Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 10 months ago

    কন্যা, ভগ্নি, স্ত্রী, জননী,,

    ০৪,০১,২২
    পিতা তোমার বাধ্য ছিলাম,
    তাই,আদর করে,
    ডাকতে কত নামে,
    তোমার সীমানাই ছিলো,
    ছোট্ট জগৎ আমার,
    হেসে খেলে,তোমার বাহুতে,
    সুখের ঘুমে,ঘুমিয়ে যেতাম।

    ভাই, তোমায় বেসেছি ভালো,
    নিজের চাইতে বেশি,
    তোমার খুশিই যে আমার খুশি,
    তাইতো ছিলাম জগৎ সেরা
    এই বোনটি আমি।

    ওগো প্রাণের সঙ্গী আমার,
    তোমার পানে চেয়ে থাকি,
    তোমার চাওয়ায়,তোমার পাওয়ায়,
    নিজেকে হারাই নিজেকে খুঁজি,
    সংসারেতে রেখেছো বাঁধি।

    পুত্র তুমি এসেছো বুঝি,
    সামনের পথ আগিয়ে নিতে,
    মা বলে ডাকো তুমি,
    এক অপুর্ব পাওয়া,
    কিন্তুু তুমিও বলবে একদিন,
    তুমি খুব দুর্বল মা।

    আমার অস্তিত্বে,সুন্দরও তব প্রাণ,
    যুগে যুগে জন্ম দিয়েছি,
    কত শাসক, কত শক্তিমান,
    স্বীকার করতেই যত বাধা,
    কিছু না বলে,
    ধারন কর কঠিন গম্ভীরতা।

    _fnesa

    17
    15 Comments
Skip to toolbar