Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    3 years, 2 months ago

    মেঘময় প্রার্থনা
    =============
    অবশেষে শ্রান্তিময় বারিধারা ছুয়ে যাবে তোমার ললাট ,
    ভেজা চুলের গোছা লবনাক্ততার প্রলেপ ছেড়ে
    আবারও বয়ে আনবে শীতল অনুভুতি –
    এমন প্রত্যাশা নিয়ে বন্ধু আচঁল ফেলে
    একটু দাড়াও তো মেঘলা আকাশের নিচে ,
    হয়তো তোমার জন্যে হলে ও
    বৃষ্টি নামবে আজ নিগূঢ় ধারায় ।

    অবশেষে অভিমানে
    শুনালে বঞ্চনার অভিমত !

    ভেবো না ,পূর্নতা পাবে আকাঙ্খার !
    তোমাকেই না হয় দিয়ে দিলাম
    এক আকাশ ভর্তি ্ শ্রাবনের মেঘমালা ্।
    ইচ্ছেমতো বৃষ্টি নামিয়ে ভিজে নিও ।
    যদি সুযোগ পাই ,
    আমিও না হয় খুজে নেবো অখন্ড অবসর ।
    এটা অপূর্ন অভিব্যক্তি আমার ,
    যদি কখনও পূর্নতা পায় !
    তোমাকেই দিয়ে দেবো গোটা কবিতা ।

    4
    2 Comments
    • আপনার লেখায় একটা স্বাবলীল ভংগী আছে। ভালো লাগলো। অনেকদিন বাদে ফিরলেন।

    • অনন্য মাত্রা! মন ভরে পড়লাম কবিপ্রিয়!

Skip to toolbar