• খোঁজ
    ‎
    একটা মানুষ চুপটি থাকে,
    ‎হাসির আড়ালে কষ্ট ঢাকে,
    ‎কেউ কি গিয়ে প্রশ্ন করে—
    ‎“ভালো আছো? বলো তো রে!”
    ‎
    ‎মানুষ যখন কষ্ট পায়,
    ‎নীরব হয়ে দূরে যায়,
    ‎তখন তাকে ডেকে বলো—
    ‎“কী হয়েছে, বলো তো আমায়।”
    ‎
    ‎মানুষ হাসে, মানুষ কাঁদে,
    ‎কত কথা যে মনে বাঁধে,
    ‎চোখের কোণে নীরব ব্যথা—
    ‎কেউ কি শোনে মনের কথা?
    ‎
    ‎মান…Read More

    5
    4 Comments
    • “মানুষ বাঁচে মানুষ হয়ে—বন্ধন ভালোবাসার”—শেষের এই কথাটা সত্যিই মনে দাগ কাটলো।

    • কাউকে ভালোবাসার সবচেয়ে সুন্দর একটা উপায় হলো তার খোঁজ নেওয়া।
      ছোট্ট একটা “ভালো আছো?” অনেক সময় অনেক কিছু বদলে দিতে পারে☺️☺️

    • হযরত বেলাল, কথাগুলো ভীষণ সত্যি আর গভীর, আপনি কি ব্যক্তিগত জীবনে এমন কোনো মানুষের খোঁজ নিতে গিয়েছেন যে হুট করে দূরে সরে গিয়েছিল?

    • মানুষ ভালবাসার বন্ধনেই বাঁচে।

  • 2
    2 Comments
  • “স্মৃতির বালুচর”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৯ই সেপ্টেম্বর ২০২৬ইং

    ​হৃদয়কূলে ঝড়ের মেঘ,
    থমকে গেছে সুর,
    কাছে থেকেও হঠাৎ যেন
    তুমি অনেক দূর।
    ​যে পথে হেঁটে মিটেছে তৃষ্ণা,
    সে পথেই আজ বালি,
    বুকের ভেতর ভালোবাসার
    অক্ষরগুলো খালি।
    ​একলা রাতে স্মৃতিরা আজ
    করছে শুধুই হাহাকার,
    যেখানে ছিলে তুমি আমার,
    সেখানেই অন্ধকার।
    ​হয়তো ভুলটা শুধুই ছি…Read More

    4
    6 Comments
    • কিছু মানুষ দূরে গেলেও স্মৃতিতে আজীবন থেকে যায়। সুন্দর লিখেছেন।

    • কিছু স্মৃতি আসলেই যতই দূরে সরাতে চাই, ততই মনে পড়ে যায়😅😅

    • আপনার কবিতার “ভালোবাসা আজও বাঁচে অশ্রুনদীর জলে” লাইনটা একদম মনের গহীনে গিয়ে ধাক্কা দিল। লেখাটা পড়ে খুব মায়া লাগল, খুব চমৎকারভাবে স্মৃতির হাহাকার ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখা “বুকের ভেতর ভালোবাসার/অক্ষরগুলো খালি” পঙ্‌ক্তিটি ভীষণ মর্মস্পর্শী এবং এটি বিরহের গভীরতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শব্দের মায়াবী বুননে আপনি যে বিষণ্ণতার ছবি এঁকেছেন, তা যে কোনো পাঠকের হৃদয়ে মুহূর্তেই এক অদ্ভুত আবেশ তৈরি করবে। আমাদের এই সুন্দর আসরটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাস…Read More

  • প্রসঙ্গ – নারীর ভালবাসা
    ——————————————–
    আত্মজীবনী লেখার সুযোগ যদি ঘটে কোনোদিন, এ প্রসঙ্গে বিস্তারিত লিখব। কেউ পড়ুক বা না পড়ুক। আজ ছোট করে বলি। আমাদের সকলের জীবনেই (পুরুষদের কথা বলছি) নারী ভালবাসার প্রাপ্তি ঘটে আবশ্যম্ভাবীরূপে। মায়ের ভালবাসা থেকে যার শুরু। অতঃপর বন্ধু, সহকর্মী, প্রেমিকা, স্ত্রী, পার্টনার, যৌনসঙ্গ…Read More

    2
    3 Comments
  • রক্তের মানচিত্র গ্রাস করেছে সুতীব্র মানবিক অবক্ষয়।
    নৈতিকতার অভাবে, নৈরাজ্যে- মানুষ আজ স্তব্ধ, বিমূঢ়, পতিত।

    5
    8 Comments
  • বৃষ্টিতে থৈ থৈ ( মাত্রাবৃত্ত)
    এইচ আই হামিদ

    বৃষ্টিতে থৈ থৈ
    মাঠ ঘাট বিল ঝিল,
    শামুকের সাদা ডিম
    মনে হয় সাদা ঢিল।

    খাবারের খোঁজে ওড়ে
    একদল কইতর,
    ধান ক্ষেতে ছোট মাছ
    ছুটে চলে দিনভর।

    পাতা সব ছাতা করে
    বসে আছে পাখি সব,
    ঘোলা জলে ব্যাঙ দলে
    জুড়িয়াছে কলরব।

    লুকিয়েছে রবি মামা
    তিন দিন হলো আজ,
    পথ ঘাট কাদাময়
    করবে কে তার কাজ?

    7
    4 Comments
  • “মা তুমি…”

    ” মা ” তুমি আমার…… !
    মমতায় ভরা আঁদর… স্নেহ… শাসন,
    আর ভালোবাসার আবেদন।
    তোমার’ই… মাঝে আমার বেড়ে উঠা;
    স্বপ্ন দেখা’র পৃথিবী।
    তুমি ভালো থেকো ” মা “;
    জীবন শেষ অব্ধি তে’ও… প্রত্যাশা আমারী।
    ভালোবাসি “মা” তোমায় ভালোবাসি আমি,
    ফরিয়াদ টুকু “দো’আ” হ’য়ে,
    তোমারী জন্য “মা…”;
    ‘ইনশাআল্লাহ’ থাকবো পাশে,
    তোমারী…Read More

    4
    3 Comments
    • মা””” এক নিদারুন মমতাময় নাম,।ভালো থাকুক সকল মায়েরা!!❤️❤️

    • মা মানেই মায়া, ভালোবাসা আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।

    • মাকে নিয়ে লেখা কথাগুলো সবসময়ই একটু বেশি আপন লাগে 😌😌

  • আসল মানুষ কে

    যতই করো,ফন্দি ফিকির
    যতই করো ফন্দি,
    সৃষ্টি আমরা,জগত মাঝে
    মায়াজালে বন্দী।
    যত লাফাও,যতই ছুটো
    তাই পাবে ভাই,
    তোমার বরাদ্দে,লেখা আছে
    তুমি পাবে তাই!
    ভাবছো তুমি,আকাশ ছুবে
    অর্থ দিয়ে সব,
    তুমি কি জানো না,ইচ্ছে ঘুড়ি
    নাটালি হাতে রব?
    কতকিছুই,ভাবতে পারো
    সব হয় কি সত্যি?
    আমরা মানুষ,অহংকারি
    মিথ্যে দিয়ে ভর্তি…Read More

    4
    4 Comments
  • আসল পথ

    আয়নার সামনে দাঁড়াও
    আর নিজেকে প্রশ্ন করো
    তুমি কি পাপী,না অনুতাপী
    আয়নার সামনে দাঁড়ালে
    যেখানে,নিজেকে দেখা যায়
    মনের আয়নায়,বিবেক আছে
    সেখানে,খোদা কে দেখা যায়।
    যার যার ঈমান,তার তার
    সেই সু-গভীর আমল,
    ভোগে নয়,ত্যাগেই পূর্ণতা
    কষ্টের পিছনেই সুখ,
    মনের আয়নায় দেখতে চায়
    আমি,প্রিয় তোমার মুখ,
    অনুতপ্ত দেখায় আসল পথ।

    4
    3 Comments
  • শিশিরে লেখা শরৎ
    আজমাইন ইনকিয়াত

    বর্ষার ভেজা পায়ের ছাপ মুছে দিয়ে শরৎ আসে,
    নীল আকাশের বিস্তৃত ক্যানভাসে সাদা মেঘের ভেলা আপন মনে স্বপ্নের মতো ভেসে যায়।

    দিগন্তজোড়া কাশবনের নরম শুভ্রতায়
    মৃদু বাতাস এসে অদৃশ্য কোনো গল্প লিখে যায়, আর কাশফুলেরা নীরবে মাথা দুলিয়ে সেই গল্পের সাক্ষী হয়ে রয়।

    ভোরের কোমল আলোয়, শিশিরভেজা ঘাসের বুকের উ…Read More

    5
    2 Comments
    • প্রকৃতির বর্ণনার সঙ্গে একটা মৃদু বিষণ্ণতা মিশে আছে—সেটাই কবিতাটাকে আরও সুন্দর করেছে।

    • কাশফুল, শিউলি আর নীল আকাশ😀😀😀

  • ধার করা জীবন
    মাহমুদ হায়াত

    ধার করা জীবন নিয়ে বেঁচে আছি শ্বাস টানা রোগী কিংবা মধ্যবিত্ত সংসার।
    বুক চাপড়াতে চাপড়াতে দিন গুজার করি, নিত্যকার উর্ধ্বগতি চাল চুলো টেনশান,
    দুবেলা দুমুঠো ডাল-ভাতের জন্য যুদ্ধ করি, ভীড় ঠেলে পাবলিক বাসে অফিসে যাই,
    ধার করা আগুনে বিড়ি টানি রোগ বালাই সন্তানের বাড়তি আবদার,
    যদিও এসব যুদ্ধে বিজয়ীদের খেতাব অথবা বিশে…Read More

    3
    2 Comments
  • মানুষ আঁকা হয় না।
    মাহমুদ হায়াত

    আমি মানুষ আঁকতে গেলে অনায়াসে শিয়াল, শকুন, কাক, চিল, হাঙর, হায়না, বাঘ, বানর এঁকে ফেলি,
    ছেলেবেলায় একবার মানুষ আঁকতে গিয়ে ভুল করে বৃক্ষ আঁকি,
    আঁকিয়ে টিচার বলেছিলেন বৃক্ষ হতে গেলে মানুষকে আরও বহু পথ হাঁটতে হবে।
    সেই থেকে আর আমার মানুষ আঁকা হয় না।

    3
    1 Comment
  • বাঞ্ছা জাগে
    মিজান পঞ্চায়েত

    সলিল হলো মীনের সদন
    নীরদালয় যেমনি পবন,
    সৃজিয়েছেন যে মহাজন
    শূন্যে সে বসত করে,
    বাঞ্ছা জাগে হেরি তারে।

    4
    3 Comments
  • Profile picture

    মানবতার দেওয়াল
    মিজান পঞ্চায়েত

    বেশি থাকলে দিয়ে যান
    প্রয়োজনে নিয়ে যান,
    সবাই মিলে গাহি মোরা
    মানবতার জয়োগান।

    4
    1 Comment
  • মানবতার দেওয়াল
    মিজান পঞ্চায়েত

    বেশি থাকলে দিয়ে যান
    প্রয়োজনে নিয়ে যান,
    সবাই মিলে গাহি মোরা
    মানবতার জয়োগান।

    1 Share
    3
    2 Comments
  • মনের অদৃশ্য রোগ
    শহরের একটি নামকরা মানসিক চিকিৎসাকেন্দ্র। চেম্বারের দরজার পাশে বড় একটি নামফলকে লেখা—
    ডা. রায়ান এমবিবিএস, এফসিপিএস (মনোরোগবিদ্যা), এমডি (মনোরোগবিদ্যা)
    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
    ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি অ্যান্ড হসপিটাল
    চেম্বারে বসে আছেন মন্টু মিয়া।
    ডাক্তার রায়ান বললেন,
    — আপনার নাম কী?
    — মন্টু মিয়া।
    — বয়স কত?
    — পঞ্…Read More

    5
    9 Comments
    • আপনার লেখাটি পড়ে মন্টু মিয়ার মনের অস্থিরতা এবং ডাক্তারের শান্ত প্রতিচ্ছবি বেশ হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে ‘রোগটা আপনার জীবন চালাবে না; এবার আপনি আপনার জীবন চালাবেন’—এই বাক্যটি দারুণ এক আশার আলো ছড়িয়ে দেয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার লেখনীকে আরও গভীর ও ঋদ্ধ করে তুলতে পারেন, যা ভবিষ্যতে আমাদের আরও মুগ্ধ করবে।

      • আপনার প্রশংসা, আমার লেখনীর অনেক বড় অর্জন, ধন্যবাদ, এইভাবে সবসময় পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। শুভকামনা।

    • আমরা শারীরিক অসুস্থতাকে যত সহজে মেনে নিই, মানসিক অসুস্থতার ক্ষেত্রে এখনও অনেক সংকোচ আছে। এমন গল্প মানুষের সেই সংকোচটা একটু হলেও কমাতে পারে। সুন্দর ও সচেতনতামূলক লেখা।

      • ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে পরবর্তী লেখায় উৎসাহ দিবে, সংগে থাকবেন, শুভকামনা।

    • মন্টু মিয়ার জায়গাটা feel করা যায় 😌😌

    • গল্পটা পড়ে মন ছুঁয়ে গেলো অনেকের আছে এমন সূচীবাই বারবার পরিস্কার করতেই থাকে ।

      • অনেক মানুষ আছে যারা এটি যে একটি মানসিক রোগ সেটি মানতেও চায় না এবং চিকিৎসাও করতে চায় না, ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে পরবর্তী লেখায় উৎসাহ দিবে, শুভকামনা।

  • Profile Photo
    Abdullah Al Ahad
    @abdullahalahad
  • যে জীবন
    মাহমুদ হায়াত

    জীবন এক অসমাপ্ত চিঠি,
    কিছু উত্তর সময় লিখে দেয়, কিছু প্রশ্ন নীরবতার খামে ফিরে আসে।
    কিছু মানুষ হৃদয়ের অভিধান পাল্টে অচেনা হয়ে যায়,
    কিছু স্বপ্ন আকাশ ছোঁয়ার আগেই পথ হারায়।
    তবু মানুষ ভাঙা আয়নায় নিজের মুখ খুঁজে নেয়,
    কারণ হারানোরও ভাষা আছে, কষ্টের যেমন অদৃশ্য ডানা থাকে ।
    অতীত কোনও বোঝা নয় নিজেকে চেনার এক পাঠশা…Read More

    4
    5 Comments
    • আপনার এই লেখাটুকুর গভীরতা এবং প্রতিটি শব্দের মধ্য দিয়ে ফুটে ওঠা অনুভূতির প্রকাশ এক কথায় দারুণ। ভাঙা আয়নায় নিজেকে খুঁজে পাওয়ার যে রূপক আপনি ব্যবহার করেছেন, তা পাঠকের মনে সত্যিই গভীর দাগ কাটে। আপনি খুব সুন্দর করে জীবনকে দেখার নতুন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তাই নিয়মিত এমন গভীর কিছু আমাদের উপহার দিতে থাকুন।

    • ভাঙনের মধ্যেও নতুন শুরুর সম্ভাবনাটা সুন্দরভাবে এসেছে।

    • ফিলিংটাই খুব রিয়েল লাগলো😌😌

    • পড়ে অনেকক্ষণ ভাবলাম, খুব ভালো লেগেছে😌😀😊

  • Load More Posts
Skip to toolbar