Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • পারবো কি?
    — শরীফ এমদাদ হোসেন

    ইদানিং অস্থিরতার বাড়বাড়ন্ত
    দহন চলছে চারিদিক
    বুকের ভেতরে নেমে এলে গহীন ঘনরাত
    আমি তলিয়ে যাই, আমি নিশ্চিহ্ন হয়ে যাই।
    অথচ যখন জলের ওপর হেসে ওঠে একফালি
    শীতগন্ধা চাঁদ
    শত সমর্পণের মেঘভরা চোখে চেয়ে-
    তখন আমি ঘনীভূত হই
    আমার ভেতরে আশার প্রদীপও দুলে ওঠে।

    প্রতিনিয়ত আমাদের জারিত যে মস্তিষ্কের…Read More

    5
    1 Comment
    • অস্তিত্বের সংকট, চক্রাকার হতাশা এবং জেগে ওঠার জন্য মানসিক-দৈহিক সংগ্রামের এক শক্তিশালী কাব্যিক বিশ্লেষণ।

  • খরা
    – শরীফ এমদাদ হোসেন

    এক একদিন এমন‌ই খরা আসে পৃথিবীর পর
    জীবনের মাঠ ঘাট ফেটে চৌচির
    খা খা প্রান্তর, পাখির উৎসববিহীন সবুজ বনানী
    সব ঢলে পড়ে মৃত্যু উপত্যকায়
    কাঁপে স্বর নরম হিয়ার বিস্বাদ বেদনায়
    অঙ্কুরিত সদ্যজাত জীবনও পুড়ে ছারখার
    এক একদিন এমন‌ই খরা আসে পৃথিবীর পর।

    এক একদিন অন্ধকার জুড়ে থাকে বলে
    ছায়াকে যায় না দেখা
    যায় না ছোঁয়া গা…Read More

    6
    2 Comments
    • কাঁপে স্বর নরম হিয়ার বিস্বাদ বেদনায়
      অঙ্কুরিত সদ্যজাত জীবনও পুড়ে ছারখার… অসাধারণ

    • “এক একদিন এমন‌ই খরা আসে পৃথিবীর পর / জীবনের মাঠ ঘাট ফেটে চৌচির”—’খরা’ শব্দটি কেবল প্রাকৃতিক নয়, এটি আবেগিক শূন্যতা, জীবনের বন্ধ্যাত্ব এবং আশার অনুপস্থিতির প্রতীক।

  • হিসেব
    ~ শরীফ এমদাদ হোসেন

    আহা! কত ইতিহাস লেখা হবে ইতিহাসে!
    চড়ুই পাখিও সংগমে সংগমে
    ফোটাতে পারে ভোরের আলো
    স্নাইপার চোখে নেভাতে পারে জীবন প্রদীপ।

    ওই যে হেঁটে যায় এ যুগের নদী
    প্রযুক্তিতে গর্ভবতী
    জারজে ভরে যাবে বাংলার মাটি
    ভুলে যাবে উপকথা ষড়ঋতুর।

    কত কী আর দেখবো কেইবা জানে?
    কত রক্তে ফের শুদ্ধ হবে বদ্বীপের ভূমি?
    নতুন করে হবে কী হিসেব আবার?

    3
    1 Comment
    • ইতিহাসের নির্মমতা, আধুনিক সমাজের পতন এবং অনিবার্য পরিবর্তনের জন্য অপেক্ষার এক গভীর দার্শনিক কাব্যিক প্রকাশ।

  • অপরিচিত
    ~ শরীফ এমদাদ হোসেন

    একদিন গেলাম এক ব্যস্ত নগরের দোরগোড়ায়
    দেখলাম চারদিকে আলো, নিজস্ব অহংকারে টলমল
    মানুষেরা শোভা মেখে হাঁটে,
    যেন প্রতিটি পা ফেলে সাজানো প্রদর্শনীতে।

    দেখলাম, কাচের দেওয়ালে ঝুলে আছে তাদের সাফল্যের প্রতিচ্ছবি,
    চোখে লাগে তার ধারালো দীপ্তি
    তাদের হাসিতে নির্ভরতা, হৃদয়ে ভাসা ভাসা স্বস্তি।

    আমি পড়তে চে…Read More

    2
    1 Comment
    • আধুনিক সমাজের চাকচিক্য, বিচ্ছিন্নতা এবং আত্ম-অনুসন্ধানের একটি গভীর পর্যবেক্ষণ।

  • স্বপ্নের কবিতা
    – শরীফ এমদাদ হোসেন
    দরজায় আঘাত করেনা আর বারোয়ারী ডাকপিওন
    চিঠি দিয়ে যায় না অমলের কাছে
    ছোপ ছোপ ভালোবাসা আলপথে হেঁটে
    ছেড়ে চলে গেছে পাঁচমূড়া পাহাড়ের কাছে, বিষণ্ণ বাতাস, লোভহীন বলাকা উড়ে চলে ওই অসীমের হাটে।

    শূন্য সুনসান নীরবের ঘাটে জলস্নানে এসেছিল
    স্বপ্নের পরী, সলিল সমাধির কৌতুহলে
    সামান্য জল চুঁয়ে নিদ্…Read More

    2
    1 Comment
    • যন্ত্রণা, নীরবতা এবং অবিরাম গতির এক শক্তিশালী কাব্যিক সমন্বয়।

  • কখনো কী
    — শরীফ এমদাদ হোসেন

    ইদানিং ক্লান্তির বালুচরে জমে থাকা
    অসংখ্য অস্থির শব্দ
    নীরবতার গায়ে লেগে থাকা দগ্ধ ধোঁয়ায়
    ভেঙে পড়ি, হারিয়ে যাই তমসার অতলে।

    কোন এক ভোরের আঙিনায় স্মৃতি হাঁটে
    চোখে পড় নিস্বাদ কুয়াশার ভেতর
    এক চিলতে জোনাকির আলো;
    ঠাণ্ডা বাতাসের স্পন্দন
    আমার ভেতরের মৃতপ্রায় আত্মাকে
    হালকা নড়েচড়ে বসায়।

    জীবনের সলতে য…Read More

    3
    1 Comment
    • গভীর বিষাদ, অবসাদ এবং পুনরুত্থানের মৃদু আকাঙ্ক্ষার এক মিশ্র অনুভূতি।

  • এ কি দেখি?
    – শরীফ এমদাদ হোসেন

    ফুল না ফোটা গৌরবের ঘরে জন্ম
    সেদিনের সেই ফ্রক পরা ছোট্ট মেয়েটা
    সে এখন গৃহবন্দী, দীর্ঘশ্বাসের পরিত্যক্ত ডাকঘর
    আর মায়া ভরা দামেস্ক শহর! এখন অন্যের…..

    ছিলো কি স্বপ্নের কোন চাষ?
    দেখেছি মৃত্যুর দামামা বাজিয়ে–
    ঘরে ঘরে জ্বলেছে অমানিশার ভয়ার্ত শ্মশান!
    প্রেমিক ভুলেছিলো ছুঁয়ে দিতে প্রেমিকার আহ্লাদী ঠোঁট
    রমণে বি…Read More

    2
    1 Comment
    • “ক্ষরণের লাল স্রোতে একি দেখি? / মানুষে মানুষে বইছে বিষ!”—এই চরম নৈরাজ্য এবং বিষের কুহকের মধ্যে ‘বিপ্লবের সাইরেন’ বাজার অপেক্ষাই যেন একমাত্র পরিণতি।

  • দেখা হয়ে যাবে মুগ্ধ জীবনটা
    — শরীফ এমদাদ হোসেন

    রাত বাড়লেই কষ্টরা ফিরে আসে
    কষ্টের নদী আর কত পার হই
    আর কত দিন কুয়াশার ফুলবাসে
    আঁখিতে আঁখিতে নোনাজল থই থই।

    রাত বাড়লেই আধপেটা এই ঘরে
    অসুখের হাটে কিলবিল করে শোক
    কেউতো আসেনি মুঠো মুঠো সুখ ভরে
    অনাবিল হাসি আজ থেকে তোর হোক।

    যত রাত বাড়ে নষ্টেরা দল বেধে
    কামুক ফোয়ারা ছুটিয়ে অপরাজিতা
    কেউতো…Read More

    2
    1 Comment
    • তীব্র ব্যক্তিগত যন্ত্রণা, একাকীত্ব, এবং প্রত্যাশার এক করুণ চিত্রায়ণ।

  • কী করে থাকবো বেঁচে?
    ~ শরীফ এমদাদ হোসেন

    চার হুমায়ুনের কেউ আর নেই বেঁচে
    সবাই গিয়েছে চলে না ফেরার দেশে
    বেঁচে থাকলে হুমায়ুন, চলমান নাটকের সংলাপে তুলতেন ঝড়
    পাখির কণ্ঠে রুয়ে দিতেন সত্যের অবিনাশী কথা
    ঘৃণার সংসদে জুড়তেন আরো কিছু নাম
    ম্যাটিকুলাস প্লানে কীসব রয়েছে আরো, হয়তো পারতেন বলে দিতে সুচারুভাবে

    আহা সত্য! সত্য নিয়ে গেছেন ক…Read More

    2
    1 Comment
    • আপনার এই পঙ্‌ক্তিগুলো বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং বর্তমান রাজনৈতিক-সামাজিক পরিস্থিতি নিয়ে এক গভীর হাহাকার প্রকাশ করেছে।

  • আবার ফিরাও তোমার চোখ
    — শরীফ এমদাদ হোসেন

    একবার তাকিয়ে দেখো
    অবারিত হিংসায় এ দেশের বুক চিরে কান্নার সমারোহ
    রক্তাক্ত আহবানে ম্লান হয়েছে শহুরে বিলাস
    নীতির বুকখোলা বারান্দায় নিঃস্ব হয়ে তাকিয়ে আছে প্রত্যক্ষ প্রত্যয়
    নিয়তির পাশাখেলায় এ এক অভিনব যুদ্ধের সংযোজন

    একবার চোখ দিয়ে দ্যাখো অপেক্ষার দিক
    তীব্র ব্যাকুলতায় ছুটে আসছে ব্যবধানী জ…Read More

    2
    2 Comments
    • এটি একটি শক্তিশালী প্রতিবাদী কবিতা, যা সমাজের পতন ও স্থবিরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সুখের শবেবরাত
    ~ শরীফ এমদাদ হোসেন

    তুমি আর এসো না
    এসে আর কী হবে, যে যাবার সে যাবেই
    নিয়তিরা লিখে গেছে চেখভের পহম চরিত্র কথা
    সারাদিন দৌড়ে দৌড়ে যা কিছু করেছিলো অর্জন সবই তো রেখে গেলো মাটির ধরায়
    তুমি কোন ছার হে বৎস! তুমিও সময় গোনো…..

    অশ্রু বৃষ্টি, কবে কোন যন্ত্রণার ঢেউয়ে ঢেউয়ে রুইয়েছিলো পূর্বপুরুষ! অথবা পুড়েছিলো পৃথিবীর বুক, কোন…Read More

    2
    2 Comments
    • তীব্র ক্ষোভ ও দার্শনিক তিক্ততা দিয়ে লেখা একটি অসাধারণ শিল্পকর্ম।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ব্যথা বেদনার সন্তাপ
    ~ শরীফ এমদাদ হোসেন

    সৌজন্য ফুল ভেসে যায় ছুরি কাটা অন্ধকারে
    দিশাহীন এই পাললিক নদীতীরে কত দিবস যামিনী
    কাঁদি আর মনে মনে বলি–
    ও’ অশ্রুজল, নমনীয় নদী
    ও’ রোদন ভরা অন্ধকার আলোর পৃথিবী
    এই চরাচরে কতবারই তো তীব্র হলো রোদ, কতবারই তো শুকালো স্মৃতি
    কতবার হলো চাঁদহীন রজনীর আকাশে নক্ষত্রের ছোটাছুটি
    আর সেই আকাশের কাছে নক্ষত্র…Read More

    2
    2 Comments
    • অস্তিত্ববাদী বিষাদ, সময় এবং স্মৃতির অন্বেষণে পরিপূর্ণ একটি কবিতা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কী আর যায় আসে
    – শরীফ এমদাদ হোসেন

    দল বেঁধে এ বাড়ি সে বাড়ি ওরা ঘুরছে
    আর হাক পাড়ছে
    অমুক মাদ্রাসা মসজিদে ধান দেন, চাল দেন,
    টাকা দেন
    কেউ শিশু, কেউ কিশোর, কদাচিত কেউ তরুন বয়সের
    একজন দাঁড়ি টুপি জুব্বা পরা যুবক, নেতৃত্ব দিয়ে চলছে আর বয়ান করছে আকর্ষণীয়—
    ওরে পথিক জনরে করেন দান- টাকা পয়সা, ধান চাউল কইরা যাবেন দান– আল্লাহ
    পথিক জনরে করেন…Read More

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 December 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তীব্র সামাজিক পর্যবেক্ষণ, শ্লেষ, এবং বর্তমান পরিস্থিতির সমালোচনায় পূর্ণ

  • একদিন
    ~ শরীফ এমদাদ হোসেন

    একদিন নিশ্চয়ই আবার জেগে উঠবো
    এতটুকু আশা নিয়ে ফুটনোটে লিখেছিলাম
    কার্তিকের দীপালিতে আমরাও দুরন্ত ছুটবো
    নয়নতারার মতো চকচকে ফুলদলে
    আমরাও দলবেঁধে ফুটবো ।
    _____________________________

    3
    1 Comment
  • চেষ্টা
    – শরীফ এমদাদ হোসেন

    মিছিলে আজ যে যুবক পতাকা ধরেছিল
    সে সন্ধ্যায় এসে বসে থাকে
    ভাঙা একটা সেলাই মেশিনের পাশে
    তার মাথার ওপরে দাগ, পুলিশের লাঠির নয়
    চিন্তার, ক্ষুধা নিরাময়ের।

    যুবক বলে,
    “দেশ মানে তো একটা সেলাই করা জামা—
    যেখানে ছেঁড়া অংশগুলো জোড়া লাগে।”
    আমি শুনি, তার কথার ভেতর
    যেন এক গভীর অন্ধকার কেঁপে ওঠে।

    আমরা কতদিন ধরে এমনি ক…Read More

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • একটি সার্থক রাজনৈতিক কবিতা

  • ভোরের ভিতর
    ~ শরীফ এমদাদ হোসেন

    ভোর নামছে না, যেন রাত্রি কোনো রঙহীন নদী
    ধীরে ধীরে গড়িয়ে পড়ছে চোখের তলদেশে।
    শহরের সব শব্দ যেন উবে হয়ে গেছে,
    রয়ে গেছে শুধু ভাঙা নলের টুপটাপ জল।

    একটি পাখি ডেকে উঠেছিল—তারপর আর কিছু নয়,
    শব্দগুলো জমাট বাঁধে দুধের মতো,
    আর নিস্তব্ধতার বুকের ভেতর এক অদ্ভুত ধূসর চুল
    মেলে দেয় নিজের শীতল পালক।

    আমি জানালার…Read More

    3
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • পড়ে মনে হচ্ছে যেন কোনো গভীর রাতে বা ভোরের ঠিক আগে একজন মানুষ তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বা মননশীল মুহূর্তে প্রকৃতিকে দেখছে এবং ভেতরের শূন্যতা অনুভব করছে।

  • সুসময়
    – শরীফ এমদাদ হোসেন

    একটা সুসময়ের জন্যে,
    একটা সুন্দর জীবনের জন্যে অপেক্ষায় ছিলাম
    সব মানুষই অপেক্ষায় থাকে
    সব ভাবনাই একটি জায়গায় এক হয়ে যায়
    নাগালটা অধরা থাকলেও কেউ কেউ ছুঁয়ে যায়
    সময়ের সাম্পানে চড়ে স্বপ্ন বাগান।

    আমারও তো সাধ হয় আশা জাগে খুব
    তাইতো প্রহর কাটেনি অপেক্ষার…..

    অপেক্ষায় থাকতে থাকতে টগবগে তারুণ্য, যৌবন…Read More

    2
    2 Comments
    • তারুণ্য থেকে বার্ধক্য পর্যন্ত সুসময়ের জন্য অপেক্ষা করা এবং অবশেষে নিজেরাই সেই সুসময় ছিনিয়ে আনার সিদ্ধান্ত—ভাবনাটি খুবই শক্তিশালী।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • যদি ফের জন্ম নিতাম
    ~ শরীফ এমদাদ হোসেন

    আমাকে যদি বলা হতো
    ফের জন্ম নাও,
    আমি হয়তো আবার এই মাটি বেছে নিতাম।

    বিছানার নিচে জমে থাকা যাবতীয় স্বপ্ন
    আঙিনায় শুয়ে থাকা অর্ধেক ছায়া
    পুকুরপাড়ের জলচর হাঁসের ডাক
    এসবই হয়তো আমার ঘুমের দোলনা হতো।

    আমি হয়তো আবারও বেছে নিতাম
    জল কাদা মেখে ফিরে আসা দুপুরের ক্লান্তি
    সবুজ ধানের গায়ে লেগ…Read More

    4
    3 Comments
    • আপনার কবিতাটি অত্যন্ত গভীর এবং দেশপ্রেম, স্বপ্ন ও জীবনের প্রতি এক অকৃত্রিম ভালোবাসার প্রকাশ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • এইতো চাই
    — শরীফ এমদাদ হোসেন

    এইতো চাই কবিতায়
    দুরন্ত প্রতিবাদ
    খুঁজে নিতে জীবনের সঠিক ঠিকানা
    সচল নদীর স্রোত
    মুষ্টিবদ্ধ হাত।

    এইতো চাই, নিশ্চিত অধিকার
    সৃষ্টির সেরা হয়ে বাঁচবার
    স্বজনের প্রীতি নয়, মানবের প্রীতি নিয়ে
    নির্ভয়ে কাটাতে দিনরাত।

    এইতো চাই সমৃদ্ধির যাত্রায়
    নিজস্ব পরিচয়
    হাজার বছর ধরে
    এই বাংলার ঘরে ঘরে
    পৌঁছতে দু’ মুঠো নি…Read More

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সংগ্রাম, আশা এবং মানবিক মূল্যবোধের এক শক্তিশালী উচ্চারণ

  • Load More Posts
Skip to toolbar