-
# আলেয়া
—————–
যে আলো ধারন করে সেই তো আলেয়া । প্রতিটা মানুষই আলেয়া হয়েই দুনিয়াতে আসে । পৃথিবীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন আলো যেমন ঝরে তেমনি পৃথিবীও বিভিন্ন রুপে বিভিন্ন গুনে বহূ আলো ধারন করে থাকে ।
আমাদের উচিত আলোগুলোর মাঝে ডুব দিয়ে নিজেদের আলোকিত করা । এবং অন্ধকারের বিরূদ্ধে কাজ করা । সবার আলেয়া হবার পথ যেমন এক না আবার সবাই এক আলোও ধারন করবেনা । এটাই প্রকৃতির বৈচিত্র এবং নিয়মও বটে । সবিকছুরই নিয়ম শৃংখলা আছে । মনের দরজাগুলো খোলা রাখি যাতে আলো প্রবেশ করে । পৃথিবীতে বহু আলো বহু রূপে বিরাজমান । নিজেকে অনুধাবন করি নিজের ভালো দিকগুলো খুঁজে বের করে সেগুলোর সঠিক ও সৎ ব্যবহার করি । নিত্য নতুন আলো প্রবেশের দরজাটাও খোলা রাখি । আর দূর্বলতাগুলোও জয় করি সঠিক পথে নিজেকে ভালবেসে ।
নিজেদের ভিতরে বিভিন্ন অজ্ঞতার ,মূর্খতার,ধর্মান্ধতা, কুশিক্ষা, অসচেতনতা, না জানা এবং না মানার যে অন্ধকার গুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে দৃড়চিত্তে কাজ করি । পুরুষ যেমন আলেয়া ; তেমনি নারীও । প্রয়োজন পরস্পর বিশ্বাস, ভালোবাসা এবং বন্ধুত্বের হাত ধরে এগিয়ে যাওয়া ।
এতে অন্যায় বা কালোর বিরুদ্ধে যুদ্ধ করাটা অনেক সহজ হয় যার ফলে বিজয়ও সহজতর
হয়ে যায় ।।
সত্যি বলতে আমরা অনেকেই জানিনা আলেয়া হতে হবে, আলেয়া হওয়া যায় , বা আলেয়া হওয়া উচিত। এমনকি আলোর সংজ্ঞা ।মহান আল্লাহ পাকের ভাষায় :
————————- ————-
আল্লাহ আকাশমন্ডলী ও ভূমন্ডলের আলো দানকারী । তাঁর আলোর উপমা হলো – একটি দীপাধার যার মধ্যে রয়েছে একটি প্রদীপ ।
প্রদীপটি রয়েছে কাঁচপাত্রে । আর কাঁচপাত্রটি একটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ । যা কল্যাণয়ময় যইতুনবৃক্ষের তৈল দ্বারা প্রজ্বলিত করা হয় । যাহা না পূর্বমুখী আর না পশ্চিমমুখী ।
আগুন উহাকে স্পর্শ না করলেও মনে হয় উহা যেন নিজেই প্রজ্বলিত হবে । আর আগুন উহকে স্পর্শ করলে তো আলোর উপর আলো । সূরা নূর – ৩৫বিশ্ব কবির ভাষায় ;
————————-
আলো আমার আলো ওগো
আলো ভুবন ভরা ।
আলো নয়ন ধোয়া আমার
আলো হূদয় হরা ।আমার ভাষায়
———————
আমি মাঝে মাঝে আলেয়া নাম ব্যবহার করি মনকে আলোর প্রতি ধাবিত করার জন্য । পরিপূর্ণ আলেয়া হয়ত হতে পারবোনা তবে দৃঢ়চিত্তে বলতে পারি চেষ্টারত থাকবো আজীবন।
যারা আমরা তুলটে লিখছি বা আছি সবাই আলেয়া আর লিখাগুলো হচ্ছে আলো যার নূর বা রশ্মি ছড়িয়ে যাক আমাদের নিজদের মাঝে এবং পৃথিবীর কোনায় কোনায় ।
এতে যেমন আলোকিত হবো আমরা তেমনি মানুষ , মানুষের কাজ আর গোটা পৃথিবী। তার সাথে সাথে পরকালও ।।আমি সাহিত্যের ছাএী ছিলাম না । লেখালেখিতে ও হাতে খড়ি নেই । নতুন লিখছি । কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করার জন্যও লিখিনি।
দয়া করে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে আন্তরিক ভাবে দেখার জন্য বিনীত অনুরোধ করছি ।
ধন্যবাদ ।।রেহানা আক্তার
০৪.০৫.২০২১-
আলো তুমি আলেয়া। সুন্দর গদ্যাভাস! শব্দে বাক্যে উদ্ভাসিত। অভিনন্দন রেহানা। -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 September 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 February 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 07 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 12 June 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
যুবক অনার্য
@jajan
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
AdabenTatali
@adabentatali




