-
পিতৃঋণ-১৬
—————
মন খারাপ করা সময়ের সারাটা ক্ষণ
কে যেন আমার পেছন পেছন হাঁটে।
প্রতিবারই ঘাড় ঘুরিয়ে দেখার জন্য মনটা আনচান করে ওঠে।
দেখতে গিয়ে থমকে যাই,
যদি কেউ না থাকে!আমার পেছন পেছন এখন আর কারো থাকার কথা নয়,
তুমি চলে গেছ অনেক কাল আগে,
বেশি কষ্ট দিতে চাইনা অথবা পেতেও চাইনা বলে
আজকাল আমার পেছনে
আমি এখন আর কাউকেই রাখিনা।4 Comments -
মন কাঁদছে বারবার
—————————
ভোর বেলা হঠাৎ বৃষ্টির ঝাপটায়
খোলা জানালার জল
আমাকে আর ঘুম বিছানাটাকে ভিজিয়ে দিচ্ছে বারবার।এমন বৃষ্টির দিনে তুমি বাড়িতে নেই,
থাকলে কি হতো আজ?
একটা দুটা জানালা বন্ধ করে কী হবে!আকাশ ডাকছে,
লাবণ্যহীন এই সকালে
মন কাঁদছে বারবার।মা,
তুমি কি কবরে থেকেও
বৃষ্টির দিনের এই সকালে
আমার খোলা…Read More8 Comments -
আনোয়ার পারভেজ নূর শিশির and
G M Harun Rashid are now friends
-
দীর্ঘশ্বাসের চেয়েও দীর্ঘ এই জীবন
————————————দুহাজার বাইশে
পরিচিত অপরিচিত কোনো বাড়ির দরজা জানালা বন্ধ দেখলেই আমার মনে অশান্তি শুরু হয়!
রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছুটন্ত ট্রেন দেখলেই
আমার হাহাকার বুক ফুঁড়ে ছুটতে থাকে সেই ট্রেনের পিছন পিছন।
পরিচিত মানুষের বুকফাটা চিৎকারে আমার শরীর মন ভিজতে থাকে দিনরাত।সমুদ্রের ঢেউ আ…Read More
4 Comments -
মোঃ আশরাফুল ইসলাম and
G M Harun Rashid are now friends
-
মাহ্দী সাকিব and
G M Harun Rashid are now friends
-
মৃত্যু সে তো কাঁনামাছি ভোঁ ভোঁ
——-/———-/————-এই ঝুম বৃষ্টির দিনে
কাকটি একা একা উড়ে কতদূর যাবে!
সেই দৃশ্যটা দেখতে
জানালা খুলে দিতেই ঝাপটা জলে চোখ মুখ ভিজে গেল আমার,
আর ভিজে গেল টেবিলে পড়ে থাকা কিছু অসমাপ্ত চিঠি।
কত কথাই যে বলার ছিল তোমাকে,
সব অসমাপ্ত রয়ে গেল এক জীবনে।আজ আর কিছুই ঠিকমতো মনে পড়েনা!
মনে পড়েনা তোমার চুলের ঘ্রান,…Read More1 Comment -
মদে আমার নেশা হয় না
—————————-
মদে আমার নেশা হয় না
কথায় নেশা হয়!শুধু কথার নেশার মাতলামিতে
আমার দু’পা টলমল করে,
মাথা চরকির মতো ভনভন করে ঘোরে;
বুকের ভিতরে জ্বলে যায়- অদৃশ্য আগুনে ছ্যাত ছ্যাত করে।
কখনো কখনো দু’হাতের আঙুলও গুনতে গেলে একটা দুটো কম বেশি হয়ে যায় নেশার ঘোরে।চারদিকে শুধু কথারইতো কারবার,
– রাজনৈতিক সব চাতুরি কথাবার্তায়…Read More9 Comments-
দিনের আলোর মত সত্য কথা!
তবে নিরেট বাস্তবতার নিরিখে বেশ কঠিন সত্যকে আপনার কবিতার বিষয়বস্তু করেছেন, যা নিদারুণ কঠিন; কবির কথা স্রষ্টার -মৌন- রুদ্র বাণী, ধন্যবাদ! বর্তমান তেলদেয়া কবিদের দেখতে দেখতে যখন নিজের চেহারা দেখতে ঘৃণা হয়, তখন আপনারা এ ভগ্ন বুকে সঞ্চার করেন আসার আলো! -
-
Drako Shajib এই কথাটাই কালকে বলতে চেয়েছিলাম কবি, কিন্তু লিখতে গিয়ে ভুলে অন্য কথা লিখেছি, আপনারা কবি, কি করে হাজার মানুষের মনের কথা এ্ভাবে অনায়াসে লিখে দেন একটু বলবেন? আপনার ও আপনাদের লেখাগুলো পড়লে মনে হয় এ লেখাগুলো যেন আমার জন্য লেখা, প্রত্যেকটা মানুষ এভাবেই নিজের মত করে আপনাদের লেখার অভিব্যক্তিগুলো নিজের করে নেয় অনয়াসে।
-
ধন্যবাদ কবিপ্রিয়!
আমাদের ভাবনার জগৎ ভিন্ন হতে পারে কিন্তু মনের দিক থেকে আমরা সবাই আসলে একি। তাই একজনের মনের কথাগুলো অন্যজনের মনে সহজেই গেথে যায়, হয়ে ওঠে মনের মত।
আপনার কথাগুলোও খুব হৃদয়স্পর্শী কবিপ্রিয়! বড় ভালো লাগে গল্প-কবিতার শেষে আপনার হৃদ্য মন্তব্যগুলো পড়তে! ভালোবাসা নেবেন। @arindam-saifullah
-
-
-
ইফতিশা খানম and
G M Harun Rashid are now friends
-
Md.Emamuzzaman Wahedi and
G M Harun Rashid are now friends
-
সারা জীবনের অসমাপ্ত কবিতা
——————————
ভিজতে থাকা রাতের আকাশে
জানালা দিয়ে
কবি তার সারা জীবনের অসমাপ্ত কবিতাগুলো খুঁজছিল।
ঘরের কোনে আগোছালো কাপড়চোপড় ,
বিছানায় ফুলছাপা চাদর,
থমকে থমকে ঘরে ঢুকে পড়া বৃষ্টির ছাঁট,
জ্বলন্ত কয়েলের মাঝেও মশার কামড়।
গোসলখানায় নষ্ট কল থেকে ফোঁটা ফোঁটা
একঘেয়ে জলের শব্দ,
ছোপ ছোপ সাবানের ফেনায় পিচ্ছিল…Read More2 Comments -
এভাবে বেঁচে থাকার কোন মানে নেই
—————————————————ছেলেবেলা আমরা খুব গরিব ছিলাম বলা যাবেনা,
তবে তিনবেলা পেট ভরে সবাই খেতে পারতাম না,
রোজকার খাবারে সংসারের কারো পেটই ঠিকমতো ভরতো কিনা জানিনা।
আমার পেট ভরে খাওয়া হয়নি কখনোই ছেলেবেলায়।জামা কাপড়ের অভাব ছিল না,
বড় ভাই বোনদের শরীরে কাপড় যখন ছোট হয়ে যেতো তাদের শরীরের তুলনায়
তখনই আম…Read More7 Comments -
যৌবন
——-
শাহবাগের মোড়ে সকাল দশটায় যখন একাকী একজন যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে নিঃশ্চুপ শান্তভাবে দাঁড়াল।
ওর দাঁড়াবার ভঙ্গিটা কেউ খেয়ালই করেনি,
ওর চোখের জেদী দৃষ্টি কারো নজরেই পড়েনি।।যদি নজরে পড়ত,
তাহলে বুঝতে পারত বিকেলের মধ্যেই শাহবাগে এক ঝড় উঠবে।
ওর হাতে প্ল্যাকার্ডের লেখাটা ঠিকমতো কেউ তখনো পড়েও দেখেনি,
পড়লে বুঝতে পারতো ক…Read More3 Comments -
ক্লিপ দিয়ে আটকানো আমার মনটা
——————————————-
অফিসে আসা যাওয়ার পথে
নতুন মহল্লার
একটি পাঁচতলা বাড়ির তিনতলায় চোখ আটকে যায় আমার প্রতিদিনই।
বারান্দায় একটি হলুদ শাড়ি ঝুলছে কয়েকদিন ধরে।
আমি প্রায়ই কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে শাড়িটা দেখি-
মাঝে মধ্যে দমকা হাওয়ায় উড়ে যেতে চায় সেটি।
কল্পনায় ভাবি
হয়তো কোনো নির্দয় পুরুষ ক্লিপ দিয়ে আটকে রে…Read More1 Comment -
বৃষ্টির জল ও একজন নারী
—————————
‘বেঁচে আছি এখনো’
নিজেকে নিজে শুনিয়ে প্রতিদিনই বলি,
অথচ আমারতো মরে যাবার কথা ছিল বাইশ বছর আগেই,
শুধু বৃষ্টির জল পান করে
ঘুরে বেড়াচ্ছি এই শহরে
আর ভান করছি এমন যে সুখেই ভিজছি।বাইশ বছর আগে
এক বৃষ্টির দিনে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে এক অপরিচিত নারীকে জিজ্ঞেস করেছিলাম,
“ মায়া বিক্রি হয় কোন দোকানে?”
নারীট…Read More2 Comments -
rurah_rutba and
G M Harun Rashid are now friends
-
কষ্টে আছে ঢাকা শহর
—————————-
আইজুদ্দিন,
আপনি কোথায়?
ঢাকা শহরে এমাথা থেকে ও মাথা
আমি হন্য হয়ে আপনাকে খুঁজছি;
ঘরে বাইরে শরীর মনে সব জায়গায় অদৃশ্য ঝরো হাওয়ার সাথে
বিপন্ন বৃষ্টির জলে ডুব যাচ্ছে আমার সব সুখ,
আর আমি ডুবে যাচ্ছি এই ঢাকা শহরের বিষণ্ন মায়ার জালে।আইজুদ্দিন,
আমিও আজকাল আপনার মতো কষ্টে আছি।
এক জীবনের অর্ধেক কমে যাচ্ছে…Read More4 Comments -
Kazi Zuberi Mostak and
G M Harun Rashid are now friends
-
মধ্যবিত্ত জীবনের অঙ্ক
—————————
আজকাল কেউ আমাকে দেখলে বিশ্বাসই করবেনা
আমি মেট্রিকে অঙ্কে নিরানব্বই পেয়েছিলাম।
যেকোনো আড্ডায় তখন সবাইকে বলে বেড়াতাম
-“অঙ্কে একশই পেতাম,
শুধু হাতের লেখা খারাপ বলে জ্যামিতিতে হয়তো এক নম্বর কম পেয়েছি”।অথচ কী আশ্চর্য!
সেই আমিই কিনা জীবনের অঙ্কে
দুই যোগ দুই সমান তিন লিখে ফেলি হররোজ।কোনোমতেই জীবনে…Read More
4 Comments -
sanjida akter jim and
G M Harun Rashid are now friends
- Load More Posts
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali











খুব ভালো লাগলো। কিছুটা বিষন্নও হলাম।