-
যদি হঠাৎ একদিন’
_কিশোর কনকযদি হঠাৎ একদিন
দেখা হয়ে যায় এই ব্যস্ত শহরের কোনো রাস্তায়!
দেখবে সেদিন প্রিয়তী’ সে প্রেমের পরিনতি
গোপনে হয়ে যাওয়া জীবনের পরাজয়।থাকবে হাতে সেই সস্তা সিগারেট
নিকোটিন জমা বুকে
অতীত স্মৃতির শোকে
দেখবে পথের ধুলা আর সিগারেটের ধোয়া
শহরের বাতাশে মিলেমিশে একাকার।ততোদিনে হবে জানি
নারী থেকে জননী
বদলে যাবে তোমার সেই জীবনের মানে
থাকবে ঐ জীবনে
তোমার লিখিত দাবীদার।আমি রবো সেই আমি
পরিত্যাক্ত বুকের জমিনে
আর কারো প্রবেশাধিকার দেবোনা।
আমি অরণ্য হয়ে যাবো এই বিষাক্ত নগরীতে
তুমি সবুজের সমারোহে মুক্ত বাতাশে
নিঃশ্বাস নিও’ প্রিয় প্রাক্তন ||মানুষ বদলে গেলে বদল করে জীবন
ধর্মের বুকে ঢেকে মুখ’ লুকায় জাগতিক পাপ।
মন ভাঙার দায়ে তোমার কোনো পাপ নেই
ফিরিয়ে নিয়েছি আমি দিয়েছি যতো অভিশাপ।সে তুমি হতেই পারো
নিকৃষ্ট স্বৈরশাসকের মতো মিথ্যাবাদী
সে তুমি হতেই পারো
অবৈধ স্বৈরাচারীর মতো অত্যাচারী।আমি আর লিখবোনা কোথাও তোমার নাম
এজীবন অনাদায়ে দিচ্ছি প্রেমের দাম’
আমার ভাগে থাক দুঃখনদি
তোমার দখলে থাক সব সুখ-সুনাম।যেখানেই থাকো তুমি
চাচ্ছি ভালো থাকো রোজ
জীবনের কোনো অবসরে
রেখোনা আমার খোঁজ।
আমি ধীরে ধীরে মুছে যাবো তোমার স্মৃতি থেকে
তুমি সে মানুষ বুকে ঘুমাও আদিম সুখে
আমি রাতপ্রহরী’ তুমি সুখে বাঁচো প্রিয় প্রাক্তন ||এরই মাঝে চলে গেছে চার বসন্ত জীবন থেকে
আমি কৃষ্ণচূড়ার রঙে’ রাঙাইনি বিবর্ণ জীবন।
অস্তিত্বে মিশে গেছে তোমার স্মৃতি-প্রীতি
নিজের বলতে কিছু নেই আমার এখন।এ জীবন হয়নি ঘাতকের পায়ে নত
গোলামী করেনি আমার কোনো গান
সময়ের কথা বলেছি জীবনের কবিতায়
নিঃশ্চয়ই জানো তুমি প্রিয় অভিমান।যতোদিন বেঁচে থাকি রাখবো তোমায় মনে
হবেনা কখনো তোমায় ভুলে যাবার ক্ষমতা
তোমার ভালোবাসা দিলো ‘কুকুরের জীবন’
তবু তোমার প্রতি কমেনা মায়া মমতা।জানি এখন তুমি বিবেক বিবর্জিত
তোমার কথার মূল্য কিছু নেই
মিথ্যার পাহাড়ে ফুটেছে সাদাফুল
বাঁচো সে ফুলের ছোঁয়াতেই।
জীবনের প্রতি আমি ছেড়েছি সব অভিযোগ
যদিও এ বেঁচে থাকা জীবনবিমুখ’
জীবন দুষমন,তুমি ভালো থেকো প্রিয় প্রাক্তন ||19, December-2022 | Dhaka
সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |7 Comments-
“এ জীবন হয়নি ঘাতকের পায়ে নত
গোলামী করেনি আমার কোনো গান
সময়ের কথা বলেছি জীবনের কবিতায়
নিঃশ্চয়ই জানো তুমি প্রিয় অভিমান”একটা সম্পূর্ণ জীবনের চলচ্চিত্রিত আখ্যান… অপ্রতিম সুন্দর সমস্ত বিষাদিত অথচ নির্মল বর্ণনা… প্রিয়কবি, ঐকান্তিক ভালোবাসা ও শুভাশীর্বাদ জানাই…
-

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


অতি সুন্দর ব্যক্ত করেছেন