেছো শুধুই ছল।।

    জোনাকির মত ইচ্ছে মনে
    জ্বেলেছো রূপের আলো,
    পাতাবাহারি অহমিকায়
    মনটা আসলে কালো।
    ফুল ফাগুনে ভ্রমর বিমুখ
    তোমার রূপটাই সম্বল
    ফাগুন বিলাসে কোকিল হয়ে
    করেছো শুধুই ছল।।

    রূপ মাধুরী পরগাছা তুমি
    হয়েছো স্বর্ণল…Read More

  • প্রচলিত গল্প অবলম্বনে
    নাটিকা:চালক শিয়ালের গল্প
    রচনা : আবুল হাসান তুহিন
    দৃশ্য ।।০১ ।। দিন।।জঙ্গল।।
    চরিত্র: শিয়াল,খরগোশ

    শিয়াল : [শিয়াল গান গাইতে গাইতে আসবে]
    ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়
    বন্ধু যখন আমায়  ছাইরা অন্যজনের হাত ধইরা বাড়ীর সামনে দিয়া ভেংচি দিয়া হাইট্টা যায়, ফাইট্টা যায় ওরে বুকটা ফাইট্টা যায়।ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়…Read More

  • অচেনা শহরে তুমি
    – আবুল হাসান তুহিন

    অচেনা শহরে তুমি মেঘের পালক
    কেন দিগন্তে ঝরে যাও,
    বিরহের কবিতা কেঁদে ফেরে
    শব্দের চিৎকার শুনতে কি পাও ।।

    ভালোবাসার জমিনে আমি
    মহাকাব্য লিখতে চাই,
    তবু কেন ঝরা পাতার মতো
    বারবার ঝরে শুধু যাই।
    সবুজ পল্লব হয়ে তুমি
    শূন্য বুকটা ভরিয়ে দাও,
    বিরহের কবিতা কেঁদে ফেরে
    শব্দের চিৎকার শুনতে কি…Read More

  • সুখের অসুখ
    -আবুল হাসান তুহিন

    সুখের অসুখ তোমার হলো
    আড়ি আমার সাথে,
    কি ক্ষতি করেছো তুমি
    নিজেরই হাতে।।

    বিরহের গ্লানি মুছে
    আমি বেঁচে আছি ঠিক,
    অচেনা শহরের মতো
    তুমি হারালে দিক।
    মেঘের পালক হয়ে তাই
    ভাসলে দূর অজানাতে,
    কি ক্ষতি করেছো তুমি
    নিজেরই হাতে।।

    কষ্টের ঝড়ো হাওয়া দ্যাখো
    থেমে গেছে ঠিক,
    সৈকতে দাঁড়িয়ে আছি
    আমি সাহসী নাবিক ,…Read More

  • কি ক্ষতি করেছো তুমি
    – আবুল হাসান তুহিন

    ভাগ্যের বিধিলিপি কেন
    নিয়েছো সাথে,
    কি ক্ষতি করেছো তুমি
    নিজেরই হাতে।।

    বিরহের গ্লানি মুছে আমি
    বেঁচে আছি ঠিক ,
    কুল হারা হয়ে তুমি
    হারিয়েছো দিক বিদিক।
    মিথ্যে সুখের আশায় কেন
    ভাসলে বেদনাতে
    কি ক্ষতি করেছো তুমি
    নিজেরই হাতে।।

    কষ্টের ঝড়ো হাওয়া দ্যাখো
    থেমে গেছে ঠিক ,
    ব্যথার আঘাত সহে…Read More

  • তুচ্ছ করেছো আমাকে তুমি
    -আবুল হাসান তুহিন

    তুচ্ছ করেছো আমাকে তুমি
    দাওনি কোনো দাম,
    তোমার জন্য ভালোবাসা
    ছিল যে অবিরাম।।

    নিজের স্বার্থে ভালোবাসা
    করলে তুমি  বলি,
    মিথ্যে সুখের অবিলাসে
    খেললে সুখের হলি।
    সুখ সরবারে সাঁতার দিয়ে
    ভুলেছো আমার নাম,
    তোমার জন্য ভালোবাসা
    ছিল যে অবিরাম।।

    নিজের সুখে আমাকে দিলে
    প্রেমেরই ব…Read More

  • খুলে রেখো তুমি দ্বার
    -আবুল হাসান তুহিন

    কেঁদো না কেঁদো না বাংলা মাগো
    কেঁদো না তুমি আর,
    আমরা আসবো ধীর পায়ে
    মাগো খুলে রেখো তুমি দ্বার ।।

    বিপদ এলে আমরা মাগো
    থাকি তোমার পাশে,
    সংশয় নয় ভিরুতা নয়
    আছি যে উচ্ছ্বাসে।
    তোমার বুকে সইবো না কভু
    আমরা অত্যাচার,
    আমরা আসবো ধীর পায়ে
    মাগো খুলে রেখো তুমি দ্বার ।।

    আমরা আছ…Read More

    1
    2 Comments
  • স্বাধীনতা হলো আনা
    -আবুল হাসান তুহিন

    তোমরা প্রাণ দিয়েছো বলে
    স্বাধীনতা হলো আনা,
    রক্ত পতাকা সবুজের মাঝে
    আমরা মেলেছি ডানা ।।

    মুছে দেওয়া যায় তোমাদের নাম
    ইতিহাসের পাতা থেকে,
    শিয়াল শকুন ফন্দি করে
    নীল নকশা যায় এঁকে।
    রক্তপিপাসু হায়নার দল
    সুযোগে দেয় যে হানা,
    রক্ত পতাকা সবুজের মাঝে
    আমরা মেলেছি ডানা ।।

    মুছে দিতে চায় গৌরব গাঁথা…Read More

  • মুখের কথায় কাজ হয় না
    -আবুল হাসান তুহিন

    মুখের কথায় কাজ হয়না
    দেখাও সত্যি করে,
    গন মানুষের অধিকার দাও
    শহর বন্দরে।।

    আঁধার ঘরে দীপ জ্বেলে দাও
    অভাব ঘরে অন্ন,
    ছিন্ন ঘরের ছাউনি দিয়ে
    জীবন করো ধন্য
    দারিদ্রতা মুক্ত হোক
    গ্ৰাম আর শহর নগরে
    গন মানুষের অধিকার দাও
    শহর বন্দরে।।

    আঁধার ঘরে লুকিয়ে যারা
    কাঁদে অবিরাম,
    তাদের অশ্রু-মুছিয়ে…Read More

  • Load More Posts

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar