Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • ওগো সন্ধ্যা তুমি আজো চোখের জলে আজো ভাসো কেন একা
    কবি ইমদাদ শাহ্

    ওগো সন্ধ্যা তুমি চোখের জলে আজো ভাসো কেন একা
    তোমার সঙ্গী কিগো আজো বুঝি দেয় না তবু দেখা
    তবে নিয়ে যাও যাও আমায়
    আমিও তোমার মত সে একাকি একা

    বনের ছায়ায় লুকিয়ে বেড়ায় মায়াবী এক সুর
    কোন অজানার ডাক শোনা যায় হৃদয় সুদূর-দূর

    হাওয়া বয় শনশন
    কাঁদিতেছে যেন তোমার মন
    শ…Read More

    4
    4 Comments
    • সন্ধ্যার বিষণ্ণতা আর হৃদয়ের একাকীত্ব চমৎকারভাবে মিলিয়েছেন। পড়তে ভালো লাগলো।

    • আপনার লেখার ‘ঝরে পড়েছে বকুল সুরভী আকুল হাওয়া মেখে’ লাইনটি দারুণ এক স্নিগ্ধ অনুভূতি তৈরি করেছে, তাই আপনি এভাবেই নিয়মিত আপন মনের কথাগুলো লিখে আমাদের মুগ্ধ করে রাখুন।

    • সন্ধ্যার ভেজা চোখে বিরহের যে সুর বাজে, তা একাকী হৃদয়েরই নীরব প্রতিধ্বনি……🖤🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা কবিতাটা পড়লে কেমন যেন একটা মন খারাপ করা স্নিগ্ধতা ছুঁয়ে যায়, আচ্ছা এই বিরহের সুরটা কি সবসময়ই আপনার লেখার অনুপ্রেরণা হয়ে থাকে?

  • কাজল নিশি
    কবি ইমদাদ শাহ্

    ওগো কাজল নিশি
    তোর শরতের আকাশ হলাম বুঝি
    তোর এমন নীল চোখ
    আর পদ্মের মতো মুখ
    থাক এবার আমায় ডাক
    তোর খোঁপায় বেঁধে রাখ
    নিশীথ বরন চুলে
    শ্যামা দীঘির জলে
    ফাগুনের হাওয়ার মত
    ফুলের মুঠে জড়িয়ে আমায় রাখ
    আমার মনটা বেধে রাখ
    দীঘির শ্যাওলা শীতল জলে
    মনভোলানো হাওয়ার দুলে
    স্বপ্ন জাগাক রাত
    আমায় খোঁপায় বেঁধে…Read More

    4
    2 Comments
    • সৌন্দর্য আসলে চোখের রঙে নয়, দেখার চোখে।

    • লোকের চোখে কালো হলেও প্রেমের চোখে সে মাটির গন্ধমাখা এক অনন্ত আলোর ফুল……🖤🖤

  • কাজল নিশির মেয়ে
    কবি ইমদাদ শাহ্

    আমার চোখে চোখ রেখে বলতে পারিস হে
    ও কাজল নিশি মেয়ে
    আর কতটুকু বাসতে পারিস ভালো
    আর কতটুকু তোর চোখের আলো
    শোনছিস কি কাজল নিশি মেয়ে
    আমার প্রতিটা সন্ধ্যা নামে
    তোর উদাস চোখে চেয়ে

    রোদের পিঠে যখন ক্লান্তি নামে
    তোর চোখের ঐ চাউনিটি তখন
    জলদি পৌঁছায় মেঘের খামে
    শ্রাবণসন্ধ্যায় কিছু তারা গুনে কাটে যদি নিশি…Read More

    3
    3 Comments
    • কাজলচোখের মেঘে ডুবে হৃদয় আজ শ্রাবণের নীরব বৃষ্টি হয়ে ঝরে……🖤🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, কাজল কালো চোখের গভীরতা আর আবেগের বহিঃপ্রকাশটা ভীষণ সুন্দর ফুটে উঠেছে।

    • আপনার এই লেখায় “তোর চোখের কাজলের গভীরে আর এক গভীর হৃদয় খুঁজে পাই” অংশটি অত্যন্ত মায়াবী এবং এটি হৃদয়ের গভীর এক আকাঙ্ক্ষাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এমন গভীর অনুভূতির প্রকাশ ঠিক যেন সেই প্রিয় কোনো গানের লিরিক, যা মানুষের আবেগকে নতুন করে ছুঁয়ে যায়। আপনার এই সৃজনশীলতা বজায় রাখার পাশাপাশি গ্রুপের অন্যদের লেখায় নিয়মিত লাইক এবং ম…Read More

  • আকাশের ক্যানভাস-সন্ধ্যার সত্য
    কবি ইমদাদ শাহ্
    আকাশের ক্যানভাস- নানা রূপ রঙ
    ফুরায়ে আসে জীবনের সব আয়োজন

    ধীরে ধীরে তাল লয় রোদ্দুর-রেখা
    আঁধারের লিখে ঐ মহাকাল লেখা
    যে সূর্য মেতেছিল সৃষ্টি ও সুখে
    সেও আজ ক্লান্ত-নত করো মুখে

    ব্যস্ত ধরনীর কোলাহল শেষে
    ক্লান্ত সূর্যটা ঘুমোয় স্তিমিত হেসে
    ধীরে ধীরে নামে আঁধার কালো
    নিভ…Read More

    5
    6 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে, সন্ধ্যার এই গূঢ় সত্যগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • পড়তে পড়তে সন্ধ্যার নীরবতা অনুভব করলাম।

    • আপনার এই লেখাটিতে দিনান্তের বিদায় আর চিরন্তন সত্যের যে ছবি ফুটে উঠেছে, তা সত্যিই খুব গভীর ও হৃদয়স্পর্শী। প্রতিটি ছত্রে বিকেলের শান্ত মায়া আর জীবনবোধের যে টানাপোড়েন আপনি তুলে ধরেছেন, তা পাঠকমাত্রকেই বেশ ভাবিয়ে তুলবে। আপনি যদি বিষয়বস্তুর গভীরতাকে বজায় রেখে শব্দচয়নে আরও কিছুটা বৈচিত্র্য আনেন, তবে আপনার এই সৃষ্টিটি পাঠকদের হৃদয়ে আরও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

    • কোলাহল শেষে নেমে আসা নীরবতার মাঝে কবিতাটি যেন আত্মার সঙ্গে একান্ত আলাপ……🖤

    • জীবনের সাথে থাকে জীবনের যোগ চমৎকার উপলব্ধি।

    • আমার খুব ভালো লেগেছে। আরও সুন্দর করে লেখবেন….

  • যদি সন্ধ্যা হতো মাঝ নদীতে
    কবি ইমদাদ শাহ্

    তখন তুমি আমি খুশিনীল স্বপ্নে বিভোর
    সন্ধ্যা হতো মাঝ নদীতে একা’ নায়ের পর
    দুজনায় আর ফিরা হতো না ঘরে
    ডুবিত তিতিরের পালক তিমিরে
    মুগ্ধ নয়নে বাতায়ন খুলে খুলে
    তিলক নয়না নায়ে দুলে দুলে
    তোমার নয়নের আগুনে পুড়ে
    ভেসে যেতাম দূর থেকে দূরে

    পল্লব বিতানে পাখিদের কল্লোল মৃদু কথা
    নরম আলোর রোমে কে…Read More

    4
    4 Comments
    • মাঝনদীর মায়াবী সন্ধ্যায় প্রেমের তরী ভাসিয়ে দুটি হৃদয় অনন্ত স্বপ্নের স্রোতে হারিয়ে যায়…🖤

    • ইমদাদ শাহ্, ‘তোমার ভালোবাসাই আমার পথের আলো’ লাইনটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। এমন মায়াবী আর রোমান্টিক সন্ধ্যা কি বাস্তবে কখনো কল্পনা করেন?

    • মাঝনদীতে নৌকার ওপর কাটানো সেই মায়াবী সন্ধ্যা ও নির্জনতার যে অপরূপ চিত্র আপনি এঁকেছেন, তা এক গভীর আবেগের ঘ্রাণ ছড়িয়ে দেয়, আর আপনার কলম থেকে এমনই আরো হৃদয়ছোঁয়া লেখা নিয়মিত পড়তে পারলে আমরা খুব আনন্দিত হবো।

    • আমার পছন্দ মতো

  • সন্ধ্যা গীতি ৪
    কবি ইমদাদ শাহ্

    ওগো সন্ধ্যা তোমার চরণ ধূলি
    দেবে কি মোর ঘরে
    আমি ডুবে ডুবে মরি ঘোর বিষাদ অন্ধকারে
    জ্বালাবে কি তব প্রেমের আলোর‌ বাতি
    কেটে যাবে যাবে মোর ঘোর অমানিশার রাত্রি

    এনেছি আমি শাখা সিঁদুর
    এনেছি গোলাপ রজনীগন্ধা
    তুমি এসো না এসো না
    এসো না হে সন্ধ্যা
    সাজিয়েছি উঠোন আলপনা করে
    শত শত প্রদীপ সাজিয়ে…Read More

    3
    3 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা “জ্বালাবে কি তব প্রেমের আলোর‌ বাতি” অংশটি গভীর আবেগে ভরপুর যা এক অদ্ভুত স্নিগ্ধতায় মন ভরিয়ে দেয়। ভাব প্রকাশের ক্ষেত্রে শব্দচয়নের পাশাপাশি আপনি যদি ছন্দ বা পঙ্ক্তির দৈর্ঘ্যের দিকে সামান্য লক্ষ্য রাখেন, তবে আপনার প্রতিটি সৃষ্টি আরও শ্রুতিমধুর হয়ে উঠবে। আপনার লেখায় যে মমতাময়ী আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তা সত্যিই…Read More

    • অমাবস্যার ঘরে সন্ধ্যার আগমনে প্রেমের প্রদীপ জ্বলে উঠুক, বিষাদ ভেসে যাক আলোর স্রোতে…🖤

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই সন্ধ্যার রূপক আর আবেগমাখা কথাগুলো পড়তে খুব ভালো লাগলো। এত সুন্দর করে সাজানো আয়োজনের মাঝে কোন বিশেষ মুহূর্তের কল্পনা আপনার মাথায় এসেছিল?

  • আধাঁর অন্ধকার
    কবি ইমদাদ শাহ্

    ক্ষুদ্র এ জীবন মোর অতি ক্ষুদ্র ঠিকানা
    তবুও মন খুঁজে বিশাল বিশ্বের সীমানা
    চোখের পলক ফেলে আমি যতদূর চাই
    অফুরান আলোতে সে সত্যই খুঁজে পাই
    কিছুই না জানি আমি এ সত্য মানি
    যেন অতল সমুদ্রের জলধারা টানি

    জানি কি বিঢ়ান মাঠ মরু প্রান্তরে
    রাতের অরক্ষিত অরন্যের কথা
    কিংবা অদূরে ঢাকা ঐ মেঘেদের কথা
    সীমাহীন নীল…Read More

    2
    2 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা এই কবিতাটি পড়ে খুব অদ্ভুত একটা প্রশান্তি পেলাম। জগতের অসীম রহস্য আর ক্ষুদ্র জীবনের অনুভূতিগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। পড়ার সময় মনে হচ্ছিল যেন নিজেরই মনের কথাগুলো খুব সুন্দর ছন্দে গুছিয়ে লিখেছেন আপনি।

    • কবি ইমদাদ শাহ্, “এই বিশাল সৃষ্টির আমি অতি ক্ষুদ্র এক কণা” পঙক্তিটি পড়লে এক গভীর উপলব্ধির ছোঁয়া পাওয়া যায় যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অসীম বিষয়ের প্রতি এমন কৌতূহল এবং মনের অনুভূতিগুলোকে এভাবে সাজিয়ে তোলার চেষ্টা আপনার লেখনীকে প্রাণবন্ত করে তুলেছে, আপনি এভাবেই লিখে যান।

  • তবুও সে প্রেম দিল না দেখা
    কবি ইমদাদ শাহ্

    আমি এক অভিযাত্রী
    অন্ধকার নক্ষত্রের নিচে একা-
    শুধু এ অন্ধকারই যেন পড়েছে চোখে
    প্রেমের মায়া কাজল রেখা
    চারদিকে তখন অগাধ নিঃসঙ্গতা
    আনোখা কন্ঠে বা মেঘের আড়াল থেকে
    চোখ তুলে কেউ বললো না সে কথা -আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসি।
    আমি কতটা পথ পাড়ি দিয়েছি
    আমি ঘুরেছি স্মৃতির চরে…Read More

    4
    5 Comments
    • পুরো কবিতায় দীর্ঘশ্বাসের মতো সুর অনুভব করা যায়

    • প্রেমের খোঁজে ঘুরে বেড়ানো এক ক্লান্ত পথিকের নীরব দীর্ঘশ্বাস যেন পুরো কবিতাজুড়ে বাজে….🖤🖤

    • আপনার লেখাটা পড়ে সত্যিই এক অন্যরকম বিষণ্ণতা অনুভব করলাম। একাকীত্বের এই গভীর আর মায়াবী প্রকাশগুলো ভীষণ ভালো লেগেছে আপনার।

    • অসাধারণ! প্রতিটা লাইনে যেন হাজার বছরের বিরহ জমে আছে☺️

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখায় নিঃসঙ্গতার গভীর চিত্রকল্পগুলো হৃদয় ছুঁয়ে গেছে এবং প্রতিটি চরণে ভালোবাসার এক করুণ আকুতি ফুটে উঠেছে। আপনি যদি অস্পৃশ্য সেই অনুভূতির পাশাপাশি অন্য কোনো ইতিবাচক রূপকের আশ্রয় নেন, তবে হয়তো পাঠকদের মন আরও বেশি করে আলোড়িত হবে। এই সুন্দর আবেগময় ধারাটি অব্যাহত রাখুন এবং নতুন নতুন সৃষ্টির মাধ্যমে আমাদের মুগ্ধ করে যান।

  • সাঁঝ
    কবি ইমদাদ শাহ্

    সাঝবেলাকার বিঢ়ান মাঠে একা শিয়াল দূরে ঐ
    তখন সাঁঝের পাখি শালিক শ্যামা চড়ুই
    ডরে ডরে সব পাখিদের সঙ্গে করে
    সারি সারি ঘরে ফিরার হিরিম পরে
    ওরা মন বুলানো হাজার পাখি
    গানে গানে মধুর সুরে ডাকি ডাকি
    একে একে ফিরে আপন নীড়ে
    পাখিরা সাঝঁকে রাখে ঘীরে
    তখন সাঁঝের রবি আকাশ ছুঁয়ে অস্তাচলে যায় যায়
    পাহাড় নদী হিঙুর বনে ঝিঁ ঝিঁ ড…Read More

    2
    3 Comments
    • সিঁদুর পড়া বউয়ের সেই তুলসীতলার প্রদীপেই জ্বলে ওঠে সাঁঝের প্রকৃত মায়াবী রূপ…..🤍🖤

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখাটি পড়ে একদম বিকেলের শান্ত স্নিগ্ধ অনুভূতিটা চোখের সামনে ভেসে উঠলো। “গভীর কাজলে তার আগুন চোখ আঁকা” লাইনটি আমার কাছে দারুণ লেগেছে। প্রকৃতির এমন সুন্দর বর্ণনা পড়ার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল।

    • আপনার এই অপূর্ব লেখায় ‘গোমটা পড়া বউ সাজে নিত্যদিনের সাজ’—এই অংশটি পড়ার সময় মনে হচ্ছিল যেন সত্যিই চোখের সামনে কোনো এক মায়াবী বিকেল জীবন্ত হয়ে উঠছে, তাই এমন সুন্দর ছন্দের কারুকাজ আপনি নিয়মিত লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

  • সন্ধ্যা গীতি ৩
    কবি ইমদাদ শাহ্

    ওগো সন্ধ্যা তুমি এলে বায়ে বায়
    বল তোমার মনে কি যে চায়
    এলে তুমি এলে গো
    আমার স্বপন উড়ায়ে
    তুমি আমার স্বপন উড়ায়ে

    দিবস গেল তোমার কথা ভেবে ভেবে
    বল আমায় কি তোমার সঙ্গে নিবে
    আমার আনন্দ বেদনায় জড়িয়ে রবে
    রবে তব তোমার নিঠুর মমতায়

    ওগো তোমার কালো দুটি চোখে
    চারিদিকে ছড়ালে মৃত নিরবতা
    শুধু ভেসে…Read More

    2
    3 Comments
    • আপনার লেখা এই সৃষ্টিতে সন্ধ্যাবেলার বিষণ্ণতা আর প্রিয়জনের অপেক্ষায় থাকা হৃদয়ের আকুতি যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে আবেগ এবং কল্পনার যে সুন্দর মেলবন্ধন আপনি তৈরি করেছেন, তা ধরে রেখে এমন আরও অনেক সুন্দর লেখা আমাদের উপহার দিতে থাকুন।

    • সন্ধ্যার কালো চোখে জোছনা হয়ে প্রিয়তমাকে পাওয়ার আকুলতাই এই গীতির প্রাণ…🖤

    • আপনার কবিতার “ওগো তোমার কপালের কালো টিপে আমার আকাশ হয়ে গেল আলো” লাইনটা ভীষণ সুন্দর লেগেছে, একদম হৃদয়ে গেঁথে যাওয়ার মতো।

  • সাঁঝের বধূ
    কবি ইমদাদ শাহ্

    হেরি মম কল্পলোকে তুমি নিত্য কর বাস
    সপিছ মোরে মোর হৃদয়ের সুবাস

    এমন মায়ামধুর সাঁঝে
    তোমারি মধুর কথা বাজে
    তোমারেই যেন দেখি আমি
    বিরহ বিধূর লাজে
    লাজে লাজে লাল রাঙা তুমি
    তবু আসমান রাঙিয়া হাস তুমি

    চন্দন বধূ তোমারে নিত্য স্মরি
    রাঙা শাড়ির আঁচল আলপনা করি
    সিঁদুর রাঙা মেঘে তুমি বিদ্যুৎ পরি
    রূপের…Read More

    2
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। শব্দ চয়নগুলো একদম চোখের সামনে সব দৃশ্যগুলো যেন জীবন্ত করে তুলেছে।

    • আপনার লেখায় “সন্ধ্যো সাঁঝে ঝিঁঝিঁর ঘুঙুর নাচে / জোনাকিরা পাছে পাছে” লাইনটি খুব সুন্দর ফুটে উঠেছে এবং সন্ধ্যার মায়াবী রূপটিকে প্রকৃতির সাথে মিলিয়ে এক গভীর আবেগ অনুভব করানো যায়, তাই আপনার এই অনন্য সৃষ্টিশৈলী পাঠকের মনে দারুণ দোলা দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

  • সাঁঝবধূ
    কবি ইমদাদ শাহ্
    সাঝবধু সাজলে বুঝি সন্ধ্যা মনির সাঝকে
    নিতুই হাওয়ায় তাল লেগেছে পাতাল ফুঁড়ে আজকে
    আজকে রাতের পিয়াস মনে
    সুর স্বরলিপির আয়োজনে
    সূর্য মামা পালিয়ে গেল জট বাঁধিয়ে থাক গে
    বন বাদাড় উঠল কেঁপে নিতুই বনে যাক গে

    তড়িঘড়ি মাঝি ভাইয়ের নদীর তীরে না’ থামে
    নিখিল হাওয়ার স্নিগ্ধ মনে চারদিকে আধার নামে
    আধার নামে বন…Read More

    3
    4 Comments
    • সন্ধ্যাবধূর সাজেই মিশে যায় জোছনা আর নদীর কলকল সুরের মায়া…..🤍🖤

    • ইমদাদ শাহ্, ‘সন্ধ্যাবধূও বুঝি সেজেছে এমন করে সাঝকে’ লাইনটা পড়তে অসম্ভব ভালো লাগলো। পুরো লেখাটা পড়লে মনে হয় একদম চোখের সামনে কোনো এক মফস্বল সন্ধ্যার রূপ ফুটে উঠেছে। আপনার এই লেখায় জোছনা আর নদীর যে বর্ণনা দিয়েছেন, সেটা কি কোনো কাল্পনিক জায়গা থেকে অনুপ্রাণিত?

    • সন্ধ্যাকে নববধূর রূপে দেখার কল্পনাটা অসাধারণ।

    • আপনার এই লেখাটিতে সন্ধ্যাবেলার শান্ত রূপ আর প্রকৃতির মায়াবী দৃশ্যগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে, যা আমাকে এক স্নিগ্ধ ঘোরের মধ্যে নিয়ে গেল। এমন সুন্দর শব্দ চয়ন ও অনুভূতির প্রকাশ আমাদের আরও উপহার দেবেন, এই প্রত্যাশা রইল।

  • সন্ধ্যা মেয়ে
    কবি ইমদাদ শাহ্
    ওগো সন্ধ্যা মেয়ে শুনেছ কি
    এমন দুখের কথা
    চোখে হেরি ঝরা পালক
    আর তোমার সরলতা

    মুখটি তোমার চুপটি করে
    রাগ করেছ কুলবনে
    তখন আমি সাজিয়ে নিলাম
    আকাশ আমার ফুল বনে

    একটি মাত্র তারা ফুল
    ফুটল তখন ফুল হয়ে
    সেই তারার চোখে চেয়ে
    গেলাম আমি খুন হয়ে

    দেখনি তুমি অমন আকাশ
    তার সাথে মোর বনিবনা
    চপল চোখে…Read More

    2
    4 Comments
    • সন্ধ্যার মায়াবী রূপে প্রেমের যে স্বপ্ন এঁকেছেন, তা হৃদয়ে নরম আলো জ্বেলে যায়🖤

    • শেষ পর্যন্ত প্রেমে একেবারে খুন হয়ে গেলেন কবি 😄❤️✨

    • আপনার কবিতার শব্দগুলো খুব সুন্দর আর ছন্দটা একদম দারুণ লেগেছে। পড়লে মনে হয় চোখের সামনে যেন এক টুকরো স্নিগ্ধ সন্ধ্যা ভেসে উঠছে। আমাদের এই গ্রুপটা আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখা পড়ে লাইক আর কমেন্ট করবেন আশা করি।

    • আপনার লেখায় ‘স্বর্ন রাঙা রেশম শাড়ি, হাতে তার রেশমি চুড়ি’ অংশটি অত্যন্ত মায়াবী এবং পাঠকের মনে একটি স্নিগ্ধ ছবি তৈরি করে। আপনি যেভাবে সন্ধ্যার রূপকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ ভালো লেগেছে। আপনি যদি নিয়মিত এমন অনুভূতিগুলো লিখে যান, তবে তা আমাদের এই গ্রুপকে আরও সমৃদ্ধ করবে।

  • এক সন্ধ্যায় পিতার কথা মনে করে
    কবি ইমদাদ শাহ্

    আমি বসে থাকি তার পায়ের পরে
    দ্বিধাদ্বন্দ্ব ঘেরা সেই প্রশ্নের ঘোরে
    চোখে তখন তার ঘোর অন্ধকার
    সংসারে অথৈ বোঝা ঘাড়ে যার

    পিতা স্বর্গ পিতা নরক পিতা শ্রী
    পিতা তেজ পিতা বসন পিতা দ্রী
    পিতা ধর্ম পিতা প্রেম অন্ধকারের রসনা
    পিতাহীন এ পৃথিবী কার মনস কামনা

    শান্ত কোমল এক সন্ধ্যায় পিতার কথা মন…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটিতে পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার যে চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। বিশেষ করে গোধূলি বেলায় জোনাকির আবহে পিতার সেই তেজ আর মমতাময় স্মৃতির বর্ণনাগুলো খুব চমৎকারভাবে চিত্রিত হয়েছে। আপনি যেভাবে পিতার ত্যাগের কথাগুলো তুলে এনেছেন তা সত্যিই প্রশংসনীয়, এমনভাবেই আপনার মনের কথাগুলো আরও লিখে যান।

    • পিতার ত্যাগের আলো নিভে গেলেও তাঁর ভালোবাসা সন্তানের হৃদয়ে চিরজাগ্রত প্রদীপ হয়ে থাকে…🖤

    • সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো লেখা নিজের বাবার কথাও মনে পড়ে গেল😊😌😌

    • আপনার লেখাটি পড়ে বাবার কথা খুব মনে পড়ে গেল, সত্যিই পৃথিবীর সব বাবার ত্যাগ অপরিসীম। বাবার স্মৃতিগুলো কি আপনার প্রতিদিনের জীবনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে?

  • সন্ধ্যা তুমি রাতের বুকে এসো না
    কবি ইমদাদ শাহ্

    সন্ধ্যা তুমি সুন্দর হে সুন্দরতর হায়
    এ রাতের বুকে এসো না

    সন্ধ্যা তুমি রাতের বুকে এসো না

    তুমি সুন্দরতর গহীনতর
    তুমি কুৎসিত কুন্ঠিত লজ্জাহীন
    এ রাতের বুকে এসো না
    কুৎসিত-তুমি বিবেকহীন
    এ উদাস আকাশতলে
    মৃত্যু আনত কাঁকন তলে
    সুন্দরকে ডেকো না
    ও তোমার কেউ না

    পড়িলাম হাদিসের পাত…Read More

    1
    2 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখায় “সুন্দর সে তো সুন্দরের বুকে শোভা পায়” পঙক্তিটি অত্যন্ত গভীর এক অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং আপনার শব্দের বুনিয়ে তোলা বিষাদ ও সৌন্দর্যের এই সংমিশ্রণ সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, তাই অনুরোধ থাকবে আপনি এভাবেই মনের মাধুরী মিশিয়ে কলম চালিয়ে যান।

    • চাঁদের কাছে উদাস মনে, মনের কথা কই গোপনে লাইনটি এক গভীর অনুভূতির কথা লুকিয়ে আছে তাই বললাম নতুন ভোরের দিকে এগিয়ে যান ।

  • সন্ধ্যা
    কবি ইমদাদ শাহ্
    সন্ধ্যা হলো সূর্যি ডুবে ডুবে
    আধার তার পর্দা নামায় পুবে
    সাঁঝের আকাশ কালো কালো
    পশ্চিমের ধার রক্ত আলো
    সবুজ পারুল ধানক্ষেত মিশে একাকার
    সূর্যটি মাথা পেতে দেয় যেন সে সন্ধ্যার
    নদীর জলছাপে সন্ধ্যা মুঠি মুঠি
    এবার বুঝি সূর্যের হয়েছে ছুটি
    গোধূলির ঝিলমিল আলো ধিকধিক
    সন্ধ্যারা তড়িঘড়ি ছুটছে সেদিক
    রাখাল কৃষক জেলেদ…Read More

    3
    6 Comments
    • একরাশ মুগ্ধতা!!
      গ্রামবাংলার গোধূলিলগ্নের দৃশ্যকল্পগুলো মনে গেথে থাকার মত, শুভেচ্ছা নেবেন!

    • গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে।

    • সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রকৃতির বদলে যাওয়ার ছবিটা খুব ভালো লাগলো

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই চমৎকার লেখায় প্রকৃতির রূপ পরিবর্তনের দৃশ্যগুলো যেভাবে ফুটে উঠেছে তা অত্যন্ত স্নিগ্ধ ও প্রাণবন্ত, তাই আপনি যদি চান তবে কোনো কোনো জায়গায় শব্দ চয়নের ছোটখাটো অদল-বদল করে বর্ণনাটিকে আরও গভীর করে তুলতে পারেন, আপনার লেখনী এভাবেই আমাদের মুগ্ধ করে রাখুক।

    • রক্তিম গোধূলির কোমল ছায়ায় গ্রামবাংলা যেন নীরব সৌন্দর্যের এক মায়াময় ছবিতে ঢেকে যায়…..🤍🖤

    • আপনার লেখা সন্ধ্যা নিয়ে কবিতাটা পড়ে মনটা একদম শান্ত হয়ে গেল, অসাধারণ লিখেছেন।

  • সন্ধ্যা গীতি
    কবি ইমদাদ শাহ্
    ওগো সন্ধ্যা তোমার পরশ বুঝি
    লাগিল আমার গায়
    এত রূপে রূপে রাঙালে তুমি
    দু চোখ জুড়িয়ে যায়
    এত সুন্দর বিরহী রূপ তোমার
    শিউলি বকুল কামিনী বনের বায়

    এসো এসো এসো হে সন্ধ্যা

    এসো এসো সৌরভে
    আলতো আলতো ঠোঁটে কথা কবে
    তবু চোখের পাতায় পাতায় মোর মন পরে রবে

    রবে রবে সৌরভে
    মম হৃদয় গহীন অনুভবে
    ব্যথা ব…Read More

    4
    7 Comments
    • সুরের বুনন সত্যিই অনবদ্য!

    • এতো সুন্দর কিযে বলি

    • কবিতাটা পড়ে মনে হলো, সন্ধ্যা শুধু সময় না—একটা অনুভূতিও বটে।

    • কবি ইমদাদ শাহ্, আপনার এই লেখাটিতে ‘শিউলি বকুল কামিনী বনের বায়’ অংশটি দারুণভাবে প্রকৃতির এক শান্ত আমেজ ফুটিয়ে তুলেছে। আপনার লেখায় সন্ধ্যার যে রূপ ও বিরহের ছোঁয়া ফুটে উঠেছে, তা পাঠকের মনে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত থাকুক এবং আপনার লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

    • রক্তিম গোধূলির কোমল ছায়ায় গ্রামবাংলা যেন নীরব সৌন্দর্যের এক মায়াময় ছবিতে ঢেকে যায়…..🤍🖤

    • সন্ধ্যাবেলার আবেগময় সৌন্দর্যটা দারুণ লিখছেন😊😊

    • ইমদাদ শাহ্, আপনার কবিতার ‘এত হাসি এত গান এত কথা, তবুও যেন চারিদিকে মৃদু নীরবতা’ লাইনটি অসম্ভব সুন্দর লেগেছে। আমাদের গ্রুপের বাকিদের লেখাতেও একটু লাইক আর কমেন্ট করে তাদের উৎসাহ দেবেন, এতে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হবে।

  • 4
    3 Comments
Skip to toolbar