Profile Photo

rubaOffline

  • Ruba91
  • দিনের শেষে সকল হতাশা আর যন্ত্রনাকে ভুলে গিয়ে নতুন করে সবকিছু মাথা পেতে নেওয়ার জন্য তৈরি হওয়াকে ‘সংসার’ বলে।
    আর সংসারে “আমার তোমার” বলে কিছু নেই সব ‘আমাদের’ হয়ে যায়”।
    যেখানে কষ্টে আহ্লাদে গদগদ হয় সবাই কারন সবাই এক সূতোয় বাঁধা।

    রুবা/

    3
    2 Comments
  • বাবা/

    ভেবেছিলাম তোমাকে ছাড়া বাঁচবোনা
    তোমাকে ছেড়ে ‌সব হবে অচেনা
    যেখানে তোমার ডাক নেই
    আদর নেই আর সমবেদনা।
    কিন্তু আমি দিব্যি বেঁচে আছি
    হাসি কান্না আর অভিমানেরাও।
    বিয়োগ বেদনায় অস্থির হইনি
    তবে স্তব্ধ হয়েছি সহস্রবার।
    এখন তোমাকে সঙ্গে নিয়ে চলি
    হাটে হোক কিংবা রাস্তায়।
    তোমাকে নিয়ে হেসে গড়াগড়ি খাই
    কেঁদে কেটে বুক ভাসাই,
    অভি…Read More

    5
    4 Comments
  • একদম হাল্কা আর ঝরঝরে অনুভুতিরা জানিনা কেমন।তাদের সাথে আমার দেখা হয়নি কোনদিন।হয়তো আর নাও হতে পারে।তবে কোথাও গহীন বনের ভেতর কেউ যেনো আর্ত চিৎকার করে বলে আমায়,

    “তুমি আমার সকল হাল্কা অনুভূতিদের হত্যা করেছো, তুমি লোভী”।

    যার সাথে দেখা হয়নি যাকে চিনিনা তাকেই খুন করার অপরাধে আমি দোষী ।সেতো জানেনা আমি এক নির্বাসিত পথহারা নাবিক।

    রুবা//

    4
    5 Comments
  • হিসাব কষিনি কখনো,
    দশ দশটি বছর কিংবা দশ- বারোটি!
    যাই হোক হঠাৎ দেখেছি তোমায়,
    সেই হাসোজ্জল তুমি চিরচেনা ।
    কথায় কথায় হাতড়ানো স্মৃতি,
    ‌চেনা হতে ‌অচেনা কোন জগতে,
    যেখানে সব নতুন আর মনকাড়া।
    আঙুলে আঙুল ঠেকানো বাচ্চামি,
    অহেতুক কৌতুকে হেসে গড়াগড়ি,
    এসবে আর মানায়না আমাদের।
    এখন নিজেরে লুকাই নিজের ভেতর,
    খোলে রাখি যে…Read More

    3
    3 Comments
  • আমার শুভচিন্তক বিবেক হতে আগত প্রতিটি উপদেশ বাণী,কেউ যখন পার্টি উৎসবে মদের পেয়ালায় ভরে বিরক্তির হাসি হাসে তখন উপদেশগুলোর সাথে সাথে নিজেকেও ততোটাই তুচ্ছ মনে হয়। দিনগুলো ঘুরেফিরে এভাবেই কেটে যায় কখনো বসন্তে, কখনো বর্ষায়।আমি কেবল ঘূর্ণায়মান সময় ক্ষেপণ করি এখানে, আমার সকল চিন্তা আর আদর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পথ চলে আমার আপনজন।
    আমি অপেক্ষা করি হয়ত…Read More

    4
    3 Comments
  • সকাল দৌড়ে গোধূলির পিছে,
    গোধূলি গোছায় পাঠ সন্ধার পায়ে,
    আঁধার ভেঙে কভু চাঁদ হাসে মিষ্টি করে,
    কভু নিজেরে হারায় আঁধারের গায়ে।
    মানব জাতি তলিয়ে যায় ঘুমের দেশে,
    কেউ আবার ছুটে জীবিকার খোঁজে,
    কেউ পেয়ে তৃপ্ত হয় কেউ ফেরে খালি হাতে,
    ভ্রুক্ষেপ নেই তবু দিবা-রাতের কোন চলনে।
    তুমি আমি আমরা আছি যদিও কোনমতে,
    সময়টা ঠিক চলে একে একে সমান্তরালে,
    আ…Read More

    3
    5 Comments
    • জটিল ভাবনায় নির্মিত

    • জীবন ছুটন্ত ঘোড়ার মত। অভিনন্দন।

    • অসংখ্য ধন্যবাদ ।

    • “তুমি আমি আমরা আছি যদিও কোনমতে,
      সময়টা ঠিক চলে একে একে সমান্তরালে,
      আকাশ কি কভু নামে জমিনের মাঝে,
      জমিনও ঠায় শুয়ে আছে জনম জনম ধরে।” অনবদ্য সংমিশ্রণ! অনেক সুন্দর বিষয়ভিত্তিক একটি লেখা অনেক দিনপর লেখকমঞ্চে পড়লাম- অনেক অনেক শুভকামনা রইলো প্রিয়।

  • সবকিছুর বিসর্জন হয়, আবেগ অনুভূতির কোন বিসর্জন নেই।

    এখানে শুধু দগদগে ঘায়ে ধৈর্যের প্রলেপ মেখে দাঁতে দাঁত চেপে মরনের অপেক্ষা করতে হয়।

    রুবা//

    3
    2 Comments
  • “মরমে মরন”
    রুবা//
    ০৪/১০/২২

    এ জগতে সহজে নিয়ত মৃত্যু হয়,
    তবে মৃত্যুটা হৃদয়ের।
    যেখানে কারো সহানুভূতির স্পর্শ নেই,
    আছে কেবল তিরস্কার ধ্বনি।
    হৃদয় যার দিকে ধাবিত হয়,
    সে-ই মরন গর্তে তাকে ছুঁড়ে ফেলে।
    তারপর! থাকে শুধু অবয়বের নড়াচড়া।
    যেনো হতাশা দিয়ে বাঁধা মৃত্যুর হাতকড়া।
    নিঃশ্বাসেরা আপন কর্ম চালিয়ে যায়,
    যতোদিন না আসে সে অমিয় ক্ষণ…Read More

    2
    1 Comment
  • Profile Photo
    Kazi Zuberi Mostak
    @kazi-zuberi-mostak
  • Profile Photo
    Humayun Kabir Surjo
    @humayunkabir-surjo
  • “হীরক রতন”
    রুবা
    ২৮/০৯/২২

    কাঁটাতারের বেড়ায় জড়ানো আঁচল,
    শক্তির দাপটে রয়ে যাবে ছিন্ন বদন,
    বদনের সম্ভ্রমে নত হোক শক্তির দাপট,
    জয়ের নিশান আনবেই কীর্তিমান মানব।

    হন্যে হয়ে খুঁজে মন সে হীরক রতন,
    বিজয় স্লোগানে ভেসে যাবে ধরনী তল,
    বীর বেশে আপন সম্ভ্রম বাঁচাবে আজীবন,
    কোন কটু কথায় নয় প্রেম দিয়ে প্রেমের যতন।

    পিছে পিছে চলে কেউ করে চলনের…Read More

    5
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar