Profile Photo

সোহেল রানাOffline

  • RocketMondol
  • অলস অবসরে ভুলে যাই
    যান্ত্রিকতা ধেয়ে আসছে
    নিষ্পলক অভিযাত্রীর মতো,
    কাঙাল বাসনার ইতি নেই,
    তবু কি থাকা যায় অনাড়ম্বর সবুজ আগলে
    পাতায় পাতায় বাতাসের দোলা দেখে
    কিংবা উন্মুক্ত শরীর ছুঁয়ে যাওয়া শীতল পরশ..?

    যান্ত্রিকতা অপেক্ষারত জীবন-সঞ্চারী দাসত্বের
    নিদারুণ রীতির পথে পথে
    রোজকার বেঁচে থাকা সচল অচলায়তন নিয়ে
    ছুটে আসে রুটিনের আহ্বান।

    কী ক্ষিপ…Read More

    6
    6 Comments
    • সত্যি অসাধারণ।

    • চোখ খুলে মন খুলে দেখবার তুমি ছাড়া আর কে আছে তোমার..

    • সত্যি অসাধারণ

    • সোহেল রানা, আপনার লেখাটা পড়ে যান্ত্রিক জীবনের বাইরে এক টুকরো সবুজের কথা খুব বেশি মনে পড়ছে। বর্তমান সময়ে এমন গভীর অনুভূতির লেখা খুব একটা চোখে পড়ে না। আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করে সক্রিয়তা বজায় রাখুন, তাহলেই সবার সাথে ভালো একটা আড্ডা জমে উঠবে।

    • গতিময় এই জীবনটা কোথায় যেন আটকে আছে কবি, অন্তর্নিহিত ক্লান্তি আর এই গাঢ় বিষাদ কিছুতেই পিছু ছাড়ে না।

    • সোহেল রানা, আপনার লেখা ‘কী ক্ষিপ্রতায় বাঁচে মানুষ..!’ পঙ্ক্তিটি যেমন জীবনবোধে ভরপুর, তেমনি যান্ত্রিকতার মাঝে অনাড়ম্বর প্রকৃতির ছোঁয়া আপনার লেখাকে এক অনন্য গভীরতা দিয়েছে; আপনি নির্দ্বিধায় আপনার এই সুন্দর আবেগটুকু আরও শব্দের বুননে ফুটিয়ে তুলতে পারেন।

  • স্রোতের পালে পালে সাগর জলে নদীবক্ষে
    ভেসে যাবে আর কতকাল,
    অভিনয়ের মহড়া শেষে রূপোলী পর্দায় অভিনীত
    জীবন নাটক নাম দিয়ে একের পর এক ঘটনার নদী প্রবাহ সাজিয়ে রাখা আছে
    তুমি ভাসছো, গান গাইছো সেই সূরে,
    তোমার মগজময় আচ্ছাদিত বেষ্টনীর পরিধি
    দখলে আছে অন্য কারো..
    তুমি দেখোনা, বোঝো না,
    যেদিকে ঝুলটানা, তুমি বয়ে যাও তোমার সর্বস্ব নিয়ে সেই একই পথে…
    দ…Read More

    6
    7 Comments
    • আপনার কবিতার “এভাবে চলাকে জীবন বলেনা” লাইনটা সত্যিই অনেক গভীর আর চিন্তার খোরাক জোগানোর মতো। আপনি যদি মাঝে মাঝে গ্রুপের অন্যদের লেখায় লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকেন, তবে আমাদের কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • সোহেল রানা, জীবনবোধের গভীরতাকে আপনি যেভাবে অগোছালো বাস্তবতার আয়নায় ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই দারুণ; তবে পরবর্তী কোনো লেখায় ছন্দের হালকা দোলা যোগ করলে পাঠক হয়তো আপনার এই বার্তাটির সাথে আরও গভীরভাবে মিশে যেতে পারবেন।

    • আপনার লেখায় একটা দোল আছে। যেন বড়ো বড়ো ঢেউ একেকটা লাইন। ভালো লাগল বেশ।

    • ঠিক বলেছেন জীবন এভাবে অন্তত চলেনা,সুন্দর হয়েছে ।

  • সত্যের উন্মোচন দেখে সুদূর মিত্রতা
    সন্নিকটে সংকট দেখে শত্রু শত্রু খেলা
    হিংসে বিদ্বেষ দু’দিনের দোলাচল
    তবু কে জেতে কার উপর এ-ই মৌন মেলা…

    বাতাসের আশ্রমে মুক্ত সব প্রাণ
    ভুলে যায় আজ অথবা কাল সবটা হবে ম্লান…

    চিন্তার তলানিতে অগভীর স্থুলতা
    লাল রং বয়ে যায় সহসা এ বেলা…

    সফলতার অহংকারে ক্ষিপ্র ধনুকের তীর
    স্বার্থপরতায় অবশিষ্টে…Read More

    3
    4 Comments
    • সোহেল রানা, আপনার লেখাটা পড়ে অনেক ভালো লেগেছে। কথাগুলো একদম বাস্তব আর অনেক চমৎকারভাবে সাজিয়েছেন।

    • মানবিক সম্পর্কের টানাপোড়েন আর জীবনের গভীর জটিলতাকে আপনি যেভাবে শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন, তা যেন অনেকটা জীবনানন্দ দাশের অস্থির সময়ের প্রতিচ্ছবি হয়ে আমাদের চারপাশের চিরন্তন সত্যকেই নতুন করে মনে করিয়ে দেয়।

  • Profile picture of সোহেল রানা

    সোহেল রানা Changed their profile cover

  • Profile picture of সোহেল রানা

    সোহেল রানা Changed their profile cover

  • #আশ্বাস…

    সময় আর স্থিতি কেনো এমন হয়,
    জানিনা কেউ কেউ,
    হয়তো জানে ঐ যারা মন নিয়ে গবেষণা মত্ত, মনস্তত্ত্ববিদ,
    ভালোবাসা আর প্রেমের দু’টো অদেখা সূত্র ধরে
    পথচলা শুরু হয় মানুষের,
    কখনো ভালোবাসা ক্ষয়ে যায়
    পড়ে থাকে শুধু প্রেমের কামনা চতুর বাঁধন,
    আবার প্রেম থাকেনা কখনো হৃদয়ে কিংবা কায়ায়
    শুধু ভালোবাসার অদেখা মায়ায়
    জড়িয়ে থাকে মন ও মনন।…Read More

    2
    2 Comments
    • এক হাতে প্রেম, অন্য হাতে ভালোবাসা—সম্পর্কের পূর্ণতাও বোধহয় এমনই।

    • ভালোবাসা আর প্রেম একসাথে থাকার কথা, অথচ একটা ক্ষয়ে গেলে অন্যটা একা টিকে থাকে। সেই একা টিকে থাকার কষ্টটা কেউ দেখে না, শুধু যে বহন করে সে জানে!

  • #বেলাভূমি__

    লেখনী দিয়ে তোমার
    হৃদয়ের বেলাভূমি খননের ইচ্ছে,
    খননের পর খনন করে
    প্রথমে মাটি প্রস্তুত হবে
    চারা শষ্যকে আপন বক্ষে
    ধারণ করবে বলে।
    তারপর রোপিত হবে কাঙ্ক্ষিত শষ্যদানা
    তোমার আপন শরীরের
    নিংড়ানো স্নেহরস সহযোগে
    সর্বস্ব দিয়ে অঙ্কুরিত হবে ঐ বীজদানা।
    অতঃপর ক্রমান্বয়ে বেড়ে উঠবে
    নতুন কিশলয় হয়ে, তারপর আবার
    তা থেকে শস্য।

    বিশ্…Read More

    3
    2 Comments
    • পাথরে ফুটুক তবে ভালোবাসার সবথেকে সুন্দরতম ফুলটি!

    • কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে হৃদয়ের কৃষিজমি।

  • Profile picture of সোহেল রানা

    সোহেল রানা changed their profile picture

  • পিতার কাঁধে সংসারের প্রচ্ছন্ন ভার,
    মাতার কাঁধে সহজাত প্রবৃত্তির প্রাত্যহিক চাঞ্চল্য,
    মধ্যবিত্ত দৃশ্যপট সহসা ভুলে যায়
    রংতুলির আঁচড়ে আঁকা যায় রঙবাহারি রঙিন ছবি।
    ক্যানভাস জমিন পড়ে থাকে
    আবাদহীন-শস্যহীন পতিত জমির ধূসর রঙে।
    জীবনযাপনের চলমান চাকা নিদ্রা ব্যতীত ফুরসৎ দেখায় না।
    মৃত্যুও সহজ করে ধরা দেয়না সন্নিকটে,
    বাঁচতে বাঁচাতে মরবার স…Read More

    3
    3 Comments
    • দায়িত্বের চাপে চাপা পড়ে যাওয়া স্বপ্নগুলোর নীরব ইতিহাস যেন এই পঙ্‌ক্তিগুলো।

    • “বাঁচতে বাঁচাতে মরবার সময় কোথায়” আর “দাসত্ব চিরাচরিত, ঘেরাটোপ হতে মুক্তি মানেই সীমালঙ্ঘনকারী” এই লাইনগুলো ভীষণ ভাবে ছুঁয়ে গেল কবি। জীবনের বন্দিদশা আর স্বপ্ন-সম্ভাবনার অপচয়ের বেদনাটা মধ্যবিত্ত জীবনের এক নিরন্তর যান্ত্রিকতাকে মধ্য দিয়ে চমৎকার ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লাগলো পড়ে।

  • Profile picture of সোহেল রানা

    সোহেল রানা changed their profile picture

  • #নিখাদ_স্বাধীনতা___

    অনবদ্য সৃষ্টির সুপ্ত অহংকার-আকাঙ্ক্ষা অন্তরে ধরিনা,
    ঐ সৃষ্টিটা তোলা থাক তোমাদের নাম সহকারে,
    সম্মানের মনোহর ক্রেস্ট তোমাদের হোক,
    পিছে পড়ে যাক আমার অথবা আমাদের নাম,
    আমরা শেষ থেকে শুরু করবো,
    অযথা আর বিফলতা কিংবা ব্যর্থতা জুড়ে যাক আমাদের নামে,
    আমরা শুধু চালচিত্র আর সত্যোপাখ্যানের বিবৃতি দিয়ে লেখক নামটি আঁকড়ে ধরতে চাই…Read More

    4
    5 Comments
    • উপাধি নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় স্বীকৃতি

    • শ্রেষ্ঠত্ব কোন উপাধি, পদবীতে নয়। বিবেকের জাগ্রত, ভালোবাসার সিক্ততায় শ্রেষ্ঠত্বতের পরিচয়

    • শ্রেষ্ঠত্ব কোন উপাধি, পদবীতে নয়। বিবেকের জাগ্রত, ভালোবাসার সিক্ততায় শ্রেষ্ঠত্বতের পরিচয়

    • অন্তর্নিহিত অনুভব বোঝার অনুরোধ ও আহ্বান রইলো…

    • অনন্য চিন্তার প্রকাশ কবিতাজুড়ে!
      নাম-যশ-উপাধির মোহ ছেড়ে দিয়ে নিঃস্বার্থ ভালোবাসার পথ বেছে নেওয়ার যে ঘোষণা দিলেন, তা এক অন্য উচ্চতার সততা। কিন্তু সবচেয়ে বেশি নাড়া দিল পতঙ্গের জীবনের প্রশ্নটা “মানুষের বিবেক উন্নত বলেই কি মানুষ অনায়াসে নিতে পারে সব প্রাণ” ।

  • #সময়_এখন_তখন___

    স্বপ্নের শহরে বাস্তবতা কঠিন বলতে মন সায় দেয়না,
    তবে জটিল বললেই মিলে যায় শব্দের সাথে সকরুণ চিত্রগুলো,
    কথা দিয়ে, ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় মানুষগুলো
    প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার হাত ধরে।
    আবার সময়ের নিদারুণ স্বল্পতায় অনিচ্ছার পাদদেশে সমর্পিত হতে হয়,
    অনায়াস নয় তবু বিদায় জানাতে হয় সহসা__
    “আবার দেখা হবে।”
    পুরোনো দিনের…Read More

    2
    2 Comments
    • স্বপ্নের শহর অনেক কিছু দেয়, কিন্তু সময় কেড়ে নেয়।

    • যন্ত্রনির্ভর সময়ে বন্ধুত্বও ক্রমে দূরত্বে হারায় …🖤

  • তুমি যাও না যাও,
    আমি খোঁজ নিবোই…
    আমি চলে গেলে,
    তুমি পাবে না খবর…

    #শেষ #হিসাব…
    ২৪.৬.২০২৫

    4
    3 Comments
  • মৌন মনন অবরুদ্ধ কপাট যেন,
    অঙ্গুলি আবদ্ধ শব্দ প্রদর্শনে,
    থেমে থেমে ছোটে__
    অদেখা অতীতের রুদ্র ছবিপট ঘিরে
    মগজ ঘোরে রাশিরাশি স্বপ্ন সহযোগে।
    সদা উৎসুক লাল সবুজের
    রঙিন দৃশ্য আঁকতে।
    কথা আসেনা, আসেনা ছন্দ ধারা,
    যেমন- নিয়মিত বয়ে চলে
    বাধাহীন ঝর্ণা প্রবাহ।
    না দেখা ভবিষ্য-আঁধারি আবহ
    বেঁচে থাকবার, বেড়াল শরীরী তুলতুলে
    ভালোবাসা পাবার লাল…Read More

    4
    8 Comments
  • সামাজিকতায় শ্রেণীবিভাজন আছে-থাকেই,
    কেউ কেউ অদৃশ্য চেতনায় কিংবা স্বপ্নে
    গুঁড়িয়ে দিতে চায় ঐ বিভক্তি।
    ঐরূপ সমতা এখানে অস্বাভাবিক,
    যুগেযুগে সত্যাসত্য এটি।
    বাণিজ্য তথা অর্থ আর বিত্তের মানদণ্ডে
    যেহেতু যাচিত হয়-হচ্ছে পুরো মানব সভ্যতা,
    তাই মানুষ অনায়াস জীবনের অঙ্গ হিসেবে
    মেনে নিয়েছে এই বন্ধুর জীবনযাপন।

    কিন্তু আত্মীয়তায় অথবা রক্তসম্…Read More

    4
    4 Comments
  • কোন্ কবিতা লেখা হয় সারাদিন,
    তোমার কলম কী লিখে সারাক্ষণ,
    চিন্তাজুড়ে কীসের বসত তোমার ভেতর…?

    শত কোটি মানুষের মুক্তি কি তোমায় ভাবায় না,
    কিংবা তাদের পরাধীনতা..?

    যে প্রেম, যে ভালোবাসা হাতে লিখে,
    বুকে ধরে, চিন্তার অলিগলি পথ পেরিয়ে
    এগিয়ে যাও শান্তির দিকে,
    সে ভালোবাসা এককে বিলাও শুধু..!
    তোমার ঐ প্রেম এতো ক্ষীণ নয়,
    হে মানব সন্তান।
    তু…Read More

    1
    2 Comments
  • সময় ও নদীর স্রোত যেমন এক জায়গায় স্থির থাকে না, অস্থির বয়ে চলার গতিতে এক ঢেউ যেমন হারায় আরেক ঢেউ, তেমনি মানুষগুলো সময় ও সামাজিক স্রোতের উত্তাল ঢেউয়ে হারিয়ে যায় একজন অন্যজন হতে…

    ১৮ মে, ২০১৬…

    3
    2 Comments
  • যুগে যুগে মানব সৃষ্ট রীতিনীতি বা বিধিনিষেধগুলো কালক্রমে কখনো ভ্রান্ত, কখনোবা বেআইনি কার্যকলাপ বলে প্রতীয়মান হয়, হয়েছে। যদিও সমসাময়িক লোকাচার সেই রীতিকে ভ্রান্ত বিবেচনা করতে সম্মত হয় না। যারা সুদূরপ্রসারী চিন্তার প্রকাশ ঘটান, কোনো কোনো সময় ঐ সমসাময়িক আইনকানুন তাদের অবিহিত করে আইন পরিপন্থী হিসেবে। অবশ্য তাতে ঐ ভবিষ্য দ্রষ্টার তেমন…Read More

    3
    3 Comments
  • Load More Posts
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।

সোহেল রানা (রকেট মণ্ডল)

Skip to toolbar