Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • একটি ভালোবাসা অনেক অপেক্ষা
    —————————————-

    বালকটি প্রতিদিন সকালে মগবাজার থেকে হেটে শাহবাগের মোড় আসে,
    তারপর একটি হলুদ রং এর গ্যাস বেলুন কিনে একই ফেরিওয়ালার কাছ থেকে,
    গ্যাস বেলুনের সুতোতে প্রতিদিনই একই রকম চিঠি বেঁধে দেয়,
    “আমি এখনও আগের ঠিকানাতেই আছি, ইচ্ছে হলে দেখে যেও”
    তারপর বেলুনটা আকাশে উড়িয়ে তাকিয়ে থাকে হারিয়ে না যাওয়া পর্যন্…Read More

    10
    6 Comments
  • বেঁচে থাকি কোনমতে
    —————————-
    ছোটবেলা প্রায়ই কেরানী বাবাকে বলতে শুনতাম,
    -যে যুগ পড়েছে,
    তোদের সবাইকে নিয়ে কোনমতে খেয়েপরে বেঁচে থাকলেই খুশি।

    তারপর থেকে কেউ যদি আমার কাছে জানতে চাইতো
    -বড় হয়ে কি করবি?
    কোন রকম চিন্তা ছাড়াই বলতাম
    -কোনমতে খেয়েপরে বেঁচে থাকতে চাই।

    আজকাল শহরের চেকপোস্টে পুলিশ প্রায়ই আমাকে আটকিয়ে জানতে চায়,
    -কি…Read More

    8
    5 Comments
  • মৃত মানুষদের ইতিহাস
    ——————————
    “বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ”
    -এই শব্দটা পেলেই আমি ঘরের উত্তরের জানালা খুলে দেই।
    প্রতিবারই দেখি একটি লাশ নামানো হচ্ছে কবরে।
    উত্তরের জানালার দেওয়াল ছুঁয়েই আমার মহল্লার প্রাচীন কবরস্থান।

    আমি প্রায়ই গভীর রাতে গোপনে,
    পরিচিত-অপরিচিত মৃত মানুষের নতুন কবরে গিয়ে বসে থাকি কিছুক্ষ…Read More

    6
    4 Comments
  • যুদ্ধের মাঠে মায়া খেলা করা দুটি চোখ
    ————————————————

    তার সাথে আমার দেখা ইউক্রেনের বর্ডারে
    চারিদিকে ভেসে আসা ভয়ার্ত মানুষের ঢলে।
    এই ঢল আটকে দিচ্ছে কাঁটাতারের দেয়াল,
    কাঁটাতারের ঐ পারে পোল্যান্ড।

    হঠাৎ হঠাৎ বোমা পড়ছে আকাশ থেকে,
    রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ক্ষুধার্ত চিলের মতো সারাদিনই আকাশে উড়ছে।
    কয়েকদিন আগেও এই নীল সাদা আকাশে ক…Read More

    7
    8 Comments
  • কষ্ট আমাকে জিপিএস দিয়ে ঠিকই খুজেঁ নেয়
    ————————————
    ভোরবেলার রেল গাড়ীটা
    হঠাৎ আমার বুকে ঢুকে গেলো!
    বুক জুড়ে তীব্র এক কষ্টের হূইসেল এর আওয়াজ
    অসময়ে ঘুম থেকে জাগিয়ে দিলো আমাকে।

    পুরো বগি জুড়েই কষ্ট আর কষ্ট!
    ফেলা আসা কষ্ট,
    ভবিষ্যৎ কষ্ট
    দেখা না দেখা কষ্ট ,
    লাইনচূত্য হয়ে ট্রেনের পুরো বগি
    ঢুকে গেলো
    আমারই কান্নার জলজ বুকে।

    একসময়…Read More

    7
    4 Comments
  • কাফনের কাপড় ও সাদা বক
    – ————-
    প্রতিদিন অফিস থেকে ফিরার সময়
    আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি
    একটি দোকানের পাশে।
    মাঝে মাঝে দু’একজন খুব মন খারাপ করে কেনাকাটা করে সেই দোকান থেকে।
    দোকানদার নির্বিকার চেহারায় সব প্যাকেট করে দেয়।
    কোন রকম দরদাম ছাড়া সবাই টাকা দিয়ে দেয়,
    “চির বিদায় ষ্টোর” নামের এই দোকানটা
    আমাকে খুব টানে!

    আমার খুব ইচ্ছে একটা কফিন…Read More

    7
    3 Comments
  • ঐতিহাসিক ৭ই মার্চের কবিতা
    _
    যাদুকর
    ———
    বউরে,
    আইজ কি অইলো হুন,
    তুইতো বিশ্বাসই করবার পারবি না
    আল্লার কসম,আমি জন্মের পর থাইক্কা
    এতো মানুষ একসাথে কহোনো দেহি নাই।

    বউরে,
    প্রতথমে তো কইলাজাডার মাইধ্যে ভয় হান্দায় গেছে ,
    মানুষ আর মানুষ, খালি মাথা দেহা যায়,
    সবাই হাইট্টা যায়,
    কেউ আমার রিকশায় উটবার চাইলো না,
    একজনরে থামাইয়া জিগাইল…Read More

    9
    4 Comments
  • একজন ভালো মানুষের খোঁজে

    – ——————
    খুব ভোর বেলা ঘুম থেকে ডেকে আমার বিধবা মা যখন বললেন,
    একটা ভালো ছেলের খোঁজ কর।
    তোর বোনের যে বিয়ের বয়স হয়েছে,
    সেটা কি তোকে বলে দিতে হবে?

    ঘুম ঘুম চোখে আমি ভ্যাবাচেকা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম মার দিকে।
    তাকালাম কপালে ফুঁটে উঠা বিষণ্নএক চিন্তার ভাঁজের দিকে।
    তাকালাম চোখের মধ্যে ভেসে থাকা এক বি…Read More

    8
    4 Comments
  • পিতৃঋণ -২
    ——————
    অনেকদিন আগে-
    একবার চোখে ছলছল জল নিয়ে চৈত্রের সন্ধ্যা রাত্রিতে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম।
    সেদিন মনে হয়েছিলো এই শহরে সব বৃষ্টিত ভিজে পিচ্ছিল হয়ে আছে।
    মোড়ের ট্রাফিক পুলিশটিকে চার্চের ফাদারের মতো লেগেছিলো।

    দু’হাতে বাজারের ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে
    হাটতে হাটতে বাবাকে আসতে দেখলাম সেদিনই,
    গোপনে সংসার…Read More

    6
    5 Comments
  • বিছানায় পুড়ে আমার মধ্যবিত্ত মুখোশ
    —————————————————-
    আজকাল সারারাত বিছানায় পুড়ে আমার মধ্যবিত্ত মুখোশ,
    সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো শহরময়।

    অমাবশ্যার রাতেও সেই মুখোশের আগুন
    আহত জোনাকি পোকার মতো জ্বলে আর নিভে
    আমার মধ্যবিত্ত দরজা জানালায়।

    আমি আতঙ্কিত
    আমি প্রচণ্ড আতঙ্কিত;
    আরেকটু সময় পেলে এই মুখোশের আগুনে না জানি…Read More

    8
    5 Comments
  • এক অসম পার্থক্য
    ———————

    রাস্তায় নামলেই-
    অজস্র পরিচিত -অপরিচিত মানুষ,
    অজস্র কথার কথা,
    অ‌সংখ্য যান্ত্রিক-অযান্ত্রিক গাড়ি,
    ছাদহীন একটা আকাশ,
    বিদ্যুতের তারের উপর কিছু ক্ষুধার্ত কাক
    আর রাস্তার কিছু বেওয়ারিশ কুকুর।

    ফের ক্লান্ত হয়ে ঘরে ঢুকলেই অজস্র নির্বাক সময়,
    অজস্র অন্ধ কষ্ট,
    একটা নির্বাক ভাঙা আয়না,
    একটা…Read More

    1 Share
    9
    4 Comments
    • একাকিত্ব অবষাদ নিয়ে আসে। প্রেম আনে আনন্দ। শুভেচ্ছা নেবেন কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 February 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • মন্ট্রিয়াল আর ঢাকা শহর

    – ————-
    মনোলীনা,
    এ কোন শহরে তুমি আমাকে ডেকেছো-
    যেখানে অভিমান আর আবেগ
    বাতাসে ভেসে বেড়ায় তুষারধবল হয়ে,
    বুকের সব আক্ষেপ বরফের মতো
    জমাট বেঁধে পাহাড় হয়ে যায় গোপনে
    আমার এই ছোট বুকে,।
    এ কেমন শহর,
    সূর্য মন খারাপ করে সারাদিন ঘুরে বেড়ায়
    চাঁদ আর সূর্যের দেখা হয়না বহুদিন।

    মনোলীনা,
    মন্ট্রিয়াল, মন খারাপের শহর,
    এখানে মান…Read More

    7
    6 Comments
  • জীবন বাজি
    —————
    সুতোছেঁড়া রঙিন ঘুড়ি আকাশে ভাসতে দেখলেই
    বালকবেলায় পিছনে ছুটতাম আর ছুটতাম।
    জীবন বাজি ধরে নিজ মহল্লা থেকে আরেক মহল্লায় ছুটতাম,
    যে করেই হোক
    শুধু রঙিন ঘুড়িটার সুতোটা প্রথমে আমাকে ধরতেই হবে।
    এখনো প্রায়ই
    আমার মহল্লার আকাশে দেখি
    সুতোছেঁড়া রঙিন ঘুড়ি উড়ে যায় মাথার উপর দিয়ে।

    আমাদের মহল্লায় তোমাদের পাঁচতলার বাড়ি…Read More

    8
    4 Comments
  • অগোছালো জীবনে কাউরে গনায়ও ধরি না
    ———————————————
    ধুর্ শালা,
    অযথাই গোছালো আর ‌অগোছালো জীবনের মাঝখানে দু’পা দু’দিকে দিয়ে-
    মাটি দাবরাচ্ছি কয়েক যুগ ধরে।

    খোলাগলি আর কাঁনাগলি এক করে ফেলেছি জীবনের কাঁনামাছি ভোঁ ভোঁ খেলায়।
    আমি হয়তো তাড়াতাড়ি মরে যাবো বলে
    গোছালো এই অভ্যেসের জীবন আমাকে টানেনা।
    না টানুক,
    যাকে টানে টানুক এই জীবন-
    আমা…Read More

    8
    5 Comments
  • শহরের কবি
    ———————
    মধ্য রাতে একা বিছানায় কালো অন্ধকারে যখন ঘুম ভেঙে যায়
    ভয় পাই,
    আমি প্রচণ্ড ভয় পাই।

    পুরো শরীরের উপর চাদর টেনে
    আরো অন্ধকারে ঢুকে পড়ি।
    একাকীত্বের ভয়ে কোঁকড়াতে কোঁকড়াতে
    চাদরের নিচে মরার মতো চোখ বন্ধ করে পড়ে থাকি।
    একসময় টের পাই
    দিনের আলোও চাদরের উপরে
    আমার জন্য বিষাদ নিয়ে অপেক্ষায় বসে আছে।

    সকালে ঘুম ভাঙে
    বারা…Read More

    9
    4 Comments
    • “মুখের চামড়া কুঁচকাতে থাকে বিষাদের যন্ত্রনায়,
      চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে শীতল হতে থাকে পোড়া বুকে।
      বুক থেকে অর্থহীন শব্দগুলো বিছানায় ঢেলে
      সুইসুতোর ফোঁড়ে সেলাই করে একটি কবিতার শরীর বানাই।” আহা! উজাড় করা এমন আবেগ তাইতো পড়ে এত সুখ। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন প্রিয় কবি।

  • অর্থহীন পাগলামি কথা
    ——————————-
    মহল্লার মসজিদের ঠিক পেছনে কবরস্থানের পাশে যে মানুষটা দিনরাত বসে থাকে
    তাকে দেখলেই আমার গা ছমছম করে ওঠে!
    একদিন হঠাৎ করেই খুব ভোরবেলা মহল্লার মানুষজন তাকে আবিষ্কার করেন।
    মানুষটা সেই সময় কবরস্থানের ভিতরে চুপচাপ বসে ছিলো।

    মহল্লার সবার কাছেই মানুষটা ‌অপরিচিত!
    কোথা থেকে যে এসেছে কেউই জানে না!
    মানুষটা মাঝে মাঝে…Read More

    10
    7 Comments
  • মানুষ হয়ে জন্মানোর শোধ

    – ——————
    যারা আমাকে ঘৃনা করে
    তাদের সেই ঘৃনা আমি জমিয়ে রাখি আমার বুকের গোপন সিন্দুকে।

    আমায় দেখলেই যারা আমাকে খুন করতে উসখুস করে
    তাদের ‌অনুভবও আমি সাজিয়ে রাখি থরে থরে সেই সিন্দুকে।

    যারা আমার কবিতা পড়তে গিয়ে ছুঁড়ে ফেল দেয় নর্দমায়
    সেই নর্দমা থেকেও ভিজে কবিতা কুড়িয়ে একই সিন্দুকে রাখি।

    একজন বোকা…Read More

    8
    7 Comments
  • সেক্রিফাইজ
    —————
    কৈশোরে মহল্লায় যখন নতুন কোনে ভাড়াটিয়া আসত
    আমরা বন্ধুরা সবাই সেদিন গোয়েন্দা হয়ে যেতাম।
    সে‌ই ভাড়াটিয়ার ঘরের খবর জানতে গিয়ে আমাদের শুধু নজর থাকত
    কোনো কিশোরী মেয়ে আছে কিনা সেই নতুন ভাড়াটিয়ার।

    যে বন্ধু আগে খবর আনত সেই কিশোরী মেয়েটির সে বিবিসির গোয়েন্দা সংবাদদাতার মতো ভাব ধরে বলতো- “ফার্স্ট বুকিং!”
    বাকি সব বন্ধুদের হিং…Read More

    9
    4 Comments
  • প্রতিদিনই স্বপ্নে নদী দেখি

    – ——————-

    মনোলীনা,
    অনেক দিন হলো রাতে প্রায় প্রতিদিনই আমি স্বপ্নে নদী দেখি।
    ঠিক নদীর মাঝ বরাবর আমি ভাসছি।
    আকাশের দিকে চোখ খোলা ,
    একটা গাংচিল অনবরত চক্কর দেয় মাথার উপর।
    আমি অনেক চেষ্টা করেও সাঁতার কাটতে পারিনা
    কোনো কুলও দেখা যায়না কখনোই।
    এক সময় ভয়ে তীব্র পিপাসা পায় আমার।
    অথচ নদীর জলেই ভাস…Read More

    11
    6 Comments
  • Load More Posts
Skip to toolbar