Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    দুঃখ ভোলার দুঃখ
    _কিশোর কনক

    দুঃখ ভোলার দুঃখ
    সইছে বটবৃক্ষ
    ঝড়-বন্যা-খরায়
    বেঁচে থাকাই মুখ্য।
    সব দুঃখ ভুলতে হয়না
    সব দুঃখ ভোলা যায়না
    কিছু দুঃখ অনেক সুক্ষ!
    বলি সমুদ্র হও মন—–
    অথবা হও বৃক্ষ||

    আমি হাসলে পূন্য হয়না
    কাঁদলেও কমেনা পাপ।
    জীবনজুড়ে তোমার স্মৃতি
    হা-হুতাশ অনুতাপ।
    পার্থিব প্রেমে মোহ ছিলো
    ছিলাম জাগতিক মাতাল।
    যে শরীর বুড়ো হয়ে যায়
    সে মোহ থাকেনা চিরকাল||

    সময়ের স্রোতে বদলে গেছো
    আমিও তো নেই থেমে।
    আমার কথা যাচ্ছে মিশে
    তোমার অনুভূতি আর ঘামে।
    আমার অনুমতি নিতে হয়না
    শাষকের কাছে চেয়ে।
    দুঃখ ভোলার দুঃখ শুধু
    তোমার কাছে গিয়ে||

    সেই তোমারে ভুলেই গেছি
    ভালোবাসা ভোলা হয়নি।
    সবুজছবি এখনো সজিব
    হৃদয় থেকে তোলা যায়নি।
    তোমার মতো কতোজনই
    করে রোজ প্রতারণা।
    কতো হৃদয় ক্ষয় হয়ে যায়
    থেকে যায় প্রেমে দেনা||

    সব প্রেমিকই চালাক ঠিক
    ঠকে যাবার আগে।
    জিততে জিততে হেরেই গেলাম
    অভিমান-অনুরাগে।
    জিতে যাওয়া সেতো প্রকৃতি
    নিয়তি ঠকে যাওয়া।
    তেপান্তরের ত্রিমোহনায়
    বইলোনা আর হাওয়া||

    তুলসিপাতার উপকারিতা বুঝি
    বুঝতে পারি নিমপাতার গুণ!
    শুধু বুঝতে পারিনা-পারিনি
    কেন তুমি হৃদয় করলে খুন!
    অসুখ হলেই বুঝতে পারি
    মৃত্যু কতো কাছে!
    সারলে দেহের অসুখ পরাণ
    সেইতো দিব্যি বাঁচে||

    যে যায় সে ভালোই থাকে
    ভালো থাকতেই যাওয়া।
    যাঁর সাথে বিধি বাঁধেনি জোড়া
    হয়নি তাঁরে পাওয়া।
    দুর্দিন এলে সবাই একা
    কেউ হয়না আপন!
    কৃষ্ণচূড়ার বনে রঙিন
    এইতো নকল জীবন||

    তুমি ছেড়ে যাবার পরে
    বিপন্ন হলো জীবন।
    লাবন্য’তো হলেইনা
    দুই হাতে ডাকলে মরণ।
    নতুন সুখের স্বন্ধানেই
    বাঁধলে নতুন ঘর।
    দুরের মানুষ আসলো কাছে
    আমায় করলে পর||

    দেবতা দেবীর মন বোঝেনি
    বুঝিনি মানবীর মন।
    ভিন্ন মনে গড়েছো বসত
    করেছো পর্যটন।
    আমি মানুষ খুব সাধারণ
    রাধা-কৃষ্ণ বুঝিনি।
    অন্তরে তোমায় করেছি ধারণ
    অন্যকাউকে খুঁজিনি||

    তোমার চোখে সারাদিন ভোর
    ছিলাম আমি বিস্ময়।
    নিয়তির ছলনায় তুমি
    শখ করে ছাড়লে আমায়।
    ভোরের আশায় রাত্রি পোহায়
    পাষাণশয্যায় নেইতো মোহ।
    আজ রাত্রির অভিযাত্রী তুমি
    কারো জন্য সাজাও দেহ||

    (সমাপ্ত)

    Date:Monday-27 July-2020
    05:25am-Khulna.

    8
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar