তুলট | MD nahid Hasan | Activity
অপূর্ণতায় হারানো যৌবন
কখন যে মোর প্রাণবন্ত যৌবন গেল চলে 
টাকার পিছে ছুটতে ছুটতে সময় গেছি ভুলে ।
ইচ্ছেগুলো থমকে গেছে দায়িত্বের‌‌‌ বাঁধনে 
নিজের মতো হয়নি বাঁচা ব্যস্ততার কারনে ।
দীর্ঘশ্বাস ছাড়িয়া দিলাম এই মনকে সান্তনা 
চাইলেই জীবনে সবাই সবকিছু পায় না ।
বন্ধুরা সব ঘুরতে যেত,ডাকতো আমায় আয় 
শত আনন্দের কড়া নারতো যৌবন জানালায় । 
সময়টা যে ফুরিয়ে গেল চুল গুলো আজ সাদা,
চোখের কোণে বাদল নেমে হৃদয় ভিজে কাদা ।
পাওয়া না পাওয়ার অংক কষে বৃথাই যন্ত্রণা
চাইলেই জীবনে সবাই সব কিছু পায় না ।
যৌবন ছিলো এক সমূদ্র, উত্তাল ছিল ঢেউ 
আপন করে নিতে আমায় হাত ধরেনি কেউ ।
হারানো সেই ঢেউয়ের সুর-গাইছে নিরবধী
নতুন করে সেই দিনগুলি ফিরে পেতাম যদি ।
চলে যাওয়া দিনগুলি তো ফিরে আসে না 
চাইলেই জীবনে সবাই সব কিছু পায় না ।
   নাহীদ শাহ্,,,
(এক আপুর লেখায় অনুপ্রাণিত হয়ে)
অপূর্ণতায় হারানো যৌবন
কখন যে মোর প্রাণবন্ত যৌবন গেল চলে
টাকার পিছে ছুটতে ছুটতে সময় গেছি ভুলে ।
ইচ্ছেগুলো থমকে গেছে দায়িত্বের‌‌‌ বাঁধনে
নিজের মতো হয়নি বাঁচা ব্যস্ততার কারনে ।
দীর্ঘশ্বাস ছাড়িয়া দিলাম এই মনকে সান্তনা
চাইলেই জীবনে সবাই সবকিছু পায় না ।
বন্ধুরা সব ঘুরতে যেত,ডাকতো আমায় আয়
শত আনন…Read More
তুমি অনেক দূরে নও,,
ভেবেছো কি, তুমি আমার থেকে অনেক দূরে?
অথচ তুমি আছো আমার হৃদয় জুড়ে।
সকালের স্নিগ্ধ বাতাসে, রোদেলা দুপুরের উত্তপ্ত গরমে,
শুধুই তোমার পরশ পাই—
আকাশে, বাতাসে, নদী কিংবা সাগরে,
শুধুই তোমায় দেখি, তুমি ছাড়া কিছুই নাই।
উন্মাদ সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার অস্তিত্ব জুড়ে।
ঐ বিকেলের মেঠোপথে, প্রকৃতির প্রেমে পড়ে
কবি লেখে শুকরিয়ার গান।
রাতের জোনাকি পোকা মিটিমিটি জ্বলে-নিভে,
পেলাম সেথায় তোমার সন্ধান।
অভাগা সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার সমস্ত কণ্ঠ জুড়ে।
রাতের জোৎস্না কী বা, অমাবস্যার আঁধার—
বারোমাস তোমায় শুধু দেখি।
তোমার নামে পাই না-পাওয়ার সান্ত্বনা,
মুছে দেয় জলে ভেজা আঁখি।
হিংসুক সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার দু’নয়ন জুড়ে।
    তুমি অনেক দূরে নও,,
ভেবেছো কি, তুমি আমার থেকে অনেক দূরে?
অথচ তুমি আছো আমার হৃদয় জুড়ে।
সকালের স্নিগ্ধ বাতাসে, রোদেলা দুপুরের উত্তপ্ত গরমে,
শুধুই তোমার পরশ পাই—
আকাশে, বাতাসে, নদী কিংবা সাগরে,
শুধুই তোমায় দেখি, তুমি ছাড়া কিছুই নাই।
উন্মাদ সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার অস্তিত্ব জুড়ে।
ঐ বিকেলের ম…Read More
মায়ের আঁচল তলে,,,
দই, চিড়া আর মুড়ি মাখা যতই তুমি খাও,  
ও বাঙালি—ভাতের মতো স্বাদ কি তুমি পাও?
বঊ, শাশুড়ি, মাসি, পিসি—আপন স্বজন যত,  
স্বার্থ ছাড়া বাসে না মা, ভালো তোমার মতো।
কাজের খোঁজে যেতাম যদি, মাগো, কভু দূরে,  
ফুঁ দিতে মা বুকে-মাথায়, খোদার কালাম পড়ে।
ফেরার পথের পানে চেয়ে অশ্রু ফেলতে রোজ,  
এখনো মা দূর দেশে যাই—নেয় না তো কেউ খোঁজ।
মনে পড়ে মা ছোট্ট বেলায়, অসুখ-বিসুখ হলে,  
নানান পাতার রস খাওয়াতে—অসুখ যেতো চলে।
সারাটা রাত পাশে বসে কাঁদতে মোনাজাতে,  
এখনো মা রোগে ভুগি—কেউ থাকে না সাথে।
সবাই দেখে কী কাজ করি, মাসিক মাইনে কত,  
এই ইনকামে মিটবে কি না তাদের মনের মতো।
তোমার মতো ছেঁড়া কাপড় লুকায় না কেউ আর,  
বলে না কেউ—‘তোরটা আগে, পরে অন্যদের সবার।’
আবার আমার মনে চায় মা, ছোট্ট খোকা হই,  
তোমার কোলে মাথা রেখে মনের কথা কই।
জীবনটা মা হতো যদি রিমোট কন্ট্রোলার,  
পেছনে মা টেনে নিতাম—কি যে হতো চমৎকার!
যেতাম না আর দূর দেশে মা, তেমন সুযোগ পেলে,  
পান্তা খেয়ে থাকতাম পড়ে তোমার আঁচল তলে।
তোমার ওই আঁচলে পেয়েছি যেই মমতার ভাণ্ডার,  
আমার এক জনমে ত্রিভুবনে চাই না কিছু আর।
নাহিদ শাহ্
মায়ের আঁচল তলে,,,
দই, চিড়া আর মুড়ি মাখা যতই তুমি খাও,
ও বাঙালি—ভাতের মতো স্বাদ কি তুমি পাও?
বঊ, শাশুড়ি, মাসি, পিসি—আপন স্বজন যত,
স্বার্থ ছাড়া বাসে না মা, ভালো তোমার মতো।
কাজের খোঁজে যেতাম যদি, মাগো, কভু দূরে,
ফুঁ দিতে মা বুকে-মাথায়, খোদার কালাম পড়ে।
ফেরার পথের পানে চেয়ে অশ্রু ফেলতে রোজ,
এখনো মা দূর দেশে য…Read More
আমিত্বের ওপারে,,,
যদি থাকে আমিত্ব,
বাড়বে শুধুই দূরত্ব,,, 
কায়েম হলে একত্ব,
দেখবে খোদার মহত্ত্ব,,, 
দুই দিনের এই আসা যাওয়া 
চোখ ধাঁধানো মোহ মায়া,,,
ভুলতে পারলে জগৎ কায়া
তবেই তারে যাবে পাওয়া,,,,
একক তিনি ত্রিভুবনে
ভাব লাগাতে তাহার সনে,,,
স্মরণ করো নিরব মনে 
তিনিই আছেন সর্বক্ষণে,,,
নাহীদ শাহ্
আমিত্বের ওপারে,,,
যদি থাকে আমিত্ব,
বাড়বে শুধুই দূরত্ব,,,
কায়েম হলে একত্ব,
দেখবে খোদার মহত্ত্ব,,,
দুই দিনের এই আসা যাওয়া
চোখ ধাঁধানো মোহ মায়া,,,
ভুলতে পারলে জগৎ কায়া
তবেই তারে যাবে পাওয়া,,,,
একক তিনি ত্রিভুবনে
ভাব লাগাতে তাহার সনে,,,
স্মরণ করো নিরব মনে
তিনিই আছেন সর্বক্ষণে,,,
নাহীদ শাহ্
টাকার রাজত্ব,,,
এই দুনিয়ায় চলছে রে ভাই শুধুই টাকার খেলা 
টাকা থাকলে প্রেমও মিলে,না থাকলেই ঝামেলা ।
টাকাওয়ালা হইলে তুমি সবাই নিবে খোঁজ 
গরিব হলে তুমি নিজেই এই সমাজের বোঝা ।
ছোট হলেও টাকাওয়ালা,বড় ভাই খায় রোজে,
তবুও আত্মীয়-স্বজন টাকাওয়ালাই খোঁজে ।
বয়স তাহার যেমন থাকুক,টাকা থাকলেই চলে
জোশের চোটে তারেই সবাই আব্বা আব্বা বলে ।
টাকার প্রভাব পড়ে গেছে মসজিদ কমিটিতে 
ঘুষ খোর হয় সভাপতি, সে পারবে টাকা দিতে ।
খোদার ঘরের উন্নয়নে, টাকার প্রয়োজন 
সেক্রেটারি হয়েছে তাই, সুদ খোর মহাজন ।
এমনিভাবে পদে পদে টাকার খেলা চলছে
টাকা হলেই বিচারপতির মনটা নাকি গলছে ।
সরকারি অফিসে কি বা,চিকিৎসা সেবায় 
আমলা কামলা ঘুরে শুধু টাকারই নেশায় ।
বৈধ কিংবা অবৈধ হোক,তাতে নেই কোন পরোয়া 
ছেলের টাকায় বাবা খুশি,হলো নামের হাজী হওয়া ।
স্কুল কলেজ উচ্চশিক্ষার শিক্ষাপ্রতিষ্ঠান 
সার্টিফিকেট পেতে চাইলে টাকাই সমাধান  ।
কাল্লু ডাকাত মন্ত্রী হলো সেদিন টাকার জোরে  
এখন দেখি সৎ লোকেরাই তার পিছনে ঘোরে ।
শুধু টাকা ছাড়া হতো যদি জ্ঞানের মূল্যায়ন
তবে হয়তো আমি হতাম,কবিদের একজন ।
                          নাহীদ শাহ্
             টাকার রাজত্ব,,,
এই দুনিয়ায় চলছে রে ভাই শুধুই টাকার খেলা
টাকা থাকলে প্রেমও মিলে,না থাকলেই ঝামেলা ।
টাকাওয়ালা হইলে তুমি সবাই নিবে খোঁজ
গরিব হলে তুমি নিজেই এই সমাজের বোঝা ।
ছোট হলেও টাকাওয়ালা,বড় ভাই খায় রোজে,
তবুও আত্মীয়-স্বজন টাকাওয়ালাই খোঁজে ।
বয়স তাহার যেমন থাকুক,টাকা থাকলেই চলে
জোশের চোটে তারেই সবাই আব্বা আব্ব…Read More
MD nahid Hasan changed their profile picture
Nahid shah
Nahid shah 