Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • অভাবিত অভাবে চাঁদ জেগে থাকে,
    হতদ্যম কিছু ঘুম দূর হতে দেখে ।
    বিষাদিত প্রাসাদের হিমায়িত বাঁকে,
    শ্রান্ত রাতগুলো বলিরেখা আঁকে ।
    দায়বদ্ধতা মানে শ্বাসরোধী স্নায়ু,
    কারাগারে ক্ষয়ে যায় প্রেরণার আয়ু ।
    নিশ্চুপ জানালায় নিশাচর পাখি,
    নিষ্প্রাণ পর্দায় নেশাতুর আঁখি ।
    মালাতে গাঁথা ফুল নিরবে শুকায়,
    নিষ্প্রভ সব আগুন নিমিষে ফ…Read More

    7
    3 Comments
    • “বিষাদিত প্রাসাদের হিমায়িত বাঁকে,
      শ্রান্ত রাতগুলো বলিরেখা আঁকে ।…” উদ্ভাসিত আবেগের অস্তাচলে আহত কবি শোনালেন তাঁর খাঁচার পাখি আনচান করে।।

    • শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • নিশ্চিন্ত হাসিগুলো ছবিতে লুকায়,
      ভাঙা ফ্রেম থেকে যেন পালিয়ে বেড়ায় ।
      অবিরাম ছুটে চলা আগামীর আশায়,
      জীবনের আহ্বান এভাবেই হারায় । শব্দের আড়ালে সত্যি !

  • সর্বোচ্চ দামে কিনেছি
    আর্টিফিশিয়াল এক ম্যাক্সিকান ক্রিপার ।
    দুর্লভ তার একমাত্র অবস্থান আমার আঙিনায়।
    একদিন তাকে প্রশ্ন করি,
    বৃষ্টির জল যে তোমার পাতা চুইয়ে পড়ে,
    তুমি কি অনুভব করতে পারো ?
    বাতাসে তো দুলছ ঠিকই
    ঝড়ে কি বিধ্বস্ত হতে পারো ?
    পুরাতন পাতা ঝরিয়ে, নতুন পাতা গজিয়ে
    অস্তিত্বের প্রমাণ দিতে পারো?
    আমার পরিচর্যার অভাবে মরে যেতে…Read More

    5
    3 Comments
    • আমরা মানুষেরা ভুলে যাচ্ছি আমাদের যে আলো-বাতাস, অক্সিজেন লাগে। প্রিতিনিয়ত ছুটে চলা নকলের পেছনে।

    • নির্মমতা হচ্ছে এমন একটা শব্দ যা প্রয়োজন ও আশার সাথে সংমিশ্রণ না হলে না চাইতেও জীবনে ভীর করে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ভিড়ের মাঝে গা বাঁচিয়ে লুকিয়ে ছিলাম একা,
    দিন ফুরানোর আগে আগে পেলাম তোমার দেখা।
    হাত বাড়িয়ে দিলে তুমি স্নিগ্ধ আমন্ত্রণে ,
    দৃষ্টি গেল দূরাগামী নিবিড় পথের পানে ।
    সে পথ যেন অরণ্যতে প্রবেশ পথের মত,
    রাতের বুকে রঙিন চুমকি ফুটছে অবিরত ।
    নীরব ডাকে অভয় দিয়ে দাঁড়ালে এগিয়ে,
    এলো চুলের অস্থিরতা বন্দী করে দিয়ে ।
    পথ দেখিয়ে মগ্ন তুমি মানচিত্র আঁকো,…Read More

    6
    3 Comments
  • অগ্রহায়ণের সুঘ্রাণ ভরা গ্রহান্তরের মাঠে,
    একাকী কার অন্তর্জ্যোতি ইতস্তত হাঁটে।
    কখনও লুকায়, চকিতে চায়, কখনও থমকে যায়,
    কখনও বা সাদা মেঘে ভেসে কি যেন খুঁজে বেড়ায়।
    আয়ুরেখা ছিঁড়ে অনেক দূরে পষাণ গুহায় বাড়ি,
    লাটাই হারানো সুতোর ডানায় আর কি দেয় পাড়ি-
    কোন সকালে অসচেতনে রোপিত অঙ্কুরিত চারা,
    আনকোরা ক্ষেত ভরিয়ে তুলেছে নিরালা স্বপ্নহারা।
    হরিদ্রাব…Read More

    5
    1 Comment
  • আমিও কৃতজ্ঞ হতে চেয়েছি, তবু
    মাঝে মাঝে এই পাঁক থেকে
    রকেটের মত ফুঁড়ে উড়ে বের হতে ইচ্ছা করে।
    মাঝে মাঝে অদম্য ইচ্ছা হয় গা ঝাড়া দিয়ে
    আজন্মলালিত বিচারের বর্জ্য ছুড়ে ফেলে দিতে।
    গগনবিদারী চিৎকারে সবকিছু ভেঙে
    চুরমার করার মত বিদ্বেষ জাগে,
    যখন জন্মান্ধ শিশুর কান্না ঢেকে যায়
    শত কোটি কৃতজ্ঞতার উচ্ছ্বাসে।
    আমিও কৃতজ্ঞ হতেই চেয়েছিলাম,
    চেয়েছি…Read More

    5
    2 Comments
    • অন্ধকার তলানীকে ধামাচাপা দিয়ে ,
      প্রশ্নহীন প্রশংসায় বিভোর হয়ে,
      সব পরস্থিতিতে নিষ্ক্রিয়তা মেনে নিয়ে,
      আলোর প্রশংসায় উল্লাস করতে হবে।
      আমাদের শুধু কৃতজ্ঞ হতে হবে । ভীষণ ভালো লেগেছে ! যেন জীবনের সত্য কে কাব্যরূপে পড়ছিলাম !

  • হয়ত আরো শতবার
    চেনা সেই স্বর
    শুনে একইভাবে চমকে যাব।
    জানি আরো একবার
    হাতে লেখা অক্ষর
    দেখে একইভাবে থমকে যাব।

    শেষরাতের নিঃশব্দ আবেশে
    ভাষাজয়ী কোন হৃদয়াকাশে
    রংধনু হয়ে যদি ভেসে থাকি;
    কুসুমবাগান থেকে ফেরা
    পৃষ্ঠা পত্রপল্লব ঘেরা
    সবুজাভ নীল পত্রালাপের প্রত্যাশা রাখি।

    দূরাগত ঊষার বাতাসে
    রঙিন কলম পরশে
    দাগ যেন চমকেছে ময়ুরপচ্…Read More

    7
    4 Comments
    • সব ভালোলাগা শব্দে প্রকাশ করা যায় না!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • গত যুগের কত মেঘ সরে যায়
    আকাশ সে তো হারায় না,
    ক্ষণজন্মা মেঘ ক্ষণিকে হারায়
    বৃষ্টি হয়ে আর কাঁদায় না।

    যুগের প্রয়োজনে সাগর শান্ত হয়,
    অধরা হয় এল-নিনো, লা-নিনা।
    রৌদ্র বিলীয়মান কোথাও দৃষ্টি ক্ষীয়মাণ
    প্রকাশ তো বিকাশ জাগায় না ।

    ঘড়ির কাঁটায় জীবন থাকে বন্দী
    চঞ্চলা পেতে থাকে সময়বঞ্চনা,
    এখানে সেই লা-নিনা শুধু সত্য
    ভুলে গিয়ে সামুদ্রিক শব্দবন্দনা ।

    8
    4 Comments
    • সামুদ্রিক শব্দমাত্রিকতায় যাত্রাপথ বিষাদের গর্ভবার্তায় মহান মনোরথ

    • ঘড়ির কাঁটায় জীবন থাকে বন্দী
      চঞ্চলা পেতে থাকে সময়বঞ্চনা,
      এখানে সেই লা-নিনা শুধু সত্য
      ভুলে গিয়ে সামুদ্রিক শব্দবন্দনা । অনবদ্য

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • “আলোর খোঁজে”

    আর কিছু খুঁজিনি আমি আজীবন শুধু আলো ছাড়া,
    পাথর শুধু ভাঙতে চেয়েছি গলানো ছাড়া ।
    খুঁজতে খুঁজতে অধীর হয়েছি হারাতে চাইনি বলে,
    খুঁজব না ভেবে পালিয়েছি সদা সহসা খুঁজে পেলে ।
    কেন্দ্র বাঁধনে সরণ সাধনে পরিধি করেছি বরণ
    বিস্মরণেও চিরন্তন তার আলোক বিচ্ছুরণ ।
    প্রখরদীপ্ত আলোকবিন্দু সাগরতলে রেখে,
    নিয়ত খুঁজেছি প্রতিবিম্ব কুড়ানো নুড়ি থ…Read More

    7
    4 Comments
    • শব্দ ব্যবহারের ভিন্নতা কবিতাটায় ভিন্নমাত্রা যোগব করেছে। সুন্দর!

    • হারানোর ভয় জয় করেই নতুন পঙক্তি সাজাই
      খুঁজে পাওয়ার খুশির তরেই বারবার আলো হারাই । অনবদ্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শব্দনাব্য আলোক কাব্য
      প্রদীপ্তলুব্ধক সম্যকভাব্য

  • আমার আছে বড় একটি ফুলবাগান
    কাব্যের জলসিঞ্চনে এখনও তা সতেজ রেখেছি।
    যদি নিজের জন্য কোন ফুল চাও
    সানন্দে তুলে দিতে পারি উপহার,
    দিলে আমার কমে যাবে না।
    বরং আবার ফুল ফুটে গতিশীল থাকবে বাগান।
    আর যদি চাও চুরি করে নিতে,
    কাাঁটায় বিদ্ধ করতে একটুও বাধবে না জেনে রেখো।
    .

    আমার আছে বড় একটি ফুলবাগান
    তবু তোমার বাগানের একটিমাত্র ফুল আমায় দিও।
    আমার বাগানে তাকে বপন…Read More

    5
    3 Comments
  • এখনকার রাতগুলো আর কখনও
    ঝড়োবৃষ্টির আশীর্বাদে মাতাল হবে না,
    এখনকার বিকালগুলো আর কখনও
    বসন্ত বাতাসে সুবাসিত হবে না,
    এখনকার সকালগুলো আর
    প্রাণোচ্ছল গানের সুরে আনন্দে ভাসবে না,
    আার কখনই তার শান্ত সান্নিধ্যে
    আমার দিনগুলো নিবিড় হবেনা-
    আার কখনই… …

  • শীত গেল, বসন্ত গেল, কত যুগ যেন কেটে গেল,
    ঝরা পাতার সাথে আমার স্মৃতি কেন উড়ে গেল না ?
    অলীক অলৌকিকের মত সেই কবে কেউ এসেছিল
    শান্ত শীতলতায় এ আবাস আলোকিত করেছিল;
    স্বর্গের সব শান্তির ছায়া ছিল তার ঘুমন্ত মুখে,
    জানালা দিয়ে আসা এক চিলতে গোধূলি আলো মেখে।
    শুষ্ক উপাধান সুবাসিত করেছিল রেশমী কেশরাশি,
    শয্যাপাশে অপলক বসে ছিলাম আমি উদাসী।
    তারপর কোথায় যে…Read More

    5
    1 Comment
    • স্বর্গের সব শান্তির ছায়া ছিল তার ঘুমন্ত মুখে,
      জানালা দিয়ে আসা এক চিলতে গোধূলি আলো মেখে।
      শুষ্ক উপাধান সুবাসিত করেছিল রেশমী কেশরাশি,
      শয্যাপাশে অপলক বসে ছিলাম আমি উদাসী।
      তারপর কোথায় যেন ঢেউ এর মত হারিয়ে গেল। অসাধারণ।

  • পুরোনো ছোট শহর,
    আমাকে আর টেনো না তোমার পথে ।
    ফিরে পেতে চাই না যে সত্তা হারিয়েছি তোমাতে।
    তোমার ধুলোমাখা পথে
    অনেক হেঁটেছি উদ্ভ্রান্তের মত
    প্রথম বসন্তের রূপে হয়েছি বিষ্ময়াভিভূত।
    তোমার আশ্রয়ে আবিষ্কৃত হয়েছি
    অঙ্কুরোদগমের যন্ত্রণায়,
    প্রদীপ্ত হয়ে ভেসেছি পবিত্র ধারণায়।
    একই প্রশ্নের বহুবিধ উত্তর দিতে
    খুঁজেছি কি য…Read More

    5
    1 Comment
    • “আবর্তিত হয়েছি তোমারই সীমিত বুকে প্রচুর,
      ভাবি আজো চলেছি হেঁটে তোমা থেকে বহুদূর ।
      তুষারিত স্থিরতায় দেখেছি তোমার গতি।
      একবারই শেকড় উপড়েছি যত হোক ক্ষতি।
      আমার পদচিহ্ন মুছে ফেলে দিও ।
      নিটল কৈশরে মৃত ভেবে নিও।
      ছেড়ে আসা শহরে ফিরে তাকাবো না আর
      যত্নে আগলে রেখো নীলপদ্ম আমার…”

      দারুন একটি অনুপম অনুভূতির কবিতা… একটা শহরে কত জন্মের মায়া কত…Read More

  • Load More Posts
Skip to toolbar