-
শহুরে জীবন
সারি সারি দালান এক ঠায় দাড়িয়ে
তার ছোট ছোট জানালায় –
সহস্র গল্পেরা উঁকি দেয়।
কত গল্প ঝরে পড়ে
কত গল্পের হয় না কো শেষ
এই ইট পাথরের শহরে।তবুও গল্পেরা বাঁধে নীড়
ইটের ফোঁকরে,
আশার খড়কুটো
আর স্বপ্নের জালে।
এই কংক্রিটের জঙ্গলে
একদল সবুজ ঘাসের
দিন গোনে।11 Comments -
মুখ ও মুখোশ
মানুষের বড়ই অভাব পৃথিবীতে আজ
মৃতের গন্ধে বাতাস ভারী
যে দিকে তাকাই; দেখি কেবল-
অগুনতি জীবন্ত লাশ।অর্ধ-গলিত নগ্নদেহ ঢাকে
রঙীন আবরণে
শবের দুর্গন্ধ ঢাকে চড়া
দামী সুগন্ধে।
অনঘ মুখোশের আড়ালে
বিকৃত মুখ;
করে চলে সাবলীল অভিনয়
বিরামহীন-
সে কি মানুষের না- জীবন্ত মমির?তবুও আমি মানুষ খুঁজে বেড়াই
একটা মানুষ –
রক্তমা…Read More11 Comments -
গাঙচিল and
Jack Sparrow are now friends
-
-
গাঙচিল and
Fazilatun Nesa are now friends
-
অদেখা
আমি সবুজ ঘাসের বন দেখিনি
দেখিনি মহুয়া ফুলের বন
দেখিনি ডাহুক, পানকৌড়ি আর জলপিপির খেলা।
দেখেছি আবর্জনার স্তূপে কাকের
ক্ষুধার্ত চিৎকার।রঙিন প্রজাপতির ডানা দেখিনি
দেখিনি নীল আকাশ; যেখানে
গাঙচিলরা ডানা মেলে বেড়ায়।
দেখেছি শিকারির লোলুপ চোখে
খুশির ঝিলিক।কখনো কাদাখোঁচা দেখিনি কিংবা
শরবনের বন…Read More11 Comments -
মোঃ আশরাফুল ইসলাম and
গাঙচিল are now friends
-
গাঙচিল and
অরন্য হিল্লোল are now friends
-
সমুদ্র
মন হতে মানুষ মুছে যায় না একবারে
ধীর মন্থর গতিতে মিলায়ে যায়;
কিছুটা দুঃখ, কিছুটা অবহেলা-
হয়ত কিছু অভিমান মিশে একাকার হয়ে
তৈরি করে এক অদ্ভুত শূন্যতা।দূরত্ব বাড়ে সময়ের কাঁটা ধরে
পাশাপাশি বসা দুটো মানুষের মাঝে,
জন্ম নেয় এক বিশাল সমুদ্রের
যে সমুদ্রের কোন তল নেই,
শেষ নেই- নেই কোন উত্তাপ।
স্পর্শের উষ্ণতা যেখানে হিম জলে
ডুবে যায় নিরন্তর…Read More10 Comments -
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob and
গাঙচিল are now friends
-
প্রতীক্ষা
বৃষ্টি তাদের কথা দিয়েছে
সে আসবে
প্রখর রৌদ্রের তপ্ত দাবদাহে
ক্লান্ত পৃথিবী
তারই প্রতীক্ষায় দিন গুনছে;
সে আসবে
ধরা তার স্নিগ্ধ জলধারায়
করবে অবগাহন।সদ্যস্নাত মাটি গাবে
নতুন ফসলের গান
কৃষকের মুখে তৃপ্ত হাসি
আনন্দে ধরবে হাল
কৃষাণির অপেক্ষার প্রহর ফুরোবে।
বুকে জাগবে আনন্দের হিল্লোল
শুষ্ক তরুলতায় আসবে প্রান।
নতুন পাতা…Read More10 Comments -
বৃষ্টি আর ভালবাসা
ভালবাসি; শুধু বৃষ্টি জানুক
কলমটা আর ডায়েরী জানুক
মধ্য রাতের আকাশ জানুক
না লেখা চিঠিটা জানুক
শেষ পাতার আকিবুকিরা জানুক।10 Comments -
বিস্মৃত
ঐ দূরবনে কে যেন ডাকে
কোকিলের কুহুকুহু ডাক;
মহুয়া ফুলের গন্ধে সুরভিত সমীরণ
জানিনা কি কথা বলে প্রতিক্ষণ।উদাসী হাওয়ায় সব উড়ে যায়
উড়ে যায় খোলা চিঠি;
ডায়রির ছেঁড়া পাতায় লেখা।
গোলাপের পাপড়িরা উড়ে যায়!দূরে! আরো দূরে, ঐ কুয়াশা ঢাকা পাহাড়ে –
নির্জন রাত আঁধারের সাথে কথা কয়,
নিস্তব্ধ নীরবতায় ভরা সেই কথা
নিবিড়তার নিঃস্ব হাহাক…Read More12 Comments -
ভালবাসা
ভালবাসা রঙিন মেঘের নাও
নীলসাগরে স্বপ্নসুখের ভেলা
ভালবাসা স্বপনবুড়োর গাঁও
তোমার আমার অনুরাগের খেলা।ভালবাসা রাতের আকাশজুড়ে
তোমার রঙে সুনীল ছবি আঁকা
ভালবাসা হাজার তারার মেলা
তোমার চোখে নীরব স্বপ্ন দেখা।11 Comments -
নাজমুল হক জুয়েল and
গাঙচিল are now friends
-
Al mamun abdullah and
গাঙচিল are now friends
-
গাঙচিল and
ইকবাল আহমেদ are now friends
-
গাঙচিল and
Apurba Saha are now friends
-
Risvy Ahmed and
গাঙচিল are now friends
- Load More Posts
Friends
Fazilatun Nesa
@fazilatun-nesa
Rabi Jahangir
@rabi-jahangir
গোলাম মাহবুব শাহরিয়ার
@golam_mahbub_shahriar
Umme Kulsum mina
@ummemina-1
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
তারক্ষ বিহান
@tarokkhobihanomar
Drako Shajib
@drako
Atik Mahmud
@atik-mahmud
নান্টু সর্দার
@nantooghotok









শুভেচ্ছা