Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • বড্ড কষ্টে আছি
    – শরীফ এমদাদ হোসেন

    হে জন্মভূমি!
    তোমাকে স্বৈরিণী বলেছি বলে রাগ কোরো না
    মায়াবিনী বললেও রাগ করো না
    তোমার উদরে বেড়ে ওঠা মানুষগুলোর
    এখন আর মনুষ্যত্ব নাই
    ওরা এখন নষ্ট আর ক্ষতিকর প্রজাপতি বিশেষ
    ওরা নাম লিখিয়েছে হায়েনার দলে

    বলো তুমি,
    কার জন্যে মুখ দেখি ভোরের আরশিতে?
    কার জন্যে বেঁধে রাখি আশাবাদী ফুলমালা?
    কার ললাটে আঁকতে আ…Read More

    4
    2 Comments
  • স্রষ্টার খেলা
    –শরীফ এমদাদ হোসেন

    তিরিশ বছর পর এসেছি আবার
    যৌবনের রক্তরাগে মুক্তগন্ধা ঝিনুক
    হতে তুলে নিতে প্রেম
    কল্পনাকে তুচ্ছ করে একদিন,
    এখানেই এসেছিলেম

    এই সেই পদরেখা পথ মনে পড়া নবীন শপথ
    ভাঙনের তীব্রতার পর
    হু হু করে কেঁ…Read More

    6
    3 Comments
  • তবু কবিতারা
    – শরীফ এমদাদ হোসেন

    ভাবুন তো দেখি! কবিতারে ছুটি দেই
    মনকে ঠেকাই, তবু আসে বারবার
    বলে চলি তারে,আছি আজো আমি সেই
    এসেছো যখন, ভেঙ্গে করো চুরমার।

    ভাঙ্গে সে হৃদয় ভেঙ্গে ফেলে অভিমান
    ভালোবেসে তারে লিখে চলি কথামালা
    জানিনা কখন কবিতার ভাঙ্গে ধ্যান
    কবিতায় বুঝি কবিদের বুকে জ্বালা?

    পার হয়ে গেছে বহুদিন বহু মাস
    ঘুম ঘুম চোখে স…Read More

    6
    2 Comments
  • এ দেশ
    – শরীফ এমদাদ হোসেন

    তোমরা অল্পকিছু লোক,
    অথচ খোলসের ভেতরে থেকে চক্ষু গরম করো
    ভাবছো ভয় পেয়ে যাবে, বৃহৎ শক্তি তোমাদের সাথে

    জেনে রেখো, ভয় করে না এ বাঙালি জাতি
    অগ্নিগর্ভা এ দেশকে জিজ্ঞাসা করো—
    কারা উনসত্তরে করেছিলো আন্দোলন
    সত্তরের নির্বাচন, ন’মাসের স্বাধীনতার যুদ্ধ
    কারা কারা রাতের রূপকল্পে এঁকেছিলো হাসিঝরা সোনালি স্বপ্নের আগামী…Read More

    4
    1 Comment
  • কবে আমি?
    – শরীফ এমদাদ হোসেন

    একটা চোখ ফেলে এসেছি কৈশোরে
    একটা গুছিয়ে রাখা বুক সেলফ, কিছু বই
    আর কবিতার খাতা
    রেখে এসেছি কাঠের আলমিরায় টুকরা কিছু স্মৃতি
    মায়ের চুম্বন আঁকা কোরআন শরীফ
    বাবার তসবিহ, টুপি, পাঞ্জাবী
    আরো রেখে এসেছি কৈশোরে কুড়িয়ে পাওয়া
    শত্রুদের ভাঙা তরবারি
    যা দিয়ে জবাই করতো নিরিহ বাঙালি, মুক্তিযোদ্ধা,
    ধর্ষিতা নারী

    সম্প…Read More

    4
    1 Comment
  • পথিক
    – শরীফ এমদাদ হোসেন

    বাঁচবার তুমুল তৃষ্ণায় মানুষ কখনো কখনো
    ভুলে যায় আপন পর
    রেখে যায় আপনার কর্মের ছাপ
    হিংসা,আত্মঅহমিকাসহ শরীরের দুর্দান্ত উত্তাপ।

    সব্বাই জানে, নিভে যাবে সময়ের প্রদীপ সময় হলেই
    তবুও মানুষ বাড়ায় হাত দুরন্ত লোভের
    তবুও মানুষ তৃষ্ণার্ত থাকে অর্থ বিত্ত বৈভবের।

    হায়রে জীবন ! কাল আর মহাকাল!
    ভুলবার সব আয়োজন রেখে যাবো ঠিক…Read More

    5
    1 Comment
    • আমি আর আমরা এই পৃথিবীর সামান্য পথিক।………………………… অনবদ্য

  • প্রতীক্ষার সুখ বিকেল
    – শরীফ এমদাদ হোসেন

    আজ এতো বছর পরও ভেতরের মনে তৈরী করা নদীতীরে বসে তোমার কথাই ভাবছিলাম
    কী এমন হয়েছিলো, যাতে করে মাড়িয়ে যেতে পারো আমার উঠোন?
    মানুষ বোধ হয় এমনই আত্মকেন্দ্রিক,
    এমনই স্বার্থপর
    যজ্ঞের আগুনে নিজেকে পুড়িয়ে আবার নিজকেই প্রতিষ্ঠিত করতে চায় মানুষ
    অথচ ত্রিকালের শেষে এসে এক মোহনায়
    মিলে যায় সকল হৃদয়
    মৃতপুরী, সে…Read More

    5
    2 Comments
    • আপনার কবিতায় বাংলার প্রান-প্রকৃতি চমৎকার রুপে ধরা দেয়। এই কবিতাও তার ব্যতিক্রম নয়। বাংলার অপরুপ রুপ আর ছন্দের গাধুনি, সবমিলিয়ে অনবদ্য

  • এই বলে যাই
    — শরীফ এমদাদ হোসেন

    শুধু কালো জল, চোখের কাজল, নদী মধুমতি
    ধীরে যায় বয়ে, সব ব্যথা সয়ে, ত্রিকাল অবধি।
    সে নদীর ধারে, দেখেছি যে তারে, খুব চেনা সুরে
    গাইছে সে গান, ছুটছে তুফান, মন অন্তঃপুরে
    খুলে রাফখাতা, লিখি পাতা পাতা, কোন একদিন
    ভালো যদি বাসে, বাহুডোরে আসে,কাটাবো সুদিন।
    ফুল পাখি আঁকি, আশা ভরে রাখি, হৃদয়ের কোণে
    ইজেলের পা…Read More

    5
    2 Comments
    • বেঁচে থাক সুখে,আমি থাকি দুঃখে,তাতে ক্ষতি নাই
      জীবনের শেষে, সাতঘাটে এসে, এই বলে যাই।……………… এই কথাটাই আসল

  • গহীনে আগুন
    – শরীফ এমদাদ হোসেন

    থলে ভর্তি টাকা নিয়ে কিনলাম শূন্যতা
    ভরলাম, মন বিলাপের চারা
    যে বাগানে রুয়ে দেবো, সে বাগান নিঃস্ব
    যেখানে ফোটে না ফুল লাল, হলুদ কিংবা গোলাপি
    যে বাগান খাক হয়ে গেছে নিয়তির অভিশাপে
    যেখানে কেবল কৃষ্ণ ধোঁয়া, গনগনে আগুনের উত্তাপ
    চোখের তলদেশে ম্রিয়মাণ ঢেউ
    ভাঁজ করা শোকের যাবতীয় অক্ষরমালা।

    প্রেম ভর্তি চিঠি নিয়ে কিন…Read More

    5
    2 Comments
    • জীবন তো আলো-আঁধারির হিমাচ্ছন্ন মাঘ
      তবু কেন গহীনে আগুনের ভীষণ সূত্রপাত?…………………………… অসাধারন

  • অহেতুক
    –শরীফ এমদাদ হোসেন

    কেউ একজন লোভ দিয়ে আনে, আমারে দেখলে তার ভেতরটা টানে। ইহারে কি কয় দেখি কও না একবার? ফোটা ফুল হতে অলি গেছে চলে অন্যফুলে মধু আর ঘ্রাণ কুড়াবার। সত্যিই তাই ; অলক্ষ্যের পাশ হতে এসে আমার বাড়ীর কাছের মধুমতী ঘেষে, উড়ালো মেঘের ঘুড়ি হাতে তে লাটাই। আহা! এতো ভরসা? ওই আকাশ হতে পাই, এই পৃথিবীর কোনখানে তার কোন তুলনা যে নাই। সে ট…Read More

    3
    2 Comments
  • অযাচিত
    — শরীফ এমদাদ হোসেন

    শুনে রেখো,
    এখন আর কারো আসবার প্রতীক্ষায় নেই আমি
    আমাদের হয়েও হলো না প্রেম
    হলো না তেমন করে স্বপ্নের জানাজানি
    গেলো না চলে অন্তর হতে দুঃখের কোলাহল

    আমি আর দেখতে যাবো না
    সোমত্ত নদীর বুকে আছড়ে পড়া ঢেউ
    দুইপাড়ের অশ্রুর প্লাবন, জন্মাবধি বয়ে চলা
    সময়ের সাতকাহন
    দেখতে যাবো না আর
    জীবন কেমন করে প্…Read More

    2
    2 Comments
  • তাহলে পুড়ুক সব
    – শরীফ এমদাদ হোসেন

    এমন জৈষ্ঠ্যের মাসে যদি নাকাড়া বাজে যুদ্ধের
    তবু কি ভাঙবে ঘুম ধ্যানরত গৌতম বুদ্ধের?
    এ তল্লাটে বারুদের গন্ধ যে বেরোচ্ছে তীব্রতর
    কে ঠেকাবে, কে মেটাবে ঝনঝন যুদ্ধ ঘোরতর?
    মানুষ, মানুষ নাই অমানুষ হয়ে গেছে কবে
    ধর্মটারে পুঁজি করে বাড়াচ্ছে হাত বিত্তে বৈভবে।

    কী করে চলবে তবে? বৈরি চিন্তা যদি মন মা…Read More

    3
    2 Comments
  • সব কিছু ফেলে
    শরীফ এমদাদ হোসেন

    ধু ধু খোলা মাঠ, পান গুয়া হাট, জুড়ে মাতে কারা
    খুঁজে পাই যদি, মন এক নদী, বয়ে দেবো ধারা।
    যায় বয়ে রাত, আধ খানা চাঁদ, ডোবে একা একা
    প্রেম নাই মনে, তাই এই ক্ষণে, হয় নাই দেখা।
    বলে নাই প্রিয়, ফুল মধু নিও, নিও যতো পারো
    চিঠি ভরা খামে, গিয়ে যদি নামে, চোখে জল আরো।

    আহা! ভাবি এতো,দেখা হবে নাতো, রঙ ছড়া হাটে!
    একা ঘুরে…Read More

    4
    2 Comments
  • সবকিছু ছিল একদিন
    — শরীফ এমদাদ হোসেন

    স্মৃতির চোখে তাকালেই ভিজে ওঠে চোখের উঠোন
    ফিকে হয়ে আসে অতীত ঐতিহ্য, ঐশ্বর্য
    সুতো ছেঁড়া ঘুড়ির মতো স্মৃতিপূর্ণ আবেগের নৌকাগুলো পালছিঁড়ে ভেসে আসে হৃদয়ের মোহনায়।

    স্মৃতির চোখ মেললেই শুনি অদূরে গর্জায় মধুমতী
    রাত্রির অন্ধকারে দুগ্ধবতী মায়ের শিশুসহ বাঁচাও বাঁচাও চিৎকার, স্মৃতিময় বাড়িঘর, মসজিদ মন্দির ক…Read More

    4
    8 Comments
    • অন্তরে জমে থাকা গার্হস্থ প্রেম, আকাশের বুক চিরে শ্রাবণের গর্জন।
      আহা! সবকিছু ছিল একদিন, সবকিছু…………………………. মন ছুয়ে যাওয়া কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ

  • জীবন মন্থন শেষে
    ~ শরীফ এমদাদ হোসেন

    একজনেরে মন দিছিলাম।
    নান্দাইলের জাহাঙ্গীর পুর ইউনিয়নের রায়পাশা গ্রামে। সেও দিছিলো—
    গ্রামের নাম রায়পাশা- মায় করে না পুতের আশা!

    চইলা আসবার সময় দুইটা মুরগীর বাচ্চা কিইনা দিছিলাম। কইছিলাম মুরগী বড় অইবে, ডিম পাড়বে, বাচ্চা দেবে। আর আমি তহন আইয়া খামু…….
    কিন্তু কই? আর তো যাওন অইলো না।
    স্বপ্নের বাগ…Read More

    3
    1 Comment
  • যন্ত্রের পৃথিবীতে
    ~ শরীফ এমদাদ হোসেন

    শৈশবে একটুও হাঁটিনি
    এখন দেখি যা কিছু পথ হেঁটে গেছি জীবনভর
    তার সবই ছিলো শৈশবে
    সবই ছিলো মায়ের আদরে বাবার স্নেহে
    স্বনির্ভর আর হলাম কোথায়?

    রাস্তা পেরোলেই যখন আর দেখা যায় না, মায়ের ঘর- বাবার বাড়ি, ধানী জমি- ছোটদিয়ার বিল
    তখন চোখে বর্ষা নামে—
    শৈশবের হাঁটাহাঁটি বাড়িয়ে দেয় যন্ত্রণানুভূতি

    পিঠাপিঠি…Read More

    3
    6 Comments
    • এখন থেমে গেছে অতীত, নদীর চিকচিক, পাখির গান
      থেমে গেছে শৈশব
      মাঠ পেরোলেও মায়ের হাতছানি নেই, বাবা আর গামছা দিয়ে ঢাকে না চোখ
      যন্ত্রের পৃথিবীতে আমরা আজ যন্ত্র মানব।……………………………… একদম মনের কথা বলেছেন প্রিয় কবি। বিষয়টি হয়তো এড়ানোর কোনো সুযোগ নাই, কিন্তু কষ্টের বোধটাও পিছু ছাড়ে না।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • তবু এক আশা জেগে থাকে
    – শরীফ এমদাদ হোসেন

    আকাশ বিদীর্ণ করে বৈশাখী ঝড় এলেও
    দেখছো কিনা সচেতন জনগণ ?
    অকাল প্রেমের টানে ভুল পথ মাড়ালো স্বদেশ
    আমার মতো ঘরভাঙা যুবকের আশা নিলো কেড়ে!

    কী করে জাগাবো প্রেম?
    কী গান শোনালে তুমি মায়াবী বাসর ছেড়ে
    স্লোগানে কাঁপাবে অলিগলি রাজপথ?
    আবার সাজবে তুমি প্রেমিকযোদ্ধা বেশে?
    কী মন্ত্র দিলে তুমি ম…Read More

    3
    5 Comments
    • প্রেমের কবিতা ভেবে পড়তে গিয়ে দেখলাম দেশপ্রেমের কবিতা। চমৎকার উপস্থাপন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • এই তো পৃথিবী!
    — শরীফ এমদাদ হোসেন

    রোদে পুড়লেই খাঁটি হয় প্রতারক
    এমন কথা কি বলে গেছে প্রেতলোক?
    সেই তো সেদিন পুড়েছিলো দেশ মাটি
    তারই জন্যে কি, সব হয়ে গেছে খাঁটি?
    না, তা হয় নাই; হবেও না কোনদিন
    মীর জাফরেরা আশা ছাড়ে না তো ক্ষীণ
    পলে পলে ওরা রুয়ে যায় বিষ চারা
    এটা হলো সেই গোপন দলের ধারা।

    যত কোলাহল দেশ নীতি নিয়ে হয়
    গোপন দলের যে…Read More

    2
    1 Comment
    • গড়ে নিতে এসে ধ্বসে দেয় নিমিষেই।……………………… একদম সত্যি কথা।

  • তবুও ভাবতে চাই
    – শরীফ এমদাদ হোসেন

    ওই যে দূরের রাস্তা ধরে চৈত্র শেষে বৈশাখ
    আগুনের হল্কা নিয়ে ধীর পায়
    পোড়াতে পোড়াতে যাচ্ছে হৃদয়
    এমন তো কথা ছিল না,
    কথা ছিল মেঘ শেষে বৃষ্টির জলধারা ভেজাবে নিশ্চয়।

    এই বৈশাখে
    শিরীষের ডাল ভেজা হিজলের ফুল ভাসা জল
    নাই বলে-
    রাতকানা পাখিরাও ইদানিং নীরব নিশ্চল।

    সত্যিই আগের দিনের মত, দিন আর দিন নাই,
    পাল্ট…Read More

    3
    3 Comments
    • বৈশাখী প্রকৃতি আর সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, মিলেমিশে একাকার। চমৎকার উপস্থাপনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar