• কবিতা- নিগৃহীত

    সবকিছুতে আমি নিগৃহীত
    সর্বক্ষেত্রে আমি উপেক্ষিত
    সবদিক দিয়ে আমি অবহেলিত।
    কেউ পারেনি পুরোপুরি জানতে
    কেউ পারেনি আগলে রাখতে
    কেউ পারেনি মান ভাঙাতে
    উপহার পেয়েছি নোনা জল
    দু নয়নে নেমেছে বৃষ্টির জল
    কেউ পৌঁছে গেছে স্বপ্নচূড়ায়
    কেউ দাঁড়িয়ে আছে সাফল্যের দোরগোড়ায়
    আর আমি আছি নিস্তব্ধ হয়ে
    সমস্ত যাতনা একাকী যাচ্ছি সয়…Read More

    6
    5 Comments
    • অবহেলার অন্ধকার পেরিয়ে একদিন আশার রোদ্দুরেই নিগৃহীত হৃদয় তার মুক্তির দুয়ার খুঁজে পাবে…..🤍🖤

    • কাশফিয়া নাহিয়ান, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর একধরনের হাহাকার ছুঁয়ে গেল। এত সুন্দর করে কষ্টের অনুভূতিগুলো গুছিয়ে লিখেছেন যে শেষ পর্যন্ত একরাশ ভালো লাগা কাজ করছে।

    • কাশফিয়া নাহিয়ান, আপনার এই লেখায় ফুটে ওঠা একাকীত্বের অনুভব এবং কষ্টের চিত্রগুলো পাঠককে গভীরভাবে স্পর্শ করে। জীবনের বিষণ্ণতাগুলো শব্দের বুননে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন, তাতে আশাবাদের আকাঙ্ক্ষাটিও খুব সুন্দরভাবে স্পষ্ট হয়েছে। মনের গহীনের কথাগুলো এভাবেই লিখতে থাকুন, আপনার পরবর্তী সব লেখার অপেক্ষায় রইলাম।

    • হৃদয়ে কেটেছে দাগ একফালি।ধন্যবাদ কবি।

    • সবদিক দিয়ে আমি অবহেলিত এটাই বাস্তবতা।

  • যে সময় যায় চলে
    সে সময় আর
    ফিরে না কখনো,
    শুধুই হৃদয়ের চোখে,
    রয়ে যায়
    অনন্তকাল,
    ভালো আর মন্দের
    জাল পেতে
    জীবন বিথীকার শেষ
    অন্তরালে,
    শেষ আশার প্রদীপের
    ছায়ায় ব্যাথাতুর হয়ে।
    নিস্তব্ধতায় মোড়ানো
    হৃদয়ের গহীন চোখে,
    শত সহস্র বেদনা দগ্ধ সৃতি ,
    ওত পেতে থাকে
    ব্যাথা গুলোরে সামনে এনে
    আরও যন্ত্রণায় ভরে তুলে,
    সারাক্ষণ সারাব…Read More

    2
    3 Comments
    • ফেলে আসা সময় স্মৃতির গহনে ব্যথার প্রদীপ জ্বেলে সুখের দুয়ারও নীরবে আড়াল করে…..🤍

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অদ্ভুত বিষণ্ণতা কাজ করছে, সত্যিই জীবনটা খুব অদ্ভুত।

  • জলের নিচে যে নাম
    মাহমুদ হায়াত

    সমুদ্রের গভীরে একটি ডুবে-যাওয়া নক্ষত্র
    এখনও নিজের আলো খোঁজে।
    নদী সরে যায়, কাদায় পড়ে থাকে
    শরীরহীন এক পদচিহ্ন।
    রাতের দরজায় পুরোনো জোয়ার এসে দাঁড়ায়।
    কেউ আসে না, শুধু একটি নাম
    ভেতর থেকে ভিজিয়ে দেয় ঘর।
    কুয়াশার কাঁচে একটি অক্ষর জ্বলে ওঠে,
    ভোর তাকে মুছে ফেলে,
    তবু চোখের গভীরে ছায়া থাকে।
    চোখ বন্ধ করতেই সমুদ্র…Read More

    3
    3 Comments
    • কিছু নাম মুছে গেলেও হৃদয়ে নক্ষত্র হয়ে জ্বলে…..🤍🖤

    • Mahmud Hayat, লেখাটা পড়ে মনটা একদম বিষণ্ণতায় ভরে গেল। প্রতিটি লাইনের ভেতর যে গভীরতা আছে তা সত্যিই খুব সুন্দর। শেষ লাইনটা মনে অনেকক্ষণ গেঁথে থাকবে।

    • MAHMUD HAYAT, আপনার লেখাটি গভীর এক সমুদ্রের মতো শান্ত ও মায়াবী, যেখানে নক্ষত্রের আলো আর জলের লুকোচুরি আমাদের অস্তিত্বের মৌলিক সত্যের কথা মনে করিয়ে দেয়, আর আপনি চাইলে পরবর্তী সময়ে শব্দ ও নীরবতার এই অপূর্ব মেলবন্ধনকে আরও একটু বিস্তৃত করে জীবনের অন্য কোনো বাঁক নিয়ে নতুন কিছু ভাবতে পারেন।

  • শেষ পর্যন্ত Anne Carson! 📚

    অনেক নামের ভিড়ে আলোচনায় ছিলেন Anne Carson-ও।
    শেষ পর্যন্ত ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার উঠল তাঁর হাতে।

    কিন্তু কেন পেলেন তিনি নোবেল?

    সুইডিশ একাডেমির মতে, সাহিত্যে তাঁর সাহসী ও সৃজনশীল কাজ প্রাচীন ধ্রুপদি সাহিত্য-ঐতিহ্যের সঙ্গে এক ধরনের সৃজনশীল সংলাপ তৈরি করেছে এবং সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ তৈরি…Read More

    1
    6 Comments
    • পুরোনো ঐতিহ্য আর নতুন সৃষ্টির সেতু গড়েই অ্যান কারসন সাহিত্যে নোবেলের আলো জ্বালিয়েছেন…..🤍🖤

    • আবু তাহের রিপন, লেখাটা পড়ে দারুণ লাগল, তবে অ্যান কারসনের সাহিত্যভুবনে ঢুকতে আমার মতে তার বিখ্যাত কাজ ‘অটোবায়োগ্রাফি অফ রেড’ দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো হবে।

    • আবু তাহের রিপন, অ্যান কারসনের সাহিত্যকীর্তিকে যেভাবে আপনি সহজ এবং সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আর আপনার এই চমৎকার লেখাটি পড়ে মনে হচ্ছে অস্কার ওয়াইল্ড বা ক্ল্যাসিক ঘরানার সাহিত্যের সেই ধ্রুপদী মুগ্ধতা যেন নতুন করে ফিরে পেলাম, তাই আপনার এই সাহিত্যবোধকে সাধুবাদ জানাই এবং সামনের দিনগুলোতে এমন আরও তথ্যবহুল ও প্রাণবন্ত আলোচনার অপেক্ষায় থাকলাম।

  • আমি বিয়ের পরে যখন পতিদেবের হাত ধরে রাজশাহী থেকে ঢাকা আসলাম, তখন সাথে করে এক বিশাল ট্রান্ক নিয়ে এসেছিলাম। যা ভর্তি ছিলো গল্পের বই। বেচারা পতিদেব বহু কষ্ট করে সেই বই ভর্তি ট্রান্ক নিচ থেকে পাঁচ তলায় তুলেছিল। জানিনা তখন তাঁর মনে কি ইচ্ছে হচ্ছিল? অনুমান করতে তো দোষ নেই, হয়তো ভাবছিল “যদি এই ট্রান্ক ভর্তি হিরা জহরত থাকতো, তাও কথা ছিল, কিন্তু আ…Read More

    2
    10 Comments
    • বইয়ের পাতায় গড়া কল্পনার জগৎই পাঠকের হৃদয়ে চরিত্রগুলোকে চিরজীবী করে রাখে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম পুরনো দিনের সেই বই পড়ার নেশায়, বিশেষ করে আপনার সেই ট্রাঙ্ক ভর্তি বইয়ের গল্পটা তো দারুণ ছিল! আচ্ছা আপনি কি এখনো অবসরে সেই পুরনো প্রিয় বইগুলো নতুন করে পড়ার সময় পান?

      • হ্যাঁ ।এটা আমার অভ্যাস ।হাজার ব্যস্ততার মধ্যেও আমার বই না পড়লে হয় না। এখন যেমন পড়ছি- আমাদের সাদা বাড়ি

    • রাহেনা বেগম, আপনার এই লেখাটি পড়ে বইয়ের প্রতি এক গভীর ভালোবাসার ছোঁয়া পেলাম, বিশেষ করে ‘চোর কেন বই চুরি করবে, বই পড়লে তো চোর আর চুরি করতো না’—আপনার ছেলের এই কথাটি বড্ড চমৎকার। বইয়ের চরিত্রগুলোকে আপন করে নেওয়ার যে আকুতি আপনি ফুটিয়ে তুলেছেন, তা একজন প্রকৃত পাঠকের হৃদয়ের প্রতিচ্ছবি। আপনি চাইলে নিয়মিত এমন সব স্মৃতি ও অনুভূতির কথা লিখে যেতে পারেন, যা আ…Read More

    • যার যার কল্পনার ঘুড়ি সে সে উড়াবে,একজনের কল্পনার ঘুড়ি অন্যজনে উড়িয়ে কোন লাভ নেই।

  • জীবনকে যদি একটা টেস্ট ম্যাচ ভাবা যায়, তবে বয়স পঁয়তাল্লিশ হলো লাঞ্চ বিরতির ঠিক পরের সেশন। উইকেটের ঘাস শুকিয়ে এসেছে, রোদের তেজ বদলেছে, আর ব্যাটসম্যান বুঝতে পেরেছে—প্রতিটা বলে ব্যাট চালিয়ে চার-ছক্কা মারার কোনো অর্থ নেই; কিছু বল বুক ফুলিয়ে ছেড়ে দেওয়াতেই আসল আভিজাত্য।

    তরুণ বয়সে মানুষের প্রধান তাড়না থাকে ‘প্রমাণ করা’। নিজেকে প্রমাণ করা, তর্কে জেতা,…Read More

    2
    6 Comments
    • পঁয়তাল্লিশের পর জীবন ছুটে চলা নয়, শান্তি আর পরিণত বোধের গভীর নদী হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার এই লেখার ‘তর্কে জেতার চেয়ে রাতে শান্তিতে ঘুমানো যে সহস্রগুণ শ্রেয়’ লাইনটা পড়ে ভীষণ ভালো লাগল, আসলে জীবনের এই সহজ সত্যগুলো বুঝতে সত্যিই অনেকটা সময় লেগে যায়।

    • জীবনকে ক্রিকেটের টেস্ট ম্যাচের সাথে তুলনা করার এই চমৎকার ভাবনাটি পড়ে মন ভরে গেল, বিশেষ করে মধ্যবয়সের নিস্তব্ধতাকে যেভাবে আপনি আত্মপ্রকাশের গভীরতা হিসেবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অতুলনীয়। কার্ল ইয়ুংয়ের দর্শন আর জীবনের বাস্তব অভিজ্ঞতার এমন সাবলীল মিশেল পড়ার অভিজ্ঞতাটি বেশ দারুণ, তাই আপনার লেখনীর এই পরিপক্ব ধারাটি নিয়মিত বজায় রাখা যায় ক…Read More

  • মানুষের মুখ দেখি

    সারাদিন মানুষের মুখ দেখি
    খুব লক্ষ করে তাকাই চোখের কোনায়
    চিবুকের ঢেউয়ে, গ্লাবেলার ভাঁজে।
    জহুরীর মতো তাকিয়ে থাকি চোয়ালের নড়াচড়ায়।
    তাকিয়ে থাকি বেল্ট বাঁধতে বাঁধতে বারমহল
    থেকে বেরিয়ে আসা পুরুষের মুখে,
    প্রবঞ্চক হাসি লুকিয়ে দীপ্তিময় ভাষণরত নেতার মুখ দেখি।
    পাবলিক কনফারেন্সে ধর্মের বুলি আওড়ানো,
    গোপন রক্ষিতা আর সুইস ব্যাংকে…Read More

    2
    5 Comments
    • অসংখ্য মুখের ভিড়ে মানুষ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নিজের মুখোমুখিই দাঁড়াতে হয়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, এত গভীর পর্যবেক্ষণ সত্যিই মুগ্ধ করার মতো। আয়নার সামনে এসে শেষ করার অংশটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

    • আপনার প্রতিটি শব্দের ভাঁজে মানুষের জীবনের বিচিত্র রূপ এবং গভীর পর্যবেক্ষণের যে স্বচ্ছ প্রতিফলন ফুটে উঠেছে, তা সত্যিই পাঠকমনে এক অদ্ভুত ভালোলাগা তৈরি করে; তাই আপনার লেখনীর এই সাবলীলতা ও তীক্ষ্ণ দৃষ্টি বজায় রেখে এভাবেই নতুন নতুন ভাবনা আমাদের মাঝে উপহার দিয়ে যান।

    • মানুষের মুখে মানুষ খুঁজি,
      এমনকি, মাঝে মাঝে আয়নাও দেখি এই লাইনটাতেই আটকে গেছি। আপনার লেখাটি বর্তমান প্রেক্ষপটকে দারুণ ভাবে ফুটে উঠেছে। এগিয়ে যান দোআ রইল

    • সুন্দর মুখ দেখা হলো বারেবার, মানুষের নয় বেশি। ধন্যবাদ।

  • প্রেমের সত্যিকারের জন্ম হয়–
    “কবুল বলার পর।
    যখন ভালোবাসা আল্লাহর
    অনুমতিতে পবিএ বন্ধনে,
    বাঁধা পড়ে!🫶❤️‍🩹

    লেখাঃ জান্নাতুল তানহাই।

    3
    3 Comments
    • আবু হুরায়রা, লেখাটা পড়ে খুব ভালো লাগলো। বিয়ের পরের এই পবিত্র ভালোবাসার অনুভূতিটা আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। বিয়ের পর সম্পর্কে এই বিশেষ প্রশান্তিটা কীভাবে আরও বাড়ে বলে আপনি মনে করেন?

    • আপনার লেখা “কবুল বলার পর” অংশটি গভীর অনুভূতির এক চমৎকার প্রকাশ, যা হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে। এমন পবিত্র সম্পর্কের চিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বলে আপনার লেখায় মায়া জড়িয়ে আছে; নিয়মিত এমন সুন্দর কথা লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • কবুল বলার পরে কাঁধে দায়িত্ব চাপে তবুও ভালো বিয়ে এক পবিত্র বন্ধন।

  • Profile Photo
    Sanzida Shetu
    @sanzidashetu
  • প্রেম কি আর আপোষ মানে,
    বিচ্ছেদ যে শুধু ইতি টানে।
    স্মৃতি নামক এক আগুন,
    বারবার এই মোমের হৃদয়কে
    জ্বালিয়ে পুড়িয়ে মারে।

    1
    4 Comments
    • বিচ্ছেদ ভালোবাসার ইতি টানলেও স্মৃতির আগুনে নরম হৃদয় বারবার পুড়ে যায়…..🤍🖤

    • মো মবিনুল ইসলাম সিয়াম, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু শেষ পর্যন্ত কি স্মৃতির এই আগুন পুরোপুরি নিভে যায়?

    • আপনার লেখায় আবেগের গভীর প্রকাশ ও মোমের হৃদয়ের উপমাটি হৃদয়ে এক অন্যরকম ছোঁয়া দিয়ে গেল। প্রিয় অনুভূতির এমন তীব্র দহন সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনি চাইলে শব্দের বুননে আরও কিছুটা বৈচিত্র্য যোগ করার কথা ভেবে দেখতে পারেন। আমাদের এই গ্রুপে অন্যদের লেখাতেও আপনার ভালো লাগা প্রকাশ করুন আর সবার সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠুন।

  • যোগাযোগ
    যোগাযোগ একে অপরের মধ্যে সংযোগ সৃষ্টি

    করে। যে মানুষটির সঙ্গে কারো কোন কিছুর
    যোগাযোগ নেই ছন্নছাড়াই বলা চলে। প্রকৃতি র সবুজ গাছপালা, নীল আকাশ, বাতাসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। যোগাযোগ কেবল মানুষে মানুষে নয় প্রকৃতির সাথেও সম্ভব। এটি আমাদের মনকে প্রশান্তি দান করে । যোগাযোগ মাধ্যম কালক্রমে পরিবর্তন হয়েছে। অতীতে চিঠির আদ…Read More

    5
    7 Comments
    • বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ সত্য এটা। যত যুগ পার হবে, মানুষের মনের দূরত্ব বেড়ে যাবে। 😑

    • প্রযুক্তি যোগাযোগ সহজ করলেও আন্তরিক কথোপকথনই মানুষের হৃদয়ের দূরত্ব কমায়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন ফুটে উঠেছে, সত্যিই এখনকার ডিজিটাল যুগে হাতের মুঠোয় যোগাযোগ থাকলেও আমরা অনেকটা দূরে সরে গেছি।

    • Sharika Khatun, ‘কারো চিঠির জন্য অপেক্ষা করার মধ্যে একটি মিষ্টি ভালোবাসা লুকিয়ে থাকতো’—আপনার এই কথাটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। প্রযুক্তির ভিড়ে আমরা যে আন্তরিকতা হারাচ্ছি, সেটি আপনি খুব সুন্দর ও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখনীর এই গভীর পর্যবেক্ষণগুলো ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান, আপনার পথচলা আরও সুন্দর হোক।

    • যোগাযোগের অপুরনীয় ক্ষতিটা তুলট এ লেখালেখির মাধ্যমে অনেক দু:খ বেদনা ও মতপ্রকাশেন স্বাধীনতার মাধ্যমে কমিয়ে দিয়েছে।নিয়মিত লিখুন।ধন্যবাদ।

    • যোগাযোগ ব্যবস্হাটা ভঙুর হয়ে যাচ্ছে।

  • তার নগ্ন দুটি চোখ,
    অশ্লীল এক মায়া—
    যার কাছে হার মানে
    ব্যভিচারীর প্রেমও।

    1
    3 Comments
    • তার দৃষ্টির মোহে নৈতিকতার সব সীমারেখা মুছে গিয়ে প্রেমও এক অন্ধ আকর্ষণের কাছে পরাজিত হয়…..🤍🖤

    • মো মবিনুল ইসলাম সিয়াম, আপনার লেখা ‘অশ্লীল এক মায়া’ লাইনটা একদম অন্যরকম একটা অনুভূতি তৈরি করল। এমন গহীন সব আবেগের কথা আপনি কীভাবে এত সুন্দর করে গুছিয়ে লেখেন?

    • আপনার এই পঙক্তিগুলো পড়ার সময় ‘অশ্লীল এক মায়া’ কথাটির গভীরতা এক অদ্ভুত ভালোলাগা তৈরি করল। যদি শেষের লাইনটিতে আরও একটি বিশেষণের ব্যবহার থাকত, তবে আবেগের তীব্রতা হয়তো আরও কিছুটা প্রকট হয়ে উঠত। শব্দের ব্যবহারে আপনার এই সাহসী ও কাব্যিক দৃষ্টিভঙ্গি সত্যিই চমৎকার, তাই এভাবেই লিখে যান।

  • আহারে দুঃখ কবে ছাড়বি আমার সংজ্ঞ…?

    2
    4 Comments
    • দুঃখের বোধহয় Magnetic কোন Power আছে। যেটা আমাদের Soul এর সাথে Connected.! চাইলেও সঙ্গহীন করার উপায় নেই 😑

    • দুঃখও একদিন ক্লান্ত হবে, যদি আপনি প্রদীপটি জ্বালিয়ে রাখেন …..🤍🖤

    • আবু হুরায়রা, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। জীবনটা আসলেই অনেক সময় অনেকটা জটিল হিসেব মিলাতে গিয়ে থমকে যায়। আপনার এই গভীর অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

    • আবু হুরায়রা, আপনার এই অল্প কথায় জমে থাকা গভীর হাহাকারটুকু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। মনের কষ্টের এমন প্রতিচ্ছবি পাঠককে অনেকক্ষণ ভাবনায় ডুবিয়ে রাখে, তাই শব্দগুলো আরও কিছুটা বিস্তৃত করতে পারেন। আপনার লেখার এই আবেগটুকু এভাবেই ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান।

  • অস্পষ্টতার দিনলিপি

    ….সিরাজুল ইসলাম

    এত আলো চারদিকে, তবু দৃষ্টি বারবার হোঁচট খায়।
    আমি আলাদা করতে পারি না বসন্তের ক্ষণিক স্পর্শ
    আর দীর্ঘস্থায়ী অনুভবের ভেতরকার নিস্তব্ধ দূরত্ব।

    সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে
    যা ঝিলিক দেয়—তা কি সত্যের আলো,
    নাকি এক নিপুণ মঞ্চায়নের ধারালো প্রতিফলন?

    মুখ এবং মুখোশের যে সূক্ষ্ম সীমানা,
    সেখানে এসে আমার চশম…Read More

    4
    6 Comments
    • শেরাজুল ইসলাম, “নকল ফুলের পাপড়িতেও জমে থাকে কৃত্রিম শিশিরবিন্দু”—এমন চমৎকার উপমার মাধ্যমে জীবনের জটিল বাস্তবতাকে তুলে ধরার ধরনটি হৃদয় ছুঁয়ে গেছে। আপনি খুব গভীর অনুভূতির সাথে বিষয়টিকে সাজিয়েছেন, তাই নিয়মিতভাবে এমন সুন্দর সব লেখা আমাদের উপহার দিতে থাকুন।

    • ‘কোনটা হৃদয় নিংড়ানো আকুতি, আর কোনটা স্রেফ যান্ত্রিক সামাজিকতা?’ — আজকের সম্পর্কের জগতের একদম খাঁটি প্রশ্ন।

    • মুখি এবং মুখোশের সূক্ষ্ম সীমানায়
      এসে আমার চশমার কাঁচ ঘোলা হয়ে যায়।
      শব্দ তো হাওয়ায় ভাসে অজস্র—
      আমি ছুঁয়ে দেখতে গিয়ে দেখি,
      দুটোই দেখতে অবিকল একরকম,
      নকল ফুলের পাপড়িতেও জমে থাকে কৃত্রিম শিশিরবিন্দু।

    • আলো আর মুখোশের ভিড়ে সত্যকে চিনতে গিয়ে মন বারবার নিজের সরলতার কাছেই হেরে যায়…..🤍🖤

    • সিরাজুল ইসলাম, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অদ্ভুত ঘোর কাজ করছে। মুখোশ আর মানুষের আসল রূপ নিয়ে এই দ্বিধাগুলো আজকালকার সময়ে বড্ড বেশি বাস্তব মনে হয়।

  • Love is haven
    Haven is love
    Its come from God,
    Its r same as wind,
    It blows,
    All Over the world,
    Anywhere, anyplace
    Amy time,
    No one cannot buy it
    No one cannot Caught it,
    No one cannot seen it,
    Only feels
    Eyes of heart.
    And make true love
    In the world…………………… .. .

    1
    5 Comments
    • আপনার এই লেখাটিতে ভালোবাসার অস্পৃশ্য এবং পবিত্র রূপটি যেভাবে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তা পাঠকদের হৃদয়ে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। মনের অনুভূতিগুলোকে এভাবেই শব্দের মাধ্যমে সাজিয়ে তোলার চমৎকার চর্চা চালিয়ে যান, আপনার লেখনী আরও অনেক প্রাণ খুঁজে পাক।

    • ভালোবাসা ঈশ্বরের অদৃশ্য বাতাস, যা হৃদয়ের চোখে অনুভূত হয়ে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে…..🤍🖤

    • S Ahmed Tusher, আপনের লেখা ‘Only feels, Eyes of heart’ লাইনটা ভীষণ সুন্দর, তো আপনার মতে সত্যিকারের ভালোবাসা অনুভব করার উপায়টা আসলে কী?

  • দাঁড় কাক
    সোহেল নেওয়াজ

    দাঁড় কাক দাড়িয়ে থাক
    যে উড়ছে উড়ুক
    যে ফিরছে ফিরুক
    কতটা আকাশ পেলে
    দেখবি ডানা মেলে
    ঘুচবে নীলাভের অসুখ
    অনেক দূরন্ত ছায়া
    নিবিড় দীর্ঘ মায়া
    মাথার ওপর যখন
    ইচ্ছে মতো তখন
    দেখে- নে দিকবিদিক
    এমন এলেমেলো চোখে
    লাভ কি চেয়ে দেখে
    সূর্য উঠবে ঠিক
    ফুটবে আলো সঠিক
    হাতাশা কুয়াশার…Read More

    3
    4 Comments
    • Shohel Nawaz, আপনার লেখাটি নিবিড় মায়ার ছায়ায় মোড়ানো এক অদ্ভুত অনুভবের কথা বলে, যেখানে প্রতিটি পঙক্তি গভীর এক অপেক্ষার সুর তুলে ধরেছে। আকাশের বিশালতায় ডানা মেলার আকাঙ্ক্ষা এবং অস্থির সময়ের জটিলতা কাটিয়ে আলোর সন্ধানে ছুটে যাওয়ার এই চিত্রটি বেশ নান্দনিক, তাই আপনি অনায়াসেই লিখে যেতে পারেন।

    • ‘ঘুচবে নীলাভের অসুখ’ — আকাশ পাওয়ার আকুলতাকে ‘অসুখ’ বলাটা দারুণ লাগলো।

    • অপেক্ষার কুয়াশা কেটে একদিন আশার সূর্য উঠবেই, তখন ডানারাও খুঁজে পাবে মুক্ত আকাশ…..🤍🖤

    • Shohel Nawaz, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগল, বেশ সুন্দর একটা ভাবনার প্রকাশ ঘটেছে। মাঝে মাঝে আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে পুরো পরিবেশটা বেশ প্রাণবন্ত থাকে।

  • যাই চলে
    ~ শরীফ এমদাদ হোসেন

    আহ্ কী দেখছি !
    বর্তমান দুর্মূল্য অনাচার ভবিষ্যৎ হোঁচটে ভরা
    ছিলো যে আজন্মকাল জীবনের দারুণ খরা
    মাঝে মাঝে মনে হয়
    এই দুর্মুখ পৃথিবীকে পেছনে ফেলে
    প্রতিভাকে নিয়ে অন্য আমি কোথাও সরে পড়ি

    আছে নাকি এমন ভূখণ্ড কোথাও ?
    যেখানে নীলাকাশ নামে গভীর স্নেহে
    নদীও নারীর মতো পেলবতা আনে মনে
    যেখানে হাওয়া বয় শ্বাপদ- সংকুল ন…Read More

    3
    4 Comments
    • দুর্মূল্য বর্তমান থেকে পালানোর এই আকাঙ্ক্ষা আজকের অনেক মানুষের…………

    • শরীফ এমদাদ হোসেন, ‘যেখানে নীলাকাশ নামে গভীর স্নেহে’—এই অসাধারণ পঙক্তিটি পড়লে মনে গভীর এক প্রশান্তি ও স্বপ্নের ছোঁয়া অনুভব করা যায়। আপনি বর্তমানের অস্থিরতাকে পেছনে ফেলে অজানায় হারিয়ে যাওয়ার যে আকুতি ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে বেশ আলোড়িত করেছে। আপনার লেখনীর এই মুগ্ধতা ধরে রাখুন এবং এভাবেই আরও সুন্দর সব সৃষ্টি দিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

    • অনাচারে ক্লান্ত মন এক নীল নির্জন আশ্রয়ে ফিরে গিয়ে হারানো কৈশোরকে আবার খুঁজে পেতে চায়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। অগোছালো এই পৃথিবীর ভিড়ে এমন শান্ত একটা আশ্রয়ের খোঁজ পাওয়ার আকাঙ্ক্ষাটা দারুণ ফুটে উঠেছে আপনার লেখায়।

  • মৌনং সম্মতি লক্ষনং।
    না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরী।
    মুড়ি মিসরিতে একাকার।

    4
    5 Comments
    • হারিয়ে যাওয়া প্রবাদগুলো নতুন করে তুলে ধরার জন্য ধন্যবাদ। প্রতিটি প্রবাদের অর্থ, উৎপত্তি ইত্যাদি বিষয় অনর্ভূক্ত করলে, আমরা আরো সম্মৃদ্ধ হতে পারতাম। অনেক অনেক শুভকামনা রইলো।

    • মেহেরুলইসলাম প্রবাদ সাহিত্য ও কবিতা, প্রবাদের সংমিশ্রণে তৈরি এই লেখাটিতে জীবনের গভীর সত্যগুলোকে খুব অল্প কথায় চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ‘মুড়ি মিসরিতে একাকার’ বাক্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যা পরিস্থিতিভেদে বিচার-বিবেচনার অভাবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এমন ধারালো চিন্তাধারাগুলো নিয়মিত লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • নীরব সম্মতিতে যখন মূল সমস্যার শিকড় উপড়ে যায়, তখন বিরোধের সুরও মিশে যায় একাকার…..🤍🖤

    • একদম জুতসই সব কথা বলেছেন, সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে।

    • নিরবতা সম্মতির লক্ষন।

  • Load More Posts
Skip to toolbar