Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    4 years, 11 months ago

    কিভাবে মানবো ? কেন মানবো ?? তুমিই বলো —
    =========================
    অমিতো মানতেই পারিনা
    আমার দিগন্ত বিস্তৃস্ত সুনীল আকাশ
    সংকুচিত হতে হতে আমাকেই বন্ধী করবে ছয় দেয়ালে !
    একচিলতে ছোট্ট বারান্দা আমাকেই স্বপ্ন দেখাবে ভবিষতের ।
    আমি কিছুতেই মানতেই পারিনা
    আমারই বাম -অস্তির সহধর্মিনী
    আমারই সুঠাম বাহু ফেলে
    কোল বালিশের আড়ালে টানবে দুরত্ব তার !
    অথচ আজ বিশটা বছর
    নির্বিঘ্নে নিশ্চিন্তে কাটিয়েছে আধাঁরের রাত ।
    আততায়ী যেন হয়ে গেছি আজ !
    অসীম দুরত্ব রেখে আমারই রক্তপ্রবাহ
    সন্দেহের দৃষ্টি রাখে আমারই উপর ।
    কোনদিন যার হয়নি ব্যতিক্রম
    কর্মক্ষেত্র ফেলে ফিরেছি যখন
    আদরে আবদারে বুকে মুখ লুকিয়েছে প্রাণ ,
    আমারই প্রিয় শিশু , আমারই সন্তান ।
    কিছুতেই যায় না মানা
    আমারই মস্তিস্কের সন্দেহ প্রবণ
    আমারই হাত-পা অপরাধী ভিষন।
    ছুতে মানা , খেতে মানা , যেতে মানা
    হায়রে বিধি!
    কি-কুক্ষণে রেখেছ এখন ?
    এক রত্তি জীবানুর ভয়ে
    নিজেই নিজের আততায়ী কাটছে প্রহর !
    কিভাবে মানবো বলো
    আমারই অসুস্থ্যতায়
    আমারই স্বর্গ ; আমারই মা
    আমারই কপালে রাখতে পারবে না তার স্নেহের পরশ ।
    আমার অর্ধাঙ্গীনি রাত জেগে জলপট্টি দিতে
    ভীষন আতংক নিয়ে জড়সড় অস্বস্তিতে কাটাবে রাত ।
    আমারই প্রিয়জনেরা ছুটে আসার বদলে
    সামান্য মোবা্ইলের রিংটোন তাদের করবে বিব্রত।
    হায়রে নিষ্ঠুর বিধি!
    কি-কুক্ষণে রেখেছ এখন ?
    এক রত্তি জীবানুর ভয়ে
    রক্তের বাধনেও বেড়েছে দুরত্ব ভীষন !
    কেনো মানবো বলো
    আমারই স্বজনের শেষযাত্রায় আমার অনুপস্থিতি
    টেনে দিচ্ছে দুরত্ব যোজন যোজন !
    দিন-মাস-বছর জানি না সেই দুরত্ব ঘুচঁবে কখন ?
    শেষযাত্রা , শেষকৃত্য অতিপ্রিয়জন ,
    মূহুতেই ভুলেছি আজ দায়িত্ব সকল ,
    এমনকি তার অসহায় পরিবারের কাছে
    সীমানা টেনেছি আজ ; সব প্রিয়জন ।
    হায়রে নিষ্ঠুর বিধি !
    গোলাচ্ছুট খেলায় তুমি যেন রেফারী এখন ।
    এক ফুৎকারে দিচ্ছো থামিয়ে স্বাভাবিক জীবন ।
    মিসাইল – ক্ষেপনাস্ত্র , বারুদ – বুলেট নয়
    একরত্তি অদৃশ্য জীবানুর স্পশ হয়েছে অস্ত্র এখন ।।
    কিভাবে মানবো বলো ? কেন মানবো বলো ??
    কোন অপরাধে আজ এতো আয়োজন ?????

    ( কবিতাটা অবশেষে শেষ করলাম । জানিনা শেষ হল কিনা ? জানি না কবিতায় হলো কিনা ? )

    7
    6 Comments
Skip to toolbar