-
অনুগল্পঃ ★বিচ্ছেদ★
কলমেঃ ঈশিতা ঈরু
সেদিন তোমার জন্মদিনের সন্ধ্যা বেলায় মন্দিরের পেছনে কামিনী ফুল গাছের নিচে আমাদের দেখা করার কথা ছিল। তুমি এসেছিলে একটি নীল রঙের শাড়ী পড়ে। আমি উপহার হিসেবে নিয়ে গিয়েছিলাম তোমার প্রিয় বকুল ফুলের মালা। ইচ্ছে ছিল সেটা তোমার খোঁপায় পরিয়ে দেব নিজ হাতে।
তোমার সাথে দেখা হতেই তুমি বলেছিলে, ” আমার বিয়ে ঠিক হয়ে গেছে নিলয়। ”
আমি এক চিলতে ম্লান হাসি হেসে তোমার হাতে ফুলের মালাটা দিয়ে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তারপর তোমার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে তোমাকে বলেছিলাম, ” মেয়ে হলে নাম রেখো মায়াবতী। ”
আমার কথা শুনে তোমার চোখ বেয়ে পরেছিল বিষণ্ণতার অশ্রু ধারা। সেই সন্ধ্যায় চাঁদের আলোয় আমি দেখেছিলাম তোমার মুখে ফুটে ওঠা হৃদয় ভাঙার প্রতিচ্ছবি।
সন্ধ্যার আরতি শেষে পুরোহিত মশাই বাড়ি ফেরার পথে আমাদের দেখে যখন বলে ওঠে, ” কেএএ কে ওখানে? ”
তখন তুমি ভয় পেয়ে চমকে ওঠায়, আমার দেওয়া ফুলের মালাটা তোমার হাত থেকে পরে যায়।
” এখন তাহলে আমি আসি” বলে ফুলের মালাটা ফেলেই তুমি দৌড়ে পালিয়ে গেলে।তুমি চলে গেছো আজ ২৫ বছর হয়ে গেছে। তুমি সেই যে গেলে আর ফিরলে না কখনো। আর দেখা হলো না আমাদের আজ পর্যন্ত। তবে সেদিন তোমার ফেলে যাওয়া বকুল ফুলের মালা খানি আমি আজও রেখে দিয়েছি সযত্নে।
এই মালা আজও প্রতিটি মূহুর্তে আমাকে মনে করিয়ে দেয় তুমি আজও আছো আমার হৃদয়ে ভালোবাসা হয়ে গোপনে।©®All rights reserved to Eshita Biswas Eru
42 Comments-
-
-
-
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
-
-
-
-
-
Friends
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
Sol Nova
@tasnuvatamanna
Syed Farah
@syedfarah
Shoriful Shoron
@shoriful-shoron
naznin shamim
@nazninshamim
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
সিরাজুল ইসলাম
@sherajulislam
খালেদা আক্তার
@khaledaakhter
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton



হুম।