-
জানিনা’
_কিশোর কনকজানিনা,ধর্মের দোহাই দিয়ে বহু বিবাহ করা পুরুষের প্রথম স্ত্রী,
কিভাবে অন্য নারীকে স্বামীর ভাগ দেয়?
জানিনা যাঁরা একদেহ একমন ভালোবেসে বাঁচে আমরণ
তাদের কাছে ধর্মের লোভনীয় অফার কেন গ্রহণযোগ্য নয়?
জানিনা যদি মন্দিরে পাঠাবলি দেয়া হয় ধর্মের নামে
তবে প্রাণি হত্যা মহাপাপ কেন বললো সে ধর্মে?
জানিনা মরতে হবে জেনেও কেন মানুষ পাপ করে রোজ
কেন মানুষ ধর্মান্ধ হয়ে বিভেদ তোলে ধর্ম বর্ণে?
জানিনা,
শতাব্দীর পরে শতাব্দী কেন চলবে সাম্প্রদায়িক সন্ত্রাস
কেন সম্মানিত হুজুর-সাধুরা,পৃথিবীতে প্রশান্তি এনে দিতে ব্যর্থ?জানিনা,আধুনিক সভ্যতা কেন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়
কেন দেশে দেশে মরনাস্ত্র বানায় মানুষ?
জানিনা যদি মানুষ হয়ে মানুষ মারে মানুষ
তবে কেন মানুষ সৃষ্টির সেরা জীব দুনিয়ায়?
জানিনা মানুষ ব্যাতীত কোনো প্রাণি কেন অকৃতজ্ঞ হয়না
কেন তাঁরা স্ব’জাতীকে করেনা খুন?
জানিনা পুঁথীগত বিদ্যা কেন প্রথার দেয়াল ভাঙতে পারেনা
কেন মানুষ বিবেকের ঘরে জ্বালায় আগুন।
জানিনা,
কবর আর চিতাতেই শেষ আশ্রয় জেনেও মানুষ
কেন সুদ,ঘুষ,চুরি,লুট করে কালো টাকার পাহাড় বানায়?জানিনা,কেন প্রিয় প্রেমিকা ছেড়ে গেলো হৃদয়ের বন্দর
জানিনা কী অপরাধে ক্ষমা চেয়ে পাইনি?
জানিনা কেন সে শুনলোনা হৃদয়ের কান্না
কেন সে তাঁরে পায় যে যাঁরে চিনতোনা অথবা আগে চায়নি?
জানিনা,
কবে থামবে আমার বৃথা প্রশ্নের হয়রানী
জানিনা কবে শেষ হবে পথচলা
জানিনা,
আর কতোদিন ভিসার মেয়াদ
জানিনা কবে ছাড়তে হবে দুনিয়া?
জানিনা,
মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা?©Kishor Kanok
17, November 2021 Khulna
Record Label : Labonnow Entertainment8 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার