তুলট | Jahangir Liton | Activity
Jahangir Liton and Arif Zaman are now friends
স্বপ্নের চাষাবাদ
        -জাহাঙ্গীর লিটন
কেউ কেউ ফিরবে ঘরে পাংশু মুখে
শুন্য উদর, সোডিয়ামের এই নগরে
কারোবা ভুড়ির চাপে ছিড়বে বোতাম
নৈশভোজের অত্যাচারে। 
তলপেটে শুয়োপোকার পায়চারী রাতভর
মগজে ফেনায়িত রক্তাভ পানের বরজ
মুখোশ খসতেই ধসে পড়ে তাসের ঘর
নয়তো আমিও হয়তো সুখেই ছিলাম।
প্রতিরাতে একগাদা স্বপ্নের চাষাবাদ
ঘুম ভাঙতেই ঝুরঝুর স্বপ্ন ভেঙে যায়
অপরিপক্ক স্বপ্নের বীজ, অকর্ষিত জমিন
এবার কি হবে তবে জারিত স্বপ্নস্বাদ?
স্বপ্নের চাষাবাদ
        -জাহাঙ্গীর লিটন
কেউ কেউ ফিরবে ঘরে পাংশু মুখে
শুন্য উদর, সোডিয়ামের এই নগরে
কারোবা ভুড়ির চাপে ছিড়বে বোতাম
নৈশভোজের অত্যাচারে। 
তলপেটে শুয়োপোকার পায়চারী রাতভর
মগজে ফেনায়িত রক্তাভ পানের বরজ
মুখোশ খসতেই ধসে পড়ে তাসের ঘর
নয়তো আমিও হয়তো সুখেই ছিলাম।
প্রতিরাতে একগাদা স্বপ্নের চাষাবা…Read More
উড়ো চিঠি 
- জাহাঙ্গীর লিটন
কোনদিন জানলে না শবরী
কতটা ওম বুকে ধরি, তোমার নামে
উড়ো চিঠি রোজ ছুড়ে দিই, মেঘের খামে।
নোনাধরা ইচ্ছেগুলো 
বৃষ্টি হয়ে তোমায় ছুলো
চিবুক ছুয়ে জল নেমে যায় মনের কোণে।
বুকের ভাঁজে পোড়া কষ্ট
নষ্ট সময় কষ্টি পাথর পরখ করে
বোকা বোকা মন, স্মৃতির সুরা চাখতে জানে।
গলার নিচে দলা পাকায়
অভিমানের পাহাড়, শ্যাওলা ধরে
খুব নিরবে লুকিয়ে বুকের পাটাতনে।
উড়ো চিঠি
– জাহাঙ্গীর লিটন
কোনদিন জানলে না শবরী
কতটা ওম বুকে ধরি, তোমার নামে
উড়ো চিঠি রোজ ছুড়ে দিই, মেঘের খামে।
নোনাধরা ইচ্ছেগুলো
বৃষ্টি হয়ে তোমায় ছুলো
চিবুক ছুয়ে জল নেমে যায় মনের কোণে।
বুকের ভাঁজে পোড়া কষ্ট
নষ্ট সময় কষ্টি পাথর পরখ করে
বোকা বোকা মন, স্মৃতির সুরা চাখতে জানে।
গলার নিচে দলা পাকায়
অভিমানের পাহাড়, শ্যাওলা ধর…Read More
রাতলিপি
- জাহাঙ্গীর লিটন
রাতভর ওত পেতে জেগে থাকে নিশাচর
বুক চিরে উড়ে গেলে জোনাকির শকট
প্রেমহীন শৃংগারে মেতে উঠে মহানগর, তারপর।
পেশাদার খবরের কাগজ রীতিমতো ভরে তোলেন
দ্রোনাচার্য আর্য স্তুতিতে, 
মুচলেকা দিয়ে বিদায় হন একলব্যগন ।
উটপাখি দিন যাপন শেষে, উদাস দাওয়ায় হাঁটি
নিরবে স্থিমিত হয় কত শত চিৎকার 
কানে ভালো তুলো গুজে, সুখের জাবর কাটি। 
গনগনে সূর্যের আঁচে ঝরতে থাকে স্বপ্নের মেদ
বেড়িয়ে পড়ে হাড়গোড় চর্মসার
সন্ধ্যা নেমে এলেই ফের শুরু স্বপ্নের চাষাবাদ।
রাতলিপি
– জাহাঙ্গীর লিটন
রাতভর ওত পেতে জেগে থাকে নিশাচর
বুক চিরে উড়ে গেলে জোনাকির শকট
প্রেমহীন শৃংগারে মেতে উঠে মহানগর, তারপর।
পেশাদার খবরের কাগজ রীতিমতো ভরে তোলেন
দ্রোনাচার্য আর্য স্তুতিতে,
মুচলেকা দিয়ে বিদায় হন একলব্যগন ।
উটপাখি দিন যাপন শেষে, উদাস দাওয়ায় হাঁটি
নিরবে স্থিমিত হয় কত শত চিৎকার
কানে ভা…Read More
কার্জনের চর্যাপদ
~জাহাঙ্গীর লিটন
এখানে গ্রীষ্মের দাবদাহে গান গায় বসন্তবৌরি
সহজিয়া বাতাসে উড়ে বেড়ায় বোস কণা
কুয়াশায় গেরুয়া চাদরে ঘোরে অনার্য বাউল।
জোসনা জলে সিনান করে প্রাকৃত জলযুবক
ব্রিটিশের মোঘল গম্বুজে বিদ্রোহের রঙমশাল
রাত দুপুরে বোধের ঘাস চষে বুনোঘোড়ার পাল।
এতল্লাটে পুকুর ঘাটে, ইতিহাস আতুড়ঘর 
ছায়াঘেরা লাল রোদ শুষে নেয় যুবকের ঘাম
শিরিষের পাতায় কাঁপে জাতীয় স্লোগান। 
সময় এখানে চোরাস্রোতা বহতা নদীর মতোন
কখনো নাভিশ্বাস উঠে যায়, খরস্রোতা প্লাবন
কখনও বা ফল্গুধারা, হৃদয়ের আস্ফালন। 
চির সবুজ নাগলিংগমে ঝোলে শতাব্দের চর্যাপদ 
লাল ইটের খাঁজে লেখা সহস্র কবিতার শ্লোক
অনার্য বীর্যে শানিত কার্জন এক মহাকাব্যলোক ।
কার্জনের চর্যাপদ
~জাহাঙ্গীর লিটন
এখানে গ্রীষ্মের দাবদাহে গান গায় বসন্তবৌরি
সহজিয়া বাতাসে উড়ে বেড়ায় বোস কণা
কুয়াশায় গেরুয়া চাদরে ঘোরে অনার্য বাউল।
জোসনা জলে সিনান করে প্রাকৃত জলযুবক
ব্রিটিশের মোঘল গম্বুজে বিদ্রোহের রঙমশাল
রাত দুপুরে বোধের ঘাস চষে বুনোঘোড়ার পাল।
এতল্লাটে পুকুর ঘাটে, ইতিহাস আতুড়ঘর
ছায়াঘেরা লাল রোদ শুষে নেয় যুবকের ঘাম…Read More
কার্জন ও একলব্য পরম্পরা 
~জাহাঙ্গীর লিটন
ফিরায়ে দিয়েছ দ্রোণ
একলব্য সাম্রাজ্য তব কার্জন 
লাল মাটি কুদে গড়া এক একটা অনার্য সন্তান।
বাজে টংকার ওই শোন
লক্ষ্যভেদী তীক্ষ্ণফলায় বিদ্ধ বেতফল
অনার্য সাধনে ত্রস্ত এখানে আর্য দেবতাগণ।
দক্ষিণার ছলনায় রক্তাক্ত অগ্রজ
আজ আমার গুরু, আমার দেবতা, আমি স্বয়ং 
বিনি দেবতা কার্জনে হোক ভূমিপুত্র একলব্য শাসন।
কার্জন ও একলব্য পরম্পরা
~জাহাঙ্গীর লিটন
ফিরায়ে দিয়েছ দ্রোণ
একলব্য সাম্রাজ্য তব কার্জন
লাল মাটি কুদে গড়া এক একটা অনার্য সন্তান।
বাজে টংকার ওই শোন
লক্ষ্যভেদী তীক্ষ্ণফলায় বিদ্ধ বেতফল
অনার্য সাধনে ত্রস্ত এখানে আর্য দেবতাগণ।
দক্ষিণার ছলনায় রক্তাক্ত অগ্রজ
আজ আমার গুরু, আমার দেবতা, আমি স্বয়ং
বিনি দেবতা কার্জনে হোক ভূমিপুত্র একলব্য শাসন।
হাঁটাবিদ্যা
 #jahangirliton
আমি খুশিতে হাসিতে মায়ের কোলে চড়ে বেড়াই
লাফাই ঝাপাই কাপাই জোরে জোরে চিৎকার করি
মা হাঁটে, আমি ও কোলে হাঁটি
যেতে যেতে কারো নিমগাছ টানি
টেনে দিয়ে যাই গোলাপের চারা
মা হালকা বকুনি দেন
আমি একটু চুপ থাকি।
মা হাঁটেন, আমি কোলে কোলে হাঁটি 
আবার টানাটানি শুরু করি
চারপাশে প্রতিবাদ, প্রতিরোধ 
আমি ভয়ে মা কে জাপ্টে ধরি।
মা আমাকে আগলে রাখেন
মা এবার জোরে বকুনি দেন
আমি অনেক্ষন চুপ করে থাকি
তারপর মা হাঁটেন,
আমি কোলে যেতে যেতে 
পাটোয়ারিদের ভাঙা টালির চালা ধরে টানি।
টালির ছাদ ধসে পড়ে
মা আমাকে বুকে জাপটে ধরে
মায়ের মাথা থেতলে পড়ে
মায়ের শরীর রক্ত ঝরে
আমি হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসি
আমি নতুন মায়ের কোলে চড়ে হাঁটতে থাকি।
হাঁটাবিদ্যা
 #jahangirliton
আমি খুশিতে হাসিতে মায়ের কোলে চড়ে বেড়াই
লাফাই ঝাপাই কাপাই জোরে জোরে চিৎকার করি
মা হাঁটে, আমি ও কোলে হাঁটি
যেতে যেতে কারো নিমগাছ টানি
টেনে দিয়ে যাই গোলাপের চারা
মা হালকা বকুনি দেন
আমি একটু চুপ থাকি।
মা হাঁটেন, আমি কোলে কোলে হাঁটি
আবার টানাটানি শুরু করি
চারপাশে প্রতিবাদ, প্রতিরোধ
আমি ভয়ে মা কে জাপ্…Read More
#Flashfiction
চিৎকার/জাহাঙ্গীর লিটন
ছুটির সকালে হঠাৎ মেজাজ হারিয়ে চিৎকার জুড়ে নওরোজ। অবাক চোখে মিষ্টি হাসিতে তিন বছরের তিতলি বলে, কি হয়েছে তোমার পাপ্পা? 
ওইটাই তো রে মা, তুই ছাড়া সবাই জিজ্ঞেস করতে ভুলে গেছে, কি হইছে আমার, কি হয় আসলে?
 #Flashfiction
চিৎকার/জাহাঙ্গীর লিটন
ওইটাই তো রে মা, তুই ছাড়া সবাই জিজ্ঞেস করতে ভুলে গেছে, কি হইছে আমার, কি হয় আসলে?
#FlashFiction  #JahangirLiton
রোদ পোহানোর গল্প ১
তিনটা টিয়া রোজ ডিস এন্টেনার তারে ঝুলে রোদ পোহায়। প্রত্যেক ভোরে ওদের কর্কশ ডাকে ঘুম ভেঙে যায় জলিল সাহেবের। নিঃসংগ বারান্দায় রোদে চেয়ার পেতে বসে। আজ ক'দিন ধরেই শুধু একটা টিয়া ঝুলে থাকে, মাঝে মাঝে চেঁচায়। 
বারান্দায় আরো দুটো চেয়ার পাতা। এখন খালিই থাকে।
রোদ পোহানোর গল্প ২
আজ সকালে টিয়া দুটো তারে ঝুলে আছে। তাহলে কি ওরা ফিরে এলো? আগেরটা কই? 
জলিল সাহেব ফিরে তাকায় বারান্দায়, চেয়ার দুটো খালি।
তবে কি চেয়ার দুটো ভরবে ও ফিরে গেলেই।
 #FlashFiction  #JahangirLiton
রোদ পোহানোর গল্প ১
বারান্দায় আরো দুটো চেয়ার পাতা। এখন খালিই থাকে।
রোদ পোহানোর গল্প ২
আজ…Read More
#FlashFiction  #JahangirLiton
অধর্ম/জাহাঙ্গীর লিটন
~তোমরা নাকি ধর্মমতে চারটা বিয়ে করতে পার!
~হুম। বিয়ে করা ছাড়া, ধর্ম আমাদের সেক্স করার পারমিশন দেয় না।
~ এখন তাহলে কি করছ?
~ অধর্ম😔😔
 #FlashFiction  #JahangirLiton
অধর্ম/জাহাঙ্গীর লিটন
~তোমরা নাকি ধর্মমতে চারটা বিয়ে করতে পার!
~হুম। বিয়ে করা ছাড়া, ধর্ম আমাদের সেক্স করার পারমিশন দেয় না।
~ এখন তাহলে কি করছ?
~ অধর্ম😔😔
#অনুগল্প
রোদ পোহানোর গল্প
~জাহাঙ্গীর লিটন
বারান্দায় আরো দুটো চেয়ার পাতা। এখন খালিই থাকে।
 #অনুগল্প
রোদ পোহানোর গল্প
~জাহাঙ্গীর লিটন
বারান্দায় আরো দুটো চেয়ার পাতা। এখন খালিই থাকে।
#অনুগল্প
অধর্ম/জাহাঙ্গীর লিটন
~তোমরা নাকি ধর্মমতে চারটা বিয়ে করতে পার!
~হুম। বিয়ে করা ছাড়া, ধর্ম আমাদের সেক্স করার পারমিশন দেয় না।
~ এখন তাহলে কি করছ?
~ অধর্ম
  #অনুগল্প
অধর্ম/জাহাঙ্গীর লিটন
~তোমরা নাকি ধর্মমতে চারটা বিয়ে করতে পার!
~হুম। বিয়ে করা ছাড়া, ধর্ম আমাদের সেক্স করার পারমিশন দেয় না।
~ এখন তাহলে কি করছ?
~ অধর্ম
ফুড়ুৎ সংবাদ 
~জাহাঙ্গীর লিটন 
একজন সাবেক রাজাকার- আর যে পারছি না পুরুতমশাই, কি যে ভুল করেছিনু,পঞ্চাশ বছর!!
ভালোই তো চলছিল সব, কি যে হলো তারপর
আর তো চুকছে না ল্যাড়া, আশা কি নেই আর।
পুরুতঠাকুর - খবরদার। আশা হারাসনে বাছা,
মেরে কাছা, বদলাতে থাক রঙ, যত ঢঙ শিখে সব
কোট একটা লাগিয়ে গায়ে মাজারে যা, শিন্নি চড়া
সকাল সকাল আদা বজ খা; পাত্তি কিছু ঢেলে
সাগরেদ কিছু পেলে, বড় আওয়াজ তুলে 
আগে মাজারে যা।
সাবেক রা. কা, হয়ে বাঁকা আহ্লাদে গদগদ 
ঠাকুর, কোনদিন চেয়ার পেলে আমার পারিষদ
সোনা দানা ভরিয়ে দোব আপনার গেহখানি;
সেসব পরে হবে, আগে বাপু সোয়া পাঁচ আনা রাখো
আনা টা কে কোটি ভেবে, কালো কোটি পরতে থাকো।
ফুড়ুৎ সংবাদ
~জাহাঙ্গীর লিটন
একজন সাবেক রাজাকার- আর যে পারছি না পুরুতমশাই, কি যে ভুল করেছিনু,পঞ্চাশ বছর!!
ভালোই তো চলছিল সব, কি যে হলো তারপর
আর তো চুকছে না ল্যাড়া, আশা কি নেই আর।
পুরুতঠাকুর – খবরদার। আশা হারাসনে বাছা,
মেরে কাছা, বদলাতে থাক রঙ, যত ঢঙ শিখে সব
কোট একটা লাগিয়ে গায়ে মাজারে যা, শিন্নি চড়া
সকাল সকাল আদা বজ খা; পাত্তি কিছু…Read More
উল্টো রথে চড়ি
~জাহাঙ্গীর লিটন 
তারপর একে একে বন্ধ হলো সব দরজা
জানালার কপাট, ছাদের ঘুলঘুলি
অতি উৎসাহে সূর্যের চেয়ে তপ্ত বালি।
কানাগলি সব আজ ভাগাড়
চাবি নিয়ে যায় ঠিকাদার
খেলার বল কেড়ে নিয়ে যায় বনমালি।
সদর দরজায় সমুদ্রবিলাস
বন্ধ করি সব মেধার বিকাশ
লতা পাতা ঘাস দিয়ে ব্যাঘ্রশাবক পালি।
নিজে উঠে গেলে মইয়ের ডগায়
মার দে লাথি, আর কে তাকায়
অনুগামী যত অকম্মার দল, ঘরে ফিরে যাও।
বৈশ্বিক উষ্ণতা যাবে বেড়ে
ওজন স্তরে ফাটল ধরে
কার্বন ট্যাক্স বিকাশ করছি, নাকে তেল দাও।
উল্টো রথে চড়ি
~জাহাঙ্গীর লিটন 
তারপর একে একে বন্ধ হলো সব দরজা
জানালার কপাট, ছাদের ঘুলঘুলি
অতি উৎসাহে সূর্যের চেয়ে তপ্ত বালি।
কানাগলি সব আজ ভাগাড়
চাবি নিয়ে যায় ঠিকাদার
খেলার বল কেড়ে নিয়ে যায় বনমালি।
সদর দরজায় সমুদ্রবিলাস
বন্ধ করি সব মেধার বিকাশ
লতা পাতা ঘাস দিয়ে ব্যাঘ্রশাবক পালি।
নিজে উঠে গেলে ম…Read More
অণুগল্প ১
মেম্বার/জাহাঙ্গীর লিটন 
~বাজান, ইলেকশনে দাড়াইছি। খেয়াল রাইখো কইলাম।
~কাকা, আপনের না চলাফেরায় এমনিতেই কষ্ট হয়, মেম্বার হইলে পরে কেমনে.... 
~বাবারে, অই জন্যই ত দাড়াইছি। কাজ কাম অহন আর কিছু করতে পারি না।
~খরচ চালাইতাছেন কেমনে? খরচ ত নাকি অনেক!
~ অই চইলা যাইতাছে, কয়েকজন ইনভেস্ট করছে..
~কন কি! ফেইল করলে?
~ ফেল করলেও মেম্বর। বিচার আচারে ডাকে, উপজেলা পরিষদে, ব্যাংকে কোন কাজকর্ম থাকলে লোকজন ডাকে। যা খরচা পাতি দেয়, ইনভেস্ট উইঠা আসে...
🙄🙄দোয়া কইর, বাজান।
অণুগল্প ১
মেম্বার/জাহাঙ্গীর লিটন 
~বাজান, ইলেকশনে দাড়াইছি। খেয়াল রাইখো কইলাম।
~কাকা, আপনের না চলাফেরায় এমনিতেই কষ্ট হয়, মেম্বার হইলে পরে কেমনে….
~বাবারে, অই জন্যই ত দাড়াইছি। কাজ কাম অহন আর কিছু করতে পারি না।
~খরচ চালাইতাছেন কেমনে? খরচ ত নাকি অনেক!
~ অই চইলা যাইতাছে, কয়েকজন ইনভেস্ট করছে..
~কন কি! ফেইল করলে?
~ ফেল করলেও মেম্বর।…Read More
কিচির মিচির 
@জাহাঙ্গীর লিটন 
চলো হেটে যাই আরো কিছু দূর 
সামনে তো নীল সমুদ্দুর। 
থোকা থোকা রোদ বোকার মতন
লুকোচুরি সারাদিন 
তুমি আর আমি রোদে মাখামাখি
পাখিদের কাছে ঋণ।
জোড়ায় জোড়ায় শালিক উড়াই
চড়াইয়ের ঝাঁকে হানা
বাবা আমিও চাই প্রজাপতির মতো ডানা।
পানকৌড়ি সে'ন ডুবুরী
পাড় করে যায় বিল
বড় বিল ধরে, খুঁজে পেতে তারে
আমি হবো গাঙচিল।
আকাশ জুড়ে রঙ ছড়াব
মেঘেদের ক্যানভাসে 
এসো বাবা যাপন করি জীবন ভালোবেসে।
কিচির মিচির
@জাহাঙ্গীর লিটন 
চলো হেটে যাই আরো কিছু দূর
সামনে তো নীল সমুদ্দুর। 
থোকা থোকা রোদ বোকার মতন
লুকোচুরি সারাদিন
তুমি আর আমি রোদে মাখামাখি
পাখিদের কাছে ঋণ।
জোড়ায় জোড়ায় শালিক উড়াই
চড়াইয়ের ঝাঁকে হানা
বাবা আমিও চাই প্রজাপতির মতো ডানা।
পানকৌড়ি সে’ন ডুবুরী
পাড় করে যায় বিল
বড় বিল ধর…Read More
পোস্টাপিস
@jahangirliton
‘আর কি খবর জানতে রে চাস বাবা ? তোর বন্ধুর ঠিকানা তো আর এখানে নেই। ওর পোস্টাপিস এখন অন্যখানে। দেখ, ভুল ঠিকানায় চিঠি লিখলে কি আর উত্তর পাওয়া যায় রে'? বলেই হাপাতে লাগলেন, নগেন স্যার। বয়সের বলিরেখা কাটাকুটি করে গেছে শীর্ণ অবয়ব জুড়ে। শরীরের মতই একমাথা ঝাকড়া চুল ওজন হারিয়ে বাতাসে উড়ছে তোষা পাটের আঁশের মতো। ধনুকের মতোন বাকা হয়ে দেহপল্লব যেন নেমে আসছে মাধ্যাকর্ষনের আমন্ত্রনে। শুধু গলার আওয়াজটার বাজখাই মেজাজটা পাল্টায়নি এখনো। 
আমাদের ছেলেবেলার আতঙ্কের নাম বাবু নগেন্দ্রনাথ ভৌমিক, বি.এস.সি। কালনী পাইলট উচ্চ বিদ্যালয়ের ডাকসাইটে গণিতের শিক্ষক। সকালবেলায় প্রাইভেট পড়তে উনার বাসায় যেতাম, যতটা ভয় উনার জালিবেতের ছিল, তারচে লোভ কিছু বেশি ছিলো অন্যখানে। তার কিছুটা উনার ছোটমেয়ে অনন্যা ওরফে অনুর চোরা চোখের চাহনি, ও আমাদের দু'ক্লাস নিচে পড়তো, আর কিছুটা উনার স্ত্রী উমা মাসির নাড়ু, আচার। তবে অনেকটা জুড়েই ছিলো বন্ধু কমল। আমার স্কুলবেলার জুটি, যাকে বলে সার্বক্ষণিক বন্ধু। তখন অবশ্য মনে হতো, বন্ধু কিছুটা কম হলেই ভালো হতো। তাহলে অন্তত অনুর অমন চোরা চাহনি জোর করে উপেক্ষা করতে হতো না। আর যাই হোক, ভেতরে যতই ধুকপুকানি থাকুক, বন্ধুনং ধর্মং সদানং পালনং তপঃ। সকল শব্দ শেষে বাড়তি একটি অনুস্বার যোগে সংস্কৃতচর্চার অভ্যাস টা আবার একটু ঝালাই করে নিলাম আর কি। 
চোরা চাহনির এই ভালো লাগাটা এক নওল কিশোরের উপেক্ষা করাটা খুব কঠিন কিছু ছিল না। তার জগত জুড়ে তখন কৌতুহলের বান ডেকেছে। মানব, মানবী, সহপাঠী, নদী, জল, ফুল, রাস্তা, রেল, আউট বই, আড্ডা তার কৌতুহলের কাছে ফেলনা নয় কিছুই। কমলের সাথে কতশত স্মৃতি আমাদের সেই ছেলেবেলার। কালনির জলে ডুবসাঁতার। সারা সারা দিন একসাথে ঘুরে বেড়ানো। ঘন্টা হিসেবে ভাড়ায় নেয়া সাইকেল। নতুন নতুন পথ আবিষ্কার করতে গিয়ে পথ হারিয়ে ফেলতাম। শুধু সন্ধ্যা পেরিয়ে গেলে ঘরে ফেরার তাড়া। আর সারাদিন খুব একটা খোঁজ পড়ত না আমাদের। এখন নিজের বাচ্চাদের দেখি আর ভাবি কতটা স্বাধীন আমরা ছিলাম। আর আমার বাচ্চারা সব ইউটিউব এ দুনিয়া দেখে। জীবনের ট্র্যাকে দৌড়াতে গিয়ে আমরাও জীবন হারিয়েছি আর বাচ্চারাও স্বাধীনতার সংজ্ঞা নিজেদের মতো জুড়ে নিয়েছে। 
হাফপ্যান্ট ছেড়ে ফুলপ্যান্ট ধরেছি তখন, আমরা বলতাম ইংলিশ প্যান্ট। বাবা সরকারী চাকরীর কারনে একের পর এক স্কুল বদলে কিছুটা থিতু হয়েছিলাম এসে কুলিয়ারচর। কাজেই, কৈশোরের স্মৃতি পুরোটাই প্রায় জুড়ে আছে কালনি নদী তীরের এই ছোট্ট শহর। অষ্টম শ্রেণীর শেষদিকে এসে বেশ ভাবনাহীন চলতে থাকা কৈশোরে খানিকটা ছেদ পড়ে। আব্বা হঠাৎ করে বদলি হয়ে যান। আমাদের পরিযায়ী পরিবারটি খুব স্বল্প সময়ের নোটিশেই তল্পিতল্পা বেঁধে ট্রাকের পিছনে উঠে পড়ে, নতুন কোন ছোট শহরের ঠিকানায়। ফি বছর প্রাপকের ঠিকানায় এই পোস্টাপিস পরিবর্তনেই আমরা অভ্যস্ত ছিলাম, বরং বেশিদিন এক ঠিকানায় থিতু হলেই অস্বস্তি লাগতো। তাই কিনা, মন আজীবন পরিযায়ীই রয়ে গেলো। 
এবার একটু ব্যতিক্রম ঘটলো। সামনে বৃত্তি পরীক্ষা, আমাদের সময়ে মফস্বলের স্কুলগুলোতে বৃত্তি পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। এখন কি অবস্থা, আমার ঠিক জানা নেই। স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন সিনিয়র শিক্ষকের অনুরোধে বৃত্তি পরীক্ষা পর্যন্ত আব্বা আমাকে স্কুল হোস্টেলে রেখে আসতে রাজী হলেন। প্রথম বারের মতো পরিবারের বাইরে এক নতুন জীবন। পরবর্তী পুরো জীবন জুড়ে আমার এ হোস্টেল জীবনের প্রভাব ছিলো সুদূর প্রসারী। সে গল্প আজ তোলা থাক। খুব বেশিদিন ছিলাম না, তবে জীবনের এবড়ো থেবড়ো বন্ধুর পথে চলার ওখানেই শুরু। 
হোস্টেলে আসার পর কমলের সাথে ঘোরাঘুরি কমে এলো। স্কুলে দেখা হতো, আমরা আলাদা সেকশনে ছিলাম। ওদের বাসা নন্দীপাড়া, অতদুর যাওয়া হতো না। সামনে বৃত্তি পরীক্ষা, সারাদিন স্কুল, বিকালে কোচিং। সন্ধ্যায় প্রধান শিক্ষকের বাসায় পড়তে যেতাম, উনি আব্বাকে কথা দিয়েছিলেন, ছেলে হোস্টেল থাকতে অসুবিধা হলে তিনি প্রয়োজনে নিজের বাসায় নিয়ে রাখবেন। স্যার তার কথা রেখেছিলেন। আজো পুরনো গল্প উপন্যাসে আমরা যেমন আদর্শবান শিক্ষকের বর্ননা পড়ি, উনি ছিলেন অনেকটা সেরকম। সন্ধ্যা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত পড়িয়ে রাতের খাবার খাইয়ে তবেই ছাড়তেন। 
বৃত্তি পরীক্ষার পর আমি কুলিয়ারচর ছেড়ে চলে আসি, সাথে একঝুড়ি রহস্যময় কৈশোর যার প্রতিটি ছোটগল্পই একেকটি উপন্যাস হতে পারতো। কারো সাথেই আর তেমন কোন যোগাযোগ ছিল না। অনেক পরে জানতে পেরেছি, কালনীর জল ও আগের মতো নেই, নেই জল, জাল আর নৌকা ঘেরা জেলেপল্লীর সহজিয়া জীবন, সকল ধর্ম বর্ন নির্বিশেষে সামাজিক উৎসব পালন। আমাদের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক উৎসব হতো নিয়মিত। ওটা বন্ধ, শুনেছি ওখানে এখন নিয়মিত মাহফিল হয়। আগেও হতো, তাই বলে কখনো অন্য কোন উৎসব বন্ধ করে করতে হয়নি। থানার মাঠে কি যে জনপ্রিয় ছিলো স্থানীয় ফুটবল লীগ! পুরো শহর জুড়ে উৎসব শুরু হয়ে যেতো, আশে পাশের থানা শহর থেকে ট্রেন ভরে লোকজন ছুটে আসতো এই উৎসবে। থানার মাঠে এখন বানিজ্য মেলার আড়ালে হাউজি খেলার আসর বসে। গোল! গোল! বলে চিৎকারে গলা ফাটায় না কেউ, হাতে এক টুকরো কাগজ নিয়ে কান পেতে অপেক্ষা করে, লাকি হ্যাভেন! ফাইভ এন্ড সেভেন, ফিফটি সেভেন। 
বহুরকম ছোটগল্প আর ছোট ছোট কিছু রোমাঞ্চকর থ্রিলারের সাঁকো পেরিয়ে কমল এখন কানাডায় সেটল। বিচ্ছিন্ন ভাবে কিছু উড়ো খবর পেলেও ব্যস্তজীবনে আর দেখা হয়নি এত বছর। একটা কনফারেন্স এ পেপার প্রেজেন্ট করতে টরেন্টো গিয়েছিলাম। ওখানেই হঠাৎ দেখা, একটা নায়াগ্রা ফসল ট্যুর অপারেটর কোম্পানিতে কাজ করছে ও। প্রচন্ড মান, অভিমান আর আত্মাভিমানের ফেনিল বাষ্পটা আমরা সেদিন নায়াগ্রা ফলসের বাষ্পে মিশিয়ে দিতে পেরেছিলাম। ওর কাছেই শুনলাম, অনু এখন কলকাতায়। অনেক বছর হলো ওখানেই, বিয়ের পর আর ফিরে আসেনি কুলিয়ারচর। কমল ও যায় না, ফিরে যেতে চায়না। নগেন স্যার বহু অনুরোধ উপরোধ উপেক্ষা করে আকড়ে আছেন মার্তৃভূমি। এমনকি কলকাতায়ও যেতে চান না। 
আমার জন্য আরও চমক অপেক্ষা করছিলো। কনফারেন্সে আমার প্রেজেন্টেশন শেষ। চলে আসার আগের দিন কমল এসে আমার হোটেলে হাজির। একরকম জোড় করেই ওর বাসায় নিয়ে গেলো। এটুকু জোর ও না করলে অবশ্য আমার নিজের কাছেও খারাপ লাগতো। চমক অপেক্ষা করছিল আমার জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলকে খুঁজে পেলেও ওর কোনো পারিবারিক ছবি ছিলোনা। নিপা মোনালিসা, কমলের বৌ। কৈশোরের সহপাঠি মেয়েদের মধ্যে সবচে আলো ছড়ানো মেয়েটা। পুরো স্কুলের ক্রাশ ছিলো নিপা। নিমাইয়ের ঘন্টা বাজার সাথে সাথেই হা হয়ে চেয়ে থাকতাম মেয়েদের কমনরুম থেকে সমীর স্যারের পিছু পিছু কখন বেরিয়ে আসবে অপ্সরার দল। তারপর, বুকের ভেতর ঢিপ ঢিপ হাতুড়ি পিটিয়ে পুরো ক্লাশ পেছনের বেঞ্চে বসে একমনে তাকিয়ে থাকা। সাদা ইউনিফর্মের এই মিষ্টি কিশোরীকুলের দুষ্টু হাসি, বাকা চোখের চাহনি আর খুনসুটি ভরা কৈশোরই তো আমাদের স্কুলকে ভালোবাসতে শিখিয়েছে। স্বপ্নের এ অপ্সরাদের সামনে কোন না কোন অজুহাতে নিজেকে নতুন নতুন রূপে উপস্থাপন করাই তো তখন সবচে বড় ফ্যান্টাসী।
আমাদের ছেলেদের মধ্যে তো মাঝে মাঝে নিলাম উঠতো, কে কার ভাগে। নিপাকে নিজের ভাগে ফেলার কত চেষ্টাই না ছিলো তখন। শুধু কমল কে দেখতাম গম্ভীরভাবে উপেক্ষা করত সে নিলাম, তবে বোঝা যেতো ওর টানটা আসলে কোথায়। কৈশোরের উচ্ছলতা আমাদের সমস্ত জাত পাত, ধর্ম, সংস্কার, বাস্তবতা সব ভুলিয়ে দিতে পারতো, কিন্তু সবক্ষেত্রে হয়তো বা পারতো না। তাইতো, এখানেও ধর্ম এসে দাঁড়াত একসময়, নিপার প্রতি গোপন ভালোবাসা বুকের আড়ালেই লুকিয়ে রাখতো কমল। 
মূল শহর থেকে একটু দূরে শহরতলীতে সাজানো গোছানো ছোট্ট সংসার ওদের। গাড়ি বারান্দার পাশে, সামনের লনে রডোডেনড্রন।  ছোট ছোট নুড়ি পাথর ছাওয়া ছোট্ট বাগান জুড়ে আরও অনেক বাহারী ফুলের ঝাড়। ছিমছাম শহরতলীতে সুবিন্যস্ত লাল টালির এই কটেজগুলো দেখলেই কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি ছড়িয়ে পড়ে। ঢুকতেই বসার ঘরটা বেশ আরামপ্রদ। ঘরের পর্দা থেকে শুরু করে সোফার কাভার, ঘরের ওয়ালপেপার থেকে মেঝের কার্পেট সবকিছুতেই সুরুচির ছাপ। বইয়ের তাকে পৃথিবীর সেরা কিছু ক্লাসিকের পাশে আমার দু’টি কবিতার বই দেখে ভালো লাগল। এটাও অদ্ভুত এক যোগাযোগ। কমল বললো, ’নিপা তো তোর লেখা খুঁজে খুঁজে পড়ে।’ আমি জ্যাকেট খুলে আরাম করে বসতেই নিপা ঢুকলো ঘরে। স্বপ্নিল সেই কিশোরী দাড়িয়ে সামনে এখন তার পূর্ণাঙ্গ নারী অবয়বে। বয়সের আচড় আমাদের ভারী করলেও নিপাকে অতটা ছুতে পারেনি, বরং পূর্ণতা দিয়েছে। মুখের ঠোঁট টেপা হাসিটা এখনো অমলিন। দীর্ঘদিনের প্রবাসজীবন তার সৌন্দর্যে একটা পেলব ¯িœগ্ধতা এনে দিয়েছে। সফেদ ঘরের পর্দার আবহে সাদা পোশাকের হাস্যোজ্জ্বল নিপা যেন পুরো ঘরজুড়ে মুগ্ধতা ছড়ায়, যথার্থই গৃহল²ী। কত গল্প জমা হয়ে আছে আমাদের, সব লিখতে বসলে তো মহাকাব্য হয়ে যাবে।   
কমল আর নিপা একসাথেই ভর্তি হয়েছিলো ভার্সিটিতে। দুইজন দুই বিভাগে ক্লাশ করলেও মাঝে মাঝেই দেখা হয়। কখনো কলাভবনের বারান্দায়, কখনো বটতলায় অথবা কেন্টিনে। বেশ সপ্রতিভ চেহারার কিছু ছেলে যেন সবসময় স্কুল কলেজে কখনো তেমন কোন কথা না হলেও এখন টুকটাক কথা হয়। কমল আগের মতোই লাজুক অথবা জানে তার এ গোপন ভালোবাসার ভালো কোন সমাধান হয়তো নেই। ওদের কাছেই শুনলাম, নিপাকে বিয়ে করে আর দেশে টিকতে পারেনি ও। শহর ছেড়েছিলো আগেই, শেষ পর্যন্ত দেশ। আর তাদের প্রেমের খেসারত দিতেই পালিয়ে বাঁচে অনু। 
বিস্ময় আরো বাকী ছিলো, ওদের ছোট্ট ছেলে লিটন। আমার ছেলেবেলার নাম। পুরোটা দিন ওদের সাথেই কাটালাম, আগামী কাল আমার ফ্লাইট। আমার পরিযায়ী ভাগ্য এখনো বর্তমান। পোস্টাপিস পরিবর্তন করেই চলেছি। সবাই শেকড় গাড়তে চায়, পারে ক’জন। অনুরা নিরাপত্তাহীনতায় ভোগে, কোলকাতায় পোস্টাপিস গড়ে, আসলে কি পায়! কমলেরা নিপাদের ভালোবেসে বিদেশ পাড়ি জমায়, নতুন ঠিকানায়। আর অভিমানে বুক ভরে পুরনো পোস্টাপিসের মাটি আঁকড়ে পড়ে থাকেন নগেন্দ্রনাথ ভৌমিক।
পোস্টাপিস
@jahangirliton
‘আর কি খবর জানতে রে চাস বাবা ? তোর বন্ধুর ঠিকানা তো আর এখানে নেই। ওর পোস্টাপিস এখন অন্যখানে। দেখ, ভুল ঠিকানায় চিঠি লিখলে কি আর উত্তর পাওয়া যায় রে’? বলেই হাপাতে লাগলেন, নগেন স্যার। বয়সের বলিরেখা কাটাকুটি করে গেছে শীর্ণ অবয়ব জুড়ে। শরীরের মতই একমাথা ঝাকড়া চুল ওজন হারিয়ে বাতাসে উড়ছে তোষা পাটের আঁশের মতো। ধনুকের মতো…Read More
Jahangir Liton and মিথিলা কনক are now friends
অধঃপতন
সাগর পানে অভিসারে যাও নদী
আমায় পাহাড়ের গল্প বলতে পারো
পাথরের বুক চিড়ে বেরিয়ে যে গেছ
ওর ক্ষতচিহ্নের সংখ্যা বলতে পারো?
আকাশ থেকে ঝরে পড়া তারা
আমায় মহাকাশের গল্প শোনাও
কিসের মায়ায়, কিসের টানে
আকাশ ছেড়ে কোথায় পালাও?
অধঃপতন
সাগর পানে অভিসারে যাও নদী
আমায় পাহাড়ের গল্প বলতে পারো
পাথরের বুক চিড়ে বেরিয়ে যে গেছ
ওর ক্ষতচিহ্নের সংখ্যা বলতে পারো?
আকাশ থেকে ঝরে পড়া তারা
আমায় মহাকাশের গল্প শোনাও
কিসের মায়ায়, কিসের টানে
আকাশ ছেড়ে কোথায় পালাও?
প্রতীক্ষা
আরো একটা নতুন ভোরের আলো ফোঁটাতে
আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিই 
পুরো একটা বিনিদ্র রাত।
আরো একটা নোনতা স্বপ্নের স্বাদ চেখে নিতে
পৃথিবীর সকল কোলবালিশ জাপটে ধরে 
ঘাপটি মেরে পড়ে থাকি বিছানায়।
আরো একটা কলজে মোচড়ানো উঃহ শুনতে
আমি পুরো শরীর জুড়ে তরঙ্গিত মন্থনে 
কামিন খাটতে রাজি আরো একশ বছর।
আরো একটিবার ছুঁয়ে দিতে ওই চিবুকের ধার 
গন্ধমাদন হয়ে চিকুরের গন্ধ শুঁকে 
ঠিক হাজির হবো, প্রাচীনতম জাতিস্মর বেয়ে।
প্রতীক্ষা
আরো একটা নতুন ভোরের আলো ফোঁটাতে
আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিই
পুরো একটা বিনিদ্র রাত।
আরো একটা নোনতা স্বপ্নের স্বাদ চেখে নিতে
পৃথিবীর সকল কোলবালিশ জাপটে ধরে
ঘাপটি মেরে পড়ে থাকি বিছানায়।
আরো একটা কলজে মোচড়ানো উঃহ শুনতে
আমি পুরো শরীর জুড়ে তরঙ্গিত মন্থনে
কামিন খাটতে রাজি আরো একশ বছর।
আরো একটিবার ছুঁয়ে দিতে ওই চিবুকের ধার…Read More
মৌনমুখর 
বালুর জলে মেঘের আদল দোল খায়
শ্যাওলা ধরা ঘাটে শ্যামাঙ্গী ফিরে চায়
বাৎসায়নে মৌন ঋষি অদ্ভুত মৃতপ্রায়
তরুনীর চোখের কালো ছায়ায় চমকে উঠে।
জল শুকায়, ঘাট ভাঙে, হাট ভাঙে
পড়ে থাকে সারে সারে মৃত চোখ
অপলক দৃষ্টি ভ্রম ঋষির মৌনতা চাখে
কৌপিন খসে গেলে ঋষিও ভ্রষ্ট হয়।
বালুর জলের কি সাধ, ঋষির ধ্যান ভাঙায়?
ঋষির ধ্যান ভাঙতে হাওড় লাগে
আস্ত একটা নীল রুপালি হাওড়
বিকেলের সব রঙ গুলে গেছে হাওড়ের জলে
আকাশ ক্যানভাস হয়ে যায়।
চাঁদসায়রে মেলা বসে হাওড় জলের ’পর
ঋষি নাচে, মেলা নাচে, নাচে চান্নিপসর।
সোমরস উপচে পড়ে ছলাৎ ছলাৎ ছল
ঋষির বুকে হাওড় ভাসে, হাওড় বুকে জল।
চাঁদের পাশেই আসন গেড়ে বসে এক তারা
অন্ধ বাউল গন্ধ চেখেই আনন্দে মাতোয়ারা।
মৌনমুখর 
বালুর জলে মেঘের আদল দোল খায়
শ্যাওলা ধরা ঘাটে শ্যামাঙ্গী ফিরে চায়
বাৎসায়নে মৌন ঋষি অদ্ভুত মৃতপ্রায়
তরুনীর চোখের কালো ছায়ায় চমকে উঠে।
জল শুকায়, ঘাট ভাঙে, হাট ভাঙে
পড়ে থাকে সারে সারে মৃত চোখ
অপলক দৃষ্টি ভ্রম ঋষির মৌনতা চাখে
কৌপিন খসে গেলে ঋষিও ভ্রষ্ট হয়।
বালুর জলের কি সাধ, ঋষির ধ্যান ভাঙায়?
ঋষির ধ্যান ভাঙতে হাওড়…Read More
ভালুক
পৃথিবীর মৌচাক এখন টইটুম্বুর 
মৌপোঁকা করে দেব দূর
এসো কামভেজা পাতায় জ্বেলে দেই ধুনট।
তারপিন দুই টিন, ঢেলে দিয়ে গায়ে
ঠেলে দিই বিবস্ত্র মৌয়াল,
মধুটুকুন, আকন্ঠ করি পান
ভেঙে ফেলি সভ্যতার আনকোরা বুনট।
ভালুক
পৃথিবীর মৌচাক এখন টইটুম্বুর
মৌপোঁকা করে দেব দূর
এসো কামভেজা পাতায় জ্বেলে দেই ধুনট।
তারপিন দুই টিন, ঢেলে দিয়ে গায়ে
ঠেলে দিই বিবস্ত্র মৌয়াল,
মধুটুকুন, আকন্ঠ করি পান
ভেঙে ফেলি সভ্যতার আনকোরা বুনট।
অস্তিত্ব অস্থির 
তলপেটে শুয়োপোকার পায়চারী রাতভর  
মগজে ফেনায়িত রক্তাভ পানের বরজ
মুখোশ খসতেই ধসে পড়ে তাসের ঘর
নয়তো আমিও হয়তো সুখেই ছিলাম।
কবি রা বড় বেশি অভিমানী হয়
জমে জমে কোন দিন ছাতি ফেটে গেলে
দেখো সাত সাগরের জল জমে ছিলো 
ডুব দিতে জানলে তুমিও মুক্তো পেতে।
অস্তিত্ব অস্থির 
তলপেটে শুয়োপোকার পায়চারী রাতভর
মগজে ফেনায়িত রক্তাভ পানের বরজ
মুখোশ খসতেই ধসে পড়ে তাসের ঘর
নয়তো আমিও হয়তো সুখেই ছিলাম।
কবি রা বড় বেশি অভিমানী হয়
জমে জমে কোন দিন ছাতি ফেটে গেলে
দেখো সাত সাগরের জল জমে ছিলো
ডুব দিতে জানলে তুমিও মুক্তো পেতে। 
ঘোড়া রোগ
~জাহাঙ্গীর লিটন
ঘোড়াগুলো কি হঠাৎ ডিম দেয়া ছেড়ে দিলো!
বোধ করি মুল সমস্যা, আলো 
দানা পানি সবই তো দিই
নিয়ম করে ভেক্সিন ও
তবু ব্যাটা বসো ই না যে! মাঝে মাঝেই লাফ মারো!
বোধ করি অল্প বাতাস, একটু হাস ফাস
লাগতে পারে, শীতাতপ কামরা চাও
আরে, হয়ে যাবে সেই ব্যবস্থা ও
এত্ত বড় ঘোড়ার খামার!
জানাও শুধু , কি দরকার? যত্ত খুশি ভাব মারো!
সময় মতো ডিম আমার চাই, অন্য কিছু যাই করো।
ঘোড়া রোগ
~জাহাঙ্গীর লিটন
ঘোড়াগুলো কি হঠাৎ ডিম দেয়া ছেড়ে দিলো!
বোধ করি মুল সমস্যা, আলো
দানা পানি সবই তো দিই
নিয়ম করে ভেক্সিন ও
তবু ব্যাটা বসো ই না যে! মাঝে মাঝেই লাফ মারো!
বোধ করি অল্প বাতাস, একটু হাস ফাস
লাগতে পারে, শীতাতপ কামরা চাও
আরে, হয়ে যাবে সেই ব্যবস্থা ও
এত্ত বড় ঘোড়ার খামার!
জানাও শুধু , কি দরকার? যত্ত খুশি ভাব মারো…Read More
গতি-বিধি
নিজেরে ভেঙে চুড়ে পেল্লাই টুকরো করে
বিনয়ের খামে ভরে, দুই হাত চেপে ধরে
বলি, 'মহাত্মন! এবার একটু গতি কি হবে?'
আলগোছে দেরাজ খুলে, অন্যপানে আঁখি মেলে
বলে মহাত্মন, 'খুব চাপ ভায়া! রেখে যান, দেখি-
খাম তো ছুতে পারি না, আমার অযু ভেঙে যাবে।'
গতি-বিধি
নিজেরে ভেঙে চুড়ে পেল্লাই টুকরো করে
বিনয়ের খামে ভরে, দুই হাত চেপে ধরে
বলি, ‘মহাত্মন! এবার একটু গতি কি হবে?’
আলগোছে দেরাজ খুলে, অন্যপানে আঁখি মেলে
বলে মহাত্মন, ‘খুব চাপ ভায়া! রেখে যান, দেখি-
খাম তো ছুতে পারি না, আমার অযু ভেঙে যাবে।’
শূন্য ভরা বেলুন
কাচপোঁকা ছড়ায় নীল, বাতাসে চিলের চিৎকার
আমার শৈশব হারিয়ে যায়।
কৈশোর ডোবে, কালনীর উদোম জলে ডুবসাঁতার
আমার জল ফুরিয়ে যায়।
বুক চিড়ে চলে গেছে বোকা রেলগাড়ি সমান্তরাল
জোনাকি সাতরঙ আলো মেখে জ্বালে সাঁঝমশাল
আমার কবরে শ্বাস নেয় মনোলোভা প্রজাপতি
ফড়িঙ মৈথুন শেষে উড়ে যায় উদাস ভঙিমায়
আমার সব হারিয়ে যায়।
শতাব্দীর প্রাচীন পথ ধরে যদি ফেরে জাতিস্বর
দেখবে এখনও নির্ঘুম ভোর আসে রাত্রি মুড়িয়ে
শূন্যভরা বেলুন হাওয়ায় ওড়ে যায় ঝাঁকে ঝাঁকে
এরই মাঝে কোন এক ফাঁকে, আকাশের বাঁকে
আমার জাতিস্বর হারিয়ে যায়।
শূন্য ভরা বেলুন
কাচপোঁকা ছড়ায় নীল, বাতাসে চিলের চিৎকার
আমার শৈশব হারিয়ে যায়।
কৈশোর ডোবে, কালনীর উদোম জলে ডুবসাঁতার
আমার জল ফুরিয়ে যায়।
বুক চিড়ে চলে গেছে বোকা রেলগাড়ি সমান্তরাল
জোনাকি সাতরঙ আলো মেখে জ্বালে সাঁঝমশাল
আমার কবরে শ্বাস নেয় মনোলোভা প্রজাপতি
ফড়িঙ মৈথুন শেষে উড়ে যায় উদাস ভঙিমায়
আমার সব হারিয়ে যায়।
শতাব্দী…Read More
ভরা পুর্নিমা চুরি করে নিয়ে যায় সিধেল চোর
প্রজাপতি মেঘ ডানায় ফেরে বিকেলের রোদ্দুর
ঘোর আধিয়ার, কায়ক্লেশে টিকে থাকা, আসে ভোর।
ভরা পুর্নিমা চুরি করে নিয়ে যায় সিধেল চোর
প্রজাপতি মেঘ ডানায় ফেরে বিকেলের রোদ্দুর
ঘোর আধিয়ার, কায়ক্লেশে টিকে থাকা, আসে ভোর।
চাষা-ভূষা
ও ব্যাটা চাষা, কাঁদা জলে ঘষা
কি এত কথা তার তরে সারাদিন!!
তুমি ভদ্দরনোকের ব্যাটা
চুকাও ওসব ল্যাটা...
বড় জোর সেল্ফি হতে পারে একদিন।
ফিরে এসো ধীরে, 
এসি কামরার ঘরে
কাঁদা লেগে যেতে পারে দামী জুতায়।
ও ব্যাটা, ধান ফলায়
ভাত!! ও মাল এখন কে খায়?
বড়জোর ফ্রাইড রাইস, এসো খাই চিকেন চাওমিন।
চাষা-ভূষা
ও ব্যাটা চাষা, কাঁদা জলে ঘষা
কি এত কথা তার তরে সারাদিন!!
তুমি ভদ্দরনোকের ব্যাটা
চুকাও ওসব ল্যাটা…
বড় জোর সেল্ফি হতে পারে একদিন।
ফিরে এসো ধীরে,
এসি কামরার ঘরে
কাঁদা লেগে যেতে পারে দামী জুতায়।
ও ব্যাটা, ধান ফলায়
ভাত!! ও মাল এখন কে খায়?
বড়জোর ফ্রাইড রাইস, এসো খাই চিকেন চাওমিন।
বিষন্ন দিনে
🗿জাহাঙ্গীর লিটন
ন' চিলতে আকাশের নীচে ঝুলে থাকে 
এক চিলতে ইটের শহর, 
চৌপায়া ঝুলে থাকে জলহীন নদীর উপর। 
সাদা কালো মেঘের পিছু নেয় সবুজ ঘাস ফরিঙ। 
বিষন্ন দিনে স্যাঁতস্যাঁতে নারকেল ডগায়
সারি বাধা পিঁপড়ের মুখে সাদা ডিম 
অকারণ কেটে যায় দিবাস্বপ্নের রেশ
একটানা কেঁদে যায় ছেড়া তার সেতার।
বিষন্ন দিনে
🗿জাহাঙ্গীর লিটন
ন’ চিলতে আকাশের নীচে ঝুলে থাকে
এক চিলতে ইটের শহর,
চৌপায়া ঝুলে থাকে জলহীন নদীর উপর।
সাদা কালো মেঘের পিছু নেয় সবুজ ঘাস ফরিঙ। 
বিষন্ন দিনে স্যাঁতস্যাঁতে নারকেল ডগায়
সারি বাধা পিঁপড়ের মুখে সাদা ডিম
অকারণ কেটে যায় দিবাস্বপ্নের রেশ
একটানা কেঁদে যায় ছেড়া তার সেতার।
প্রতীক্ষা
আরো একটা নতুন ভোরের আলো ফোঁটাতে
আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিই 
পুরো একটা বিনিদ্র রাত।
আরো একটা নোনতা স্বপ্নের স্বাদ চেখে নিতে
পৃথিবীর সকল কোলবালিশ জাপটে ধরে 
ঘাপটি মেরে পড়ে থাকি বিছানায়।
আরো একটা কলজে মোচড়ানো উঃহ শুনতে
আমি পুরো শরীর জুড়ে তরঙ্গিত মন্থনে 
কামিন খাটতে রাজি আরো একশ বছর।
আরো একটিবার ছুঁয়ে দিতে ওই চিবুকের ধার 
গন্ধমাদন হয়ে চিকুরের গন্ধ শুঁকে 
ঠিক হাজির হবো, প্রাচীনতম জাতিস্মর বেয়ে।
প্রতীক্ষা
আরো একটা নতুন ভোরের আলো ফোঁটাতে
আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিই
পুরো একটা বিনিদ্র রাত।
আরো একটা নোনতা স্বপ্নের স্বাদ চেখে নিতে
পৃথিবীর সকল কোলবালিশ জাপটে ধরে
ঘাপটি মেরে পড়ে থাকি বিছানায়।
আরো একটা কলজে মোচড়ানো উঃহ শুনতে
আমি পুরো শরীর জুড়ে তরঙ্গিত মন্থনে
কামিন খাটতে রাজি আরো একশ বছর।
আরো একটিবার ছুঁয়ে দিতে ওই চিবুকের ধার…Read More
দ্বিধান্বিত
বাঁকা হাসির ভাঁজ খুলতেই দিন ফুরালো
খোঁপার ভাঁজে নাক ডুবিয়ে
চোখ বুঁজে ধুপ গন্ধ নেয়া আর হলো না,
অন্ধকারে বন্ধ ঘরেও চোখ খুলে যায়
প্রেমান্ধের আর চোখ খুলে না।
মাদক ভরা কথার রেশেই মদির ছিলাম
চোখ খুলে ফের চেয়ে দেখি, প্রজাপতি
রঙিন পাখনা মেলে খোঁজে বৃহস্পতি,
কবিতাগুলো কাঠগড়ায় দেয় জবানবন্দি
এজলাসে বসে আমি দ্বিধান্বিত, একাকী।
দ্বিধান্বিত
বাঁকা হাসির ভাঁজ খুলতেই দিন ফুরালো
খোঁপার ভাঁজে নাক ডুবিয়ে
চোখ বুঁজে ধুপ গন্ধ নেয়া আর হলো না,
অন্ধকারে বন্ধ ঘরেও চোখ খুলে যায়
প্রেমান্ধের আর চোখ খুলে না।
মাদক ভরা কথার রেশেই মদির ছিলাম
চোখ খুলে ফের চেয়ে দেখি, প্রজাপতি
রঙিন পাখনা মেলে খোঁজে বৃহস্পতি,
কবিতাগুলো কাঠগড়ায় দেয় জবানবন্দি
এজলাসে বসে আমি দ্বিধান্বিত, একাকী।
গাংচিল
গাংচিল, তোমার ডানা কি আমার থেকে বড়
মেঘ ভরা এ বিশাল আকাশ, কেমনে তুমি ওড়ো?
গাংচিল, তোমার ডানায় কত জোর
আগেই আমার হাত ভেঙেছে, এবার ভাঙে কোমর।
উড়তে উড়তে, ভাসতে ভাসতে
হারিয়ে যাচ্ছে আমার জাতিস্মর, 
সাতরঙা আকাশ উপড়ে নিচ্ছে আমার নোঙর,
পোতাশ্রয় দুমড়ে মুচড়ে একাকার, মহাজাগতিক ঝঞ্ঝায়। 
মহাশূন্যের আন্তর্জালের ভোকাট্টায় 
দ্বিগ্ভ্রান্ত আমার ইন্দ্রিয়। 
নিজেকে হারাতে হারাতে এক অবিচ্ছিন্ন শূন্যতায় লীন আজ।
গাংচিল, তুমি কি পথ ভুলেছ কোনোদিন?
আমার পথ যে ফুরিয়ে গেছে, রেখাটুকু অমলিন।
গাংচিল
গাংচিল, তোমার ডানা কি আমার থেকে বড়
মেঘ ভরা এ বিশাল আকাশ, কেমনে তুমি ওড়ো?
গাংচিল, তোমার ডানায় কত জোর
আগেই আমার হাত ভেঙেছে, এবার ভাঙে কোমর।
উড়তে উড়তে, ভাসতে ভাসতে
হারিয়ে যাচ্ছে আমার জাতিস্মর,
সাতরঙা আকাশ উপড়ে নিচ্ছে আমার নোঙর,
পোতাশ্রয় দুমড়ে মুচড়ে একাকার, মহাজাগতিক ঝঞ্ঝায়।
মহাশূন্যের আন্তর্জালের ভোকাট্টায়
দ্বিগ্ভ্রান্ত আমার…Read More
ডুবসাঁতার
কালনীর ঘোলা জলে নেমেছি আবার
ডুবসাঁতারে দেবো পাড়, এপার ওপার
নতুন ভোর, বুকে হাপরের জোর
নিয়মিত বাৎসায়নে সাষ্টাঙ্গ দীক্ষিত যজ্ঞে
ধনুকের ছিলার মতন, টানটান দেহ
ঈষৎ কাঁপিয়ে, ঝাঁপিয়ে পড়ি উদ্দাম স্রোতে
আহ, কত আকাঙ্খার জল আমার
চোরাস্রোতা কালনীর কবোষ্ণ জলে
সেঁধিয়ে যাই ভরা দমে, উদ্যমে ডুবসাঁতার।
ফিরে আসি তারপর, শেকলে বাঁধা জীবন
যতটা জল, ততটাই মধু
বাকি সব শেকলের গল্প শুধু।
ডুবসাঁতার
কালনীর ঘোলা জলে নেমেছি আবার
ডুবসাঁতারে দেবো পাড়, এপার ওপার
নতুন ভোর, বুকে হাপরের জোর
নিয়মিত বাৎসায়নে সাষ্টাঙ্গ দীক্ষিত যজ্ঞে
ধনুকের ছিলার মতন, টানটান দেহ
ঈষৎ কাঁপিয়ে, ঝাঁপিয়ে পড়ি উদ্দাম স্রোতে
আহ, কত আকাঙ্খার জল আমার
চোরাস্রোতা কালনীর কবোষ্ণ জলে
সেঁধিয়ে যাই ভরা দমে, উদ্যমে ডুবসাঁতার।
ফিরে আসি তারপর, শেকলে বাঁধা জীবন
যতটা জল, ততটা…Read More