-
#কবিতা
সুবোধ তুই ফিরিস নাস্বার্থ আর অর্থের কাছে হেরে
সুবোধ আশ্রয় নিয়েছিলো শহরের দেয়ালে,
সহবাস দীর্ঘায়িত করবার বিজ্ঞাপন তাড়িয়েছে সেখান থেকেও,
সবাই মত্ত এক নির্লজ্জ আর বেহায়া খেলায়,
কারোরই চাইনা আর সুবোধ,বোধহীন সব বিকিকিনির মেলায়,
নগ্নতাই এখন সম্ভ্রম আর সম্ভ্রান্ত,
ঠকবাজী এখন সততার মাপ কাঠি।
অবিশ্বাসকে সাথী করে চাহি…Read More5 Comments-
@drako সুবোধের সেই সুদিনের প্রত্যাশায়।
-
সেই অন্য আমিকে খুব প্রয়োজন
আমি হয়ত আমি থাকবো না তুমি এলে,
তোমায় হয়ত নির্মমভাবে আহত করবো,
তোমায় ছিড়ে ফুড়ে প্রকাশিত হবে আমার মাঝের অন্য আমি,
তবুও স্বার্থপরের মতো তোমাকেই আমার দরকার,
আমি বড় শুণ্য সেই আমি ছাড়া,
আমার অচেনা আমি কে খুব দরকার
তোমার নিশ্চুপতায় সেই আমি হারায় আরো গহীনে,
তাকে আজ আমার খুব বেশী দরকার।2 Comments -
তোমার উৎযাপন আমার ঘেন্না
দ্বিধান্বিত আত্ম পরিচয়ে আমার বেজায় ঘেন্না হয়,
ক্ষমতা আর স্বার্থের দাবনলে যে জাতি অন্ধ তার জাতি ভুক্ত হতে আমার ঘেন্না হয়,
বড় কষ্ট হয় সেই আত্ম ত্যাগের জন্য যা কেবলই হয়েছে ব্যর্থ,
মুক্তির সেই সংগ্রাম ছিলো মোহ কেবল,হৃদয় স্পর্শিত হয়নি কখনো,
দাসত্বের শৃঙ্খলিত কষ্টগুলো অনুধাবিত হয়নি রক্তে শতভাগ,
তাইতো সংগ্রাম অতীত হয়,বি…Read More3 Comments -
Nipun Chandra and
A.H.M.Rashid ul Hassan are now friends
-
স্মৃতি রানী রত্না and
A.H.M.Rashid ul Hassan are now friends
-
#কবিতা
মরে যেতে চাইতোমার সৌন্দর্যের ক্যাটারেক্ট ঝাপসা করে দিচ্ছে চারিদিক
কোন কেমো রোধ করতে পারছে না ভালবাসার টিউমারের বিস্তৃতি,
তোমার মায়ার কোলেস্টেরল বন্ধ করে দিচ্ছে হৃদনালীকে,
অক্ষম হচ্ছি প্রতিনিয়ত তোমারই নির্ভরতায়,
তোমার স্মিত হাসির মিষ্টতা বাড়াচ্ছে সুগার রক্তে,
কি ভাবছো মুক্তি চাই,
না,এভাবেই মরে যেতে চাই।5 Comments -
#কবিতা
তুমি
আজ তোমার বিষাদে অঝরে বর্ষা নামে,
আজ তুমি নাই বলেই কোকিল গেছে নির্বাসনে,
তাই বসন্ত হারিয়েছে যৌবন।
শুধু তুমি নেই বলেই সর্বগ্রাসী জোছনা নাই,
তাই মাঝ রাতে ঘর ছাড়া হয় না,কোন চন্দ্রগ্রাসি হিমুর।
তোমার অনভিপ্রেত অনুপস্থিতি মলিন করে গেছে মোনালিসা আর তার রহস্যময় হাসিকে।
তোমার গরহাজিরির কারনেই উত্তাল হয়না রাজপথ শত অনিয়মেও।
হটকা…Read More6 Comments -
শেষ অনুরোধ
এসো,অপ্রকাশিত ক্রোধ নিয়ে,নারকীয় যন্ত্রণায় হৃদয়ে স্থায়ী ক্ষত করতে,
এসো,আমাকে পরিত্যাগ করতে,সুখ স্মৃতিগুলো পুড়িয়ে ছারখার করে দিতে।
পুরানো সম্পর্কের দোহাই,দয়া করে এসো,
তারপর বিশ্বস্ততার সাথে সম্পন্ন করো আদি পাশবিক সৎকার।
তুমি ছাড়া আর কে পারবে আমাদের বিচ্ছেদের না লেখা কবিতাগুলো আবৃত্তি করতে,
তোমার অনিচ্ছাতেও এসো আমার শব যাত্রায়,
আমার…Read More5 Comments -
Neel tripura and
A.H.M.Rashid ul Hassan are now friends
-
#অনুকাব্য
কখনো জিজ্ঞেস করোনা ক্ষতটা কত গভীর ছিলো,
শুধু জেনে রাখো তার আলো এতো তিক্ষ ছিলো
আমার ছায়াও পুরে ভস্ম হয়ে গিয়েছিল।4 Comments -
#কবিতা
অপ্রাপ্তির অসমাপ্ত বয়ান-১জমাট অন্ধকারের শেষ সীমানায় অপেক্ষায় নরক
নিঃস্তব্ধ আর নিরব,
নিঃস্তব্ধতার বিভৎস আর্তনাদ বিদীর্ণ করে আমার শ্রবণেন্দ্রিয়।
আমিও করি পাশবিক চিৎকার ঐ অন্ধকার করতে জয়,
কে কোথায় জানি না,পাইনা উত্তর।
আমার ভারাক্রান্ত পরাভুত হৃদয় স্তব্ধ অন্তর্দন্দে,
তুমিও বাড়িয়েছো দূরত্ব, অসীম দূরত্ব।
তবুও হৃদয়…Read More4 Comments -
#কবিতা
অপ্রাপ্তির অসমাপ্ত বয়ান ২এই যে তুমি, হ্যা তোমাকেই
ফিরে এসো,তুমিই সর্ব প্রথম ও শেষ,যে ছিলে স্বীকৃত ‘যন্ত্রণা’
সত্তাকে পুড়িয়েছো ততোধিকবার বার বার,
এবার তোমার সাথে পুড়বো।
যে অভিযোগগুলো ছিলো অন্তরায়,তাই এখন তোমার খোরাক,
আমি সমর্পিত করছি আমার নম্রতাকে তোমার হিংস্র,দানবীয়,নৃশংস আদি নারকীয় ক্রোধের কাছে,
আমাকে গ্রাস করো…Read More3 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com







সব আধার পেরিয়ে একদিন জয় হবেই হবে। সেদিন ফিরবে সুবোধ। ফিরে আসবে আমাদের মাঝে। শুভেচ্ছা নেবেন।